ক. তবুও নারী
অনেক মিছিলে মিটিং -এ ব্যস্ত তোমার
পার্কে ঘোরার সময় হয়না আর
অনেক জ্বালাময়ী ভাষণের বক্তা তুমি
"কেমন আছো", সময় করে জিগেষ করনি
যোদ্ধা তুমি, অস্ত্র তোলো শক্ত হাতে
অবহেলায় হৃদয় আমার নিভৃতেই কাঁদে
হে বীর, অচেতন যোদ্ধাহত দেহে তুমি জানোনি
গেঁথে যাওয়া গুলিটা সযতনে বার করেছিল এই উপেক্ষিত রমণী।
খ. বিস্মৃত অতীত
কত আকাশ-পাতাল ভাবনা
বহু পেছনের কথা
কালের অতলে হারিয়ে যাওয়া
স্মৃতি-বিস্মৃতির অতলান্তে;
ফের পলকে কারো বিমূর্ত কায়া
মুহূর্তে ডুবুরী হয়ে ডুবতে ডুবতে
ফুঁশ করে ভেসে উঠি
হাঁফরের মত ওঠে নামে বুক
চোখ পিট্ পিট্
হাতের মুঠোয় দেখি
শ্যাওলা জড়ানো অতীত।
[ পুনশ্চ : উপরের দু'টি কবিতাই অনেক বারের মতই তাৎক্ষনিক অনুভূতি জানিয়ে মন্তব্য করতে গিয়ে লেখা । অনুরোধ ছিল পোস্ট আকারে দেয়ার; কিঞ্চিত পরিমার্জনা করতে চেয়েছিলাম, তবে খুব একটা পারলামনা এই বেলা ।
ক. তবুও নারী - এটি লিখেছিলাম মানুষ -এর ব্লগে (Click This Link)
খ. বিস্মৃত অতীত - এটি লিখেছিলাম আমি ও আমরা -এর ব্লগে (Click This Link) ]
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০০৮ রাত ১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



