বাসা বদলের ঝক্কি কম নয়; ধুলা-বালি আর মাল-পত্র-ফার্নিচার টানাটানির ঝুট ঝামেলায় বেশ কাহিলই হয়ে গেলাম। এখনও দরকারী জিনিসটা ঠিক জায়গায় নেই । এরকম সময় বাড়ীর লোকেরাই আজকের তারিখটা ভুলে গেলে অবাক হবার কিছুই নেই সেখানে আবার বন্ধু-বান্ধবদের কাছ থেকে প্রতি বছর নিয়ম মাফিক শুভেচ্ছা বার্তা !! আর কত !!!
ভেবেছিলাম আজকের দিনটা নীরবেই কেটে যাবে সপ্তাহের বাকী দিনগুলোর মত । শুধু একজন সহকর্মীকে বলেছিলাম দুপুরে একসাথে বাইরে খাব । অফিসে এসে সবগুলো ম্যাসেঞ্জারে লগইন করে একটু রহস্যময় স্ট্যাটাস ম্যাসেজ ঝুলিয়ে দিলাম কোন কোনটায়- once upon a time in a small town something happened on this 4th june" ।
Skype -তে শুভেচ্ছা বার্তা পেলাম এক অপরিচিত এ্যাড রিকোয়েস্ট থেকে । কিভাবে সম্ভব ? জানলাম প্রোফাইল থেকে পাওয়া । আমি আসলেই মাঝে মাঝে ভীষণ বেকুব । ভদ্রতা স্বরুপ ধন্যবাদ দিয়েই "ব্লক" বাটনে একটা ক্লিক। অযাচিত হুটহাট এ্যাড রিকোয়েস্ট -এর কারণে Skype বেশ অপছন্দ করলেও আজকে অপরিচিতদের কাছ থেকে শুভেচ্ছা বাণী পেতে ভালই লাগছিল (আমি খুব দুঃখিত কারণ শুধুমাত্র ধন্যবাদ জানিয়েই সবাইকে ব্লক করে দিলাম অভ্যাসবসতঃ) ।
আমার ঠিক আগের কমর্ক্ষেত্রের সহকর্মীদের শুভেচ্ছা বার্তা শুরু হলো । আমি খুব অল্প সময় এদের সাথে ছিলাম (বোধহয় মাস তিনেক); সংখ্যায় কম ছিলাম বলে হৃদ্যতা বেশী ছিল হয়তো আর তাই একটা মিষ্টি যোগাযোগ এখনো আছে (এখানে অন্তর্জালের ভূমিকা ব্যাপক নিঃসন্দেহে)।
ঠিক এই সময় ব্লগে একটু ঢুঁ মেরেই প্রথম পাতায় দেখি আমার নাম (Click This Link) । ব্লগার বন্ধুরা শুভেচ্ছা জানানো শুরু করলো আর আমি টুকটাক মন্তব্য । মজাটা শুরু কিনবা বিস্তৃত হলো এখান থেকেই বোধহয় ।
এর মাঝে আমার সেই সহকর্মী একটা বিশ্বস্ত সোর্স থেকে জেনে গেল আজকের দিনের ফজিলত-মারেফত । সে সভ্য বালিকার মত অফিসের গ্রুপ ইমেইলে শুভেচ্ছা বাণী পাঠিয়ে দিল এবং অত:পর ই-মেইল ছোঁড়াছুঁড়ি পর্ব ।
আরেক কলিগ আব্দার করে বসল তাকে খাওয়াতেই হবে তাই আমরা তিন কন্যা মিলে (চুপিসারে) হানা দিলাম FFC -তে। শিলা (সহকর্মী) আমার জন্য একটা ক্রিমে ভরপুর কেক নিয়ে আসল । খাইদাই শেষে আবার অফিস ফিরতেই সহকর্মীদের এটা-ওটা খাবারের আব্দার । সয়ং ম্যানাজার ই-মেইল দিলেন - ”খানা কই” !!! অগ্যতা হালকা-পাতলা পেট পুঁজো করাতেই হলো তাদের (মানে আমার পকেট ফাঁকা হলো আর কি...) ।
ওদিকে টুকটাক এস.এম.এস. পাচ্ছিই । ম্যাসেঞ্জারে হঠাৎ চোখে পড়া রাগ ইমনের স্ট্যাটাস ম্যাসেজ ”Happy Birthday, Ireen” - ঠোঁটের কোণে হাসির আভা এনে দিল ।
সন্ধ্যের পরে দেখলাম নাইম (Click This Link ) আমাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিয়েছে , খানিক পরেই রাত মজুর (Click This Link)। এদিকে কিন্তু অনেক ব্লগার আমার ব্লগে এসেও শুভেচ্ছা জানিয়ে যাচ্ছেন । ফোন পেলাম মৈথুনানন্দ’দার কাছ থেকে; কথা পরিস্কার ছিলনা (উনি তো আর ”জাহি” ব্যবহার করেন না !
বিকেলের পর যারা শুভেচ্ছা দিলেন তাদের কাছে প্রশ্ল রাখছি ....দিন শেষেও সেই হ্যাপী বার্থ ডে কিনবা শুভ জন্মদিন !!! হ্যাপী বার্থ ইভনিং/নাইট কিনবা শুভ জন্মসন্ধ্যা/রাত হলে কেমন হতো ?
প্রতি বছর এখন আর সেই জোশ নিয়ে জন্মদিন পালন হয় না (মেঘে মেঘে অনেক বেলা হয়ে এলো যে !!!) । তারপরও কোথায় জানি কিছু লুকানো আগ্রহ আর ইচ্ছে ছটপট করে । আর তাই নির্দিষ্ট কারো শুভেচ্ছা বার্তা বিরক্তির চরম উদ্রেক ঘটালেও (রুঢ় শোনালেও এভাবেই বলতে ইচ্ছে করছে আসলে) এমনিতে সবার (ব্লগ ও ব্লগের বাইরে) আপন ভঙ্গিমায় শুভেচ্ছা অনেক ভাললাগার সুষ্টি করেছে সারাদিন । আমার পুরোন কলিগ (উনি ব্লগ পড়েন) একটু আগে আমাকে বললেন, "ব্লগে দেখি আপনার জন্মদিন ভালই উদযাপন হলো ।"
পুরো ব্যাপারটার মোড় আসলে কেমন হুট করে ঘুরে গেল । দিনটা বোধহয় এমন নয়, খুবই সাদামাটা হওয়ার কথা ছিল; কিনবা আরো অন্যরকম হতে পারার অপারগতা আপাতত এইরকম আবেগে ধরা দিল।
অনেককেই আলাদাভাবে ধন্যবাদ দেয়া হয়নি । তাই শেষ পর্যন্ত এই পোস্ট লিখলাম যারা একটু কষ্ট করে টাইপ করে শুভেচছা বার্তা জানিয়েছেন, এমনকি যারা +/- এর পরিসংখ্যানে গিয়েছেন তাদের প্রত্যেককে ”Many many THANKS return of the day...”
(and thanks Piyu for turning the day to a special one in such a way...)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



