জানতে চাইছি এই জন্যই যে, এক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আজ পড়ন্ত বিকেলে গুটিকয়েক ব্লগার যখন তুমুল খুনসুটিতে মেলাপ্রাঙ্গন রীতিমত কাঁপিয়ে তুলছিলেন, সেই সময় তারা ধরা পড়ে যান এনটিভি'র কৌতূহলী ক্যামেরায়!!!
আপনারাও কেউ ছিলেন নাকি সেসময় আশেপাশে ? নাকি আজকে বইমেলা যাওয়াই হয়নি !!!!!
চিন্তা নেই ! ঠিক ঠিক শুনে নিন ব্লগারদের ব্লগর-ব্লগর --
বই-বসন্ত (বইমেলা নিয়ে রাতের খবরের একটি বিশেষ অংশ)
চ্যানেল : এনটিভি
সময় : ১১:৩০টা
আজকের ব্লগর-ব্লগরে মেতেছিলেন ব্লগার কৌশিক, ব্লগার মঞ্জুরুল হক, ব্লগার অন্যমনস্ক শরৎ, ব্লগার তনুজা।
আগে দেখুন; তারপর কে কী বললো তা নিয়ে ব্লগে আবারো খুনসুটিতে মেতে উঠুন।
--------------------------
যাদের টিভি সমস্যা, বা চ্যানেল সমস্যা তাদের জন্য এই সাময়িক লিংকটি -
http://www.justin.tv/sakictgbd#r=04X5vqg
------------------
কৃতজ্ঞতা স্বীকার: লিংকটির জন্য টেকি-সহায়তা করেছে ব্লগার সাইফুর ।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



