আমার প্রিয় পোস্ট

অনেকের মাঝেও একা থাকা যায়, নি:সঙ্গতায় কারো অনুভব ছুঁয়ে যায় ...

আপনাকেই বলছি!

২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৫০

শেয়ারঃ
0 1 0

এই যে শুনুন, আপনার কথা শুনেছি বেশ, আপনি নাকি মানুষ ভালো
মনটা নরম তারপরেও সাদাকে সাদা আর কালোকে বলেন কালো!
আপনার তো বিদ্যে-বুদ্ধি জগৎ জোড়া, বন্ধু অনেক, খ্যাতিও আছে
আপনার সাথে যায় তুলনা! সাধ্যি বা কার ! দাঁড়ায় এসে ধারে-কাছে!
শুনেছি, নামায পড়েন, রোজা রাখেন - আপনি কিঞ্চিত ধর্মভীরু
দু'বার আছে ওমরাহ হজ্ব; অভিজ্ঞতা, আদর্শতে আপনি গুরু।
গুছিয়ে বলেন - বাকপটু, ধৈর্য্য অসীম, আপনি আবার ভাল শ্রোতা,
পড়তে নাকি ভালবাসেন- গল্প, কাব্য; উল্টেই যান বইয়ের পাতা।
ব্যক্তিত্ব - দারুণ টানে, সঙ্গ পেলে ধন্য মানে অনেক লোকেই,
হোক না জটিল- মুশকিল-আসান মন্ত্রমালা থাকে আপনার বুক-পকেটেই।
হরহামেশা গুনগুনিয়ে হাজার গানের সুরের তালে বিভোর থাকেন,
এক নিমিষে, সূক্ষ, গভীর দৃষ্টি দিয়ে মনের গভীরতা মাপেন।
বলব কি আর! আপনার মত মানুষ পাওয়া চাট্টিখানি নয়,
তবুও কোথাও খটকা লাগে, কোথাও যেন কিসেরই সংশয়!
প্রদীপ তলায় আঁধার থাকে, বহু লোকেই বলে জানি,
আমি নিছক কৌতুহলী, যদিও মানি আপনি মহান, জ্ঞাণী-গুনী।
আপনার মাঝে কোথায় যেন বৈসাদৃশ্য বিশাল রকম,
ব্যাপারটা একটু জটিল, কোথাও বেশী কোথাও বা কম।
একটু সূক্ষ দৃষ্টিভঙ্গি ধরতে পারে আপনার যত ছন্নছাড়া চিন্তাগুলো,
একটুখানি ভাবলে পরে যাবেই বোঝা আপনি কত এলোমেলো।
আপনি যা বলেন সবে, সেসব নীতি কমই মানেন নিজের বেলায়,
কাজ ফুরোলেই মানুষ যত এড়িয়ে চলেন, হারিয়ে ফেলেন হেলাফেলায়।
যতখানি নম্রভদ্র ভাবে লোকে, হৃদয় আপনার আসলে যে বড় কঠিন
সুযোগ মত ব্যবহারে ধূর্ত আপনি, ভীষণ রকম তুলনাহীন।
বন্ধুত্ব, ভালবাসা - আপনার কাছে খেলা শুধুই অবসরের,
ইচ্ছে মত, যখন খুশী, ভেঙেই চলেন মন অপরের।
গ্লানি ছোঁয় না আপনাকে একদমই- স্বতঃস্ফূর্ত, খুব স্বাভাবিক,
মাফ করবেন! ঠিক এখানেই নিন্দা জানাই, আপনাকে ধিক্!
খেলতে পারেন ঠাণ্ডা মাথায়, আপনি পাকা জুয়াড়ী বটে
অহংকারেই ডুবে থাকেন, ভীষণ রকম অস্থিরতা আপনারই দেহপটে।
এতো কিছুর পরেও জানেন সবাই ভাবে আপনি ভাল খুব
প্রবল প্রতাপের তোড়ে সত্যিগুলো দেয় যে কোথাও ডুব।
আচ্ছা, আপনি কি বাতিকগ্রস্থ, মানসিক ভারসাম্যহীন?
নাকি বলব কঠিন করে, সোজা বাংলায়- আপনি চরিত্রহীন।
শিক্ষাদীক্ষায় জ্ঞান বাড়ে, বুদ্ধি বাড়ে, বিশাল হয় মন
সবই থেকেও কেন তবে এমন করে বিবেক বিসর্জন!
আর কিছু নয়, হঠাৎ যদি মনের ভুলেও, খুব একলায় জাগে একটু বোধ,
বুঝে নেবেন সেদিন তবে কিসের ক্ষোভে কেউ কখনও নেয় যে প্রতিশোধ!
খানিক না হয় ভয় রাখুন মনের মাঝে, ভুলটুকু স্বীকার করুন শেষ আরশে
আর কতকাল এমন করে, আড়াল হবেন ভণ্ডামির ওই মুখোশে।।

 

সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:৩২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৫৩

লেখক বলেছেন: অ-নে-ক দিন পর আজকে লিখলাম । ধন্যবাদ হমপগ্র ।

২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:০৯

লেখক বলেছেন: আসলেই অ-নে-ক দিন পর !!!

৩. ২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:০৩
আবদুর রহমান (রোমাস) বলেছেন: আপু এত্তোদিন কোথায় ছিলেন???

২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:০৯

লেখক বলেছেন: জাতির বিবেকের কাছে প্রশ্ন !

৪. ২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:০৪
কায়েস মাহমুদ বলেছেন:

আইরিন আপু কোথায় ছিলেন এতদিন? যাক ফিরলেন আবার।
২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:১০

লেখক বলেছেন: ব্লগে আসা হয় নাই আসলেই অনেক দিন হয়ে গেল । যাক এলাম আবার হয়ত। আশা করি সব কিছু মিলিয়ে ভাল আছেন আপনারা ।

২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:১১

লেখক বলেছেন: থ্যাংকুউউউউউ

কেন-র কোন উত্তর নাইরে ভাই!

৬. ২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:০৭
শেরিফ আল সায়ার বলেছেন: এই মুখোশ বিষয়টি বেশ কয়েকদিন ধরে বড্ড জালাচ্ছে।
ঠিক সে সময় এই অসাধারণ কবিতা দিয়ে আবার ব্লগে ফিরে এসেছেন আপু।
আমরা মানুষ। মানুষ শুধু নামেই। মানুষের চেহারাটার দেখা পাওয়াটা খুব কঠিন। হয়তো। হয়তো আমার ধারনাটাই ভুল। হতে পারে।
কয়েকদিন ধরেই মাথায় শুধু ঘুরপাক খায়। বলতে ইচ্ছে করে, আশে-পাশে তো মানুষ দেখি না। দেখি শুধু মুখোশ।

অসাধারণ লাগলো কবিতা। ভালো থাকবেন আপু।
২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:১৩

লেখক বলেছেন: হুমম..ব্যাপারটা কাকতালীয়ই বটে, তুমিও মুখোশ নিয়ে লিখছো দেখি ! তোমার গল্পটা পড়ব ...

পড়ার জন্য ধন্যবাদ । ভাল থাকো শেরিফ।

৭. ২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:১১
বন্ধু কই কৈ বলেছেন: বেশি জটিল করে লেখা.........
বোঝার চেষ্টা করছি............।
২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:১৪

লেখক বলেছেন: আমিও ... :|

৮. ২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:১১
খলিল মাহমুদ বলেছেন: 'সোজা বাংলায়- আপনি চরিত্রহীন'
সুন্দর চরিত্র এঁকেছেন লোকটার। কখনো মনে হলো লোকটাকে চিনি, আবার ভাবি ব্যক্তিগত। সবার চরিত্র মোটামুটি এমনই বস্তুত।
২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:১৬

লেখক বলেছেন: সর্বনাশ ! আপনি দেখি কবিতার অন্তর্নিহিত তাৎপর্য বার করে ফেলছেন !! ধন্যবাদ পড়ার জন্য।

২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:১৬

লেখক বলেছেন: :| আলোকিত মানুষের খোঁজে :|

১০. ২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:১৫
মাহফুজশান্ত বলেছেন: শিক্ষাদীক্ষায় জ্ঞান বাড়ে, বুদ্ধি বাড়ে, বিশাল হয় মন- এরপরও যারা দেয় বিবেক বিসর্জন, সত্যি ভায়া জটিল তাদের মন। তারাই হলো বাতিকগ্রস্থ, মানসিক ভারসাম্যহীন,চরিত্রহীনের দল।

২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:১৭

লেখক বলেছেন: চমৎকার বিশ্লেষণ ! ধন্যবাদ আপনাকে মাহফুজশান্ত ভাই।

১১. ২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:২৫
একরামুল হক শামীম বলেছেন:
শিক্ষাদীক্ষায় জ্ঞান বাড়ে, বুদ্ধি বাড়ে, বিশাল হয় মন
সবই থেকেই কেন তবে এমন করে বিবেক বিসর্জন!

