আমার প্রিয় পোস্ট

অনেকের মাঝেও একা থাকা যায়, নি:সঙ্গতায় কারো অনুভব ছুঁয়ে যায় ...

পুষ্প-কন্যা : তুমি কোন কাননের ফুল ...

১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৩

শেয়ারঃ
0 0 0

১. কৌতূহল

বালিকা, কোন সে পুষ্প তোমায় ভারী মানায়
কহো, কোন সে কুসুম তোমারি কানন সাজায়
প্রত্যুষে কোন সুবাস কুড়াও নিতি অঞ্চল ভরিয়া
অপরাহ্নে কিসের মালা গাঁথো যতন করিয়া
কোন রঙেতে শোভিত হইয়া লহর তোলে বিনুনি
কোন সে পরশ জড়াইয়া রাখো কবরীতে নিশি-যামিনী
খেলাচ্ছলে কোন ঝুলনে উচ্ছলিয়া ওঠো
কাহার মত শতদল মেলি বারে বারে তুমি ফোটো
কোন দলেতে অলংকার আজি গড়িতেছো রোজ-রোজ
কোন বনেতে হারাইয়া গেলে পাড়া-গাঁ জুড়িয়া খোঁজ
সিনান ছলে সরোবর হতে কোন ফুল-কলি তোলো
কোন কুঁড়িটি বক্ষে চাপিয়া বেদনা-বিধুর ভোলো
মঞ্জরী-মুকুট বাঁধিয়া শিয়রে ওহে চঞ্চলা বালিকা
কোন কাননের ফুল গো তুমি, কোন মালঞ্চের মালিকা!

২.প্রত্যুত্তর

পান্থশালায় রহিয়া পথিক নজরে আনিলে সবি
ঔৎসুক্যে পুর্ণ আঁখি বলিতেছে তুমি কবি
তাই তোমারে দেখাইব ঘুরি পুষ্প রাজ্য মোর
ছুঁইয়া দেখিও ফুল-কলি-দল প্রসারিয়া বাহুডোর
কাক ডাকা ভোরে শিউলী ফুলে মিটিবে যত ক্লেশ
সারা দিনমান মউ মউ করে তব সুবাসের রেশ
বকুল ফুলেরই গাঁথিব মালা নির্জনেতে বসিয়া
বেলী ফুলের অলংকার নিতি লই আমি গড়িয়া
রক্ত করবী গুঁজিয়া কেশে আরশিতে মুখ দেখি
রূপসী ফুলের পরাগ রেণু সারা অঙ্গেতে মাখি
হিজল-তমাল ঝুলনে রোজ সখিগণে মিলি খেলি
সায়র জলে কুমুদ ঘিরিয়া রোজ হয় জলকেলি
পারুল বনে মাতোয়ারা হইয়া নিরুদ্দেশে ছুটি
শিরীষ ফুলের মল বাঁধিয়াই উতলা পা’দুটি
রক্তাক্ত হৃদয় ছুঁইয়া যদি কেহ কভূ আসে
সুখ দর্শন লইয়া আমি দাঁড়াই তাহারি পাশে
জানিতে চাহো কি মোর নামখানি - চম্পা না রঞ্জনা
পুষ্প কাননে আসিয়া তব ডাকিও -পুষ্প কন্যা ।


=============
পাদটিকা :

মাঝে মাঝে রাজামশাই এর ব্লগে ফুল সম্পর্কিত পোস্টগুলো পড়তে গিয়ে মনে হতো ফুল নিয়ে একটা কিছু লিখলে কেমন হয়! ...আজকে সেটাই করার চেষ্টা করলাম । এখানে ব্যবহৃত অনেক ফুলের নামই বস্তুত রাজামশাই -এর ব্লগ থেকেই জেনেছি । অবশ্য সেগুলো মনে করতে যেয়ে আজকে উনার ব্লগ দেখে নিতে হয়েছিল কয়েকবারই ...একটা ফুলেল ধন্যবাদ অবশ্যই উনার প্রাপ‌্য ।

