আমার প্রিয় পোস্ট
- অসুখ নয়, ঘাড়ে আঘাত পেয়ে নজরুল বাকশক্তি হারিয়েছিলেন। (কপি+পেস্ট)। - অ্যামাটার
- :::: বনের নাম রাজকান্দি :::: - সৌম্য
- দেশের সবচেয়ে বড় আম গাছ ( ছবিব্লগ ) - অবিশ্বাসী
- ৪০০ না ঢাকার বয়স ৮০০ বছর!!! - নুরুজ্জামান লাবু
- রাজা আরবাজ খান ও শিল্পী ইভা রহমান - কাক নং ৭৯৯
- আর আমি শালা শুওরের বাচ্চা কগজে কলমে মানবতা আঁকছি। - মিছিল
- [ফিরে দেখা] শহীদ বুদ্ধিজীবী কন্যা রীমা হত্যা মামলা (১৯৮৯-১৯৯৩) - রাইসুল জুহালা
- আল জাজিরার রিপোর্ট - ইন্টারনেটের মাধ্যমে আদিবাসীরা প্রকাশ করল সত্য - সুদিনের বার্তা
- যদি খুন করতে হয় - কৌশিক
- ক্ষমা কর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল!! সীমাহীন জাতীয় অধঃপতনের অনন্য উদাহরণ হয়ে গেলে তুমি!! - বেঙ্গল মাসুদ
- বেগম খালেদা জিয়া: সাধারণ থেকে অসামান্য একজন হয়ে উঠা- (ফটোব্লগ-১) - রায়হান রাহী
- হিলসাইড রির্সোট-বান্দরবন, পাহাড়ের কোলে ঘুমালাম দু'রাত (ছবি ব্লগ) - মোঃ আমিন
- আমরা আবার প্রমাণ করলাম আমরা আসলেই পারি - আসিফ আহমেদ মামুন
- ক্রিকেট স্লেজিং! মজার মজার সেইসব বিখ্যাত উক্তি - নিস্প্রান আমি
- 'মেহেরজান' : ভুল পরিপ্রেক্ষিত ও ভুল ভালোবাসার গল্প - একরামুল হক শামীম
- সোমালিয়ান জলদস্যুর গল্প এবং ২৬ টি নাবিক পরিবারের পক্ষ হতে প্রধানমন্ত্রীর নিকট একটি খোলা চিঠি - জাহাজী পোলা
- ফটোগ্রাফিতে মুক্তিযুদ্ধ এবং একজন কিশোর পারেখ - কাঊসার রুশো
- শত দুঃসংবাদের ভীড়ে একটি মন ভাল করা খবর: বিশ্বে প্রথম কৃত্রিম কিডনি তৈরি করলেন বাংলাদেশি বিজ্ঞানী - shapnobilash_cu
- ভারতীয় জেনারেল অরোরার কাছে পাকিদের আত্মসমর্পণ এবং সে অনুষ্ঠানে ওসমানীর অনুপস্থিতি প্রসঙ্গ - নুরুজ্জামান মানিক
- বড় কোন পরিবর্তনই আপনাকে ভালো কিছু এনে দিতে পারে - অং সান সু চি - শেরিফ আল সায়ার
- নভেম্বর ৩ , ১৯৭৫ - নুরুজ্জামান মানিক
- রূপগঞ্জে সামরিক ভুমি আগ্রাসন:“দিনরাত লেফ-রাইট করলে ক’মণ শস্য ফলে এক গন্ডা জমিতে?” - দিনমজুর
- নৈতিকতার ভিত্তি এবং উৎস - পারভেজ আলম
- এই রমজানে ঢাকায় তৈরি হয়ে যাক আরো কিছু মন্দির - ফরিদ
- এবার থেকে বাংলায় লিখতে আর সমস্যা হবে না। এসে গেল শাব্দিক... - অমিত কুমার সরকার
- প্রিয় হুমায়ুন আজাদের প্রবচনগুচ্ছ, সবগুলি(২০০)প্রবচন একসাথে - নির্ঝর নৈঃশব্দ্য-২
- গুলশান-বনানী, ফ্যাশন-মডেলিং কিংবা একজন কাঁচা কিশোরীকে ঘষে-মেজে 'পণ্য' বানানো - রিজওয়ানুল ইসলাম রুদ্র
- আলব্দি গণহত্যার দুই প্রত্যক্ষদর্শীর বিবরণ - ক্যামেরাম্যান
- যারা উবুন্টু-লিনাক্সে মবিডাটা মডেম ব্যবহার করতে চান তাদের জন্য। - আজম মাহমুদ
- চৌধুরী মঈনূদ্দীন সহ তিন পলাতক যুদ্ধাপরাধী নিয়ে চ্যানেল ফোরের সেই বিখ্যাত ডকুমেন্টারিটি! - জিন্দা লাশ
- ৩৩টি বাংলা ফন্ট একসাথে ডাউনলোড করুন!!! - মুকুট
- পোড়া গলিতে, পোড়া চোখে, পোড়ো মনে - অন্যমনস্ক শরৎ
- ওরে পতাকা, নারে পতাকা, কিরে পতাকা, ক্যান?? - অন্যমনস্ক শরৎ
- কাজী নজরুল ইসলাম - মাহবুব মোর্শেদ
- প্রসঙ্গ বিজয় বনাম অভ্র :ডা. আব্দুন নূর তুষারের প্রতিক্রিয়া এবং প্রতু্যত্তর - 'লেনিন'
- অভ্রের বিরুদ্ধে শাব্দিক টিমের অভিযোগ এবং জব্বার কাগুর ইউনিবিজয়ের মিল প্রসঙ্গে - 'লেনিন'
- বাংলা কম্পিউটিং এর পুনর্জন্ম এবং এর খল নায়কেরা। কিছু বিষয়ে জবাব সংযুক্ত। - মু আ হাকিম নিউটন
- "রোকেয়া কিবোর্ড লেআউট": আমার তৈরী করা বাংলা কিবোর্ড লেআউট ও প্রোগ্রাম
......সবার কাছে রিভিউয়ের অনুরোধ - সিউল রায়হান
- কেসলারের ল'অব কোয়েন্সিডেন্ট: বাংলাদেশের বর্তমান নারী এবং সামাজিক অবক্ষয়! - শেরিফ আল সায়ার
- বৈশ্বিক উষ্ণতার অবদান-মুছে গেছে দক্ষিণ তালপট্রি দ্বীপ (নিউমুর আইল্যান্ডস) - সুমিন শাওন
- পাহাড়ের কান্না যে আগুন জ্বালিয়েছিলেন শেখ মুজিব, তাতে ঘি ঢেলেছেন জিয়া, ফু দিচ্ছেন খালেদা, ষড়যন্ত্রে পাকা খেলোয়ার আছে একটি বাহিনী, আছে বাঙালি নামে একদল পরগাছা সেটেলার শিখন্ডি। শেখ হাসিনা কি তা নিভাতে পারবেন? আমার দুটো প্রস্তাব - মধুখোর
- আমেরিকান আদিবাসী নেতা 'চিফ সিয়াটল' এর একটা চিঠি - জাতিষ্মর
- কয়েকটি মজার ছবি ও একটি কৌতুক (১৮+) - কুঙ্গ থাঙ
- সাকরাইন!সাকরাইন!! ঐ ঘুড্ডি বাকাট্টা : এ ফটো স্টোরী - অন্যমনস্ক শরৎ
- নববর্ষের সম্ভাব্য উপাধি
- ক্যামেরাম্যান
- একাত্তরে নারীর বিরুদ্ধে অপরাধ - একরামুল হক শামীম
- সামহোয়ারইনব্লগের জন্মদিনে কিছু বর্ণিল মুহূর্তাচারণ - কৌশিক
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের দালাল শিক্ষক - ক্যামেরাম্যান
- বুদ্ধিজীবীদের নিধন এবং বিচার প্রসঙ্গ - নুরুজ্জামান মানিক
- সামহয়ারের যে লেখাগুলো ড্রাফট্ থেকে এখনও পোষ্ট করা হয়নি। - অ্যামাটার
- আমার ভাইয়ের মৃত্যূ ও সৌদিদের ক্ষমার অযোগ্য বর্বর আইন ও হাহাকার - পারভেজ রবিন
- বাঙ্গালী জাতীয়তাবাদ কি ইসলাম বিরোধী চেতনা? - তাজা কলম
- গ্ল্যাডিয়েটর - মাহবুব লীলেন
- একান্ত ব্যক্তিগত শোকনামা "পিতা" তোমার জন্যে - কারো অতিপ্রচার বা অপপ্রচারের ধার না ধেরে - মেঘ
- ভাগীরথীকে নিয়ে লিখা আমার ছোটগল্প - মেঘ
- লিনাক্স :: একটি বিশ্বস্ত, শক্তিশালী এবং স্বপ্নের অপারেটিং সিস্টেম (ইতিহাস, ইন্সটল, ব্যবহার) - পাপী
- আর্কাইভ : আমার কিছু খুচরো লেখালেখি - আইরিন সুলতানা
- চির উন্নত শির(আজ আমাদের জাতীয় কবির ১০৯তম জন্মবার্ষিকী,বাংলা ১১ই জৈষ্ঠ হিসেবে আগামী কাল-ও){ছবি ব্লগ} . - অ্যামাটার
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- মুক্তি পেয়েও আরিফের ফেরারী যাপন - অমি রহমান পিয়াল
- আমার নিরন্তর মুসলমান হয়ে ওঠা - সামী মিয়াদাদ
- ওরা সবাই বাই সাইকেল বালিকা......./ ভাস্কর চৌধুরী - ভাস্কর চৌধুরী
- ব্লগারদের সঙ্গে আমার স্মৃতি এবং আমার কথোপকথন - একরামুল হক শামীম
- চলে যাওয়া মানে প্রস্থান নয়.... - আব্দুন নূর তুষার
- সব কিছু তোমার জন্য নয় - মানুষ
- চলুন,প্রাপ্তিকে আবারো ভালবাসা দিয়ে প্রমাণ করি মানবতা শেষ হয়ে যায়নি - মোসতফা মনির সৌরভ
- জীবনটাকে উপভোগ করে চলে গেল বন্ধু সঞ্জীব চৌধুরী - নিজেরআয়না
- রম্য ছড়াঃ নারী নিকের ব্লগার যারা - কালপুরুষ
- কেন যাব - কালপুরুষ
- disgusting attack on blog moderator - আরিল
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচীর দ্বিতীয় পর্যায়ে পদার্পন উপলক্ষ্যে সমাবেশের প্রস্তাবনাঃ সাথে থাকুন, পাশে থাকুন
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪৬
২১শে ফেব্রুয়ারির সময়সীমাকে সামনে রেখে গত একটি মাস স্বাক্ষর গ্রহণের জন্য বিপুল কর্মদ্দীপনা নিয়ে দেশে-বিদেশে ব্লগাররা দিন-রাত স্বেচ্ছাশ্রম দিয়ে লক্ষ্যমাত্রা এক লক্ষকে টপকিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে প্রায় দু’লাখ স্বাক্ষর সংগ্রহ করেছে!