খানিক না হয় ভয় রাখুন মনের মাঝে, ভুলটুকু স্বীকার করুন শেষ আরশে
আর কতকাল এমন করে, আড়াল হবেন ভণ্ডামির ওই মুখোশে।।

মুখোশ পরিহিতদের বর্জন করতে হবে.....

কি আর বলবো........ :(
২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:২৯

লেখক বলেছেন: মুখ ও মুখোশ ...:(

১২. ২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:৩৩
শেরিফ আল সায়ার বলেছেন: হুমম....শামীম ভাই। ঠিক কইছেন। আন্দোলন গইরা তুলতে হইবো। জোরালো আন্দোলন। এই মুখোশধারীরা মিথ্যা দিয়া সব শেষ কইরা দিতাছে। :(
২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:৫৩

লেখক বলেছেন: মুখোশের দোকানগুলো বন্ধ করে দিলে মনে হয় অবস্থার একটা ব্যবস্থা হতে পারে :|

১৩. ২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:৪৭
রিসাত বলেছেন: কাজ ফুরোলেই মানুষ যত এড়িয়ে চলেন, হারিয়ে ফেলেন হেলাফেলায়।


:( আমি এমন কেন?
২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:৫১

লেখক বলেছেন: হাহাহাহা...যাক..আপনার মধ্যে অন্তত স্বীকার করার সততা আছে রিসাত :)

ভাল আছেন নিশ্চয়ই । অনেকদিন পর দেখছি আপনাদের।

১৪. ২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:৫১
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: যারা ব্লগে আছেন তাদের নামের লিষ্টে উপরের লাইনে একটা নাম না দেখলে কেমন জানি লাগে। বেশ কিছুদিন জায়গাটা খালি ছিলো। যাক যায়গাটা আবারো পূরণ হওয়ায় ভালো লাগছে।
২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:০০

লেখক বলেছেন: আমি ফিরিলাম, আমি ব্লগে ফিরিলাম। :)

২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:০৪

লেখক বলেছেন: কিছু্‌ই তো বললে না !!

১৬. ২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:১২
নাজনীন খলিল বলেছেন:
এতদিন পরে তোমাকে লিখতে দেখে সত্যিকার অর্থেই ভীষণ ভাল লাগলো।(মুখোশ না পরেই বলছি কিন্তু :))

ব্লগে তোমাকে খুব মিস করি।অনেক শুভেচ্ছা।
২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:১৭

লেখক বলেছেন: :) সালাম আপু । অনেকদিন পর আসলাম। কোনটা রেখে কোনটা পড়ব ব্লগে..এমন বেসামাল অবস্থা এখন..:(

আপনাকে ধন্যবাদ পড়ার জন্য। ভাল থাকেন আপু।

২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:৫০

লেখক বলেছেন: তাই !
আচ্ছা!!
ধন্যবাদ!!!

১৮. ২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ১:০৩
মেঘ বলেছেন: ভালো লাগলো.......

এমন মানুষদের জাগে না তো কখনো কোন বোধ
এরা ভাইরাস এদের যায় না করা রোধ
ভালোবেসে নামায রোজা এরা করে নাকো
এসব তাদের ভন্ডামী যেন -
"আহা, নামায পড়ে, কত্ত ভালো"
এমন ভেবে তাদের তুমি "গুডবুক" এ রাখো

আমরা করব জয়................প্রত্যাবর্তনের শুভেচ্ছা
২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ১:১৩

লেখক বলেছেন: এন্টি-ভাইরাস দিয়ে ক্লিন করতে হবে ।

ভাল হইতে পয়সা লাগে না ...:|

তোমাদের বিজলীবাতি কি এখনও ফুরুৎ ফুরুৎ যায় নাকি ?

পাঠ করার জন্য ধন্যবাদ ।

১৯. ২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ১:২৭
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: কবিতা কম বুঝি, তাই ভয়ে ভয়ে মন্তব্য করছি। মুখোশ উন্মোচন চমৎকারভাবেই করেছেন, সন্দেহ নেই, কিন্তু কোথাও কোথাও যেন একটু তাল কেটে গেছে। ছন্দ ব্যাপারটা ব্যকরণিক অর্থে আমি বুঝিই না বলতে গেলে, বোঝার চেষ্টা করি কান দিয়ে। অর্থাৎ মনে মনে না পড়ে শব্দ করে পড়লে তাল কেটে যাওয়ার ব্যাপারটা কানে বাজে।

উদাহরণ দিই : এই দুটো লাইন-

'আপনার তো বিদ্যে-বুদ্ধি জগৎ জোড়া, বন্ধু অনেক, খ্যাতিও আছে
আপনার সাথে যায় তুলনা! সাধ্যি বা কার ! দাঁড়ায় এসে ধারে-কাছে!'


যদি এভাবে পড়ি-

'আপনার তো বিদ্যে-বুদ্ধি জগৎ জোড়া
বন্ধু অনেক
খ্যাতিও আছে

আপনার সাথে যায় তুলনা!
সাধ্যি বা কার !
দাঁড়ায় এসে ধারে-কাছে!'

তাহলে যেমন ছন্দোবদ্ধ শোনায়, এই দুটো লাইন

'এই যে শুনুন, আপনার কথা শুনেছি বেশ, আপনি নাকি মানুষ ভালো
মনটা নরম তারপরেও সাদাকে সাদা আর কালোকে বলেন কালো!'

একইভাবে ভেঙে দিলে তেমনটি শোনায় না, দেখুন :

'এই যে শুনুন
আপনার কথা শুনেছি বেশ
আপনি নাকি মানুষ ভালো'

(এই লাইনটি কিন্তু একইরকম শোনাচ্ছে, কিন্তু পরের লাইনটি)


'মনটা নরম
তারপরেও সাদাকে সাদা আর
কালোকে বলেন কালো!'

(তাল কেটে যাচ্ছে! সত্যি বলতে কি, এই লাইনটি আগেরগুলোর মতো ভাঙাই যাচ্ছে না! )

পুরো কবিতাটা এইভাবে ভেঙে পড়ে দেখুন তো, আপনার কানেও একইরকম লাগে কী না! নাকি, এ আমারই কানের দোষ!

আমার সমূহ অজ্ঞতার দায় মাথায় নিয়েই অনেক ভয়সহ মন্তব্য করেছি, আশা করছি কিছু মনে করবেন না! মনে করলেও খোলামেলাভাবে বলে দেবেন, উত্তর না দিয়ে এড়িয়ে যাবেন না প্লিজ!
২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ১:৪০

লেখক বলেছেন: না..আপনার কান ঠিক মতই বলেছে মনে হয়..তবে আমি খুব সম্ভবত লেখার দৈর্ঘ্যকে এড়িয়ে যেতে সামান্য কৌশল করেছি...