গানের লিংক -

১. তুমি কোন কাননের ফুল
২. বেল ফুল এনে দাও

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): poem on flower ;
প্রকাশ করা হয়েছে: কাব্যমালা : এলোমেলো  বিভাগে । সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৫৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৫
তানজু রাহমান বলেছেন: অতি সাহিত্যিক তবে ভালো লাগলো। :`>
১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৩

লেখক বলেছেন: অনেকদিন পোস্ট দেই নাতো ..তাই ভাব নিলাম :)

২. ১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৬
বিষাক্ত মানুষ বলেছেন: নজরুল পড়তাছো নাকি ইদানিং বেশি ?
১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৮

লেখক বলেছেন: পড়তেছি না , শুনতেছি :)

১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৪

লেখক বলেছেন: সাদা হ্যাট -এ তোমাকেও ডিফরেন্ট লাগতেসে টারটুউউ

১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৩

লেখক বলেছেন: লিস্টে নাম দেখেই বুঝছি ।

৬. ১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৪
নিহন বলেছেন: গানের জন্য ধন্যবাদ ।
১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৮

লেখক বলেছেন: শুনতে থাকো ।

৭. ১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৫
রুধীণ বলেছেন: আছ কেমন ? কেমন একটা অনুভূতি বলতো !
১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৯

লেখক বলেছেন: জ্বর নাই এখন আর । তোমার কাজ-কর্ম সুন্দর মত চলছে আশা করি । অনেক দিন পর ব্লগে দেখছি ।

১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৯. ১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১:১৫
দূরন্ত বলেছেন: ফুলময় কবিতা।
দারুণ হয়েছে।
ছবিটাও সুন্দর।
ভালো লাগলো।
:)
১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১:২৭

লেখক বলেছেন: তাইলে এখন ধইন্যা পাতা দিয়ে আরব ফুড খাও :)

১০. ১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১:২০
দিশাহারা ওমর সোলাইমান বলেছেন:
পাচটা মাইনাস একসাথে দেওয়ার ব্যবস্থা চাই।
১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১:২২

লেখক বলেছেন: পাঁচটা নিক বানানোর ব্যবস্থা আছে । সেইটা কাজে লাগালেই হবে ।

১১. ১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১:২১
ফারুক আহেমদ রনি বলেছেন: হঠাৎ করে আমার বিষন্নতাকে তাড়িয়ে নিলো, অবাক হয়ে কবিতাগুলো হৃদয়ঙ্গম করি....... জবাব নেই।
শুভেচ্ছা
১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১:২৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ।

১২. ১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১:২২
সাইফুর বলেছেন: মাথামোটু ক্যানো ৫ টা মাইনাস দিতে চাও? জনগন জানতে আগ্রহী :)
১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১:২৫

লেখক বলেছেন: নামেই পরিচয় টারটুউউ ....দিশেহারা মাথামোটা ... :P

১৫ ই নভেম্বর, ২০০৮ সকাল ৮:৪৭

লেখক বলেছেন: সত্যি !!!

১৫ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:১১

লেখক বলেছেন: :)

১৫. ১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৩৭
একরামুল হক শামীম বলেছেন: রবীন্দ্র নজরুল যুগের কবিতা ;)

ছবিটা ভালো হইছে...কবিতাও :)
১৫ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:১২

লেখক বলেছেন: বয়স হইসে তো...এইজন্য পুরান যুগে ফিরে যাইতেসি ।

১৬. ১৫ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:৩১
নুশেরা বলেছেন: কেমন করে লেখ এত সুন্দর কবিতা... ?
[বিমার পর্যবেক্ষণ যথার্থ।]
১৫ ই নভেম্বর, ২০০৮ সকাল ৮:৪৩

লেখক বলেছেন: কি যে বলেন না নুশেরা'পু !!! :)