বস্তুত ২১শে ফেব্রুয়ারি আদতে কোন শেষ সময়সীমা ছিল না; সংগ্রহিত প্রায় দু’লাখ স্বাক্ষর ছিল ভাষা শহীদদের প্রতি আমাদের বিনম্র, মৌন শ্রদ্ধাঞ্জলি এবং এক নতুন সূচনার প্রতিশ্রুতি । সেই অভিপ্রায়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিকে সম্প্রসারিত করতে গত ২২শে ফেব্রুয়ারি প্রেস ক্লাবে অনলাইন বাংলা কমিউনিটির ব্লগাররা একটি প্রেস কনফারেন্সের আয়োজন করে। ব্লগারদের মূল লক্ষ্য ছিল গণযোগাযোগ মাধ্যমগুলোর কাছে এই অভিযানের বার্তা পৌঁছে দেয়া এবং অভিযান চলাকালীন বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরা । উপস্থিত সাংবাদিক এবং ব্লগারদের মধ্যে স্বতঃস্ফূর্ত প্রশ্নত্তোর বিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। এই প্রেস কনফারেন্সে স্বাক্ষর গ্রহণ অভিযানের দ্বিতীয় পর্যায় ঘোষনা করা হয় ।
প্রেস কনফারেন্সটি সম্পর্কে বিভিন্ন পত্র-পত্রিকা (সমকাল, প্রথম আলো) আলোকপাত করে এবং চ্যানেল-আই –এর সংবাদেও যুদ্ধাপরাধীদেও বিচারের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ সংক্রান্ত প্রেস কনফারেন্সের খবর পরিবেশিত হয় ।
প্রেস কনফারেন্সে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে স্বাক্ষর গ্রহণ অভিযানের প্রস্তাবিত দ্বিতীয় পর্বে ২৬শে মার্চকে সামনে রেখে মধ্যবর্তী সময়ে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে ১০ লক্ষ স্বাক্ষর সংগ্রহের প্রস্তাব দেয়া হয়।
কর্মসূচী নিয়ে প্রাথমিক প্রস্তাবনা থাকলেও বিস্তারিত মতামত, টিম ওয়ার্ক, দিক-নির্দেশনার জন্য ব্লগাররা একটি আলোচনা সভার প্রয়োজনীয়তা অনুভব করছেন। যারা পারিবারিক বা ব্যক্তিগত বা কর্মক্ষেত্রের ব্যস্ততার কারণে প্রেস কনফারেন্সে বা বাংলা একাডেমীর বইমেলায় স্বাক্ষর গ্রহণ অভিযানে কিনবা পূবের্কার আলোচনা সভাগুলোতে নিয়মিতভাবে উপস্থিত থাকতে পারেননি - তাদের সহ আমাদের অন্যান্য স্বেচ্ছাসেবকদের আরো একবার একটি আলোচনা সভায় পরস্পরের ভাব বিনিময় এই অভিযানের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা তুলে ধরতে সহায়ক হবে ।
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ অভিযানের দ্বিতীয় পর্বের বিভিন্ন কর্মসূচী নিয়ে প্রস্তাবিত আলোচনা সভায় যোগদানের তথ্যাবলী -
তারিখঃ সোমবার, ২রা মার্চ ২০০৯
সময়ঃ সন্ধ্যা ৬:৩০ ঘটিকা
স্থানঃ ছবির হাট, শাহবাগ
সভায় সম্ভাব্য যে কর্মসূচীগুলো নিয়ে আলোচনা করা হবে -
১. তহবিল গঠনঃ
- বিভিন্ন কর্মসূচী বা প্রচারণার জন্য কোন কোন খাতে অর্থের প্রয়োজনীয়তা রয়েছে ?
- কি পরিমাণ অর্থের প্রয়োজনীয়তা রয়েছে ?
- আগ্রহীরা কিভাবে তহবিলে আর্থিক সাহার্য প্রদান করবে - ব্যক্তিবিশেষের কাছে নাকি কোন ব্যাংক একাউন্টে ?
- তহবিলের হিসেব প্রদানের জন্য কারা দ্বায়িত্বে থাকবেন ?
- কতদিন পর্যন্ত তহবিল সংগ্রহ চলতে পারে ?
২. স্বেচ্ছাসেবকঃ
এই অভিযান কোন ব্যক্তিবিশেষের একার নয় । এই দাবি দেশের মানুষের এবং তাতে সাড়া দিয়ে অনলাইন বাংলা কমিউনিটির ব্লগাররা গণস্বাক্ষর অভিযানে নেমেছেন। এখানে আমাদের লক্ষ্য কোন একক নেতা বা নেত্রী তৈরি নয় বরং অংশগ্রহণকারী সকলের মধ্যকার দৃঢ়তা, দক্ষতা, সহযোগীতা কাম্য । তাই সকল স্বেচ্ছাসেবকই এখানে সহযোদ্ধা । এজন্য আমরা কোন নির্দিষ্ট ব্লগারের উপরেই সকল আয়োজনের দ্বায়িত্ব চাপিয়ে দিতে চাইনা । বরং একেক পর্বে, একেক অভিযানে একেক ব্লগারের বিভিন্ন মতামত, সময় ও কর্মদক্ষতাকে প্রাধান্য দিতে চাই। সেই লক্ষ্যে প্রতিটি ব্লগারের কাছ থেকে তাদেরই সুবিধাজনক সময়ে বিভিন্ন কর্মসূচী আহবান নিয়ে সবার স্বতঃস্ফূর্ত পরামর্শ কাম্য ।
৩. বিভিন্ন কর্মসূচীঃ
প্রথম পর্যায়ে দেশ ও প্রবাস থেকে বিপুল পরিমাণ স্বাক্ষর সংগ্রহ সম্ভব হলেও বাংলা একাডেমীর বইমেলার মিলনমেলা অনেক সহায়ক ছিল আমাদের এক লক্ষ স্বাক্ষর গ্রহনের লক্ষ্যমাত্রাকে অতিক্রম করতে। কিন্তু এই অভিযানের দ্বিতীয় ধাপ যেখানে ২৬শে মার্চ পর্যন্ত সেখানে এমন বিশাল সময় নিয়ে কোন বিশেষ মিলনমেলা না থাকায় অন্যান্য কর্মসূচীর দিকে অধিক মনোনিবেশ অতিব গুরুত্বপূর্ণ ।
--বিদ্যালয়/কলেজ/বিশ্ব-বিদ্যালয়গুলোতে স্বাক্ষর গ্রহণ অভিযানের প্রচারণাঃ
প্রথম পর্যায়ে সরকারী-বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠাগুলো থেকে উল্লেখযোগ্য পরিমাণ স্বাক্ষর সংগ্রহের পর এই অভিযানের দ্বিতীয় পর্যায়ে এসে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ব্যাপক আকারে স্বাক্ষর গ্রহণ অভিযান চালনা করতে ব্লগারদের সাথে আলোচনা করা গুরুত্বপূর্ণ। যে কোন বয়সের ব্লগাররা যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছেন, এক্ষেত্রে তাদের দৃটি আকর্ষণ করা হচ্ছে । ব্লগাররা তাদের প্রয়োজনীয় সময়সূচী জানিয়ে সেই মোতাবেক অভিযান পরিচালনা করবেন।
শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের অনুমতি নিতে তাদের সাথে আলোচনার জন্য প্রয়োজনে বয়োজেষ্ঠ্য বা অন্যান্য স্বেচ্ছাসেবক ব্লগাররাও সহায়তা করতে পারেন। এমনকি যার যার এলাকার স্কুল-কলেজগুলোতেও এমন যৌথ উদ্যোগে স্বাক্ষরগ্রহণ অভিযান পরিচালনার ব্যাপারেও সবার অংশগ্রহণ কাম্য।
আমরা হয়ত এই প্রচারণাতেও একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে পারি আলোচনা সাপেক্ষে- প্রতি সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে অন্তত একটি নির্দিষ্ট সংখ্যাক শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাক্ষর গ্রহণ অভিযান পরিচালনা করার জোর চেষ্টা করতে হবে।
--বিপণি বিতান/সুপার স্টোর/ সাইবার ক্যাফেতে স্বাক্ষর গ্রহণ অভিযানঃ
বসুন্ধরা সিটি শপিং মলে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আয়োজিত ব্লগারদের এক সমাবেশে সভা শেষে এক ঝটিকা সফরে মাত্র কয়েক মিনিটেই আশাব্যাঞ্জক স্বাক্ষর সংগ্রহকে মাথায় রেখেই এবার বিভিন্ন বিপণি বিতাণ, সুপার স্টোর বা সাইবার ক্যাফেগুলোতে পরিকল্পনা মাফিক নিয়মিত স্বাক্ষর সংগ্রহ প্রচারণা চালানোর ব্যাপারে ব্লগারদের প্রস্তুতি সম্পর্কিত আলোচনা জরুরী।
--পোস্টার/স্টিকার/লিফলেটঃ
পোস্টার/স্টিকার/লিফলেট যুদ্ধাপরাধীদের বিচারের দাবি সম্পর্কে সবাইকে দ্রুত ওয়াকেবহাল করবে। পোস্টার/স্টিকার/লিফলেট কত সংখ্যক প্রয়োজন হতে পারে এবং কিভাবে বিতরণ করা হবে তা নিয়ে ব্লগারদের মতামত প্রয়োজন। কিছু ছোট ছোট বিকল্প পরিকল্পনাও হাতে নেয়া যেতে পারে ; যেমন -
১. দৈনিক পত্রিকা বা সাপ্তাহিক/পাক্ষিক/মাসিক ম্যাগাজিনগুলোর সাথে স্টিকার/লিফলেট বিতরণ করা যেতে পারে।
২. বিভিন্ন সুপার স্টোরগুলোতে পণ্য কেনার সাথে একজন গ্রাহককে লিফলেট/স্টিকার প্রদান করা যেতে পারে।
৩. বিভিন্ন বইয়ের দোকানে মুক্তিযুদ্ধ ভিত্তিক বা যে কোন বই ক্রয়ের সাথে পোস্টার/লিফলেট/স্টিকার প্রদান করা যেতে পারে।
৪. সিনেমা হল/সিনেপ্লেক্সে উল্লেখযোগ্য বাংলা সিনেমার টিকেট ক্রয়ের সাথে স্টিকার বিতরণ করা যেতে পারে।
