somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসেন, এমনি এমনিই একটু মিষ্টি মুখ করি ... :)

২৮ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কিছু একটা করা দরকার; কাহাতক আর Fool's Garden এর Lemon Tree -র নীচে বসে থাকা যায় ! কথায় বলে নেই কাজ তো খই ভাজ ! হুমম ! মন্দ নয় । চল্ গিয়ে দেখি, ভাড়ারঘরে কি! ওহ ! সুজি ! মুহূর্তের মধ্যে সিদ্দীকা কবীর আপা ভর করলেন আমার মধ্যে । তবে সেই একই ধরাবাঁধা সুজির হালুয়ার বলয় থেকে বার হয়ে আসি আজকে- একটা সুস্বাদু মিষ্টান্ন রান্না করব সুজি দিয়ে । তো হয়ে যাক !

প্রথমেই হেঁশেলে প্রবেশ করুন । রান্নার উপকরণগুলোর দিকে একবার নজর বুলিয়ে নেই -

সুজি - ৩ কাপ
পানি - ৬ কাপ
ডিম - ১ টি
লবণ - আধা-চামচ
চিনি - স্বাদমত
দুধ - ১ লিটার (প্রায়)
তেল - ভাজার জন্য
মশলা :
তেজপাতা – বড়, ১টি
দারচিনি – মাঝারি, ২টি
এলাচ - ২টি
লবঙ্গ - ২টি
সাজানোর জন্য:
কিসমিস, পেস্তাবাদাম টুকরো করে কাটা

এবং রান্নায় আপনার মনোযোগ, আগ্রহ, পরিস্কার-পরিচ্ছন্নতাও কিন্তু যে কোন রেসিপি'র প্রধান উপকরণ।

জ্বালো, জ্বালো, আগুন জ্বালো ! চুলায় আগুন জ্বালুন । কড়াইতে পানি দিয়ে লবন দিন । পানি মৃদু ফুটে উঠলে আগুনের আঁচ কমিয়ে সুজি দিয়ে দিন । কম আঁচে সুজি ভাল ভাবে, চটপট করে নাড়ুন । প্রয়োজন মনে হলে আরো এক কাপ পানি দিতে পারেন। সুজি বেশ থকথকে হয়ে আসলে চুলা থেকে কড়াই নামিয়ে নিন; একটি বাটিতে সুজি ঢেলে ফেলুন ।



এবার একটি ডিম ফেটিয়ে নিয়ে সুজির মিশ্রণে ঢেলে দিন । সুজি সিদ্ধ করার সময় বেশ দলা দলা হয়ে যায় অনেক সময় । ডিম ভাল করে মেশানোর সময় সুজির দলাগুলো মসৃণ করে দিন । যারা গরম জিনিষপত্র ধরতে অনভ্যস্ত তাদের হাতে বেশ গরম অনুভুত হতে পারে । তাই সুজি একটু ঠাণ্ডা করে নিতে পারেন । কেউ কেউ হয়ত বাংলা সিনেমার নায়িকার মত সুজি মাখতে মাখতে ফুউউ দিতে পারেন । কিন্তু খবরদার ! এতে নি:শ্বাসের সাথে নির্গত কার্বন-ডাই-অক্সাইড খাবারে মিশ্রিত হয়ে যায় !

কড়াইতে তেল গরম করুন ; সুষম গোলাকার নয়, তবে সবজি পাকোড়ার মত, সুজির থকথকে মিশ্রণ অল্প করে তুলে নিয়ে তেলে ছাড়ুন । সুজি তেল বেশী শুষে নেয় বলে একটু বেশী পরিমাণে তেল লাগবে। এক সাথে অনেকগুলো সুজির পাকোড়া তেলে দিতে পারেন । অন্য কোন চপ বা পাকোড়ার মত সুজির এই পাকোড়া চট করে পুড়ে যায় না । তেলে পাকোড়া ছাড়ার পর চট করে একদমই নাড়বেন না । এমনকি গায়ে গায়ে লেগে যাওয়া পাকোড়াগুলো ছাড়িয়ে দেয়ার চেষ্টা করার দরকার নেই, এতে পাকেড়া ভেঙে, ছড়িয়ে যেতে পারে । একটু অপেক্ষা করুন ।