[:)]

১৭. ১৫ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:৩৬
টুশকি বলেছেন: সাংঘাতিক লেখছ আপু, আর ছবিটা আমার খুবই পছন্দ হইছে, এরকম ফুল দিয়ে বানানো জিনিস আমারো লাগবে একটা, পড়ে থাকবো !
১৫ ই নভেম্বর, ২০০৮ সকাল ৮:৪৯

লেখক বলেছেন: ফুল দিয়ে বানানো মাথায় দেয়ার হার/মুকুট আমারো খুব ভাল লাগে । আপনি জলদি একটা বানিয়ে পড়ে ফেলুন । দারুণ হবে কিন্তু :)

১৮. ১৫ ই নভেম্বর, ২০০৮ ভোর ৬:১৮
সৈয়দ নাসের বলেছেন: শোন হে পুষ্প কন্যা
এইখানে এই ফুলের বাগানে
তুমি যে অনন্যা ।

কোন কাননের ফুল তুমি গো
কোন সুদুরের বালিকা
মরুর বুকে ফুল ফুটালো
তোমার কাব্য লিখা

কোন আকাশে ছড়াও তুমি
স্নিগ্ধ সুবাস নিতি
তোমার লাগি রইলো আমার
শুভেচ্ছা আর প্রীতি

ছন্দ দিয়ে লেখা তোমার
দারুন কাব্য হার
বলতে কারো নেই যে বাধা
সত্যি চমৎকার ।।



--কবি ভালো থাকবেন , শুভকামনা আপনার জন্য


দিলু নাসের --লন্ডন




১৫ ই নভেম্বর, ২০০৮ সকাল ৮:৪৬

লেখক বলেছেন: মন্তব্য পড়ে ভেবেছিলাম আপনিই বুঝি সত্যি সত্যি মরুর দেশে থাকেন । খুবই উৎসাহব্যঞ্জক মন্তব্য ...অ-নে-ক ধন্যবাদ আপনাকে । ভাল থাকুন সবসময় ।

১৯. ১৫ ই নভেম্বর, ২০০৮ ভোর ৬:২১
আশরাফ মাহমুদ বলেছেন: ছড়া দু'টি ভালো লেগেছে। ছবিটা ভালো লাগে নাই।





(মুখ ঘুরানো ছবি ভালো লাগে না। :D )
১৫ ই নভেম্বর, ২০০৮ সকাল ৮:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ ।

(আমি আবার সরাসরি ছবি দেইনা :))

২০. ১৫ ই নভেম্বর, ২০০৮ সকাল ৮:৫৬
নম্রতা বলেছেন: আইরিন , প্রতিদিন এসে ঘুরে যাই আপনার ব্লগে।আজ পেয়ে গেলাম তরতাজা একটা গোলাপ কবিতা। ব্যপারটা কাকতালীয় কিনা জানিনা....আজই সাদা শাড়ির সাথে ফুল খুঁজছিলাম খোঁপায় পরব বলে।
(শাড়িপরা একদম হয়ে উঠে না!)

*** আপনার কবিতাটা নেক্স উইকে রেকর্ড হয়ে যাবে আশা করি।আপনার ই-মেইল এড্রেসটা পেলে আমি পাঠিয়ে দিব।
১৫ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:১২

লেখক বলেছেন: সাদা রঙের শাড়ী আর সাথে ফুল , আপনাকে খুবই নম্র, স্নিগ্ধ লাগছিল বুঝতেই পারছি ।

আবৃত্তি সত্যি সত্যি হয়ে গেছে !!!! দারুণ !!!!!!!!!!