পোস্টার এর ডিজাইন নিয়ে ব্লগার মেঠোজন কাজ করছিলেন; তাঁর কাছ থেকে বর্তমান অগ্রগতি জানতে ব্লগাররা আগ্রহী। পোস্টার/লিফলেট/স্টিকার - এর ছাপা খরচ আগ্রহীদের কাছ থেকে সংগ্রহিত আর্থিক সাহায্য থেকেই চালনা করা হবে।
--স্বাক্ষর সংগ্রহে ঢাকার বাইরের অন্যান্য জেলা ও প্রবাসী ব্লগারদের সহায়তাঃ
প্রথম ধাপে প্রবাসী ব্লগাররা অনেক কষ্ট করে সূদূর প্রবাস থেকে স্বাক্ষর সংগ্রহ করে পাঠিয়েছেন। দ্বিতীয় ধাপেও তাই আরো বৃহৎ পরিসরে প্রবাসী ব্লগারদের সহযোগীতা কাম্য । অপরদিকে ঢাকার বাইরের অনেক ব্লগাররাই স্বেচ্ছাসেবক হিসেবে সময় ও শ্রম দিয়েছেন। এবারও সকল ব্লগারদের কাছ থেকে আরো বিপুল পরিমাণে সাড়া কামনা করা হচ্ছে।
--ইলেকট্রনিক/প্রিন্ট মিডিয়ার সাথে জড়িত ব্লগারদের সহায়তা কামনাঃ
২২শে ফেব্রুয়ারির প্রেস কনফারেন্সের উদ্দেশ্য ছিল মিডিয়াকে এই অভিযান সম্পর্কে অবহিত করা যাতে পরবর্তীতে আমরা বিভিন্ন কর্মসূচীতে মিডিয়ার সহায়তা পেতে সক্ষম হই। তাতে সচেতনামূলক প্রচারণা দ্রুত জনমনে প্রভাব ফেলবে নিঃসন্দেহে। এই প্রেক্ষিতে ব্লগারদের মধ্যে যারা ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়ায় কর্মরত আছেন তাদের বিভিন্ন সহায়তাও এই অভিযানকে ত্বরান্বিত করবে । তাই ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়ার সাথে জড়িত ব্লগারদের সার্বক্ষনিক সহযোগীতা বিশেষভাবে কাম্য।
--মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ করতে অনলাইন আর্কাইভঃ
ছড়িয়ে থাকা তথ্যাবলী, জানা-অজানায় থাকা মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন ওয়েব সাইটের লিংক, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভিন্ন বই, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ভিডিও ফুটেজ, অডিও এমনি মুক্তিযুদ্ধের সময়কালীন উদ্দিপনা জাগানো স্বরণীয় গান, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের স্বরণে দেশের বিভিন্ন স্থানে নির্মিত ভাস্কর্য সম্পর্কিত ইত্যাদি বহুবিধ তথ্যাবলী নিয়ে একটি নির্দিষ্ট লিংকে অনলাইন আর্কাইভ গড়ে তোলার প্রস্তবনা এসেছে অনেক ব্লগারদের কাছ থেকেই। কথ্য ইতিহাস সংরক্ষণের জন্য ব্লগারদের ভুমিকাও অতীব গুরুত্বপূর্ণ বলে বিবেচ্য। আর্কাইভ নিয়ে সম্ভাব্য আলোচনা –
১. কবে থেকে এবং কিভাবে এই আর্কাইভ নিয়ে কাজ শুরু করা সম্ভব ?
২. এই আর্কাইভটির ডিজাইন এবং তত্ত্বাবধানে কারা থাকবেন ?
৩. আর্কাইভের লিখিত ইতিহাসগুলো অন্তর্ভূক্ত করণের কোন নির্দিষ্ট মানদন্ড থাকবে কি ?
--র্যালী বা অন্যান্য কর্মসূচীঃ
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর অভিযানকে বেগবান করতে মার্চ মাসের বিশেষ কোন সময়ে ব্লগারদের মিলিত উদ্যোগে কোন র্যালী আয়োজন করা সম্ভব কি না তা আলোচনা করা প্রয়োজন। এছাড়াও ব্লগারদের মিলিত আয়োজনে অন্যান্য কি কি প্রতীকি সমাবেশের উদ্যোগ নেয়া যেতে পারে যা সবাইকে সম্পৃক্ত করবে বিচারের দাবিতে, তা নিয়েও সবার মতামত কাম্য।
বর্তমানে গণস্বাক্ষর অভিযানের প্রচারণার জন্য একটি ফেসবুক গ্রুপ আছে। সবাইকে এই গ্রুপে বিভিন্ন সদস্য হতে আমন্ত্রণ জানানো হচ্ছে । মুক্তিযুদ্ধভিত্তিক কোন ওয়েবসাইট বা বই এর লিংক/তথ্য, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সাম্প্রতিক বা পূর্বেকার কোন কর্মসূচীর তথ্যাবলী/ছবি এবং আপনার অনুভূতি, মতামতগুলো এখানে ভাগ করে নেয়ার অনুরোধ করা হচ্ছে ।
ফেসবুক গ্রুপের লিংক - http://gonoshakkhor.tk
এছাড়াও যোগাযোগের সুবিধার্থে ইমেইল করতে পারেন -
৪. গণস্বাক্ষর কর্মসূচীর ভবিষ্যৎ পরিকল্পনাঃ
এই প্রেক্ষিতে অনেকেই বিভিন্ন কিছু জানতে চান। তাই ব্লগারদের উপস্থিতিতে প্রস্তাবিত সভায় সম্ভাব্য আলোচনা হতে পারে -
- কতদিন পর্যন্ত গণস্বাক্ষর সংগ্রহ কার্যক্রম পরিচালিত হতে পারে ?
- সংগ্রহিত স্বাক্ষরগুলো কোথায়/কার কাছে, কিভাবে, কবে নাগাদ হস্তান্তর করা হবে ?
এই অভিযান মূলত সকল ব্লগারদের সচেতন আগ্রহের ফসল । তাই এই অভিযানকে প্রাণবন্ত রাখতে প্রতিটি ব্লগারের ভূমিকা অপরিসীম । এখানে প্রতিটি ব্লগারই নিজ আগ্রহে, সময়-সুযোগ মত শ্রম, মতামত দিচ্ছেন । তাই কোন একজন কখনই এখানে নেতা বা নেত্রী নয়। তবে মানুষের ভাবনার ব্যাপকতা যেমন আছে, সীমাবদ্ধতাও আছে তেমনি; আছে ক্লান্তি কিনবা ব্যস্ততা। অপরদিকে দ্বিতীয় পর্যায়ে প্রস্তাবিত ২৬শে মার্চ সময়সীমায় এবারের চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা ১০ লক্ষ স্বাক্ষর সংগ্রহ। ব্লগাররা সব সময়ই ”সাথে আছি” , ”পাশে আছি”, ”আওয়াজ দিয়েন” বলে উৎসাহ দিয়ে আসছেন। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে অনলাইন বাংলা কমিউনিটির ব্লগারদের কর্তৃক আয়োজিত গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে আপনাদের সবার প্রতি তাই উদাত্ত আহ্বান -
...পাশে আসুন.. সাথে থাকুন।
আওয়াজ দেয়া হলো ...
আপনি শুনছেন তো ? আপনাকেই বলছি ...
*** *** ****
ছবি কৃতজ্ঞতা :
ব্লগার অরণ্য আনামের অনুমতি সাপেক্ষে মূল পোস্টের সাথে সংযোজিত হয়েছে তারই তোলা এই ছবি ।
*** *** ***
প্রকাশ করা হয়েছে: বাংলাদেশ আমার বাংলাদেশ বিভাগে । সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০০৯ দুপুর ১২:৫৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
তাইলে শোনেন বলেছেন:
পরে আসেন।মাইনাস।
লেখক বলেছেন: মাইনাসের আমার কখনই সমস্যা নেই । পরে আসেন বলার কারণটা ব্যাখা করলে ভাল হতো ।
দেশের সংকটময় মুহূর্ত ? এই প্রেক্ষিতে সবাই বিচলিত । তবে জনজীবন স্বাভাবিক হচ্ছে । আর এখানে কোন হাসি-তামাশামূলক সমাবেশের আহ্বান জানানো হয়নি। কাজ চালিয়ে যেতে হবে...এবং চলছে ...তারই আহ্বান।
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন:
২৬ শে মার্চের মধ্যে ১০ লক্ষ?এটা কি সম্ভব হবে?
শুভকামনা রইলো, যেন সম্ভব হয়।
লেখক বলেছেন: একটু বেশী খাটাখাটুনি করতে হবে । কর্মসূচী বাড়াতে হবে । সবার মধ্যে ভাল কোওর্ডিনেশন থাকতে হবে, তাহলে অন্তব্য অসম্ভব হবেনা ।
শুভকামনা আমাদের সবার জন্য। ধন্যবাদ জায়েদ ভাই।
অরণ্য আনাম বলেছেন:
কি সম্ভব আর কি সম্ভব না, তা নিয়ে না ভেবে কাজ করে যাওয়াটাই মূল লক্ষ্য। সবাই কাজ করলে অবশ্যই সম্ভব।============================================
@তাইলে শোনেন বলেছেন: পরে আসেন।মাইনাস।
ভাই আপনে আমার সামনে আসেন
প্রচেত্য বলেছেন:
কোনভাবেই যেন এদের বিচার পাশ কাটিয়ে না যায় বা সে চেষ্টাও না হয় এ ব্যপারে আমাদের সকলকে আরো সতর্ক হতে হবেবিভিন্ন জেলা থেকে বিচ্ছিন্নভাবে হাতে গোণা যুদ্ধাপরাধীদের আটক করা হয়েছে, এত সহজ হলে হবেনা, এদের মূল ঘাটি ধরতে হবে - তাহলে চ্যালা ব্যলা সব বেরিয়ে আসবে
এখন আর এত সাধু সাধু করার দরকার নাই, অনেক হয়েছে !
লেখক বলেছেন: ঠিক..সরকারকে এখন শক্ত হতে হবে বিচারের দাবিতে। তথ্য, আইন , প্রমাণ, সাক্ষ্য সবদিক দিয়ে এক হয়ে কাজ শুরু করে দিতে হবে..তাড়াহুড়ো চাইনা কেউই..তবে অযথা দীর্ঘসূত্রতা প্রতিপক্ষকে সুযোগ দিতে পারে।
অরণ্য আনাম বলেছেন:
জামাল ভাস্কর বলেছেন: আছি... @দাদা..কীভাবে আছেন?
