আমার প্রিয় পোস্ট

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

দুই পয়সা'র মানুষরা চল জেগে থাকি ।। রাহেলার জন্য

২৪ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:৫৮

শেয়ার করুন:                   Facebook

আমরা কি দরিদ্র! মনের রাগ ক্ষোভ গুলিও সঞ্চয় করতে শিখিনি ভালো করে,
সব কিছু ভুলে টুলে বিবেক আমাদের কেমন ফতুর হয়ে যায় প্রতিদিন!

চ্যনেল আই খবরে রাহেলাকে নিয়ে রিপোর্ট: এই মাত্র দেখালো। রেকর্ড করে পোষ্ট করলাম। ধন্যবাদ মানবী,ফয়সল নোই, ধন্যবাদ বাধভাঙ্গার সকল আওয়াজ।
আমরা করবো জয় এক দিন...
দুই পয়সা'র মানুষেরা আসুন আমরা জেগে থাকি।

*রাহেলা ছিল দূর্ভাগা এক জোনাকি। শত অন্যায়, অপমান আর অবহেলার পর ও যে জ্বলতে চেয়ে ছিল জোনাকি'র মত, পারেনি। আমরা রাহেলাকে হারতে দিতে পারিনা।

বন্ধুরা, রাহেলা আমাদের দিকে চেয়ে আছে। চলুন, জীবনে যে অসহায় মেয়েটির জন্য আমরা কিছু করতে পারিনি আজ আমরা ওর জন্য দাড়াই। রাহেলা আমাদের ছোট্ট বোন ছিল, আসুন ওর জন্য আজ অন্তত কিছু করি।

রাহেলার প্রতি অবিচারের প্রতিবাদ জানতে এই লিংন্ক গুলোতে খোজ নিন।

রাহেলার জন্য বাধ ভাঙ্গার আওয়াজ:
ব্লগার মানবী'র করা একটি মানবিক আবেদন সাংবাদিকদের প্রতি বিশেষ অনুরোধ..!
ব্লগার ফয়সল নোই'র বাধ ভাঙ্গার অনুসন্ধান রাহেলার মায়ায় জামসিং'র টেউটিতে
চ্যানেল আই এর টিভি রিপোর্ট
সতীর্থ ব্লগার এর কিছু অনুসন্ধান ও তথ্য:
মানবীর পোস্ট'র পর একরামুল হক শামীমের পোষ্ট
ব্লগার জ্বিনের বাদশার পিটিশন জাস্টিস মাস্ট প্রিভেইল!... হাল ছেড়োনা বন্ধু
মিহির সাঁওজাল'র পোষ্ট রাহেলার জন্য মানবী, ফয়সল নোই, সামহয়্যারইন্ ও আমরা
সতীর্থ ব্লগার মৃদুলের দেয়া আরো কিছু প্রস্তাব ও তথ্য রাহেলার জন্য
সচলায়তন ব্লগে জ্বিনের বাদশার আরো একটি পোষ্ট জাস্টিস মাস্ট প্রিভেইল ---
রাহেলাকে নিয়ে ইংরেজী ব্লগ: নারী জীবন
নারী জীবনে'র ক্যাথরিন বি. ওয়ার্দ এর রাহেলা প্রসঙ্গে ব্যক্তিগত ব্লগ
গ্লোবাল ভয়েস অনলাইনের ব্লগার রিজওয়ান লিখেছেন, ব্লগাররা নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে... ইংরেজীতে, বাংলায়
ম.ন.আলম ফরিদরে ব্লগ জাষ্টিজ ফর রাহেলা
রাহেলার মৃত্যু নিয়ে ২০০৪ সালে করা ডেইলি ষ্টারে রিপোর্ট: ডেইলি ষ্টার
রাহেলার জন্য সুবিচার চেয়ে যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ক্যাথরিন বি. ওয়ার্দ "দি নিউএজ" এ লিখেছেন, রাহেলা কি আদৌ সুবিচার পাবে?
রাহেলা জন্য আই.পিটিশন: দয়া করে লগ ইন করে সাইন করুন।
এ বিষয়ে দ্রুত যোগাযোগের জন্য বিভিন্ন গ্রুপ
১. গুগুল গ্রুপ
২. ফেইস বুক গ্রুপ
৩. হাই ফাইভ গ্রুপ
মানবী'র আবেদনের ঢেউ পৌছে যাক সব সাগরের কুল:
২৫ অক্টোবর দৈনিক কক্সবাজারে রহমান মুফিজ লিখেছেন
'মানবিক এই বিষয়টি নিয়ে ভাবুন' আর হতভাগী রাহেলা নামে'র এই ব্লগ পোষ্টটি করেছেন মনোজ মুকুট
২৬ অক্টোবর ০৭ দৈনিক সংবাদে রাহেলার কথা লিখেছেন নিউইর্ক থেকে ফকির ইলিয়াস 'দিগন্তের দিকচিহ্ন'
ব্লগার জেবতি আরিফের পোষ্ট রাহেলা প্রসঙ্গে যা করতে চাইছি আমি
আরো কিছু ভাবনা - বুক টানটান,বুক টানটান করে দাড়া...
ব্লগার অমিত আহমেদ'র প্রচেষ্টা পদপিষ্ট মানবতা ও আমার বোন রাহেলা
সচলায়তনে অমিত আমেদ এর আরো একটি পোষ্ট
ব্লগার মনোজ মুকুট'র আবেগের প্রকাশ কবিতায় হঠাত্ রাহেলার কথা ভেবে
ওয়েব ম্যাগ প্রিয় বাংলাদেশ এ নিজের অবেগ অনুভূতির কথা লিখেছেন ব্লগার মাহবুব সুমন আমি রাহেলার কথা বলছি
বিলম্বে পড়া ব্লগার শুভ'র লেখা একটি চোখ খুলে দেয়া কান গরম করা পোষ্ট, রাহেলা: একটা বিস্ময়, একটা চাবুকের নাম!