আপনি গাঠনিক দিন থেকে ঠিকই ধরেছেন...তবে যতিচিহ্ন দিয়ে চেষ্টা করেছি ব্যাপারটা সামলানোর :)

ধন্যবাদ আপনাকে বেশ গুছিয়ে বলার জন্য এবং সময় করে পড়ার জন্য।

২০. ২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ১:৩৩
মুক্ত বয়ান বলেছেন: থাকবেন তো?? নাকি আবার মাঝের মতন ডুব দিবেন??
কবিতাটা ভাল লাগছে। :)
২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ১:৪২

লেখক বলেছেন: কালকের কথা তো আর বলতে পারিনা ..তবে আজ তো আছি :)

পড়ার জন্য ধন্যবাদ । শুভেচ্ছা।

২১. ২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ১:৪৪
মুক্ত বয়ান বলেছেন: আপনাকে যদি নিয়মিত না দেখি.. তাইলে আগামী ৩টা পোস্টে নিশ্চিত মাইনাস!! কোন ছাড়াছাড়ি নাই!!!
বিজি ছিলেন নাকি??
২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ১:৫১

লেখক বলেছেন: কিছু ইজি কাজে বিজি ছিলাম আর কি ... ;) লেখা হয়ত কম দিব কারণ ব্লগ পড়া বাকি আছে..আগে সবারটা না পড়লে আবার সবাই মাইন্ড করতে পারে :|

২২. ২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ২:০২
অ্যামাটার বলেছেন: সত্যিই, মুখোশ পরে আছি আমরা সবাই, অবচেতনে কখনওবা মুখোশ চিরে বেরিয়ে আসে কুৎসিত কিংবা সাদা রুপটা।
২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ২:০৮

লেখক বলেছেন: মানব প্রজাতি বড়ই বিচিত্র!

২৩. ২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ২:০৩
অ্যামাটার বলেছেন: শেরিফ আল সয়ার মুখোশ পইড়া আসছে, খিয়াল কইরা:D
২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ২:০৭

লেখক বলেছেন: শেরিফ, তোমার মুখোশটা সামলাও .....:)

২৪. ২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ২:১৭
'লেনিন' বলেছেন: মাঝে মাঝে ছন্দ পতন তাল বা লয় মেলেনি কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। আপনার লেখা এভাবে অব্যাহত থাকুক :)
২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ২:২০

লেখক বলেছেন: গরমে তাল পেকে গেছে..ও আর মেলার আশা করে লাভ নেই । :)

আপনার এই প্রোফাইল পিক বেশ সামার বয় টাইপ হয়েছে। ধন্যবাদ পড়ার জন্য।

২৫. ২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ২:৩১
মনজুরুল হক বলেছেন:

আপনি কি ঝামেলা মুক্ত হয়েছেন? জরুরী কথা এবং কাজ ছিল....একটু সময় করুন।
২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ২:৩৩

লেখক বলেছেন: হুমম...আপনার ফোন নাম্বারটা আমার সেভ করা নেই ভাইয়া। যদি পারেন তাহলে আগামীকাল একটু সুযোগমত যোগাযোগ করতে পারেন।

২৬. ২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ২:৪১
মনজুরুল হক বলেছেন:

আচ্ছা, কাল দিনে যে কোন সময়ে ফোন দেব।
২৬ শে এপ্রিল, ২০০৯ সকাল ১১:৫২

লেখক বলেছেন: ওখেএএ ভাইয়া।

২৭. ২৬ শে এপ্রিল, ২০০৯ সকাল ৯:১২
রিসাত বলেছেন: আপনি যখন আমাকেই বলছেন তখন স্বীকার না করে উপায় আছে?

:(( :(( :((

আপনি কাজটা ভালো কইরলেন্না,, পাবলিক প্লেইসে আমার বান্ডা ফুটাই দিলেন,,,:((
২৬ শে এপ্রিল, ২০০৯ সকাল ১১:৫০

লেখক বলেছেন: অতএব সাধু সাবধান :|

২৮. ২৬ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:১১
যীশূ বলেছেন: ভালো লিখেছেন!

আমি ছন্দ খুব ভালো বুঝি না, তবুও মনে হলো ছন্দে খানিকটা অমিল আছে।
২৬ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:১৬

লেখক বলেছেন: :) একটু ঢং করে পড়তে হবে...কোন আবৃত্তিকার পাইলে আপনাকে পড়ায় শোনাবো...অমিল পাবেন না আর ;)

পড়ার জন্য ধন্যবাদ । অনেকদিন লিখি নাই কিছু ভাই । একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন :|

২৯. ২৬ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:৪৫
পারভেজ বলেছেন: এই টারে বলে পরচর্চা ;)
আহারে বেচারা কি এমন দোষ করলো যে, একদম হাটে হাড়ি ভেঙ্গে দিলেন?!!
অনেক দিনের গবেষণার ফল মনে হচ্ছে :)
কবিতায় +++
২৬ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:১৭

লেখক বলেছেন: :| :| :| :| :|

ধন্যবাদ । শুভেচ্ছা ।

৩০. ২৬ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:১৪
কালপুরুষ বলেছেন: অনেকদিন পর এসে প্রথম বলেই ছক্কা। সত্যি বলছি দারুন লিখেছিস। খুব ভাল লাগলো।

পহেলা বৈশাখে নানা বর্ণের ও আকর্ষণীয় সব মুখোশ দেখে হয়তো অনেকেরই বাস্তবে মুখোশ পড়ার শখ হয়। আর মুখোশ পড়ার পর কৃত্রিম আনন্দে মুখোশের আড়ালের আসল চেহারার কথা বেমালুম ভুলে যায়। মুখোশ খোলার প্রচেষ্টা অব্যাহত থাকুক। ভাল থাকিস।
২৬ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:১৮

লেখক বলেছেন: মুখোশ খুলে যাক, বিবেক জাগ্রত হোক ।

ধন্যবাদ কালপুরুষ'দা । শুভেচ্ছা।

৩১. ২৬ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:১০
রুবেল শাহ বলেছেন: ঘাস ফড়িঙের কাছে এলেই বুঝতে পারি
মানুষ এক বন্ধুহীন প্রাণী; তারা কথা বলতে
ভালবাসে,যার পরিনিতি অনর্গল মিথ্যাবলা
আর মুখোশের আড়ালে লুকিয়ে রাখা................
২৬ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২৯

লেখক বলেছেন: মুখোশ সরিয়ে ফেলো রুবেল :)

২৬ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩০

লেখক বলেছেন: মাসুম ভাই, আমি খালি কবিতা লিখলাম একটা অনেকদিন পর...এখন যে যেমন করে পারে বুঝে নিক । :|

৩৩. ২৬ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩৫
সত্যের মত বদমাশ বলেছেন: চমৎকার/অসাধারণ/অন্যরকম হয়েছে।
২৬ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:১১

লেখক বলেছেন: তাই ! / আসলেই ! / ধন্যবাদ ।

২৬ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:১৩

লেখক বলেছেন: তথাস্তু ।

২৬ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:১২

লেখক বলেছেন: ধন্যবাদ ।

৩৬. ২৬ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:০৯
আজনবী বলেছেন: মির্জা গালিব এর একটি শের মনে পড়ে গেল -

"ইয়া রব, ও না সামঝে হ্যায় না সামঝেংগী মেরী বাত
দে অর দিল উনকো জো না দে মুঝকো জবান অর।"

- হে খোদা, সে না বুঝতে পারে আমাকে না বুঝতে পারবে আমার কথা
তাকে দাও ভিন্ন হৃদয়, তা না দিলে আমাকে দাও ভিন্ন বাচন ভঙ্গি।


যাকে বললেন সেকি বুঝলো? নাকি বুঝে, না বোঝার ভান করলো?


মনে হচ্ছে বাচন ভঙ্গি পরিবর্তন করে চেষ্টা করা দরকার।



সর্বকালেই এরা ছিল, আছে এবং থাকবে। অর্থ্যাৎ এরা কালকে জয় করে চলে। তাই এদেরকেও বলা যায় .............................।
২৬ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:১৫

লেখক বলেছেন: ............................

এ্যায় আজনবী, ধন্যবাদ পড়ার জন্য ভাই।

৩৭. ২৬ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:১৫
সত্যের মত বদমাশ বলেছেন: আপনার জবাব পড়েও বলি...
তাই ! / আসলেই ! / ধন্যবাদ ।
২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:২১

লেখক বলেছেন: হুমম / ঠিক আছে / ওয়েলকাম ।

৩৮. ২৬ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৩২
জেড ইসলাম বলেছেন: দুর্দান্ত লেখনী হয়েছে। আর্কাইভে রেখে দেয়ার মত।
আপনাকে অনেকদিন পরে দেখলাম।
২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:২২

লেখক বলেছেন: নিজেকে আর্কাইভে রেখে দিয়েছিলাম। পড়ার জন্য ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা।

৩৯. ২৬ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:১২
রিসাত বলেছেন: ;) ছাবদান হয়া লাব নাই B-)
২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:২৯

লেখক বলেছেন: কিন্তু সাবধানের মাইর নাই B-)

৪০. ২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৩২
ভাস্কর চৌধুরী বলেছেন:
কঠিন কবির কঠিন কবিতা..............