ব্লগে কখনও নিজের ইমেইল দেয়া হয়ে ওঠেনি । এক কাজ করা যায় , আপনার কি ই-স্নিপস -এ একাউন্ট আছে ?

http://www.esnips.com/

এখানে কিনবা আপনার পছন্দের কোন লিংকে আপলোড করে ব্লগে লিংকটা দিতে পারেন ...আমি আবৃতি শোনার অপেক্ষায় আছি ।

২১. ১৫ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:১৪
ফেরারী পাখি বলেছেন: উরে ---বাস আমি ২০০ হাত দূরে। এত ভয়ংকর সুন্দর দেখলে, অন্তরের মইদ্যে কেমুন দহন হয়----- একেবারে যারে খাস বাংলায় বলে হিংসা।


আমার মাথায় বাড়ি মারলেও একটা সুন্দর লাইন আসে না।
১৫ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৪৭

লেখক বলেছেন: মাথায় বাড়ি মারলে আমারও কোন কবিতার লাইন মনে পড়বে না:) তবে আপনার মাথায় বাড়ি মারতে ইচ্ছে করছে ;)

হাহা..ধন্যবাদ ।

২২. ১৫ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:২১
কালপুরুষ বলেছেন: আহা! কি লিখেছিস কবিতা একখান!
ক্ষুধিত পাষাণেও ফিরে আসিবে প্রাণ।
বঙ্কিম যুগীয় এহেন কাব্য সূধায়,
সিঞ্চনে কাতর হৃদয় মরিবে ক্ষুধায়।

-----------------------------------------------
কে নামিয়া আসিল ধরাতে আজি,
সঁপিল পুষ্পরাজি ডালাতে সাজি;
মিটাইল সাধ আর নয়নের ক্ষুধা,
ছড়াইল দুই হাতে বাক্যের সুধা।
ভরাইল কাঙ্গাল মন ব্যকুল হিয়া,
বলিবার সাধ হয়, এসো হে প্রিয়া;
সাজাও ফুলডালা পূজারিনী বেশে,
ভালবাসার মন্দির তব উঠুক হেসে।


আর কিছু লিখতে পারলাম।
১৫ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৪৫

লেখক বলেছেন: দাদা, আপনার শব্দ চয়ন, মাপঝোঁক অসাধারণ হয়েছে ...আমি এরকম লিখা লিখতে গেলে বারবার কিছু শব্দের পুনরাবৃত্তি করি ....অব্যয়গত শব্দের দ্বারস্থ হই অপারগ হয়ে...আপনার লেখার ভঙ্গিটা আদৌ আয়ত্বে আনতে পারলে ধন্য হতাম ।

২৩. ১৫ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:০০
সুখী মানুষ বলেছেন: "কোন কুঁড়িটি বক্ষে চাপিয়া বেদনা-বিধুর ভোলো", এমন সুন্দর একটা লাইন যেদিন মাথায় আসবে সেদিন খুব আত্মতৃপ্তি নিয়ে বুঝবো যে হ্যাঁ পেরেছি।


অনেক গুছানো শব্দে বেশী সুন্দর করে লেখা কবিতা। যেন সাঝের আকাশে বিন্যস্ত মেঘমালা, অনেক ছবির কল্পনা যেখানে গেঁথে থাকে।
১৫ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:০৫

লেখক বলেছেন: উৎসাহের জন্য অনেক ধন্যবাদ । তবে কবিতার ব্যকরণগত প‌্যাটার্ন সম্পর্কিত কিছু জ্ঞান আপনি অনেক ভাল জানেন যদিও ...অনেক ধন্যবাদ । :)

২৪. ১৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:০৯
সুলতানা শিরীন সাজি বলেছেন: কি লিখিলে আজি !
মুগ্ধ আমি সাজি।.........:)

এত সুন্দর লিখছো..
খুব ভালো লাগলো আইরিন.....অসাধারন।
ভালো থাকো.......।
১৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৩৮

লেখক বলেছেন: আমি বরাবরই এমন পাজি !!! :)

অনেক ধন্যবাদ সাজি'পু । ভাল থাকুন ।

২৫. ১৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৩
রাজামশাই বলেছেন:

ওরে আমি পুরা টাশকি খাইয়া গেলাম।

অতি উত্তম হইয়াছে

এহেন কবিতায় স্বর্ণমুদ্র না দিলেই নয়

এই নে স্বর্ণমুদ্রা তোর উপহার

১৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৩৯

লেখক বলেছেন: টাশকি কি কোন ফুলের নাম না ফলের নাম ? খাইতে কেমন ? ছবি সহ পোস্ট দেন রাজামশাই :)

২৬. ১৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৪
আকাশনীল বলেছেন: অ-সা-ধা-র-অ-ন হইসে;)
১০০ প্লাস
১৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৪০

লেখক বলেছেন: ১০০ প্লাস দেয়া পদ্ধতি জাতি জানতে চায় ;)

২৭. ১৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:১০
বরুণা বলেছেন: বাহবাহ বাহ কি সুন্দর কবিতা!!!
১৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৪

লেখক বলেছেন: থ্যাংক্যু....থ্যাংক্যু

১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ আপুউউ।

২৯. ১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:০০
পথিক!!!!!!! বলেছেন: আরেবাবা
এ যে সে ই আলাওল যুগের কবিতা
১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:২৫

লেখক বলেছেন: :) তাইতো !

১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৪৪

লেখক বলেছেন: যাক ! "একটি নিখোঁজ সংবাদ" এর প্রয়োজন পড়ল না ...;)

৩১. ১৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৩৪
প্রীটি সোনিয়া বলেছেন: ভাল লাগলো...বেশ ভাল লাগলো।

ভাল থাকবেন।
১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ...অনেক ধন্যবাদ সোনিয়া । আপনিও ফুলের সৌরভে সুরভিত থাকুন সবসময় ।

৩২. ১৬ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:৫৭
ফারুক আহেমদ রনি বলেছেন: সেই যে আপনার সাথে বিমান বন্দরে দেখা আবার অনেক দিন পর দেখা হলো..
কবিতা পড়ে মন্তব্য আগেই দিয়েছি কিন্ত কোশল বিনিময় হয়নি..।
কেমন আছেন? এ পথ দিয়ে বুঝি আর আসেন না! নাকি আমার মত আপনাকেও অভিমানী কষ্ট পেয়ে বসেছে! কারন লালনে ভাস্কর্য সরানোর পর থেকে ভেতরে ভেতরে দারুণ কষ্ট পোষছি। ভাবছিলাম এয়ারপোর্টে নেমেই আপনার সাথে দেখা হবে লালন চত্তরে...
কি আর করা! তবে অপেক্ষায় আছি..............
ভাল থাকবেন।
১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৫৮

লেখক বলেছেন: বিমানবন্দরের সামনে দিয়ে রোজই আসা-যাওয়া হয়, সেই চত্বরে টাইলস বাঁধিয়ে ঘাস লাগানো হয়েছে ..!!! এটুকু অবশ্য আগেই ধারণা করেছিলাম...

আবহাওয়া বদলের কারণে সামান্য জ্বর-কাশিতে ভুগলাম...এছাড়া এখন ভাল । সাপ্তাহিক ছুটি শেষে আবারও কাজে যোগদান ...:(

আপনার ব্লগে ঘুরে আসব শীঘ্রই ..মনে করে মন্তব্য দেয়ার জন্য ধন্যবাদ ।ভাল থাকুন ।

৩৩. ১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:১৩
চিটি (হামিদা রহমান) বলেছেন: এ কি পড়িলাম!!!
রক্তাক্ত হৃদয়
সুখ দর্শন ............দুইটা ফুলের নাম নতুন শুনলাম।

বিমান বন্দরের পর আর একটা বোমা ফাটালেন।

ভালো থাকুন কবি। অনেক ভালো।
১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:২৫

লেখক বলেছেন: বিমান বন্দরে বোমা ফাটাইসিলাম নাকি !!!! আমি শ্যাষ ! কই যে লুকাই ! ;)

ফুলের নাম সাথেই লিংক দিয়ে দিয়েছি এই জন্য ...ক্লিক করে দেখেন চিটি'পু ।

৩৪. ১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩৪
যীশূ বলেছেন: আরে আপনি তো বিশাল কবি! +++++
১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৪৪

লেখক বলেছেন: এইটার মানে আবার কি ! অভিধান ঘাটতে হবে ...