কিছু তৃতীয় মত:
সুবিচার কি আদতেই পাবে মেয়েটি? উৎসর্গ মানবী লিখেছেন ব্লগার রাসেল (.)।
সুবিচার ও ব্লগার রাসেলের(.) প্রতিক্রিয়া প্রসঙ্গে ব্লগার মাহবুব সুমন লিখেছেন প্রসংগ "রাহেলা"
এবং
মানবী জানাচ্ছেন এ ক্যাম্পেইনের সর্বশেষ অবস্থা সার্বিক চিত্র, মানবতার পক্ষে আমাদের ভার্চুয়্যাল মানব বন্ধন!

২৯ অক্টোবর ২০০৭, মামলার সর্বশেষ অবস্থা নিয়ে রাহেলা: আপডেট জানাচ্ছেন সতীর্থ ব্লগার বিপ্লব রহমান।

* ছবি সৌজন্য: চ্যানেল আই।

 

প্রকাশ করা হয়েছে: ভিডিও  বিভাগে । সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০০৮ রাত ১২:৩৬

 

  • ৭৮ টি মন্তব্য
  • ১৬৩১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৪ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:০০
comment by: জোনাকি বলেছেন: একটু বলবেন কি রাহেলাটা কে?
২. ২৪ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:০১
comment by: শিলা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।৫।
৩. ২৪ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:০১
comment by: সাইফুর বলেছেন: অফিসে তো টিভি নাই..............আহারে.
৪. ২৪ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:০২
comment by: ইকরাম বলেছেন: কিন্তু আমি যে অফিসে
৫. ২৪ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:০২
comment by: সাইফুর বলেছেন: রাতে দেখবো খবরটা আশা করি................৫
৬. ২৪ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:০৪
comment by: স্বপ্নশিকারী বলেছেন: টিভি নাই কাছে।মিস করছি।
৭. ২৪ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:০৫
comment by: সামী মিয়াদাদ বলেছেন: বাধ ভাঙার আওয়াজ পাওয়া যাচ্ছে ধীরে ধীরে। দূর্ভাগ্য, অফিসে থাকায় দেখা গেল না। রাতে নিশ্চই আবার দেখাবে?
৮. ২৪ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:০৬
comment by: নয়ন বলেছেন: দেখেন নেটে দেখতে পারেন কিনা।
৯. ২৪ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:০৭
comment by: লাল দরজা বলেছেন: আমি রেকর্ড করতে চেষ্টা করছি, ইউটিউবে দিয়ে পোষ্ট দিব।
১০. ২৪ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:০৮
comment by: সাইফুর বলেছেন: দেন পোষ্ট..@লা.দরজা
১১. ২৪ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:১১
comment by: প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: ইউটিউবে ছাইরা দ্যান
১২. ২৪ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:১১
comment by: সামী মিয়াদাদ বলেছেন: @জোনাকি, মানবীর পোষ্টটি পড়ে দেখেন। প্রথম পাতার প্রথম পোষ্ট।
১৩. ২৪ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:১৫
comment by: লাল দরজা বলেছেন: এই মাত্র দেখালো। রেকর্ড করেছি, পোষ্ট করতে চেষ্টা করছি।
জোনাকি, রাহেলা ছিল দূর্ভাগা এক জোনাকি। শত অন্যায়, অপমান আর অবহেলার পর ও যে জ্বলতে চেয়ে ছিল আপনারই মত, পারেনি। আমরা রাহেলাকে হারতে দিতে পারিনা।
রাহেলার দূর্ভাগ্যকে জানতে এই র্লিন্কে যান। ( "রাহেলার মায়ায় জামসিং'র টেউটিতে "- ফয়সল নোই )
১৪. ২৪ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:২১
comment by: সৈয়দ দেলগীর বলেছেন: দেখলাম ফয়সালের রিপোর্টটা। থ্যাঙ্কস ফয়সাল। থ্যাঙ্কস মানবী। থ্যাঙ্কস সবাইকে।
