somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরায় যুদ্ধাপরাধীদের মানহানি ঘটেছে !!!

২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভোরের কাগজ অনলাইন
ডিসেম্বর ১৪, ২০০৮, বুধবার : পৌষ ১০ ১৪১৫


এটিএন বাংলার বিরুদ্ধে জামাতের মামলা

কাগজ প্রতিবেদক :


বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছে জামাত। মুক্তিযুদ্ধের সময়কার ইতিহাস তুলে ধরে সংবাদ প্রতিবেদন প্রচারের অভিযোগে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে গতকাল জামাতের সিলেট দক্ষিণের আমির ও সিলেট-৬ আসনের চারদলীয় জোটপ্রার্থী হাবিবুর রহমান বাদী হয়ে এ মামলা করেন।

মামলায় এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি মুন্নী সাহা, হেড অব নিউজ মঞ্জুরুল আহসান বুলবুল, বার্তা সম্পাদক জ ই মামুন ও এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে বিবাদী করা হয়েছে। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ১৬ ডিসেম্বর দুপুর দুইটার সময় যুদ্ধাপরাধের ঘটনা তুলে ধরে এটিএন বাংলায় যে সংবাদ প্রচার করা হয়েছে তাতে জামাতের নেতৃবৃন্দের মানহানি ঘটেছে।

মামলার এজাহারে এটিএন বাংলার প্রতিবেদনটি তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধাপরাধের সঙ্গে জামাতের আমির মতিউর রহমান নিজামীর সংশ্লিষ্টতার কথা এখন দেশে নয়, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ সংক্রান্ত সব দলিলেই পাওয়া যাবে। তিনি ছিলেন বদর বাহিনীর সিভিল প্রধান। পাকিস্তানের গোয়েন্দা রিপোর্টেও তা উল্লেখ আছে। ফলে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শত্রুবাহিনীর প্রধান হয়ে যা যা করা দরকার তিনি তাই করেছেন। সাবেক জোট সরকারের মন্ত্রী এবার ভোট চাইছেন পাবনা-১ আসন থেকে। তার দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ তৎকালীন বদর বাহিনীর প্রভাবশালী সদস্য ছিলেন। তিনি এবার ভোটের দাবি করেছেন ফরিদপুর-৩ আসন থেকে। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মোঃ কামরুজ্জামান যিনি সূযাদি গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন, তিনি ভোট চাইছেন শেরপুর-১ আসনে। এছাড়া পিরোজপুর-১ আসনে চারদলীয় প্রার্থী দেলোয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে একাত্তরে এলাকায় লুটপাটের।

এজাহারে আরো উল্লেখ করা হয়, এটিএন বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, পরিচিত এসব মুখের বাইরে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে পাবনা-৫ থেকে ভোট চাইছেন আবদুল সোবাহান। সেই এলাকায় ’৭১ এর গণহত্যার সহায়তা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নির্বাচনী দৌড়ে আছেন রংপুর-২ আসনের এটিএম আজাহারুল ইসলাম। যিনি আল-বদর বাহিনী সংগঠনের দায়িত্বে ছিলেন সে সময়ে। গণহত্যার অভিযোগ যতোই অস্বীকার করুক না কেন সাতক্ষীরা-২ আসনের প্রার্থী ’৭১ এর পর থেকেই পরিচিতি লাভ করেছেন জল্লাদ খালেক নামে। খুলনা-৬ আসনে শাহ মুহাম্মদ রুহুল কুদ্দুস, গাইবান্ধা-১ আসনে আব্দুল আজিজ, সাতক্ষীরা-৩ আসনে এম রিয়াছাত আলী, চুয়াডাঙ্গা-২ আসনের হাবিবুর রহমান, সিলেট-৫ আসনে ফরিদ উদ্দিন চৌধুরী, সিলেট-৬ আসনে হাবিবুর রহমানের বিরুদ্ধেও ’৭১ এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করার অভিযোগ রয়েছে। মুন্নী সাহা এটিএন বাংলা ঢাকা।

সংবাদটি শুধু দেশে নয় আন্তর্জাতিকভাবে প্রচারিত হয়েছে। বিশ্বের ১৩৮টি দেশে এ সংবাদ প্রচার করে জামাত ও এর নেতাদের সুনাম, সম্মান ও মর্যাদাহানিকর করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে তা তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।


========================

আসুন প্রতিবাদ করি যুদ্ধাপরাধীদের এই ঔদ্ধতার ।
যুদ্ধাপরাধীদের বিচার চাই, শাস্তি চাই ।


=========================

এই লিংকে যুদ্ধাপরাধীদের প্রতি আপনার ঘৃণা মন্তব্য স্বরূপ জানিয়ে আসুন; এখুনি ... Click This Link

==========================
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৪৬
৩৭টি মন্তব্য ৩৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×