৩৫. ১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩৮
মেহবুবা বলেছেন: খুব সুন্দর একটা লেখা পড়লাম ।অনেক ধন্যবাদ ।
১৬ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:২৫

লেখক বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ মেহবুবা ।

৩৬. ১৬ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫২
পারভেজ বলেছেন: কবিতার ভেতরের লিংক যোগ করাটা ভাল লাগলো। কবিতার ভিন্নতা চমৎকার।
১৬ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:১২

লেখক বলেছেন: হুমম..ধন্যবাদ ।

৩৭. ১৬ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:০০
জেরী বলেছেন: অন্যরকম.............।

আপু,অটোগ্রাফ প্লীজ.....।
১৬ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:০৮

লেখক বলেছেন: কলম কি আমি দিব না তুমি ? :P

৩৮. ১৬ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১৮
জেরী বলেছেন: আপু, কলম কুট কুট করে কেটে ফেলেছি। :P:P:P:P

সীল মেরে দেন;)
১৬ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:১৮

লেখক বলেছেন: ইয়ে ...মানে টিপসই দিলে হয় না ...!:P

৩৯. ১৬ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:১৪
নিহন বলেছেন: ছবিটাও খুব সুন্দর ।
১৬ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:১৯

লেখক বলেছেন: তাহলে দেখতে থাকো...আঁকতে থাকো

৪০. ১৬ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৫
মানুষ বলেছেন: কোবতে পড়ে রবি'দার কথা মনে পড়ল। অতিব উত্তম। পুরস্কার হসেবে বকুল বালাদের একটা গান দিলাম। মন খারাপ হলে আমার দোষ নাই।

এখানে পুরষ্কার
১৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৩৫

লেখক বলেছেন: ....আগে এক দু'বার শুনেছিলাম...আজকে আবার শুনলাম । ঠাণ্ডা মেজাজের গান....মন খারাপের দোষ পুরোটা বাপ্পা'কে দেয়া যায় ।

১৭ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:০৫

লেখক বলেছেন: থ্যাংকুউউ

৪২. ১৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৩০
ফারুক আহেমদ রনি বলেছেন: আমি বিমান বন্দরে এসে যেন আপনাকে পাই..............
ঠিক লালন চত্তরেই।
৪৩. ১৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৪০
মুকুল বলেছেন: টাইম মেশিনে কইরা কয়েক যুগ আগে ফেরত গেলাম মনে হয়!


লেখায় পিলাস।
১৭ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:০৭

লেখক বলেছেন: আরে জন্মদিন-বালক দেখি !!! শুভ জন্মদিন দেরীতে হলেও ।

পিলাসের জন্য ধইন্যাপাতা ।

৪৪. ১৭ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:০৩
চাচামিঞা বলেছেন: মার হাবা....মার হাবা.......

আজকে কাজের চাপ কিছুটা কম.......সুযোগে একটু ব্লগে আসলাম।
১৭ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:১৯

লেখক বলেছেন: শুকরিয়া ..শুকরিয়া ...

চাচী' মনে হয় বাজারের বিশাল ফর্দ ধরায় দিসেন :)

৪৫. ১৭ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৬
লীনা ফেরদৌস বলেছেন: একটু দেরী করে ফেলেছি, খুউউউউউউউউউউউউউব সুন্দর, কোনদিনই মনে হয় এমন লিখতে পারবনা। ভাল থেক।
১৭ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৫৮

লেখক বলেছেন: কিচ্ছু দেরী হয় নি .... আপনি ছন্দের পূজারী ...আপনি এর চেয়েও ভাল পারবেন ...পড়ার জন্য ধন্যবাদ ।

৪৬. ১৭ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:১৯
নিবিড় বলেছেন: হায় হায় এত জবরদস্ত কবিতা আমি মিস করলাম কিভাবে?