=============================================এই
পোষ্টটি স্টিকি করার জন্য মেইল পাঠাচ্ছি
সৈয়দ দেলগীর বলেছেন:
বহুদিন পর লগইন করলাম শুধু এই পোষ্টে কমেন্ট করতে। অনেক ধন্যবাদ। এটাকে স্টিকি করার অনুরোধ করিছ।
অবশ্যই সাথে আছি।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে । আপনার মতামত দিন । স্বাক্ষর সংগ্রহে সবার সাথে এগিয়ে এসে সবাইকে উৎসাহিত করুন।
আমি নিজে যেমন নিজের মতোই থাকতে চাই, অন্যদেরটাও তাই ভাবতে চাই...আপনেরা যেই ভাবে থাকতে চাইছেন সেইভাবেই প্রথম পর্বে ছিলেন আশা করি...সবার নিজের মতো অংশগ্রহণ নিয়াই কিন্তু একটা বড় নির্ধারিত অংশগ্রহণ হইয়া যাইবো অরণ্য...
অমাবশ্যার চাঁদ বলেছেন:
সাথে আছি। এই পোস্টটি স্টিকি করা হোক।
অরণ্য আনাম বলেছেন:
১০ লক্ষ স্বাক্ষর সংগ্রহের আনুমানিক খরচ:যেহেতু,৪০ হাজার-এ খরচ পরে ২০০০/-, সেহেতু ১০ লক্ষ-তে লাগবে ৫০,০০০/-
প্রতি এক হাজার স্বাক্ষর এর জন্য কলম লাগে একটি, সেহেতু, ১০ লক্ষ-তে লাগবে ১০০০ টি কলম
পাইখারি দরে ৩ টাকা করে ৩,০০০/-
এক পৃষ্টার লিফলেট এর জন্য প্রথম ৪০০০ লিফলেট এর জন্য লাগবে ২৫০০/- টাকা এবং পরের ৪০০০ এর জন্য ২০০০/-
ব্যানর ও ফেস্টুন এর জন্য লাগবে
ব্যানার ২০০ টাকা করে ১০টি = ২০০০/-
ফেস্টুন ৮০ টাকা করে ৫০টি = ৪০০০/-
এছাড়া দেশের বিভিন্ন জায়গায় প্যাড পাঠাতে লাগবে = আনুমানিক ৩০০০/-
============================================
মোট = ৬৩,০০০/-
লেখক বলেছেন: ধন্যবাদ অরণ্য, ব্লগারদের সমাবেশে এই তথ্যটি বিস্তারিত উপস্থাপর করুন...এবং কিভাবে সহজে সবাই আর্থিক সহায়তার জন্য যোগাযোগ করতে পারে তার ব্যবস্থাও আলোচনাতে আসতে হবে অবশ্যই । সুনির্দিষ্ট তথ্যদিয়েই আমরা আহ্বান জানাবো সবাইকে। নয়তো অনেকেই বুঝতে পারবেনা কিভাবে সাহায্য করতে পারে তারা।
কিরণময়ী বলেছেন:
এখন দাবী কি আগের একটাই থাকছে ? ধর্মভিত্তিক রাজনীতি বন্ধের দাবীটি কি বাদ দেয়া হয়েছে ? শিক্ষা জীবনের আপাতত সমাপ্তি, তাই নিজের প্রতিষ্ঠানে কাজ করার সুযোগটা নেই। কাজ এগিয়ে যাক। শুভকামনা।
লেখক বলেছেন: আমরা চাইনা কোন ধরণের বিতর্ক তৈরী করতে এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিটিই আমাদের মূল লক্ষ্য থাকবে সব সময়। আমরা সে ব্যাপারেই সচেতন থাকবো। আপনাকে ধন্যবাদ কিরণময়ী।
আরিফ জেবতিক বলেছেন:
কয়েকটি বিষয় একটু খেয়াল করার অনুরোধ করছি :১. ছুটির দিনে মিটিং ডাকলে অফিস ফেরতাদের জন্য অংশগ্রহন করাটা একটু কষ্টকর হয়ে যাবে , তাছাড়া ট্রাফিক জ্যাম তো আছেই ।
২. কিছু নীতিগত বিষয়ে ঐক্যমত্য দরকার । প্রোগ্রামের মাঝখানে দাবী পরিবর্তন/সংযোজন/সংশোধন করার বিষয়ে আরো সতর্ক থাকতে হবে । নানা মূখী শক্তি ক্রিয়াশীল , কখন কে কিভাবে সুযোগ নেয় বলা যায় না ।
লেখক বলেছেন: আমি আপনার দুটো বক্তব্যকে জোরালো সমর্থন দিচ্ছি। এবং যারা কাজ করছেন, তাদের দৃষ্টি আকর্ষণ পূর্বক অনেক বেশী সচেতনতা এবং চাঞ্চল্য বিবর্জিত সিদ্ধান্ত/কর্মসূচী আশা করছি । কন্সট্র্যাকটিভ ভাবে না এগিয়ে গেলে আমাদের জন্যই অভিজ্ঞতাগুলো সুখকর হবেনা।
এরশাদ বাদশা বলেছেন:
তাইলে শোনেন নামের নিকটাকে নিন্দা জানানোর ভাষা নেই। পোস্টটা সন্ধ্যায় আবার দেবার চেষ্টা করবেন আপু।
++
অরণ্য আনাম বলেছেন:
পোষ্টার ও স্টিকার এর জন্য>প্রতিটি পোষ্টা = ২ টাকা (সাদা কালো-এ৩ মাপের)
প্রতিটি স্টিকিরা = ১ টাকা (রঙ্গিন)
পথিক!!!!!!! বলেছেন:
দশ লক্ষ টার্গেট অনেক বেশী
আবদুর রহমান (রোমাস) বলেছেন:
পথিক!!!!!!! আপনাকে: বলছি ঃ অধীরআগ্রহ নিয়ে এগুলে টার্গেট পুরন সম্ভব!!
আর এই দাবীর সাথে নিয়োজীত সবার আগ্রহ অবশ্যই অবিচল!!
রাজনীতি বলেছেন:
যুদ্ধাপরাধীদের বিচার কি আদৌ হবে? দেশ একের পর এক সংকট অতিক্রম করছে। অথবা করাচ্ছে। আর এই ব্যাপারে সরকারের কোন কোন মুখে ফুলঝুড়ি বা প্রলাপ ছাড়া আর কিছুই করছেন না। আর এই ইস্যুতে কিছু ঠুনকো মানুষকে গ্রেফতার করা হচ্ছে এবং মানুষকে ধোকা দিয়ে সময় অতিক্রম করা হচ্ছে। কেন নির্বাচনের আগে যাদের নাম যুদ্ধাপরাধী হিসেবে বলা হয়েছিল তাদের ব্যপারে কোন উদ্যেগ সরকার নিচ্ছেনা? আর ব্লগার রা শুধু স্বাক্ষর সংগ্রহ করাই কি বিচার? আসল উদ্যেগ কি ব্যর্থ হবে? নাকি হিমাগারে যাবে ইস্যুটি!
লেখক বলেছেন: আমার মনে হয়েছে দেশের এই সংকটময় পরিস্থিতিকে সরকার খুব শান্ত মাথায় মোকাবেলা করছে...দেখে থাকবেন..এমনি সময় যে কোন ইস্যুতে বিরোধী দলে আর আর সরকারী দলে যেই থাকুক...তারা একজন আরেকজনের বিরুদ্ধে ক্রটি খুঁজতেই লিপ্ত থাকে ..কিন্তু এখন সবাই যথেস্ট ধৈর্য্যের পরিচয় দিয়েছেন..আমাদেরও তাই সেই রকম সচেতনতার পরিচয় দেয়া উচিৎ।
সরকার উদ্যোগ নিচ্ছে না যে তা নয়..এই সরকারের বয়স কম...নিজের মন্ত্রনালয়... দ্বায়িত্ব বুঝে নেয়া সহ অন্যান্য অনেক কিছুর মাঝেও বিচারের প্রসংগটি চাপা পড়ে থাকেনি। আশা করছি সরকার এই বিচারের ব্যাপারে আন্তরিক এবং কঠোর--দুটোই হবেন।
অন্যমনস্ক শরৎ বলেছেন:
সাথে আছি....পোষ্ট স্টিকি হওয়াতে ভালো লাগল।
মাহবুব সুমন বলেছেন:
আছি
মনজুরুল হক বলেছেন:
গত চার দিন প্যাড এর অভাবে স্বাক্ষর কর্মসূচী বন্ধ হওয়া দুঃখজনক। তাৎক্ষণিক ভাবেই ৫ শ টাকা উঠেছিল্ আমিও ৫ শ দিতে চেয়েছিলাম। তার পরও কেন প্যাড হলো না ? এটা নিয়ে আজ অরণ্যর সাথে বসব।
লেখক বলেছেন: তহবিল নিয়ে কিছু প্রস্তাবনা ছিল , আশা করি সেগুলো নিয়ে সভার সঠিকভাবে আলোচনা হবে । এখানে হয়ত খুব বেশী টাকার লেনদেন নাও হতে পারে.তবুও বস্তুত সবাইকে স্বচ্ছ থাকতে হবে । তাই জবাবদিহিতা থাকতে হবে । এখানে জবাবদিহিতা হলো সব ব্লগারদের কাছে। আমাদের সবার মধ্যে অতিরিক্ত চাঞ্চল্য পরিহার করা উচিৎ ।
চাচামিঞা বলেছেন:
হু.....যুদ্ধাপরাধীদের শাস্তি পেতেই হবে।২৬ শে মার্চের মধ্যে ১০ লাখ........টার্গেট পুরন করতেই হবে।
রাজপথ_থেকে_বলছি বলেছেন:
আপু সময় থাকলে লিখাটা পড়তে অনুরোধ করছি, কারন জিনিষটা ক্লিয়ার হওয়া উচিত।Click This Link
অমি রহমান পিয়াল বলেছেন:
সাধ্যে যা কুলায় তাই নিয়ে সমর্থন দিচ্ছি, সঙ্গে আছি
কালপুরুষ বলেছেন:
সাথে আছি, পাশেও আছি।
অ্যামাটার বলেছেন:
টাইমিংটা ঠিক হয়নি, সুন্দর উদ্যগটা উপরের জনের জেজে কেলেঙ্কারির মত বুমেরাং হবার সম্ভাবনা আছে।
লেখক বলেছেন: দ্বিমত পোষণ করবনা । তবে বর্তমান সংকট মুহূর্তে আমাদের অনেকেই কাজ স্থগিত রেখেছেন কম-বেশী...আবার সবার সাথে আলোচনাটাও জরুরী ..অন্যদিকে আরো পরে আলোচনার সময়সূচী দিলে তা হয়ত কাজের জন্য আরেকটু দেরি হয়ে যেতে পারে ।
মাহমুদুল হাসান রুবেল বলেছেন:
মনজুরুল ভাই, প্রেসে ৪০টা প্যাড পড়ে আছে । টাকার জন্য আনা যাচ্ছে না । আমি সিলেটে যাওয়ার আগে অর্ডার দিয়ে রেখেছিলাম প্যাডগুলার । যে কেউ টাকা দিয়ে প্রেস থেকে প্যাডগুলো আনতে পারবে । কিন্তু কেউ টাকা সংগ্রহ করতে পারেনি । একজন এডভোকেট কিছু টাকা দিতে চেয়েছিল সেটার কি অবস্থা ?অরন্য,লিফলেট-স্টিকার যা যা ছাপানোর কাজ সব আমি খুব কম টাকায় আমি করিয়ে দিতে পারবো ।
চটপটি বলেছেন:
আপু আছি। তবে আমরা বসব কবে.......................????