আপনাকেই বলছি..............! একেবারেই চারিত্রিক সার্টিফিকেট!!

কবিতার দোহন যাত্রায় কারও বাস্তবিক চরিত্রের দহন জ্বালা দেখতে পেলাম। লাইনের পর লাইন যেন চরিত্র নামক শব্দের এক জোয়ার আসর খুঁজে পেলাম। আপনাকেই বলছি........!!! এই আপনি, আমি ও আমরা নামক শব্দের আড়ালে কেউ, কারও জন্য শুনতে হয় আপনাকে বলছি!!! বলা না বলা কথার আড়ালে কিছূ প্রতিচ্ছবি এভাবেই ভাসে!!!

অসম্ভব ভালো লাগলো। আবৃত্তি উপযোগী।

২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৪৩

লেখক বলেছেন: সবটাও লেখা যায়নি..লেখার সীমাবদ্ধতায় পেয়ে বসেছিল...আপনার বিশ্লেষণ চমৎকার বরাবরের মতই। হুমম...একটু ব্যাঙ্গাত্মক ঢংয়ে আবৃত্তি করলে মূল স্বাদ লাভ করা যাবে আরো বেশী নিঃসন্দেহে।

ধন্যবাদ আপনাকে ভাস্কর'দা । শুভেচ্ছা, ভাল থাকুন।

৪১. ২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:১১
আইরিন সুলতানা বলেছেন: মন্তব্যটি মুছে ফেলা হলো @ পিয়াল
৪২. ২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:২০
পিয়াল বলেছেন: আমি এইবার পোষ্ট দিবো...ওয়েট এন সি।
২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:০১

লেখক বলেছেন: লেটস সি ...

৪৩. ২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:৫৩
তারার হাসি বলেছেন:
"এই যে শুনুন, আপনার কথা শুনেছি বেশ, আপনি নাকি মানুষ ভালো
মনটা নরম তারপরেও সাদাকে সাদা আর কালোকে বলেন কালো!"

আহা ! বুঝলে না ?
ওটা তো মুখোশ, তাল মিলিয়ে যাই শুধু।
জ্বী আছি, সাথে আছি ...

ধিক ! মুখোশধারীদের।
২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:০৫

লেখক বলেছেন: আসলেই ধিক...

ধন্যবাদ তারার হাসি...ভাল আছেন আশা করি।

৪৪. ২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:৫৪
চিকনমিয়া বলেছেন: মুখোশধারী বদডিনেরে মাইনাচ, আপনাকে বন্যবাদ
২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:০৭

লেখক বলেছেন: হুমম....

ধন্যবাদ চিকুউউউউ

৪৫. ২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ১:০৮
মামুনুর রহমান খাঁন বলেছেন: আগে বলেন এত দিন কোথায় ছিলেন?

ভাল লাগল, আশা করি নিয়মিত হবেন
+
২৮ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:৫৪

লেখক বলেছেন: ব্লগে আশা হয়নি আসলেই অনেকদিন। চেষ্টা করব নিয়মিত হতে। আপনাকে ধন্যবাদ পড়ার জন্য সময় করে এবং উৎসাহ দেয়ার জন্য।

ভাল থাকুন।

৪৬. ২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ২:৫৪
পিয়াল বলেছেন: পোষ্ট তো মুছে দিতে হবেই, কারণ পুরো সত্য জানলে যে মান যাবে!!
২৮ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:৫৪

লেখক বলেছেন: হুমম...

৪৭. ২৮ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:৫৯
শাওন৩৫০৪ বলেছেন: পইড়া দেখছি, আমারে কন নাই.......;)

কবিতা চমৎকার লাগলো........:)
২৮ শে এপ্রিল, ২০০৯ সকাল ১১:১২

লেখক বলেছেন: ;)

যাক, এইটা যে কবিতা তা কেউ একজন বুঝতে পেরেছে।

৪৮. ২৮ শে এপ্রিল, ২০০৯ সকাল ১১:২৮
কাজ করে খাই বলেছেন: পড়লাম, ভালো লেগেছে... চরিত্রটা কাছের, অনেক চেনা মনে হলো!
২৮ শে এপ্রিল, ২০০৯ সকাল ১১:৩০

লেখক বলেছেন: হরহামেশা এমন কিছু মানুষজন আশেপাশেই ঘুরে-বেড়ায় আসলে। সেরকমই কিছু একটা ...ধন্যবাদ আপনাকে কাজের ফাঁকে সময় করে পড়ার জন্য।

৪৯. ২৮ শে এপ্রিল, ২০০৯ সকাল ১১:৩০
শাওন৩৫০৪ বলেছেন: কবিতা বুঝা সোজা তো, সাইড দিয়া কাটা ছিলো না?সুজা সুজা...;)
২৮ শে এপ্রিল, ২০০৯ সকাল ১১:৩২

লেখক বলেছেন: ঠিক ঠিক...এন্টার বাটন বার বার প্রেস করলেই কবিতা লেখা হয়ে যায় আসলে ;)

৫০. ২৮ শে এপ্রিল, ২০০৯ সকাল ১১:৩৩
নাইয়ার বলেছেন: ভালো লাগলো লেখাটা।
২৮ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:১০

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে পড়ার জন্য।

৫১. ২৮ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩৯
সুহেল রাজজ বলেছেন: ইশ!!!! এত সুন্দর মেঘের পথে গোধূলী শেষ বেলা................

খুব!!!!!খুব ভাল লাগল।
২৮ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৪৩

লেখক বলেছেন: আপনার উপমাটি ঠিক ধরতে পারিনি । ক্ষমা করবেন । :(

তবে তারপরও ধন্যবাদ আপনাকে।

৫২. ২৮ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২৯
রাগ ইমন বলেছেন: কবিতার চরিত্রকে বাস্তবে চেনা লাগছে । মানুষ কেন যে এমন হয় !

অনেক দিন পরে লেখার জন্য অভিনন্দন ।
২৮ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৪৪

লেখক বলেছেন: লিখবই এমন কিছু চিন্তা ছিলনা মাথায়, কিন্তু লেখাটা হলো অবশেষে।

ভাল আছো আশা করি। শুভেচ্ছা।

৫৩. ২৮ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৫৭
উদাসী স্বপ্ন বলেছেন: শিহরিত কোনো অনুভূতি
কিন্ঞ্চিত এক ঘেয়ে
তবু লক্ষ্য স্হির
মুখ ও মুখোশে আমি বরাবরই কাচা
তবে একটা জিনিস জানি
মুস্টিবদ্ধ হাতে ভেঙ্গে দিতে চোয়াল
বাজবে আহাজারী
কিছু হিসাব আছে ব্যাক্তিগত
বলেছিলো কেউ একটা চড়ের হিসাবে
অথবা দেখা হবে ময়দানে!

আমি বলি শুধু জানাও একটিবার
সেদিন থাকবেনা কোনো বাইসপ জাড়ি জুড়ি
থাকবে না কার কত মিথ্যা আহাজারী
বাউট হবে ঘন্টার পর ঘন্টা
যদি বা তোমার পায়ে জোড় থাকে!