অসাধারণ লাগলো আপু +++্
খুব সুন্দর
১৭ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৩০

লেখক বলেছেন: থ্যাংকসসসসসস

১৭ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:২৯

লেখক বলেছেন: আজকে কেমন আছেন আপু ? মশলা চা কি আজকেও চলছে নাকি ? :)

৪৮. ১৭ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৪
উধাও ভাবুক বলেছেন: চমৎকার !!!
অনেক শুভেচ্ছা।
১৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:০০

লেখক বলেছেন: আপনাকেও শুভেচ্ছা ভাবুক ।

৪৯. ১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৩৫
শিবলী বলেছেন: ফুলেল কবিতা...
ফুবিতা???

পড়ে স্নিগ্ধ একটা আবহ পেলাম।

আমার গাছবাগানটা ডাকছে আমাকে,
কাল নিজের জেলায় যাচ্ছি অনেক দিন পর।

আপনার কবিতা আমাকে আবার সেটা মনে করিয়ে দিল।
১৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৫৯

লেখক বলেছেন: গাছ বাগান ? দারুন ...আশা করি চমৎকার সময় কাটবে ...পরে কিন্তু গাছ বাগান এ ছুটোছুটির কথা নিয়ে একটা "ফুবিতা" চাই ।

১৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৫৯

লেখক বলেছেন: আচ্ছা, তারা ফুলের রহস্য কি উদঘাটিত হলো ?:)

২০ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:০৩

লেখক বলেছেন: হ !

১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:০৯

লেখক বলেছেন: কমেন্ট মুছলাম কিন্তু ;) :)

৫৪. ১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৫০
ফারুক আহেমদ রনি বলেছেন: আইরিন-- মাঝে মাঝে হঠাৎ উড়ন্ত প্লেন দেখলেই আপনার কথা মনে পড়ে। এই মাত্র একটি প্লেন আমার মাথা ছুই ছুই করে ভু করে চলে গেল আর ঠিক তখনি আপনার কথা মনে পড়লো। তাই আবার স্মরণ করলাম।
কবিতার প্রশংসাতো করবোই কারণ- অসাধারণ! অবশ্য আগেও বলেছি।
ভাল থাকুন।
৫৬. ১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:২২
ইউনুস খান বলেছেন: খুবই ভালো লাগলো।

আইরিন আপু তানিয়া আপুরে দেখবার চাই...............
৫৭. ১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:০৫
জংবাহাদুর বলেছেন: আফা ছালিমালিকুম। পেলাশ
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:১৬

লেখক বলেছেন: সালাম । প্রোফাইল পিক তো ফাসটো কেলাশ

৫৮. ১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:২০
বৃষ্টি ভেজা সকাল বলেছেন: দেরীতে আইসলাম কি জানি কি কয়। তয় ভালা পাইছি লেখাডা। পিলাচ।
২০ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:০২

লেখক বলেছেন: থ্যাংকসস

৫৯. ১৯ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:১৪
আফতাব আলম বলেছেন: কি লিখবো বুঝতেছিনা কবিতার থেকে আপনার কমেন্টসের উত্তর ভাল লাগলো বেশি ।
১৯ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:০১

লেখক বলেছেন: হাহাহা....ব্যাপারটা অদ্ভুত তো....! ধন্যবাদ ।

৬০. ১৯ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:১৭
ইউনুস খান বলেছেন: Amar commenter keu jobab na dile amar mejaj core jai.