লেখক বলেছেন: পোস্ট পড়োনি মনে হয়..মিটিং এর দিন-তারিখ দেয়া আছে কিন্তু।
লেখক বলেছেন: তারিখঃ সোমবার, ২রা মার্চ ২০০৯
সময়ঃ সন্ধ্যা ৬:৩০ ঘটিকা
স্থানঃ ছবির হাট, শাহবাগ
মাহমুদুল হাসান রুবেল বলেছেন:
এক সাথে এতো কাজ করা সম্ভবপর হবে না । নির্দিষ্ট কিছু কাজ অতি জরুরী হিসেবে ধরে এগিয়ে যেতে হবে । ১. স্বাক্ষর গ্রহণ ::: ১০ লক্ষ স্বাক্ষর সংগ্রহ কোন ব্যাপার না । আমি রুবেল ২লক্ষ সংগ্রহে দিতে পারবো আমাকে সাহায্য করলে । যেসব ব্লগার ঢাকার বাহিরে আছেন তারা প্রত্যেকে যদি ২০০০ স্বাক্ষর গ্রহণ করতে আগ্রহ দেখান তাহলে সেটা আরো বৃহৎ হবে । একজনকে একা ২০০০ করতে হবে না । সবার পরিচিত বন্ধুদের মাঝে সেটা ছড়িয়ে দিতে পারলেই হয় । আমার ২০-৩০জন বন্ধু যদি পারে তাহলে আপনার ৫জন বন্ধু কেন পারবে না । আর আত্মীয় স্বজন তো আছেই ।
২. স্টিকার-লিফলেট :::: এটাও খুব জরুরী । আমরা যখন পার্সেলে করে প্যাড পাঠাবো তখন স্টিকারও পাঠাবো । তাহলে প্রতিটি জায়গায় ছড়িয়ে পড়বে আমাদের কার্যক্রম ।
আমার ও আমার বন্ধুদের ৪৮জেলায় পরিচিত লোক আছে । তাই সহজেই কার্যক্রমটা এগিয়ে নিতে পারবো । তাই সবার আগে একটা ফান্ড চাই । ৩০০০০-৪০০০০টাকার প্রাথমিক একটা ফান্ড ।
লেখক বলেছেন: খুব বেশী কাজের তালিকা দেয়া হয়নি আসলে...ঠিক এখানে যা দুটো পয়েন্টে যা বলা হলো তারই বিভিন্ন দিক বলা আছে।
আশা করি সভাতে বিস্তারিত সব আলোচনা হবে।
আব্দুল্লাহ শহীদ বলেছেন:
ম্যাডাম! আমাগো সেনাবাহিনীর বড় বড় কর্মকর্তাদের হত্যার বিচার টা কি আগে করনের দরকার না? না আপনি এ বিচার চান না। কত বিচার করবেন? বিচারপন্থীদের সামনে আছে অনেক বিচার।
লেখক বলেছেন: হুমম...কোনটাই থেমে থাকবেনা জনাব।
হেকমত বলেছেন:
আব্দুল্লাহ শহীদ কি নিজের বাপেগো বাঁচানোর চান্স পাইয়া গেলা ?এই ঘটনার পিছে তাইলে কারা আছিলো বুঝা যাইতেছে ।
সাইফুল ফারদিন বলেছেন:
ভাল। প্রয়োজন হলে ডাক দিয়েন আপু। সব সময় অবশ্যই থাকব।
লেখক বলেছেন: যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ অভিযানের দ্বিতীয় পর্বের বিভিন্ন কর্মসূচী নিয়ে প্রস্তাবিত আলোচনা সভায় যোগদানের তথ্যাবলী -
তারিখঃ সোমবার, ২রা মার্চ ২০০৯
সময়ঃ সন্ধ্যা ৬:৩০ ঘটিকা
স্থানঃ ছবির হাট, শাহবাগ
আওয়াজ দেয়া হলো ...
আইরিন সুলতানা বলেছেন:
ব্লগার অমি রহমান পিয়াল এবং ব্লগার হেকমত -অবগতির জন্য জানাচ্ছি যে, আপনাদের প্রত্যেকের একটি করে মন্তব্য মুছে দিয়েছি।
ধন্যবাদ ।
হেকমত বলেছেন:
যার কারনে কমেন্ট মুছলেন তার কমেন্ট তাইলে রাখছেন কেন ?
লেখক বলেছেন: আমি সেখানে ভাষাগত কোন সমস্যা দেখিনি । আর জেজে সাইটের সাথে এই অভিযানকে জড়ালে তা এই অভিযানের গ্রহণযোগ্যতা হারানোতে ভুমিকা রাখবে।
উন্মোচক বলেছেন:
অনেক পরিশ্রম করে পোস্টটি লিখেছেন। কর্তৃপক্ষকে ধন্যবাদ পোস্টটি স্টিকি করার জন্যে।
আইরিন সুলতানা বলেছেন:
# সোনার বাংলা# খলিল মাহমুদ
===
'মন্তব্য অশ্লীলতা এবং অপ্রাসংগিকতা থাকায় মন্তব্য মুছে দেয়া হলো। ভদ্রতা বজায় রাখুন। সীমার মধ্যে আচরণ করুন।
লেখক বলেছেন: আমি অপ্রাসংগিক বলে একটা শব্দ ব্যবহার করেছি খেয়াল করেছেন নিশ্চয়ই ।
সোনার বাংলা বলেছেন:
আমি অবশ্যই অপ্রাসংগিক মন্তব্য করি নাই।
বলেন যে আপনার পছন্দ হয় নাই। তাই মুছে দিয়েছেন....
ধন্যবাদ।
মনজুরুল হক বলেছেন:
রুবেল তোমরা প্রেস থেকে প্যাড নিয়ে নাও। টাকা বাকি রাখ। রোববারে আমি টাকা দিতে পারব। ২০০০/ টাকা একটা সূত্র থেকে এই ফান্ডে এসেছে।
অমি রহমান পিয়াল বলেছেন:
আপা, আপনার পোস্ট, একটা কেনো, সকল মন্তব্য মোছার ক্ষমতা আপনার আছে। কিন্তু যেই লোক স্বনামে গ্রুপ খুইলা সেই গ্রুপ আবার ছাগুরামরে গিফট করে, তার মুখ থিকা আমার কর্মকান্ডের সমালোচনা শুনতে আমার খারাপ লাগে। তার চেয়ে খারাপ লাগে যখন সেগুলাতে আপনি প্রশ্রয়সূলভ মন্তব্য করেন।
লেখক বলেছেন: অ.র.পি ভাইয়া, একটি বিষয়কে এড়াতে গিয়ে আরেকটি প্রসংগ টেনে আনবেন না দয়া করে। জেজে সাইটের সাথে এই অভিযানের যোগসূত্র এখানে অনেক ব্লগারদের আহত করবে এবং এই অভিযানের প্রসারকে ব্যহত করবে, পরিশেষে স্বাক্ষরগ্রহণ অভিযানটি তার গ্রহণযোগ্যতাও হারাবে। এটা বুঝতে নিশ্চয়ই আপনার অসুবিধা হওয়ার কথা না ।
"তার চেয়ে খারাপ লাগে যখন সেগুলাতে আপনি প্রশ্রয়সূলভ মন্তব্য করেন।" ...এরকম মন্তব্য করে বিষয়টির মোড় না ঘোরালেই খুশী হই।
অরণ্য আনাম বলেছেন:
আজ ২৮ ফেব্রুয়ারি "বসন্ত পিকনিক" নিয়ে যে আলোচনাটি হবার কথা ছিল, সংগত কারণে তা পরিবর্তন করার প্রস্তাব করা হচ্ছে।আগামী সোমবার ২ মার্চ, ব্লগারদের সাধারণ সভায় "ছবিরহাট"-এ "গণস্বাক্ষর" এর আলোচনা সভায় পিকনিক-এর আলোচনাটি করার প্রস্তাব করা গেল।
ধন্যবাদ।
গোলন্দাজ বলেছেন:
সুন্দর প্রসংশনীয় কাজ করছেন আপনারা। যৌবনযাত্রার মেম্বার / ব্লগার রা ও আসা রাখছি আসবে আপনাদের সাথে দেখা করতে, এই ব্যাপারে চিন্তা-ভাবনা শেয়ার করতে।
লেখক বলেছেন: আপনি যদি জেজে - র কর্মী হয়ে থাকেন তবে ঘৃণা জানাই আপনার মন্তব্যের জন্য।
মাহমুদুল হাসান রুবেল বলেছেন:
গোলন্দাজ বলেছেন: সুন্দর প্রসংশনীয় কাজ করছেন আপনারা। যৌবনযাত্রার মেম্বার / ব্লগার রা ও আসা রাখছি আসবে আপনাদের সাথে দেখা করতে, এই ব্যাপারে চিন্তা-ভাবনা শেয়ার করতে। ---------------
খুবই সূক্ষভাবে আমাদের আন্দোলনটা বিতর্কিত করার অপচেষ্টা এটা । যৌবনযাত্রার ব্যানারে আমারে কিছু করছি না । আমরা সা.ইন এবং আমারব্লগ এর ব্যানারে কাজটা করছি । যারা সেখানেই উপস্থিত হবেন তাদের প্রধান পরিচয় থাকবে ব্লগার । কে যৌবনযাত্রার? আর কে শিবিরকর্মী সেটা আমাদের মূখ্য নয় । আমাদের মূখ্য বিষয় হলো যুদ্ধাপরাধীদের বিচার চাই ।
লেখক বলেছেন: জেজে সাইটের ব্যাপারে আমাদের খুব সতর্ক ও কঠোর থাকতে হবে । নাহলে এতে পুরো আন্দোলন তার গ্রহণযোগ্যতা হারাবে । এখানে বহু ব্লগার আহত হবেন এবং সরে যাবেন । ভেঙে যাবে একতাবদ্ধতা ...