হাজী সাহেবকে বলছি, মনে হয় গরম পড়ছে নবিজীর দেশে!
৫৪. ২৮ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৫৮
সহেলী বলেছেন: অনেকদিন বাদে এসে ঠিক পূরন করলে অভাব ।
আছ কেমন ? শুভকামনা তোমার জন্য ।
২৮ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৪৭

লেখক বলেছেন: এইতো আছি , চলছে। তোমাকে দেখেও ভাল লাগল বেশ। শুভেচ্ছা অনেক।

৫৫. ২৮ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৪৩
চাচামিঞা বলেছেন: কবিতাটা পড়ার পরে কমেন্টস গুলো পড়ছিলাম.....আপনাকে আসলেই ব্লগ মিস করছিলো। আশা করি আবার আপনাকে সাথে পাবো। বিভিন্ন সময়ে বিভিন্ন যন্ত্রনা থাকেই...আর মেয়েদের ক্ষেত্রে সেটা আরো বেশি বেশি হয়।
আপনার কবিতাটা পড়ে এমার মনে হয়েছে এটা আপনার এতো দিন ব্লগে অনুপস্হিত থাকার যে ক্ষোভ জমা হয়ে আছে, সেটারই বহিপ্রকাশ। (অবশ্য এটা একান্তই আমার ব্যক্তিগত ধারনা)।
হ্যাপী ব্লগীং।
২৮ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৪৮

লেখক বলেছেন: সালাম চাচা। চাচী ভাল আছেন আশা করি। শুভ ব্লগিং।

৫৬. ২৮ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৫৮
তীরন্দাজ বলেছেন: নিজেও অনেকদিন ধরে লিখিনা এখানে। মাঝে মাঝে পড়তে আসি। আজ আপনার লেখাটি পড়ে মন্তব্য না করে থাকতে পারলাম না। খুব ভালো হয়েছে লেখাটি। বক্তব্য এতো বেশী স্পষ্ট আর তীর্যক যে, ছন্দের ব্যাকরণ নিয়ে ভাবনা চিন্তার অবকাশই থাকে না।

আপনাকে সাবাস!
২৮ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:১৫

লেখক বলেছেন: আমার লেখাটি যদি আপনাকে আমার ব্লগে মন্তব্য করার জন্য টেনে আনে তবে তা আমার জন্য বিশেষ আনন্দের নিঃসন্দেহে। আপনাকে অনেক ধন্যবাদ তীরন্দাজ উৎসাহ দেয়ার জন্য।

ভাল থাকুন সব সময়। শুভেচ্ছা।

৫৭. ২৮ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:০৪
রাজন রুহানি বলেছেন: আর কতকাল এমন করে, আড়াল হবেন ভণ্ডামির ওই মুখোশে...


ভালো লাগলো।

(+)
২৮ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে অনেক ।

৫৮. ২৮ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:১০
সাইফুর বলেছেন: ঝাঝালো পোষ্ট
২৮ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:১৯

লেখক বলেছেন: কাসুন্দির ঝাঁঝ নাকি টারটুউউ ! :)

২৮ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৪৯

লেখক বলেছেন: :|

৬০. ২৮ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৪২
মেহবুবা বলেছেন: অনেকদিন তোমার পোষ্ট খুঁজে হতাশ হয়েছি ।

বেশ গুছিয়ে একটা চরিত্র ফুটিয়ে তুলেছ ।
২৮ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৫২

লেখক বলেছেন: আসলেই অ-নে-ক দিন ব্লগে আসিনি :( একটু সময় লাগবে , নিয়মিত পোস্ট দিতে, অনেক ব্লগ পড়া বাকি আছে ...এক এক করে পড়ে গুছিয়ে নেই আবার :)

অনেক ধন্যবাদ । ভাল লাগল যে আমার ব্লগে মাঝে মাঝে খোঁজ নেয়া হয়েছে :)

এক গাদা শুভেচ্ছা । খুব ভাল থাকা হোক।

৬১. ২৮ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৫২
তায়েফ আহমাদ বলেছেন: বিশ্লেষনধর্মী কোবতে!
ভালা পাইলাম!
২৮ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদাইলাম । শুভেচ্ছা।

২৮ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৫৮

লেখক বলেছেন: তাইলে তো ভালই :)

৬৩. ২৮ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৪৯
ম্যাভেরিক বলেছেন: সাদামাটা কথা তীব্রতায় নাড়িয়ে দেয়...করুণাই বড় দ্রোহ, কখনো কখনো।

ভালো লাগল।
২৮ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ ম্যাভেরিক ভাই, এতো এতো শব্দের ভিড়ে আমার কিছু সাদামাটা শব্দগাঁথা পড়ার জন্য :)

শুভেচ্ছা আপনাকে।

২৮ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:২১

লেখক বলেছেন: হুমম

৬৫. ২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৫১
রাজামশাই বলেছেন: ওরে কেমন আছিস

ভালা লাগছে
২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:০৬

লেখক বলেছেন: সালাম রাজামশাই। ভাল আছি । ভাল লাগার জন্য ধন্যবাদ।

৬৬. ৩০ শে এপ্রিল, ২০০৯ সকাল ১১:১৪
অন্ধ দাঁড়কাক বলেছেন: সত্যি করে বলেনতো কাকে নিয়ে লিখছেন?
৩০ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:২১

লেখক বলেছেন: মমম, হতে পারে আপনাকেই বলছি !!! :|

০৩ রা মে, ২০০৯ দুপুর ২:৪৩

লেখক বলেছেন: :|

৬৮. ০২ রা মে, ২০০৯ রাত ৮:১৩
আবু সালেহ বলেছেন:

র কিছু নয়, হঠাৎ যদি মনের ভুলেও, খুব একলায় জাগে একটু বোধ,
বুঝে নেবেন সেদিন তবে কিসের ক্ষোভে কেউ কখনও নেয় যে প্রতিশোধ!
খানিক না হয় ভয় রাখুন মনের মাঝে, ভুলটুকু স্বীকার করুন শেষ আরশে
আর কতকাল এমন করে, আড়াল হবেন ভণ্ডামির ওই মুখোশে।।

এইটাই তো চাই.....কিন্তু হবে কোন কালে???
০৩ রা মে, ২০০৯ দুপুর ২:৪৫

লেখক বলেছেন: বোধহীন মানুষদের আসল অপরাধবোধ জাগেনা কখনই...তারপরও তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হয় কখনও কখনও ।

সালেহ, ভাল আছে আশা করি। অনেক দিন পর পাওয়া গেলা আপনাকে। অবশ্য আমি নিজেই অনিয়মিত ছিলাম । শুভেচ্ছা।

৬৯. ০৪ ঠা মে, ২০০৯ সকাল ১০:৪৮
আফরোজ_জাহান বলেছেন: আবারো ভাল লাগল...ধন্যবাদ
০৪ ঠা মে, ২০০৯ দুপুর ১২:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ আফরোজ আপু...আবারো পড়ার জন্য । ভাল থাকুন সবসময়।

৭০. ০৭ ই মে, ২০০৯ দুপুর ১২:৪৫
চাচামিঞা বলেছেন: Click This Link
এই পোস্টে আপনার অংশ গ্রহন আশা করিতেছি:)
০৭ ই মে, ২০০৯ দুপুর ২:১৫

লেখক বলেছেন: মন্তব্য দিয়ে এসেছি চাচামিঞা...তবে সাধ না মিটিল, আশা না পুরিল....আপনার নিজের পোস্টের লিংক চাই এরকম...:)

৭১. ০৭ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:৪৮
অগ্নির বলেছেন: আপু, নতুন লেখা দেবেন। আপনার লেখার জন্য বসে থাকি।
০৭ ই মে, ২০০৯ রাত ৮:০৪

লেখক বলেছেন: হায় ! হায় ! তাই নাকি ! এটাতো জানতাম না ! :|

অনেক ধন্যবাদ আপনাকে ব্লগে আসার জন্য।

০৮ ই মে, ২০০৯ সকাল ১১:০২

লেখক বলেছেন: আপনি !!! অনেক দিন পর !!!

ভাল আছেন আশা করি। পড়ার জন্য ধন্যবাদ । শুভেচ্ছা।

৭৩. ০৮ ই মে, ২০০৯ সকাল ১১:০৮
নুশেরা বলেছেন: এই যে আপনাকেই বলছি। আর কতোদিন নতুন লেখা না দিয়ে রইবেন?!?!






কেমন আছ আইরিন? এই লেখার পিছনে বিশেষ কোন ঘটনা বা অভিজ্ঞতা কাজ করেছে কি?
০৮ ই মে, ২০০৯ সকাল ১১:১৫

লেখক বলেছেন: :( জ্বি আপা বলেন ...:)

দিব...নতুন লেখা মাথায় আসছে না। আসলেই দিব।

হুমম..কাজ করছে...ভণ্ড মানুষের ছবি আঁকতে চেষ্টা করলাম লেখা দিয়ে।

৭৪. ০৮ ই মে, ২০০৯ সকাল ১১:১০
ঝর্ণা চৌধূরী বলেছেন: কি দারুন!!!! শুরুতে ভরকে গিয়েছিলাম, মনে হয়েছিল আমাকেই বলছেন।
০৮ ই মে, ২০০৯ রাত ৮:২০

লেখক বলেছেন: হুমমম..তা নিশ্চিত হলেন কি করে যে আপনাকেই বলিনি !!!! ;)

৭৫. ০৮ ই মে, ২০০৯ সকাল ১১:১২
আবু সালেহ বলেছেন:
হুমমম
অনেক দিন পরেই.....