১৫. ২৪ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:৩৩
comment by: অলস বলেছেন: লাল দরজা, তাড়াতাড়ি ইউটিউব লিংকটা দেন।
১৬. ২৪ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:৩৫
comment by: জ্বিনের বাদশা বলেছেন: প্রতিদিন চলুক রিপোর্টিং ... আপডেটের সাথে সাথে ... আমরা যেটা করতে পারি তা হলো, ই-মেইলে আর টেলিফোনে চ্যানেল আই কর্তৃপক্ষকে এনকারেজ করতে পারি ... হাজার হাজার ইমেইল আর ফোনকল পেলে চ্যানেল আই নিশ্চয়ই মহাআনন্দে রাহেলাকে নিয়ে রিপোর্টিং অব্যাহত রাখবে

ফয়সালকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ... চালিয়ে যান
১৭. ২৪ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:৩৯
comment by: গনডার বলেছেন: ইউটিউব লিংক চাই
১৮. ২৪ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:৪৫
comment by: সামী মিয়াদাদ বলেছেন: একমত জ্বিনের বাদশা
১৯. ২৪ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:৪৭
comment by: জোনাকি বলেছেন: ও আচ্ছা ! এবার বুঝছি! ধন্যবাদ!
২০. ২৪ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:৫১
comment by: কেএসআমীন বলেছেন: ৫
২১. ২৪ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:০৩
comment by: রাশেদ বলেছেন: লিঙ্ক চাই তাড়াতাড়ি।
২২. ২৪ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:১৪
comment by: লাল দরজা বলেছেন: আর কয় মিনিট লাগবে, ভিডিও আপ হতে। ধন্যবাদ বাঙালি।
মনের গভীরে আছে এই বিশ্বাস, আমরা করবো জয় এক দিন...
২৩. ২৪ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:২৭
comment by: অন্যরকম বলেছেন: ভিডিওর লিংক দিয়া পোস্ট দিয়েন!
২৪. ২৪ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৫৭
comment by: লাল দরজা বলেছেন: ভিডিও দেখা যাচ্ছে।
২৫. ২৪ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:১০
comment by: সাইফুর বলেছেন: ধন্যবাদ..........দেখলাম
২৬. ২৪ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:২০
comment by: লাল দরজা বলেছেন: বন্ধু চলো এসো হাত বাড়াই
অপরাধীর জন্য শাস্তি পাঠাই
২৭. ২৪ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:২৫
comment by: মাহবুব সুমন বলেছেন: ধন্যবাদ বন্ধু " লাল দরজা "
২৮. ২৪ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৩২
comment by: রিজভী বলেছেন: প্প্ব্তপ্প্ম প্প্বক্কপ্প্মপ্প্ব্বে প্প্ব্নপ্প্ব্ল.........প্প্ম্রপ্প্মম
২৯. ২৪ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৩৩
comment by: রিজভী বলেছেন: ৫
৩০. ২৪ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৩৫
comment by: মাহবুব সুমন বলেছেন: রিজভী ৫ না দিয়া আপনারে একটা রিপোর্ট করবার পারেন প্লিজ
৩১. ২৪ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৫৩
comment by: অলস বলেছেন: ধন্যবাদ লাল দরজা।
৩২. ২৪ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৫৮
comment by: আলমগীর বলেছেন: লাল দরজা
ধন্যবাদ আপনাকে ভিডিও পোস্টের জন্ন।চালিয়ে যান নিশ্চয় আমরা সফল হব।
ধন্যবাদ সবাইকে
৩৩. ২৪ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:০৬
comment by: তোতা মিয়া বলেছেন: কুত্তার বাচ্চা। এদের কে গালি না দিয়ে পারলাম না। সরি মাফ কইরেন।