খুব কৌশলে সেই চেষ্টা করে একটা প্রতিশোধমূলক বিতর্কের তৈরী করা হচ্ছে।
সবাইকে সজাগ হতে অনুরোধ করছি।
কাজী এবি..মনসুর বলেছেন:
আইরিন আপুকে ধন্যবাদ । লন্ডনে কেউ স্বাক্ষর সংগ্রহ করছেন? তার নাম ও ঠিকানা জানালে আমাদের সুবিধা হত । আর একটি কথা যৌবনজালার মত পর্ন সাইটের সাথে জড়িত কাউকে এই ক্যাম্পেইনে রাখলে অহেতুক বিতর্ক হবে এবং প্রকৃত উদ্দেশ্য ব্যহত হবে । আপনাদের সাবধান হতে অনুরোধ জানায় ।
লেখক বলেছেন: আমি আপনার সাথে একমত জেজে -র মত সাইট এই অভিযানকে চুড়ান্ত বিতর্কিত করবে এবং অনেক ব্লগাররাই আস্থা হারিয়ে ফেলবে।
লন্ডন থেকে কেউ স্বাক্ষর সংগ্রহ করছে কিনা আমি এখনও জানিনা। তবে আপনি চাইলে সমন্বয়কের ভূমিকা নিতে পারেন।
সালাউদ্দিন আইউবী বলেছেন:
আমি আপনাদের গনস্বাক্ষরকে ছোট করে দেখছিনা।তবে আমার কেন যেন মনে হয়, সবই ভূল।
জননী জাহানারা ইমাম কে কারা ব্যবহার করেছিলো?
সর্ষের মধ্যেই যে ভূত, তা কি আমরা বুঝতে পারছিনা?
আমরা কি আসলেই এতটা বোকা?
আমি আজ বলছি, যদি হাসিনা বাংলাদেশ ব্যাপী এই বিচার করতে পারেন তবে বাংলার আকাশে তার নাম স্বর্নাক্ষরে লিখা থাকবে।
কিন্তু আমি নিশ্চিত যে, হাসিনা তা পারবে না।
গোলামরা আমাদের ঘাড়ে ভূত হয়ে আরো অনেক দিন সাওয়ার থাকবে।
বাংলার মাটিতে বেজন্মাদের বিচার হবে না, কারন বেজন্মারা হাসিনা-খালেদার দোশর।
প্রগতিশীল বলেছেন:
শুধু শুনে বা কেবল ধারণা থেকে যারা মুক্তিযুদ্ধ বা যুদ্ধাপরাধ বিষয়ে বিবেচনা করে সেই তরুণ প্রজন্মের পাশাপাশি যারা মুক্তিযুদ্ধ স্বচক্ষে দেখেছে সেই প্রবীন সম্প্রদায়কে এই উদ্যোগের ব্যাপারে অবহিত করা প্রয়োজন। কারণ তাদের মতামত গুরুত্বপূর্ণ। তাদের মতামত অধিকতর যৌক্তিক ও গ্রহণযোগ্য।এক্ষেত্রে শুধু রাজনৈতিকভাবে সক্রিয় ব্যক্তিদের নয়, নিরপেক্ষ বয়স্ক মানুষের মতামত নেয়া খুবই প্রয়োজন।
দাদী নানীদের সাথেও আলাপ করা যেতে পারে।
তাহলে অনেক বিষয়েই সত্য বেরিয়ে আসবে।
লেখক বলেছেন: সুন্দর বলেছেন । এখানে মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে অনলাইন আর্কাইভ তৈরীর একটি প্রস্তাবনার কথা বলা হয়েছে ...যদি এই কাজটি দ্বায়িত্বশীলতার সাথে করা সম্ভব হয় তবে আপনার প্রস্তাবটিকে এড়িয়া যাওয়া কোনভাবেই সম্ভব হবেনা।
অমি রহমান পিয়াল বলেছেন:
রুবেল গোলন্দাজ এইখানে মজা লইতেছেন। যৌবনযাত্রারে তার জায়গায় থাকতে দেন, সামহোয়াররে সামহোয়ারের জায়গায়। এইখানে দুইটা কেউ কারো প্রতিপক্ষ না। ইস্যুটারে বিতর্ক করার জন্য বহুত পাবলিক সুযোগ নিবে। লেটস নট গিভ ইট টু দেম
অমি রহমান পিয়াল বলেছেন:
কাজী এ.বি মনসুর। জনাব এই সামহোয়ার ইন ব্লগের শুরু থাইক্যা আমি এই একটা ইস্যু নিয়া কাজ করতেছি, ভবিষ্যতেও করবো, যতদিন বিচার না হয় করবো। আপনারা যারা কপিপেস্ট মুক্তিযুদ্ধে বিশ্বাসী, তাও বিশেষ কয়টা দিনে তারা ফাপড় নিয়েন না প্লিজ। আমি লজ্জা পাই। নিজেরে নিয়া না, ভুতের মুখে রামের নাম শুইনা। আর আপনার মতো চিহ্নিত ব্লগ রাজাকার দূরে থাকেন। আমারে সামহোয়ারের দরকার নাই, জেজেরও না। আমারও তাদের কাউরে দরকার নাই। যেই মুহূর্তে আমার মনে হবে আমি থাকা মানে বিতর্ক, আই উইল লিভ দ্যাট প্লেস। আন্দোলনের সাফল্যের জন্য আই ক্যান ডু এনিথিং। ইভেন ইফ দ্যাট মিনস লিভিং দিস ব্লগ টু
লেখক বলেছেন: জেজে সাইটের নাম বারবার এই অভিযানের সাথে উচ্চরিত হলে তাতে অনেক ব্লগার আহত হবেন এবং এই অভিযান তার গ্রহণযোগ্যতা হারাবে ...আশা করি এটুকু বোঝার মত বোধশক্তি আপনার আছে । ধন্যবাদ আপনাকে ।
বাবুআনা বলেছেন:
গনস্বাক্ষর দ্বারা কি হইবো?কারও কিচ্ছু হইবো না.........
মধ্যদিয়া ঘোলা জলে মস্য শিকার .......
হা হা হা.........................
নিকোলাই টেসলা বলেছেন:
এবারের নির্বাচনের ফলাফল যদি যুদ্ধাপরাধিদের বিচারের পক্ষে জনগণের রায় হয়ে থাকে, তাহলে কেন আবার গণ স্বাক্ষরের প্রয়োজন পরল? জনগণের এক কথায় কি বিশ্বাস নেই??CLICK THIS LINK!!!!!!!!
লেখক বলেছেন: গণস্বাক্ষর নিয়ে পূর্বের কর্মসূচী ও আলোচনামূলক পোস্টগুলো পড়ে দেখুন ...ওখানে এরকম বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা ইতিপূর্বেই হয়ে গেছে ।
বাবুআনা বলেছেন:
নিকোলাই টেসলা ঠিক কইছে........
বিডি আইডল বলেছেন:
আইরিন....এই পোষ্টটা গতকাল থেকে ঝুলিয়ে এইরকম একটা মহৎ উদ্যোগকে হাস্যকর করার কোন দরকার ছিল না....৭ দিন পরে এটাকে স্টিকি করলে কোন ক্ষতি ছিল না....এই পোষ্টের এতগুলো মাইনাচ প্রাপ্য ছিল না
লেখক বলেছেন: মাইনাসটা সমস্যা না ...
তবে অনেকের অভিমত ছিল , একটা আলোচনা সভার আহ্বান অন্তত দু'তিন দিন সময় হাতে রেখে দিলে সবার জানতে এবং উপস্থিত থাকার সময় বার করতে সুবিধা হবে । কেবল এটার প্রেক্ষতেই আমি পোস্টটি দিয়েছিলাম ।
মাহমুদুল হাসান রুবেল বলেছেন:
পিয়াল ভাই আপনাকে ধন্যবাদ । আমরা জানি আপনার অবদান । আর আপনার শত্রু অর্থ্যাৎ ছাগুরা তথা জাশির জানোয়াররা আপনাকে বিতর্কিত করবেই । তারা চায় না যুদ্ধাপরাধীদের বিচার হোক । আমাদের এ আন্দোলনটা একজন ব্যক্তির উপর নির্ভর নয় । একটা প্রতিষ্ঠানের উপরও নয় । ব্যক্তি এবং ব্লগার হিসেবে অমি রহমান পিয়াল দরকার আছে আমাদের ব্লগারস কমিটির এ আন্দোলনে । আবারো বলছি বারবার বলছি, যৌবনযাত্রা আর ব্লগারস কমিটি সম্পূর্ণ ভিন্ন দুটি বিষয় । এ দুইটা বিষয় কখনো এক করবেন না । জামাত-শিবিরের ফাঁদে কেউ পা দিবেন না । এ নিয়ে আমাদের আলোচনা-বিতর্ক করার অনেক সময় আছে । আর এখন আমাদের মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির ঐক্য দরকার । তা না হলে আমাদের আন্দোলনটা বেগবান করা অনেক কষ্ট হবে ।
অরণ্য আনাম বলেছেন:
প্রগতিশীল বলেছেন: শুধু শুনে বা কেবল ধারণা থেকে যারা মুক্তিযুদ্ধ বা যুদ্ধাপরাধ বিষয়ে বিবেচনা করে সেই তরুণ প্রজন্মের পাশাপাশি যারা মুক্তিযুদ্ধ স্বচক্ষে দেখেছে সেই প্রবীন সম্প্রদায়কে এই উদ্যোগের ব্যাপারে অবহিত করা প্রয়োজন। কারণ তাদের মতামত গুরুত্বপূর্ণ। তাদের মতামত অধিকতর যৌক্তিক ও গ্রহণযোগ্য।এক্ষেত্রে শুধু রাজনৈতিকভাবে সক্রিয় ব্যক্তিদের নয়, নিরপেক্ষ বয়স্ক মানুষের মতামত নেয়া খুবই প্রয়োজন।
দাদী নানীদের সাথেও আলাপ করা যেতে পারে।
তাহলে অনেক বিষয়েই সত্য বেরিয়ে আসবে।
*****************************************************************
@প্রগতিশীল> ভাইজান শোনেন, আপনার অবগতির জন্য জানাচ্ছি, আপনি কী জানেন এই ব্লগে অনেকে আছেন যারা মুক্তিযোদ্ধা, যারা সে পরিচয় এখানে অনেকে দেয় না। কিন্তু কাজের সময় তাঁরা আমাদের পাশে থাকে, সাহায্য করে।
আপনার অনেক মন্তব্য পড়েছি। তবে এই মন্তব্যটিতে আপনি আপনার কিঞ্চিৎ বুদ্ধি-বোধ দেখাতে পেরেছ। তবে আপনাকে একটি কথা, সমালোচনা একটি বড় গুণ, তাই আপনাকে অনুরোধ করবো, হুট-হাট করে কোন অপ্রাসংগিক কথা বলা থেকে বিরত থাকবেন।
আর আপনি যদি ঢাকায় থেকে থাকেন, তাহলে আপনাকে অনুরোধ করবো ব্লগারদের আলোচনায় এসে আপনার মতামত জানাতে।
অরণ্য আনাম বলেছেন:
নিকোলাই টেসলা বলেছেন: এবারের নির্বাচনের ফলাফল যদি যুদ্ধাপরাধিদের বিচারের পক্ষে জনগণের রায় হয়ে থাকে, তাহলে কেন আবার গণ স্বাক্ষরের প্রয়োজন পরল? জনগণের এক কথায় কি বিশ্বাস নেই??********************************************************************
@নিকোলাই টেসলা> দেশের মোট জনসংখ্যার কতজন ভোটার? ভোট-এ মানুষ মার্কা দেখে ভোট দিয়েছে।
যুদ্ধাপরাধীদের রক্ষা করার সব অপশক্তিকে দেখিয়ে দিতে চাই, তাদের দিন পুরোপুরি শেষ। জনগণ কতটা জাগ্রত, তার প্রমাণ এই "গণস্বাক্ষর"।
আপনি নিজে কতটুকু সচেতন, সেটা ব্যাখ্যা করবেন কী?