আপনার মত আমি নিজেও অনেকটা অনিয়মিত হয়ে পড়েছি...
ভালো আছেন তো...?
০৮ ই মে, ২০০৯ সকাল ১১:১৬

লেখক বলেছেন: ভাল আছি সালেহ । অনিয়মিত হলেও সমস্যা নেই...হারিয়ে না গেলেই হলো ....ভাল থাকা হোক সবসময়। :)

০৮ ই মে, ২০০৯ রাত ৮:২১

লেখক বলেছেন: কিভাবে !!! আমি ভেবেছিলাম ঝাঁঝালো ...!!! ;)

৭৭. ০৯ ই মে, ২০০৯ সকাল ১০:৫২
রোবোট বলেছেন: নুশেরা বলেছেন: এই যে আপনাকেই বলছি। আর কতোদিন নতুন লেখা না দিয়ে রইবেন?!?!






কেমন আছ আইরিন? এই লেখার পিছনে বিশেষ কোন ঘটনা বা অভিজ্ঞতা কাজ করেছে কি?
০৮ ই মে, ২০০৯ সকাল ১১:১৫
লেখক বলেছেন: জ্বি আপা বলেন ...

দিব...নতুন লেখা মাথায় আসছে না। আসলেই দিব।

হুমম..কাজ করছে...ভণ্ড মানুষের ছবি আঁকতে চেষ্টা করলাম লেখা দিয়ে।



আমি নাকি?
০৯ ই মে, ২০০৯ বিকাল ৩:২২

লেখক বলেছেন: :| ;) :|

৭৮. ১১ ই মে, ২০০৯ বিকাল ৫:২০
প্রচেত্য বলেছেন: নি:সন্দেহে বলতে পারি ধাধায় পড়ে গেলাম ....
১১ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:০৬

লেখক বলেছেন: ধাঁধায় ফেলতে পেরে ভাল লাগছে ....

৭৯. ১১ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:৫৪
আবদুর রহমান (রোমাস) বলেছেন:
আপু কেমন আছেন? কি হলো আপনার? নতুন কোন লেখা দেন না। আমার পোষ্টেও যান না।...........কোন অপরাধ করিলে, ক্ষমা প্রার্থনা করি।..............ভালো থাকুন,,,,,,,,,,নতুন পোষ্ট দিন।
১১ ই মে, ২০০৯ রাত ৯:০৭

লেখক বলেছেন: এই আছি রোমাস...হুমম.লেখা দেব একটা দেখি....যাচ্ছি এক্ষুনি তোমার পোস্টে...অপরাধ !!! হাহাহা..দারুণ লাগল এই সৌজন্যতাবোধটা....আসলেই...:)যাচ্ছি যাচ্ছি ..এক্ষুনি তোমার ব্লগে।

১১ ই মে, ২০০৯ রাত ১০:২২

লেখক বলেছেন: দিব ...দিব ...নতুন কিছু লেখার সময় দেন একটু রে ভাই ...:)

৮১. ১১ ই মে, ২০০৯ রাত ১০:৫৯
কক বলেছেন: আমি একখানা গল্প লিখসিলাম। Apur যদি পড়তে আজ্ঞা হয়...।
Click This Link
১২ ই মে, ২০০৯ রাত ১২:১৭

লেখক বলেছেন: আপু বড়ই আজ্ঞাবাহী । মন্তব্য করে এসেছি।

৮২. ১২ ই মে, ২০০৯ রাত ১২:৩৫
মনজুরুল হক বলেছেন:

গণস্বাক্ষর কাজটার বারটা বেজে যাওয়ার পর মনটা এত বেশী খারাপ ছিল যে আপনাকে কথা দিয়েও ফোন করতে পারিনি। আসলে ওই বিষয়েই ফোন করতে চাইছিলাম।

আজ কৌশিক এর পোস্ট এবং এর আগে অরণ্য, রুবেল, বন্ধু কৈ কই দের পোস্ট এর পর এটা বুঝেছি যে, এই কাজটাকে আর এগিয়ে নেওয়া যাবে না! এটা যে কি দারুণ কষ্ট বলে বোঝাতে পারব না।

আমি কৌশিকের পোস্টে বা এই বিষয়ে দোষারোপ, পাল্টা দোষারোপ করা কোন পোস্টেই মন্তব্য করিনি। ভাল লাগেনি।

বুঝিনা কেন কৌশিকের সমস্যা হলো? আমি তো এত বয়সের পার্থক্য নিয়েও ওদের সাথে বন্ধুর মতই মানিয়ে নিতে পারলাম! তাহলে কেন বাকি সিনিয়ররা পারলেন না? শেস দিকের মিটিং বা কাজের জন্য জমায়েতগুলোতে আমি সিনিয়র কাউকে পাইনি। এপ্রিলের ১৮ তারিখের সংবাদ সম্মেলনটা কেন হলো না সে নিয়ে কাউকে ভাবিত হতেও দেখলাম না! রায়ের বাজারেও কেউ গেলেন না।

আমি মনে করি, আমি যদি আমার বয়োঃকনিষ্ঠদের সাথে ফ্রীলি মিশতে না পারি, তাহলে সেটা ওদের নয়, আমার দোষ। যাহোক আমি এনিয়ে কাউকেই দোষারোপ করছিনা। শুধু খারাপ লাগছে এটা ভেবে যে, কত ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে আমরা প্রতিক্রিয়া দেখিয়ে বড় বড় কাজগুলো মাঝ পথেই শেষ করে ফেলি। আমাদের বোধদয় হোক।

ভাল থাকবেন আইরিন।
১২ ই মে, ২০০৯ বিকাল ৩:০৯

লেখক বলেছেন: কি হয়েছে না হয়েছে সেটা জানার মত পরিস্থিতি আর নাই এখন...তবে এতোগুলো লোকের স্বাক্ষর কি অবহেলায় গড়াগড়ি খেতে যাচ্ছে ????

কয়েকজনের থাকা না থাকার জন্য এমন স্বেচ্ছাসেবী একটা কাজের তো থেমে থাকার কথা না !!!

এই স্বাক্ষরগুলোতে একটি গন্তব্যে পৌঁছানোটা এখন সবকিছুর উর্ধ্বে প্রধান দ্বায়িত্ব হওয়া দরকার।

স্বাক্ষরগ্রহনের আর নতুন কোন প্রয়োজন নেই মনে হয়। তবে এই গণসংযোগকে একটি ভিন্ন রূপ দেয়া যায়।

এখন তো যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আদালতে প্রক্রিয়া শুরু হয়েছেই । অন্য দিকে বেতাল পরিস্থিতি দেখে শীর্ষ রাজাকার তালিকাভুক্তদের মাথা খারাপের জোগাড়...সা.কা.চৌ -কে বেশ ঔদ্ধত দেখা যাচ্ছে কথাবার্তার ভঙ্গিতে....যুদ্ধাপরাধীরা এখন চাইবে সবকিছু অস্বীকার করতে ..তাই এখন একটি তথ্য বিপ্লব দরকার।

ব্লগে এর আগেও যুদ্ধাপরাধীদের বিভিন্ন কীর্তিনামা নিয়ে পোস্ট এসেছে, ব্লগার নাইমের একটি সিরিজ পোস্ট ছিল এক সময়।

ঠিক এরকম -ই একটা প্রথা আবারো চালু করতে পারলে ভাল। যে যার এলাকার রাজাকারদের সম্পর্কে তথ্য দিতে পারে ব্লগে, শীর্ষ রাজাকারদের কারনামা নিয়ে জানা-অজানা তথ্য, ভিডিও, অডিও, পুরনো পত্রিকার ছবি বা অন্যান্য ছবি এসব নিয়ে অনেক অনেক লেখা আসা উচিৎ এখন ....তাতে জনগনের মানসিকতা জোরদার হবে, ঘৃণা জোড়ালো হবে এবং আজকের প্রজন্ম এখন থেকেই রাজাকারদের পরিস্কারভাবে জানতে শিখবে।