৩৪. ২৪ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:০৬
comment by: তোতা মিয়া বলেছেন: আমি জানি না মানুষ কিভাবে এতো জঘন্য কাজ করতে পারে। মানুষের ঠিক কি হলে মানুষ এমন জঘন্য কাজ করতে পারে - গবেষনা করা দরকার। তবে যারা করে তারা শারীরিক ভাবে মানুষ হলেও তারা প্রকৃত অর্থে মানুষ নয়। তাই এদের বিচারে কোন রকম মানবীয় আচরণ করা উচিত নয়। এদের এমন ভাবে শাস্তি দিতে হবে যা সমাজে একটা দৃষ্টান্ত হিসাবে থাকে। এদের শাস্তি থেকে যেন সবাই শিক্ষা নেয় - এমনই শাস্তি দিতে হবে। যেভাবে রাহেলার মুখে ওরা এসিড ঢেলে দিয়েছিল তাদেরকে অনুরূপ ভাবে শাস্তি দিয়ে মৃত্যুদন্ড কার্যকর করতে হবে। প্রয়োজন হলে আইন সংশোধন করে এদের শাস্তি নিশ্চিত করতে হবে।
৩৫. ২৪ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৩
comment by: ম. ন. আলম ফরিদ বলেছেন: গুরু আমরা তো ব্লগে খালি গালাগালি করি। মনে করেছিলাম আমিই সবচেয়ে খারাপ। কিন্তু এমন জঘন্য খারাপ কাজ আমার পাপী মনটাকে খারাপ করে দিল। মানুষ এতো জঘন্য কিভাবে হতে পারে - আসলে কিভাবে সম্ভব মানুষের এতো নিচে নামা। জানি না গুরু সত্যিই জানি না।
৩৬. ২৪ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:১৫
comment by: বকলম বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে, সাথে তাদের যারা শুধু মুখের কথায় সীমাবদ্ধ না থেকে পরিশ্রম আর আন্তরিকতার মাধ্যমে এর গভীরে যাওয়ার চেষ্টা করেছেন। এভাবে আরো জনমন গড়ে উঠুক, এ মামলার সকল অনিয়ম দূর হয়ে রাহেলা ন্যায় বিচার পাক। অন্তত বিবেকের কাছে আমারা যেন সারা জীবন অপরাধী হয়ে না থাকি। রাহেলার ন্যায় বিচার নিশ্চিত না হলে, অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তি না হলে আমরা সভ্য জাতী হিসেবে, মানুষ হিসেবে কখনও মাথা উচু করে দাড়াতে পারবো না, এর জন্য আমি আপনি, আমরা সবাই সারাজীবন অপরাধী হয়ে থাকব, ইতিহাসের কাছে, স্রষ্টার কাছে, নিজেদের সভ্য, শিক্ষিত দাবী করা সমাজবদ্ধ জীব হিসেবে এই সভ্যতার কাছে, সর্বপরি নিজের বিবেকের কাছে ।
৩৭. ২৪ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৫৪
comment by: লাল দরজা বলেছেন: হায়, আমরা কি দরিদ্র! মনের রাগ ক্ষোভ গুলিও সঞ্চয় শিখিনি ভালো করে, সব কিছু ভুলে টুলে বিবেক আমাদের কেমন ফতুর হয়ে যায় প্রতিদিন!

