ইতিহাসের সাক্ষী হতে ভালু লাগে। বাঙালির ইতিহাসে সর্ব্বৃহৎ বিনুদন আয়োজনের সাক্ষী হইতেসি!
আমি এলাইভ আর আয়োজন চলতেসে লাইভ! আজ আমি আর বৈশাখী দু’জনে দু’জনার ।
বেগুনী উপস্থাপিকার কাছে জানতে পারলাম “বিজয়ের মাসে” এটি বাঙালির জন্য একটি বৃহৎ আনন্দের আয়োজন। বিশিষ্ট ব্যক্তিদের ”গিয়ানগর্ভ” আলোচনা থেকে জানতে পারলাম ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা দিয়েছিল। তাই ভারতীয় শিল্পীর আগমনে আমরা গর্বিত। আরো দেখতে পেলাম, এক অতি আপ্লুত নারী আলোচকের বড় ভাই লাগেন তাবৎ দুনিয়ার ডন শাহরুখ খান!
দর্শকদের দাবি ছিল এই অনুষ্ঠান থেকে যেন আমরা কিছু শিখতে পারি। সেই মতে গায়ে কাঁটা লাগলে কী করতে হয় তা এবার শিখলাম আমরা।
কাঁটা লাগাআআআ'র প্রতিষেধক শেখার প্রতি আমাদের যে নিরন্তর আগ্রহ তা উপস্থিত দর্শকের চোখেমুখে ঝলকাইয়া উঠছে বারবার।
আমরা আরো জানলাম, সাতটি ধর্মের পর অষ্টম ধর্ম হ্ইল শাহরুখ-ইজম! তখনই বুঝতে পারলাম ব্লগে আস্তিক-নাস্তিক বিতর্কে আরো একটা মশলা যোগ হইল।
যারা শাহরুখের পক্ষে পোস্ট দিতেসেন তারা শাখরুখ-আস্তিক। যারা বিপক্ষে দিতেসেন তারা শাহরুখ-নাস্তিক! হক মাওলা ! থুক্কুহ ! say শাবা শাবা!
আপনি যদি এই মহাযজ্ঞের সাক্ষী এখনো না হয়ে থাকেন তাইলে আপকা কা কেয়া হোগা জানাবে আলী?
(আমি যে সাক্ষী এইটার একটা পরমাণ তো থাকা দরকার। তাই এই ফরমান জারি পুস্ট)
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১০ রাত ৮:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