১২ ই মে, ২০০৯ বিকাল ৩:০০

লেখক বলেছেন: যতদিন না আপনি আপনার সব পোস্ট সুন্দরমত ফিরায় আনেন ...;)

৮৪. ১২ ই মে, ২০০৯ বিকাল ৩:৩২
ইলা বলেছেন: তুমি বরাবরই ভাল লিখ। এবারের লেখাটাও অসম্ভব সুন্দর!
১২ ই মে, ২০০৯ বিকাল ৪:০০

লেখক বলেছেন: থ্যাংকুউউ ...কিন্তু এই লেখাটাকে সুন্দর না বলে ঝাঁঝালো বললে খুশী হতাম বেশী । ;)

৮৫. ১২ ই মে, ২০০৯ বিকাল ৫:৫৭
জুনী বলেছেন: আমি আমার প্রিয় মানুষটিকে বলতাম 'ভাল থাকা হয় যেন"
১২ ই মে, ২০০৯ রাত ৯:১৬

লেখক বলেছেন: ঠিক বুঝিনি আপনার মন্তব্যের প্রাসংগিকতা । যাই হোক...আচ্ছা, বলতাম মানে কি এখন আর এমন কিছু বলেন না !!! ভাল থাকুন ।

৮৬. ১২ ই মে, ২০০৯ রাত ৮:১০
পূর্ব বলেছেন: অনেক চেস্টার পর মন্তব্যের মিছিল শেষ হইলো। বলিতে আসিলাম ইহা উৎকৃষ্ট লেখা হইয়াছে।
১২ ই মে, ২০০৯ রাত ৯:১৭

লেখক বলেছেন: এহেন কষ্ট করিয়া লেখাখানা পড়িবার জন্য যারপরনাই কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছি।

৮৭. ১২ ই মে, ২০০৯ রাত ৯:২৫
েজবীন বলেছেন: মাশাল্লাহ ভালোই উত্তম মধ্যম দেয়া হইয়াছে.... কেনো জানি লাগছে চিনি তাহারে.....:)
১২ ই মে, ২০০৯ রাত ১০:৪৬

লেখক বলেছেন: "দেবতা কেন শয়তান" ছবির নায়ক ...তাই চিনতেই পারো ...;)

৮৮. ১৩ ই মে, ২০০৯ রাত ৯:৫৭
রাজামশাই বলেছেন: পছন্দ হইছে

যা তোরে দিলাম কয়টা ফুল

‎০১.‎ ‎নয়নতারা
০২.‎ ‎রক্ত জবা বা ঝুমকো জবা
‎০৩.‎ ‎কাঞ্চন
‎০৪.‎ ‎পুন্নাগ
‎০৫.‎ ‎কাঠ মালতী
‎০৬.‎ ‎মালতী লতা
‎০৭.‎ ‎ব্রহ্ম কমল
‎০৮.‎ ‎Fuchsia
‎০৯.‎ ‎লুপিন
‎১০.‎ ‎লবঙ্গ
‎১১.‎ ‎নীল চিতা
‎১২.‎ ‎লাল সোনাইল
‎১৩.‎ ‎মিনজিরি
‎১৪.‎ ‎দাঁত রাঙ্গা বা লুটকি
‎১৫.‎ ‎কনক চাঁপা
‎১৬.‎ ‎ডেওয়া
‎১৭.‎ ‎রক্তকমল
‎১৮.‎ ‎স্বর্নচাঁপা
‎১৯.‎ ‎উদয়পদ্ম বা হিমচাঁপা
‎২০.‎ ‎কেয়া
‎২১.‎ ‎ছাগল কুঁড়ি
‎২২.‎ ‎বোতাম ফুল
‎২৩.‎ ‎পানি ফল
‎২৪.‎ ‎Pansy
‎২৫.‎ ‎কয়েক রকম জবা
‎২৬.‎ ‎স্বর্ণ চামেলী
‎২৭.‎ ‎কুঞ্জলতা
‎২৮.‎ ‎ব্লিডিং হার্ট
‎২৯.‎ ‎চন্দ্রপ্রভা
‎৩০.‎ ‎উর্বশী
‎৩১.‎ ‎ডম্রুপানি
‎৩২.‎ ‎গন্ধরাজ
‎৩৩.‎ ‎নীলকন্ঠ
‎৩৪.‎ ‎রুদ্রপলাশ
‎৩৫.‎ ‎রামসর
‎৩৬.‎ ‎দোলনচাঁপা
‎৩৭.‎ ‎শারঙ্গ
‎৩৮.‎ ‎সর্পগন্ধা
‎৩৯.‎ ‎বনজাঈ
‎৪০.‎ ‎নীলমনি লতা
‎৪১.‎ ‎অনন্ত লতা
‎৪২.‎ ‎কাঠগোলাপ
‎৪৩.‎ ‎নাগকেশর
‎৪৪.‎ ‎সজনা
‎৪৫.‎ ‎আকন্দ
‎৪৬.‎ ‎কুটজ
‎৪৭.‎ ‎বরুণ
‎৪৮.‎ ‎ফুরুস‎ বাফুরুস
‎৪৯.‎ ‎কাঞ্চন
‎৫০.‎ ‎সেনালু
‎৫১.‎ ‎দোপাটি
‎৫২.‎ ‎জারুল
‎৫৩.‎ ‎অপরাজিতা
‎৫৪.‎ ‎যুথিকা
‎৫৫.‎ ‎অশোক
‎৫৬.‎ ‎কাঠালী চাঁপা
‎৫৭.‎ ‎সর্বজায়া
‎৫৮.‎ ‎কলাবতী
‎৫৯.‎ ‎নার্গিস
‎৬০.‎ ‎রূপসী
‎৬১.‎ ‎কদম
‎৬২.‎ ‎নীলপদ্ম
‎৬৩.‎ ‎ডালিম
‎৬৪.‎ ‎রজনীগন্ধা
‎৬৫.‎ ‎রক্ত চিত্রক
‎৬৬.‎ ‎বধারা
‎৬৭.‎ ‎পদ্ম
‎৬৮.‎ ‎কলকে
‎৬৯.‎ ‎ডাকুর
‎৭০.‎ ‎কৃষ্ণচূড়া
‎৭১.‎ ‎জবা
‎৭২.‎ ‎ঝুমকালতা
‎৭৩.‎ ‎রঙ্গন
‎৭৪.‎ ‎সন্ধ্যামালতী
‎৭৫.‎ ‎সূর্য্যমুখী
‎৭৬.‎ ‎ধুতরা
‎৭৭.‎ ‎স্থলপদ্ম
‎৭৮.‎ ‎নয়নতারা
‎৭৯.‎ ‎তেঁতুল
‎৮০.‎ ‎বাবলা
‎৮১.‎ ‎হাসনাহেনা
‎৮২.‎ ‎পলাশ
‎৮৩.‎ ‎পারিজাত বা ‎‎রক্তমান্দার
‎৮৪.‎ ‎দুধ কচু
‎৮৫.‎ ‎মৌলভী কচু
‎৮৬.‎ ‎ওল কচু
‎৮৭.‎ ‎মান কচু
‎৮৮.‎ ‎মালঞ্চ
‎৮৯.‎ ‎অন্তমোড়া
‎৯০.‎ ‎নাসপাতি
‎৯১.‎ ‎আলু বোখারা
‎৯২.‎ ‎ভুঁই চম্পা বা একাংগী
‎৯৩.‎ ‎বন্ধুক
‎৯৪.‎ ‎নীলাম্বরী
‎৯৫.‎ ‎বন মরিচ
‎৯৬.‎ ‎আগর
‎৯৭.‎ ‎নিশিন্দা
‎৯৮.‎ ‎বিলাই খামচি
‎৯৯.‎ ‎কলকাসুন্দা
‎১০০.‎ ‎হলুদ অশোক
‎১০১.‎ ‎জামালগোটা
‎১০২.‎ ‎তিসি
‎১০৩.‎ ‎মেহেদী
‎১০৪.‎ ‎জাফরাণ
‎১০৫.‎ ‎ছিটা
‎১০৬.‎ ‎রক্তকরবী
‎১০৭.‎ ‎টগর বা ‎‎টগর
‎১০৮.‎ ‎কলকে ফুল বা হলদে ‎করবী
‎১০৯.‎ ‎ধুতরা
‎১১০.‎ ‎কুঁচ
‎১১১.‎ ‎শিয়ালকাঁটা
‎১১২.‎ ‎হিজল বা ‎‎হিজল
‎১১৩.‎ ‎আকন্দ
‎১১৪.‎ ‎স্বর্ণলতা
‎১১৫.‎ ‎লেমন গ্রাস
‎১১৬.‎ ‎বারসুঙ্গা (Barsunga), ‎কারি পাতা
‎১১৭.‎ ‎পুদিনা বা ‎‎পুদিনা
‎১১৮.‎ ‎তেজপাতা
‎১১৯.‎ ‎তুলসী
‎১২০.‎ ‎সুগন্ধাবচ
‎১২১.‎ ‎নীল
‎১২২.‎ ‎শিউলী
‎১২৩.‎ ‎আনারস
‎১২৪.‎ ‎রক্ত কাঞ্চন
‎১২৫.‎ ‎এলাচ
‎১২৬.‎ ‎রক্ত রাগ
‎১২৭.‎ ‎অশ্বত্থ
‎১২৮.‎ ‎কালোজিরা
‎১২৯.‎ ‎মেথি
‎১৩০.‎ ‎মহুয়া
‎১৩১.‎ ‎শিরীষ
‎১৩২.‎ ‎পোলা
‎১৩৩.‎ ‎গোলাপজাম
‎১৩৪.‎ ‎বনধনিয়া
‎১৩৫.‎ ‎পাট
‎১৩৬.‎ ‎পপি
‎১৩৭.‎ ‎পারুল
‎১৩৮.‎ ‎ক্যামেলিয়া
‎১৩৯.‎ ‎বকফুল
‎১৪০.‎ ‎তাল
‎১৪১.‎ ‎অগ্নিশিখা বা উলটচন্ডাল
‎১৪২.‎ ‎চন্দ্রমল্লিকা
‎১৪৩.‎ ‎বথুয়া
‎১৪৪.‎ ‎বকুল
‎১৪৫.‎ ‎সুখ দর্শন
‎১৪৬.‎ ‎রঞ্জনা বা রক্তচন্দন
‎১৪৭.‎ ‎বিষকাটালী
‎১৪৮.‎ ‎থানকুনি
‎১৪৯.‎ ‎শিমুল
‎১৫০.‎ ‎চুতরাপাতা
‎১৫১.‎ ‎পান্থপাদপ
‎১৫২.‎ ‎শতমূলী
‎১৫৩.‎ ‎বীণা
‎১৫৪.‎ ‎আমড়া
‎১৫৫.‎ ‎অক্টোবর
‎১৫৬.‎ ‎বোতল ব্রাশ
১৫৭.অঞ্জন
১৫৮.কসমস
১৫৯.রক্তদ্রোন
১৬০.কুইন অব সেবা
১৬১.পাতা বাহার
১৬১.ফানুস
১৬২.কামিনী
১৬৩.মুন্দনী
১৬৪.ডগ ফ্লাওয়ার
১৬৫.কাশ ফুল
১৬৭.তামাক ফুল
১৬৮.Freesia
১৬৯.গ্ল্যাডিওলাস
১৭০.ভিক্টোরিয়া লিলি
১৭১.উলটকম্বল
১৭২.বেহেস্তের বৃক্ষ
১৭৩.কস্তুরী
১৭৫.অটোগ্রাফ
১৭৬.জীবন বৃক্ষ
১৭৭.বড়নখা
১৭৮.সাগর নিশিন্দা
১৭৯.মুর্তা
১৮০.চাকুন্দা
১৮১.গোবুরা
১৮২.ছোটকুট
১৮৩.জেফটা
১৮৪.দাদমর্দন
১৮৫.পুর্তলেকা
১৮৬.লবেলিয়া
১৮৭.টিউলিপ
১৮৮.লালঘন্টাফুল
১৮৯.রাজঘন্টা
১৯০.নীলঘন্টা
১৯১.কালী গাঁদা
১৯২.হরকাকরা
১৯৩.শিবঝুল বা শিবজটা
১৯৪.হিমঝুরি
১৯৫.জুঈপান
১৯৬.ভুত ফুল
১৯৭.পুলিশের হেলমেট
১৯৮.ললিপপ
১৯৯.চীনা টুপি