শওকত হোসেন মাসুম বলেছেন:
সাথে আছি বলাটা দেখি বিপজ্জনক। কি বলবো বুঝতাছি না।
লেখক বলেছেন: না বললেও সমস্যা নেই...তবে মুখে না বলেও বাস্তবে সাথে এবং পাশে থাকলেই হলো ।
অমি রহমান পিয়াল বলেছেন:
ঠিকাছে। বিতর্ক এড়ানোর স্বার্থেই নিজের বোধশক্তি প্রয়োগ করছি। আমি নিজেরে প্রত্যাহার করতেছে আপনাদের আন্দোলন থেকে। তবে ভবিষ্যতে যদি আপনারা সত্যিই কোনো মুক্তিযুদ্ধের আর্কাইভ করেন কিংবা স্বাধীনতা বিরোধী কারো সম্পর্কে যদি কোনো তথ্য প্রমাণের দরকার হয়, কাউরে সনাক্ত করতে সাহায্য লাগে আমাকে বলবেন এবং আমার সব লেখালেখি বিনা অনুমতিতেই ব্যবহার করবেন।
মাহমুদুল হাসান রুবেল বলেছেন:
পিয়াল ভাই আপনার কাছে কৃতজ্ঞ । আপনাকে ব্লগারদের লাগবে । কারণ আপনার আর্কাইভের কথা আমাদের স্মরণে আছে । আর আপনার "জন্মযুদ্ধ" বইটা নিয়ে আমার একটা পরিকল্পনা আছে । এ নিয়ে আপনার সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলবো । আর আপনি নিজেকে প্রত্যাহার করার কথা বলবেন না । আপনি আপনার দিক থেকে আপনার কাজ করে যান । সবশেষে তো আমাদের একটাই দাবি "যুদ্ধাপরাধীদের বিচার চাই" । যার যার রিসোর্স নিয়ে ঝাপিয়ে পড়ুন । যে যেভাবেই পারেন গ্রুপ করে কিংবা এককভাবে আন্দোলনটা চাঙা রাখেন আর বেগবান করেন । সবশেষে আমাদেরই জয় হবে ।
মাহমুদুল হাসান রুবেল বলেছেন:
এই পোষ্টটা http://www.amarblog.com এ পোষ্ট করে দিলাম । সেসাথে প্রথম আলোব্লগে দেয়া উচিত বলে মনে করি । সচলায়তনে দেয়া যেতে পারে । আন্দোলনটা ব্লগারস কমিটির মাধ্যমে চললে আরো বেগবান হবে । লেখক বলেছেন: প্রথম আলো তে আমি লিখি ....প্রথম আলো ব্লগে আজকে দিয়ে দিতে পারব , রাতে ...
প্রত্যু একবার আমার পোস্ট দিয়ে দিয়েছিল অন্য ব্লগে..আমার সাথে কথা বলেই...পোস্টের সোর্স উল্লেখ করে । তাকে আবারো বলে দেখা যেতে পারে।
মাহমুদুল হাসান রুবেল বলেছেন:
আমি আমার ব্লগে দিয়েছি । পোষ্টের সূত্র উল্লেখ করেছি ।
অন্যমনস্ক শরৎ বলেছেন:
বিডি আইডলের কথা শুনে মনে হচ্ছে আইরিন কতৃপক্ষকে বলেন পোষ্ট স্টিকি করতে আর সেটা স্টিকি হয়ে যায়। আমার তা মনে হয় না।২য় বিষয় হইল কোন কিছুর মহত্ব অন্য কিছুর তোড়ে হ্রাস হয় না। প্রসঙ্গ যদি সময়োপযোগীতার হয় তাহলে যুদ্ধাপরাধীদের বিচারের দাবী সবসময়ই সময়োপযোগী।
আর সকলের জন্য: জাতীয় বিষয়কে ব্যক্তিকেন্দ্রীক করার প্রবণতা ভয়ংকর। আমরা এখানে নেতানেত্রী খুঁজতে আসিনি এসেছি যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করার জন্য উদ্যোগ চালিয়ে নিতে। এই প্রকল্পে কেউ নেতা বা নেত্রী নন, সবাই কর্মী। যে যেভাবে আছেন, সময় দিতে পারবেন, স্বস্তি বোধ করবেন সেভাবেই।
আর নিকোলাই টেসলা: যে মানুষটার নিক আপনি নিয়েছেন ঠিক তার বিপরীত আচরণ করলেন। নিকোলাই টেসলা তো মহা প্রতিভাবান মানুষ ছিলেন।
এস.আই.তানজিল বলেছেন:
ছিলাম, আছি, থাকবো।
রক্ত বলেছেন:
এই একটি মাত্র কারণে আমার ব্লগার হওয়া। আশা করব আগামী সভাতে স্বেচ্ছাসেবকদের মতামতকে গুরুত্বের সাথে নেয়া হবে।ধন্যবাদ সবাইকে যারা এমন একটি অভিযানের মাধ্যমে আমাদের দেশের জন্য কিছু করার সুযোগ করে দিয়েছেন।
কৌশিক বলেছেন:
অমি রহমান পিয়াল, আন্দোলন থেকে প্রত্যাহার মানে কি? এইখানে কি কোন নেতা আছে? কোন প্লাটফর্মের গুরুত্ব আছে? এইরকম কিছু থাকলে কেউই আন্দোলনের সাথে থাকতো না বস। প্রত্যেকে এই আন্দোলনকে ওউন করে - একাউন্টেবিলিটি তার নিজের কাছে, কারো কাছে কৈফয়েত দেওয়ার নাই। ব্লগই সবচেয়ে নিঠুর সমালোচক, যুথবদ্ধ চলার ক্ষেত্রে কার আচরণ, বক্তব্য বিভাজন তৈরী করে সেটা এড়িয়ে যাওয়ার কোন উপায় নাই। সবার চোখের সামনে ঘটছে ঘটনা। সুতরাং আন্দোলন থেকে নাম প্রত্যাহার করা মানেই কোন একটা নেতৃত্বকে সামনে কল্পনা করা।
আমি এই আন্দোলনে থাকুম বা থাকুম-না, এইটা আমার সিদ্ধান্তের ব্যপার, কারো কাছে জবাবদিহি, অনুমতি চাই না। যা নির্ধারণ করার নির্ধারণ করে দেবে নিষ্ঠুর সমালোচকেরাই। কিন্তু তারপরেও থাকতে হবে, আপনাকে থাকতে হবেই।
অরণ্য আনাম বলেছেন:
ফেসবুক-এ "গণস্বাক্ষর" নিয়ে একটি গ্রুপ আছে। প্রতিদিন সদস্য সংখ্যা বাড়ছে। মানুষের মাঝে সচেতনতাও বাড়ছে। একে আরো তড়ানিত্ব করতে এতে যোগদিন এবং অন্যকে আমন্ত্রণ জানান।http://www.gonoshakkhor.tk
যে কোন প্রয়োজনে ই-মেইল করতে:
=============================================
মূল পোষ্টের সাথে আপডেট হিসেবে দেয়ার জন্য অনুরোধ করা গেল
লেখক বলেছেন: মূল পোস্টের সাথে যোগ করা হলো ।
জয়িতা বলেছেন:
কিছুই ভালো লাগে না দেশের এই অস্থিরতায়।রাতে বাসায় লাইট নিভাতে পারি না।ভয় লাগে।
বাবুআনা বলেছেন:
এই সব বাদ দেন.....................
বৃক্ষ লাগান.........
নামাজ পড়ুন.............