বন্ধুরা, রাহেলা আমাদের দিকে চেয়ে আছে। চলুন, জীবনে যে অসহায় মেয়েটির জন্য আমরা কিছু করতে পারিনি আজ আমরা ওর জন্য দাড়াই। রাহেলা আমাদের ছোট্ট বোন ছিল, আসুন ওর জন্য আজ অন্তত কিছু করি।
খুব কষ্ট লাগছে খুব। মানুষ কেন এমন অমানুষ হয়!
৩৮. ২৪ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:৩০
comment by: জুবুথুবু বলেছেন: নিজেরে খুব অক্ষম আর অসহায় মনে হয় । যেই সামাজিক ক্ষতের আর অসম্পূর্নতার নিস্পেষনের শিকার হয়ে রাহেলারা চলে যায় অবমানিত লাঞ্ছিত হয়ে সেইটারে আমরা অবাক করা উদাসিনতা দিয়া এড়াইয়া চলতাছি। রাহেলাদের জন্য মৃত্যুকূপ ক্রমাগত বাইরাই চলতাছে এই সমাজে।
এই মৃত্যুকূপ গুলিরে বন্ধ করা দরকার যত শিঘ্র পারা যায়।
রাহেলার করুন অমানবিক মৃত্যুর শোক যেন আমাদের স্থবির আবদ্ধ চেতনারে কঠিন একটা নাড়া দিয়া যায়। রাহেলার মৃত্যুসজ্জার করুন আর্তি যেন হয় শত শত ভবিষ্যত রাহেলাদের বাচানোর আমাদের সম্মলিত সংগ্রামের একটা মূলমন্ত্র। আসেন সবাই বিষয়টা নিয়া ভাবি, ভবিষ্যতে যাতে নতুন করে রাহেলাদের মৃত্যুশোকে আমাদের বিবেক অসহায় হইতে না পারে।
৩৯. ২৪ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:৫৩
comment by: তানভীর বলেছেন: আপনার প্রচেষ্টার জন্য অনেক ধন্যবাদ, লাল দরজা।
৪০. ২৫ শে অক্টোবর, ২০০৭ ভোর ৪:২২
comment by: মানবী বলেছেন: স্যালুট জানাই ব্লগার 'ফয়সল নোই' কে।

লাল দরজা, অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা কষ্ট করে ভিডিওটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

ভালো মানুষের সংখ্যা যে নরপশুদের চেয়ে অনেক বেশি তা আবারো প্রমানিত হলো। অনেক ধন্যবাদ চ্যানেল আই এর নিউজ টীম, বিশেষ করে আরেফিন ফয়সলকে।