এই ফাঁকে প্রমাণ স্বরূপ পাকোড়া ফটোসেশন করে ফেলুন । :) সময় বাঁচানোর জন্য অবশিষ্ট সুজির মিশ্রণ পাকোড়ার আকারে ভাগ ভাগ করে রাখুন । কড়াইতে পাকোড়াগুলো একটু কড়কড়ে মনে হলে নির্দ্বিধায় নাড়তে থাকুন । সুজির পাকোড়ায় রঙ আসতে একটু সময় লাগে; খুবই চমৎকার-সোনালী-হলুদ রঙ হলে, মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে না থেকে তেল ঝরিয়ে তুলে ফেলুন ভাজা পাকোড়াগুলো । চাইলে আরো মচমচে করে ভাজতে পারেন । দু’চারটে ভাজা পাকোড়া মুখে দিতে ভুলবেন না কিন্তু - এগুলো খেতেও খুব মজাদার ।



এবার রান্নার দ্বিতীয় ধাপ । চুলায় একটি পাতিলে তরল দুধ (ফরমালিন, মেলামাইন মুক্ত) ঢালুন । মশলা মেশান । স্বাদমত চিনি মিশিয়ে নাড়তে থাকুন । মশলার সুগন্ধ ভুরভুর করে ছড়িয়ে গেলে বুঝবেন উদ্দেশ্য সফল হয়েছে । একটি বড় পাত্রে (পাত্রটি মেলামাইনের হলেও সমস্যা নাই) মশলাগুলো ছেঁকে নিয়ে তরল দুধের মিশ্রণটি ঢেলে দিন । যদি মনের ভুলে এতোক্ষণে সব সাবাড় করে না দিয়ে থাকেন তো এবার সেই মচমচে পাকোড়াগুলো দুধে ঢেলে দিন । উপরে কিসমিস, বাদাম টুকরা ছড়িয়ে দিন । আপনার লোভ সংবরণ করে পাত্রটি ফ্রিজে রেখে দিন । পাকোড়াগুলো ঠিকমত দুধে ভেজার জন্য মাঝে একবার একটু নেড়েচেড়ে দিতে পারেন । পাকোড়া ঠান্ডা, নরম এবং বেশ ফুলে উঠলে বুঝবেন আর ধৈর্য্য ধরার কোনই কারণ নেই :)



এবার আবারও Fool's Garden এর Lemon Tree -র নীচে আসুন এবং সুজির এই অত্যন্ত সুস্বাদু মিষ্টি গালভরে খেতে থাকুন ।





টিপস :
চাইলে চিনির বদলে মধু দেয়া যায়; সেক্ষেত্রে দুধটুকু ছেঁকে নেয়ার পর স্বাদমত মধু মিশিয়ে নিতে পারেন । বাড়ন্ত ব্লগাররা চাইলে এই সময় এক চামচ হরলিকস মেশাতে পারেন । :) আবার কেউ কেউ বাদাম বাটা দিতে পারেন । সুপার স্টোরগুলোতে peanut butter পাওয়া যায় । তবে বাদাম বাটা দিলে সুজির মিষ্টির স্বাদ একটু অন্যরকম লাগতে পারে।

বোনাস রেসিপি :
peanut butter পাউরুটি দিয়ে অনেকেই খেয়ে থাকেন । পাউরুটির উপর peanut butter মেখে দিয়ে তার উপর আপনার পছন্দের যে কোন জেলী মেখে নিন । চটপট খেয়ে ফেলুন । এই খাবার নিয়মিত ভোজনে খুব তাড়াতাড়ি মোটাতাজা হওয়ার সম্ভাবিলিটি আছে :)

সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:২৯
৭১টি মন্তব্য ৬০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×