Apnare minus
১৯ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:০০

লেখক বলেছেন: হুমম । এইভাবে বাধ্য করাটা ঠিক না মনে হয় । তবে তুমি প্রতিশোধ হিসেবে তোমার ব্লগে আমার আগামী ১০ টা মন্তব্যের জবাব দিবানা...তবে ১১ নম্বর মন্তব্য থেকে জবাব দিতে হইবে কিন্তু ।

৬২. ১৯ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:৪১
ইউনুস খান বলেছেন: না দিমুনে...........

আপনারে ভালা পাই................. সেই জন্য জবাব না দিলে কষ্ট পাই। কিছু বলবার না থাকলে স্মাইল দিবেন।

ঠিকাছে?
১৯ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৩

লেখক বলেছেন: :)

৬৩. ২০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৫
চাণক্য বলেছেন: হে বৎস, ভাল লিখিয়াছ। ধনাত্মক চিহ্ন প্রদান করিলাম।
২০ শে নভেম্বর, ২০০৮ সকাল ৯:৩৭

লেখক বলেছেন: গুরু, ধন্য হইলাম আপনার পদার্পনে ।

৬৪. ২০ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:০৬
রাহাত না বলেছেন: খুব খুবই ভালো লাগলো।
৬৬. ২০ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:১১
শাহরিয়ার হাসান বলেছেন: অাপিন েতা দারুন েলেখন।!!

অািম মুগ্ধ!১
২৪ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:৫২

লেখক বলেছেন: তাই ! ধন্যবাদ ।

২৪ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:৫১

লেখক বলেছেন: হুমম ।

৬৮. ২৪ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৩০
ঝুমী বলেছেন: কবিতাটা সুন্দর। +:)
২৮ শে জুন, ২০০৯ দুপুর ১২:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ ঝুমী :)

৬৯. ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:৩৭
রুখসানা তাজীন বলেছেন: প্রিয়তে আপনার পোস্ট নিতে নিতে হয়রান হয়ে গেলাম
২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:০৯

লেখক বলেছেন: স্বজনপ্রীতি :)

৭০. ০১ লা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:১৩
জানে আলম বলেছেন:

এই মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন । শর্তাবলী

০১ লা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৯

লেখক বলেছেন: নিজের প্রতিভার অবমূল্যায়ন করছেন নিজেই । ভবিষ্যতে এমন অযাচিত মন্তব্য আশা করব না আপনার কাছ থেকে কখনই ....

এই মন্তব্যটি আমি এখন নয়, তবে কিছুদিন পর মুছে ফেলব । আপাতত রিপোর্ট করেছি আপনার নামে এমন বেয়াদবীর জন্য ।

৭১. ০১ লা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৮
ইউনুস খান বলেছেন: কাউরে আমি দেখবার চাই....... এইটা মনে হয় একশবার বলে ফেলেছি ;)
৭২. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:২১
অদৃশ্য বলেছেন: দুটি কবিতাই আমার কাছে ভালো লেগেছে। ভালো থাকুন।
১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৭৩. ২৭ শে জুন, ২০০৯ রাত ১১:১৮
মে ঘ দূ ত বলেছেন: ধারুণ! সাধু ভাষায় বলে কবিতা দুটোর আবেদন যেন আরো বেশি বেশি।
২৮ শে জুন, ২০০৯ দুপুর ১২:২৯

লেখক বলেছেন: তাই !!! অনেক ধন্যবাদ একটা পুরনো লেখা খুঁজে পড়ার জন্য।

৭৪. ২৫ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:২৯
মে ঘ দূ ত বলেছেন: আবার পড়লাম। ভুলেই ছিলাম যে আগে পড়েছি এবং মন্তব্যও করেছি।

আবার ভালো লাগলো তাই আবারো মন্তব্য। হেঃ হেঃ :=)
২৫ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:০৩

লেখক বলেছেন: আগেও ধন্যবাদ দিয়েছি, আবারও দিলাম ...:)

 

মোট সময় লেগেছে ১.০৩৭৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
***বাংলাদেশের মহান স্বাধীনতার যুদ্ধাপরাধীদের বিচার চাই; রাজাকারদের না বলুন***...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