আজ নিজেকে একটু সঙ্গ দিলাম
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
কোন খেয়ালে জানিনে, আজ অর্ধদিবস কর্মব্যস্ততা পার করে
পিচ ঢালা পথে নেমে পা দুটো চাইলনা হতে ঘর মুখো মোটে
ফেরারী এই মনটা খুঁজে নিলো কিছু হালকা কাজের ছুতো
হোকনা কিছু পাগলামো, বাতাসে হালকা কুয়াশা তখনও
পা বাড়ালাম, হারালাম, মিশে গেলাম, চেনা-অজানা ভিড়ে।
উপচে পরা ভিড়ে নিউমার্কেট, নীলক্ষেত, গাউসিয়া ঘোরা হয়না
ফুটপাতে সারি সারি দোকান, খালি ৫, ১০, ৪০ এর হাঁকডাক
বিকি-কিনি জম্পেশ, দরাদরিতে বিক্রেতা-খদ্দের কেউই কম না
মাটির গয়না কিনলে কিমন হয় ? চটপট কিছু রঙিন অজুহাত
ঈদের ভিড়, হালকা রোদ, কপালে বিন্দু বিন্দু ঘাম; আমি থামিনা।
বলবনা; আজ কারো কাছ থেকে ব্যস্ত সময়ের কিছু টুকরো পাওয়ার আশায়-
"বন্ধু, চলনা হাঁটি, পায়ে মেখে ধুলো-মাটি, এলো মেলো, এলো মেলো হাওয়ায়"
আজ শুধু আমারই সংক্ষিপ্ত মুহূর্ত কিছু, নিত্য আমাকে আজ ভিন্ন ভাবে দেখা
ঘুরছি, মুখগুলো দেখে দেখে, হাতে ১০ টাকার ঠোঙা, পাকা বড়ই, লবণ মাখা
চলতি পথে, সারি সারি টবে ফুটে থাকা হলুদ গাঁদা, আমার চোখ ধাঁধিয়ে যায়।
নিছকই মজা; সাধারণ নীল টিপ কেনাতেই করি প্রাণভরে দামা-দামি
খুঁজে খুঁজে কিনলাম কানে পড়ব বলে, গাঢ় নীল, মাটির কানের দুল,
এবারে ফিরব; পেছনে ললনারা সেই 'ম্যাচিং' কেনাকাটায় মশগুল
রাস্তার ওপারে, চানাচুর ওয়ালা, ৫ টাকা ফের, ঝালে চোখে জল
বাসেতে উঠি, মাঝপথে কাজ মনে পড়ে, হুট করে মোড়ে নামি।
কি জানি হলো আবারও; কাজ শেষে, বাদাম-বুটওয়ালা দেখে
যথারীতি ৫ টাকা; নাকে-মুখে ঝাল, আমি তৃষ্ণায় হাঁশফাঁশ
চোখে জল; ঠোঁটে দুষ্টু তবু হাসি; খালি রাস্তায় গতিময় হলো বাস
আজ বহু দিন পর, নিজের সাথে সময় কাটানো এক চিলতে
আজ নিজেকে একটু সঙ্গ দিলাম, আবেগী রোদ মেখে ।
২০টি মন্তব্য ১৩টি উত্তর
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।