সৎ পথে চলুন।
অমি রহমান পিয়াল বলেছেন:
কৌশিক, ভুল বুঝবেন না। এইটা কোনো অভিমানের কথা না। এইটা সুচিন্তিত সিদ্ধান্ত বলতে পারেন। আমি একজন উস্কানিদাতা। এইসব ব্যাপারে উস্কাই। যুদ্ধাপরাধীদের বিচার চাই- এই উস্কানি আমি যদ্দিন বিচার না হয়, দিয়াই যাব। থামবো না। স্বীকার করতেই হবে যৌবনযাত্রা এমন একটা আন্দোলনে নামছে- এই খবরটা দেয়ার পরই কিন্তু গোটা ব্লগ নাড়া খাইছে। আপনারাও ভাবছেন আপনারাও এমন কিছু করার ক্ষমতা রাখেন। এখন দুষ্টজনে সব কিছুতেই দুষ্ট জিনিস কল্পনা করবে, তাদের থামানোর অপশন খোদাতায়ালাও দেন নাই। আমি হযরত নিজামউদ্দিনরে আওলিয়া হিসেবেই দেখি। কিন্তু তার শত্রুরা নিশ্চয়ই এবং সে সময় ব্লগ থাকলে তিনি ডাকাত হিসেবে কতটা নৃশংস ছিলেন সেটাই এস্টাবলিশ কইরা তারে বিতর্কিত করার চেষ্টা চালাইতেন। আমি মনে প্রাণে চাই সামহোয়ার ইন ব্লগ ও আমার ব্লগের এই যৌথ আন্দোলন ব্যাপ্তি পাক, সফল হোক। এই ব্লগে আমার তিন বছরের উপর হইয়া গেছে। জুম্মায় জুম্মায় সাতদিনের কেউ আমারে পর্ণস্টার হিসেবে এস্টাবলিশ করার চেষ্টা করবে আর অভিমানে আর লিখুম না বইলা চইলা যাবো- সেই দিন নাই। আমার কমিটমেন্ট, আমার কাজই প্রমাণ করবে আমি কতটা সঠিক কতটা ভুল। মুক্তিযুদ্ধ নিয়া ব্যবসা না, বরং কাম কাজ থুইয়া পকেটের পয়সা খরচ কইরা, অনেক সময় ব্যয় কইরা মুক্তিযুদ্ধ নিয়া কাজ করি। সেইটা একটা তাগিদ থাইকা। একটা চেতনা ধারণ করি বইলা। সো আমি নাই মানে, আপনাদের বিতর্ক থিকা সেফ রাখার জন্য আপনাদের কোনো মিটিং-মিছিল-বক্তৃতাবাজিতে নাই। কিন্তু আমি স্বশরীরে নাই মানে এই না আমার মনটা, আমার অনুভূতি, আমার চেতনা অনুপস্থিত। অন্তরের অন্তস্থল থিকা সবটুকু শুভকামনা আপনাদের দিয়া আমি আছি। হয়তো অন্য কোথাও। হয়তো আপনাদের মিছিলের থিকা একটু দূরে, কিন্তু আশেপাশেই।
সাজিল বলেছেন:
জেজের ব্যাপারটা কি? বুজলাম না? লেখক একটু বুঝিয়ে বলেন।
শীরফুল কবীর রািকব বলেছেন:
আপনার ম েতর সােথ একমত িকন্তু বু েঝ শুেন কাজ কর েত হ েব ।
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ অভিযানের দ্বিতীয় পর্বের বিভিন্ন কর্মসূচী নিয়ে প্রস্তাবিত আলোচনা সভায় যোগদানের তথ্যাবলী -তারিখঃ সোমবার, ২রা মার্চ ২০০৯
সময়ঃ সন্ধ্যা ৬:৩০ ঘটিকা
স্থানঃ ছবির হাট, শাহবাগ
সভায় সম্ভাব্য যে কর্মসূচীগুলো নিয়ে আলোচনা করা হবে -
১. তহবিল গঠনঃ
২. স্বেচ্ছাসেবকঃ
৩. বিভিন্ন কর্মসূচীঃ
৪. গণস্বাক্ষর কর্মসূচীর ভবিষ্যৎ পরিকল্পনাঃ
আওয়াজ দেয়া হলো ... আপনি শুনছেন তো ? আপনাকেই বলছি ... চলে আসুন আজ সন্ধ্যায় .. ছবির হাটে ...
বাবুআনা বলেছেন:
এই সব সস্তা নাম কামানোর কাম বাদ দেন ভাই.....
গণস্বাক্ষর না করে সবার জন্য শিক্ষা পরিকল্পনায় আপনিও অংশ নিন.............তাতে বহুত ফায়দা হবে।
টাকার অভাবে যারা লিখতে পড়তে পারিনি তাদের দিকে হাত বাড়ান।
তাতেই জাতির মঙ্গল নিহিত.......
কৌশিক বলেছেন:
বাবুআনা, সবার জন্য শিক্ষা পরিকল্পনার উদ্যোগ আপনি নেন, ব্লগাররা আপনার সাথে থাকবে। বিনিময়ে এই গণস্বাক্ষরে আপনি থাকবেন, রাজী?
লেখক বলেছেন: ধান্দাবাজী কেন মনে হচ্ছে আপনার ?? আবার রাজি বলেও মত দিচ্ছেন....ব্যাপারটা কেমন হয়ে গেল না একটু ....!
শিক্ষা বিস্তারে আপনার পরিকল্পনা থাকলে জানান দিন ব্লগে......একই ব্যক্তি তো এক সাথে অনেক কাজে সব সময় যুক্ত থাকতে পারেনা...তবুও অনেকেই এগিয়ে আসবে ..
তবে কথা হলো এতোগুলো মানুষ কাজ করছে আর আপনি খুব একচোট সবাইকে বললেন ধান্দাবাজি বন্ধ করতে , এটা কি খুব ভদ্রোচিত আচরণ হলো ???
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
বাবুআনা... ধান্দাবাজী সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই... প্লিজ বিমুখ কৈরেন্না
কৌশিক বলেছেন:
বাবুআনা, মিটিং এ চইলা আসেন, দেখবেন পোলাপাইনের মধ্যে কোন ধান্দা আছে কিনা। তাছাড়া এখন তো নির্বাচনও নাই যে একটু ভোটফোট বাড়বো!
জাহিদুর রহমান মাসুদ বলেছেন:
এই পোস্টে এতো মাইনাস কেন?এটা কি লেখকের উপস্থাপনের ব্যর্থতা?
নাকি প্রতিক্রিয়াশীলদের ভাঁড়ামো?
আমি একজন নতুন ব্লগার। দয়া করে জানাবেন।
বাবুআনা বলেছেন:
এইযে মিয়া,
কৌশিক ও প্রত্যুৎপন্নমতিত্ব তোমগোরে কইতাছি..............
তোমাগো নাম দেইখাইতো বুঝা যায়......তোমরা পাতি ধান্দাবাজ!!!
বাবুআনা বলেছেন:
read this sloWy, 'allah I love you and I need you, come into my heart' now you will send this to everyone on your list, including me, see a miracle tonight,
বিকুল চক্রবর্ত্তী বলেছেন:
পিছ পা হবেন না সাথে আছি...... এ উদোগের জন্য ধন্যবাদ
রিসাত বলেছেন:
বাবুয়ানা কথা ভাইবা চিন্তে বল, ধান্দার কী দেখলা এখানে? আইরিন সুলতানা নতুন ব্লগার নন,,, আপনি কি নিজেই রাজাকার নাকি!! গায়ে লাগে কেনো???
সাথে আছি,,,
৪০+
রিসাত বলেছেন:
নিজের পরিসংখ্যান দেখো আর আইরিন এর পরিসংখ্যান দেখো,,, ব্লগার পরিসংখ্যান
* পোস্ট করেছেন: ১৩৬টি
* মন্তব্য করেছেন: ৭৫১৪টি
* মন্তব্য পেয়েছেন: ৭৩৯৭টি
* ব্লগ লিখেছেন: ১ বছর ১১ মাস
* ব্লগটি মোট ৯৬৪২৮ বার দেখা হয়েছে
আহমদ মুসা বলেছেন:
কই আব্বাস আর কই গাব গাছ! কই ভাষার মাস আর কই যুদ্ধাপরাধী!সব কিছুর সাথে যুদ্ধাপরাধের গন্ধ খুজেন, খাইয়া দাইয়া কাম নাই, শুধু আজাইরা প্যাচাল।
আবদুর রহমান (রোমাস) বলেছেন:
আহমদ মুসা সাহেব: আপনার জ্ঞাতার্থে বলছি........আপনারা যারা যুদ্ধাপরাধীদের বাছাঁনোর জন্য বিভিন্নভাবে সক্রিয়, তারা একদিন সস্মানে নিস্কিয় হবেন......... এটা আজাইরা প্যাচাল নয়... এটা স্বাধীনচেতা গণমানুষের দাবী........এই দাবী সফল হবে ইনশ্আল্লা.
লেখক বলেছেন: ইনশাআল্লাহ ...
ম্যাভেরিক বলেছেন:
যুদ্ধাপরাধী বিচারের মাধ্যমে জাতির হৃদয় থেকে পাষাণভার দূর করার আহবানে পাশে থাকা গৌরবের। ধন্যবাদ, মহান এই পদক্ষেপের জন্য।
লেখক বলেছেন: উৎসাহ ও সাহস প্রদানের জন্য ধন্যবাদ ম্যাভেরিক ভাই ।
সালমা শহীদ বলেছেন:
আইরিন আপা! মনে চাহিলেও আর আপনার পোষ্টে মন্তব্য করিব না। তাহইলে আমাকে আবার বান মারা হইবেক।
লেখক বলেছেন: যতদূর মনে হয় আপনার মন্তব্যের অর্থ গ্রহণযোগ্য ছিল না সালমা শহীদ।
আবদুর রহমান (রোমাস) বলেছেন:
আইরিন আপু আপনি কি পিকনিকে যাচ্ছেন??
লেখক বলেছেন: পিকনিকে যাচ্ছি না ভাই । ধন্যবাদ আপনাকে । মজার একটা পিকনিক হোক ।
রুবেল শাহ বলেছেন:
স্বাক্ষর গ্রহণের কাজটি আরো গ্রাম পর্যয়ে নিয়ে যাওয়া জরুরী বলে আমি মনে করি.............অর্থের প্রয়োজনীয়তা রয়েছে এটা বলার অপেক্ষা রাখেনা, আর কি ভাবে আর্থিক সাহার্য প্রদান করা যায় ........?
লেখক বলেছেন: আপাতত হয় ব্লগাররা পরিচিত যোগাযোগ থেকেই আর্থিক সহায়তা পেয়ে যাচ্ছেন কম-বেশী । তবে বড় পরিসরে সাহায্যের দরকার হলে তা জানানো হবে সবাইকে ।
এরপরও আগ্রহী সবাই এই ইমেইলে যোগাযোগ করতে পারে ।
ধন্যবাদ রুবেল । তোমার মতামত সবাইকে ভেবে দেখতে অনুরোধ করছি এবং স্বেচ্ছাসেবকদের এগিয়ে আসার আহ্বান করছি ।
মনজুরুল হক বলেছেন:
@নীল হীরা। আপনার দুটি মন্তব্যই পোস্টের বিষয়বস্তুর বাইরে। আপনি কি অন্য কোন উষ্মা এই পোস্টে দেখানোর চেষ্টা করছেন? যে বিষয়ে এই এই পোস্ট তার সাথে কারো ব্যক্তিগত স্বার্থের ব্যাপার নেই। এটা না বুঝতে পারা আপনার দুর্বলতা। সেটা ঢাকার জন্য আর একজনের সফলতাকে কটাক্ষ করছেন! অবাক হচ্ছি।
একটু ঝেড়ে কাশুন। দেখি আপনার গাত্রদাহ ঠিক কোথায়....
লেখক বলেছেন: না, আমার জানা মতে এই ব্লগের আরো কিছু ব্লগার এ নিয়ে বিভিন্ন জেলায় জেলায় বিশাল প্রচারণা চালিয়েছেন অনেক দিন পর্যন্ত। তবে ব্লগে তা প্রকাশ করতে তাদের একটু অভিমান ছিল বলে মনে হয় আমার। ১০ জন শুরু করবে, আর ১০ জন এগিয়ে নিয়ে যাবে, এরকমটাই হওয়া উচিৎ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















