: আরে নাহ ! আছিই । আজ অফিস ফাঁকি, হালকা কাশি- খুক খুক ।
: তাহলে কিছু লিখবে বুঝি আজ ?
: ভেবেছিলাম ; কবিতা । কিন্তু মিলছে না কথার কারুকাজ !
: বলো কি ! কবি আজ নীরব !
: বেশীই বলছো কিন্তু ! আজকাল তুমি বেশীই সরব !
: তবে ভিন্ন কিছু লেখ- সচেতনতামূলক লেখা।
: হয়না লাভ কিছুই জানো! বৃথাই শুধু ভিন্ন চোখে দেখা।
: তবুও লেখ - শিশুদের খাবারে ভেজাল !
: সমন জারি তো হলোই - আটটি পন্য নিষিদ্ধ। কি লাভ তাই টেনে সেই ক্যাচাল !
: লালন নিয়ে লিখে পারো ।
: মূর্তি না ভাস্কর্য ! ধর্ম না সংস্কৃতি ! মতভেদটাই বাড়বে আরো !
: তাহলে রাজনীতি ?
: কমে আসছে প্রীতি !
: দেশপ্রেম নিয়েও কিন্তু লিখতে পারো বেশ ...
: সবাই জানে- অদ্ভুত উটের পিঠে চলেছে স্বদেশ !
: তবে দূর্নীতি নিয়ে সোচ্চার হতেই হবে ..
: আছে কোন দূর্নীতিবাজ নাকি ? অগ্নিপরিক্ষায় তো উত্তীর্ণ সবে !
: পরিবেশের ভারসাম্যহীনতা - ভেবে দেখাটা জরুরী ।
: আমরা ভুলে যাই কেবলই! একদা সুন্দরবন উজাড় করেছিল সব, হয়ে অতন্দ্র প্রহরী ।
: তবে সততা নিয়ে লেখো, শঠতা নিয়ে বলো ...
: ভুলেও করো ও কাজ ! পাশ কেটে যাও; একলাই চলো ।
: মুক্তিযুদ্ধ নিয়ে লেখ; আজ দেশদ্রোহীতার কথা বলো , এ প্রজন্ম জানুক তবে একাত্তর ...
: আজ সাঁইত্রিশ বছর পরেও প্রমাণ লাগে ! নাহলে কেউ হয় বিব্রত ! তাই শ্রেয়, থাকা নিশ্চুপ, নিরুত্তর !
: উফ ! '...রিন', তুমি বড্ড সুবিধাবাদী দেখছি !
: গা বাঁচিয়ে চলা বুদ্ধিমান আর বুদ্ধিমতির লক্ষণ - এতোদিনে বুঝেছি, শিখেছি ।
: ঠিক আছে , না হয় কিছু স্বাগত বাণীই দাও ...
: তোমাকে ? সমস্যা নেই। যত খুশী শুভেচ্ছা নাও ।
: আরে না না ! আমি নই , বোকা ! ওই যে প্রথম আলো ব্লগ ...
: হ্যাঁ, হ্যাঁ, শুনেছি । বাংলা ব্লগিং -এর আরেক উদ্যোগ ।
: এটা, সেটা লিখছে সবাই ওখানেই ...
: লিখবেই তো ! আমাদের তো আর হাত বাঁধা নেই !
: সেই তো বলছি তখন থেকে ! ওইখানেতে লিখো কিছু হাত-পা নেড়ে ...
: উহু ! একটুখানি দেখতে দাও, বুঝতে দাও আরো কিছু ! দেখিই না, কোথাকার জল কোথায় গড়ে !
------------------------------------------------------------------------
পুনশ্চ : আজকে আসলেই অফিস ফাঁকি দিলাম....বাইরে জটিল রকমের বৃষ্টি ক'দিন ধরে..এত্তো ঠান্ডা ! কাদা-পানিতে জীবন-যুদ্ধে নামতে ইচ্ছে করল না একদমই । বেলা ১২:৩০ টায় ঘুম থেকে উঠে সকালের নাস্তা ! এখন দেশ ও জাতি উদ্ধারের ব্রত নিয়ে ব্লগিং শুরু করলাম
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