১৪ ই মে, ২০০৯ রাত ১২:৫৫

লেখক বলেছেন: আমি ১৯৯ রকমের ফুলের বাগানে বসে আছি :)

১৪ ই মে, ২০০৯ রাত ১২:৫৬

লেখক বলেছেন: সত্যি !!!

৯০. ১৬ ই মে, ২০০৯ রাত ৮:৩৩
পেপারওয়েট বলেছেন: বড়ই আশ্চর্য! এত সুন্দর লেখাগুলো আমি আগে পড়িনি!

কেউ থাকে রাতকানা, কেউ দিনকানা... আমি হলাম ব্লগ কানা!

ভালো লেখা নিঃসন্দেহে।

আরেকটা কথা, মানে মাস্টারী আরকি! মন্তব্যগুলোতে বেশ অনেকেই বলেছেন পড়লাম, ছন্দ নিয়ে অল্প-বিস্তর খচখচি আছে। আমার পরামর্শ হচ্ছে, লিখার সময় কেবল লেখাটা নিয়ে ভাববে, এইসব ছন্দ-অলঙ্কার, ব্যাকরণ... এগুলো যেন কোন মতেই কাবু করতে না পারে। "কবিতাকে তার নিজের নিয়মে চলতে দাও, ছন্দ এমনিতেই তার পিছু নিবে..." এটা যেন কোন্ মহান কবি বলেছিলেন?... মনে পড়ছেনা?

তাহলে মনে হয় আমিই বললাম! (যাক, কাউকে না কাউকে তো বলতেই হতো!)
১৬ ই মে, ২০০৯ রাত ৮:৫২

লেখক বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

আপনাকেই বলছি....দারুণ বলেছেন ....:)

তবে ব্লগ তো উন্মুক্ত সবার মতামতের জন্য....ওগুলো থেকে কিন্তু শেখারও আছে অনেক ।

শুভেচ্ছা আপনাকে। ভাল থাকুন ।

৯১. ২৫ শে মে, ২০০৯ দুপুর ২:৫২
রেজওয়ান শুভ বলেছেন: অসাধারন অসাধারন অসাধারন
২৫ শে মে, ২০০৯ বিকাল ৩:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ

৯২. ২৭ শে জুন, ২০০৯ বিকাল ৩:১৮
ডিজিটালভূত বলেছেন: আপনি যাকে নিয়ে লিখেছেন তাকে আমারও চেনা চেনা লাগে। তার নামের প্রথম অংশ - হু
২৮ শে জুন, ২০০৯ দুপুর ১২:৩৭

লেখক বলেছেন: এই রে !!! হু. মো. এরশাদ চাচার কথা বলছেন নাতো ! :| :| :|

৯৩. ২৯ শে জুন, ২০০৯ সকাল ১১:৪২
ডিজিটালভূত বলেছেন: ওহ মাই গড! তাহলে একজন দু জন নয় অনেক হু
২৯ শে জুন, ২০০৯ সকাল ১১:৫৭

লেখক বলেছেন: হু...মম! :|

৯৪. ০৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৪৩
সায়েম মুন বলেছেন: অনেকদিন পর হলেও পড়লাম। এক কথায় অসাধারণ!
০৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৫৬

লেখক বলেছেন: তাই ! :) থ্যাংকুউ থ্যাংকুউ।

 

মোট সময় লেগেছে ১.১৭০৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
***বাংলাদেশের মহান স্বাধীনতার যুদ্ধাপরাধীদের বিচার চাই; রাজাকারদের না বলুন***...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