সম্ভব হলে ৫ মিলিয়ন দিতাম এই পোস্ট ও ভিডিওটিকে।
৪১. ২৫ শে অক্টোবর, ২০০৭ ভোর ৪:৪০
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: লাল দরজা , দিনের বেলা নেটে আসতে পারি নাই বলে মিস করে গেছি । আপনাকে অনেক শ্রদ্ধা , পাশাপাশি খারাপও লাগছে , নিজে কিছু করছি না ।
কোন কিছু কি আনুষ্ঠানিক ভাবে লেখা হয়েছে ? যেটা একটু এডিট করে মেইল করা যায় । জানলে জানাবেন , কৃতজ্ঞ থাকবো
৪২. ২৫ শে অক্টোবর, ২০০৭ ভোর ৪:৫২
comment by: ফারহান দাউদ বলেছেন: প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা।
৪৩. ২৫ শে অক্টোবর, ২০০৭ ভোর ৫:০৮
comment by: মানবী বলেছেন: মেহরাব শাহরিয়ার, এখানে লক্ষ্য করুন। ঠিকানাগুলো এখানে আছে। অবশ্যই করছেন ভাইয়া, সমর্থনা জানাচ্ছেন, সম্ভব হলে পত্রকার সম্পাদকদের সাথে যোগাযোগ করুন, অন্যদেরও বলুন যোগাযোগ করতে।
৪৪. ২৫ শে অক্টোবর, ২০০৭ ভোর ৫:১৫
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: আপনাকে ধন্যবাদ আপু , আমার সাধ্যমত চেষ্টা করবো ।
৪৫. ২৫ শে অক্টোবর, ২০০৭ ভোর ৫:৩০
comment by: লাল দরজা বলেছেন: এতো বড় অন্যায় সহ্য করতে পারছিলাম না। মানবী'র লেখাটা পড়তে যেয়ে পারছিলাম না পালিয়ে গেছিলাম। ফয়সল নোই'র লেখাটা পড়েও পালাতে যেয়ে পারিনি, ফয়সলের লেখাটায় কোথায় যেন এটা সাহস রেখেছিল ও আমার মতো ভীরুদের জন্য; তার পর হতে এখন পর্য্যন্ত ঘুমাইনি। মানুষ হিসেবে নিজেকে মেনে নিতে খুব কষ্ট হচ্ছিল আমার, মনে পড়ছে ৩ বছর আগে এ খবরটি পত্রিকায় পড়ে ছিলাম তার পর সঙ্গম আহার নিদ্রা সবই করেছি যথারীতি; মনের কোথাও আর রাহেলা নামটির চিহ্ন পর্য্যন্ত ছিল না। কত সহজে আমরা কত কিছু ভুলে যাই। আমাদের জীবনে ভুলে যাবার ভুলে থাকবার কত শত উপলক্ষ্য! হা ইশ্বর! ধন্যবাদ দিয়ে আজ তোমাকে আমার খাটো করতে ইচ্ছে হচ্ছে, আমাদের এই ভুল-ভুলাইয়া জীবন দানের জন্য।
৪৬. ২৫ শে অক্টোবর, ২০০৭ ভোর ৫:৩৩
comment by: পুতুল বলেছেন: দৃষ্টান্তমূলক শাস্ত হোক সে সব নরপশুদের।
৪৭. ২৫ শে অক্টোবর, ২০০৭ ভোর ৬:৩৯
comment by: জ্বিনের বাদশা বলেছেন: সামারীটা চমৎকার কাজ হয়েছে @লাল দরজা ...
রাহেলাকে নিয়ে পত্রিকাগুলোতে রিপোর্ট অব্যাহত থাকুক
৪৮. ২৫ শে অক্টোবর, ২০০৭ সকাল ৭:৪৭
comment by: মানচুমাহারা বলেছেন: মেহরাব রাহেলার জন্য অনলাইনে পিটিশানের জন্য লিঙ্ক দিয়ে আমাদের ০২ এর গ্রুপে মেইল করেছিলাম। দেখতে পারিস।
৪৯. ২৫ শে অক্টোবর, ২০০৭ সকাল ৮:৩৯
comment by: প্রচেত্য বলেছেন: একজন রাহেলার জন্য আপনার এ প্রচেষ্টাকে শ্রদ্ধা করি, আশা করব ভবিষ্যতে আপনাদের মত এমন উদ্যোগী মানুষ যেকোন সংগ্রামে এগিয়ে আসবেন, আপনারা থেমে আমাদের অনুপ্রেরণা দিবে কে ?
আপনাকে অসংখ্য ধন্যবাদ রাহেলাকে নিয়ে সকল পোষ্টগুলোকে এক করে দেবার জন্য
৫০. ২৫ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৫৯
comment by: আনন্দময় বলেছেন: ক্ষমা করো বোন আমাদের! আমরা বড় অসহায়!!!
তুমি বেঁচে থাকলে তোমার পা ধরে বসে থাকতাম যতক্ষননা তুমি ক্ষমা করতে।
আমরা জানিনা ওই নর পশুগুলো সাজা পাবে কিনা।
৫১. ২৫ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:০১
comment by: কালপুরুষ বলেছেন: মানুষের ভেতরের মানবতা জাগ্রত করার মতই একটা পোষ্ট। আপনার মহতি প্রচেষ্টা সফল হউক। আমরা সবাই রাহেলার করুন ও নৃশংস হত্যার সুষ্ঠু বিচারের আশায় উন্মুখ।
৫২. ২৫ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:২০
comment by: লাল দরজা বলেছেন: সতীর্থ ব্লগার মৃদুলের দেয়া আরো কিছু প্রস্তাব সুপারিশ ও তথ্য:

মানবাধিকার কর্মী তারা আরও পরামর্শ দিন। বাংলাদেশের কিছু মানবাধিকার সংস্থার ঠিকানা দিচ্ছি , অন্য যারা আরও ঠিকানা ও ইমেইল জানেন দয়া করে পোষ্ট করেন। আন্তর্জাতিক সংস্হা গুলোতে যোগাযোগ করা ও জরুরী। প্রবাসী বন্ধুরা কি এগিয়ে আসবেন?
Address:National Human Right Organizations:

1. Adhikar
41 North Jatrabari, Dhaka-1204.
Tel.(880-2)25-74-41.

2. ADAB
1/3, Block F, Lalmatia Dhaka 1207
Tel: 9116184, 9126415, 8122845-7
E-mail:

3. Ain O Shalish Kendro
55 Inner Circular Rd
Shantinagar, Dhaka 1000.
Tel.(880-2)316-247. Fax.(880-2)863-409

4. Amnesty International Bangladesh
Section (AI)
GPO Box 2242, Dhaka.
Tel.(880-2)505-901

6. Assistance for legal and Humanitarian Affairs Bangladesh (ALHAB)
GPO Box No. 377, Ramna, Dhaka 1000. Tel:(880-2)865-409.

. Association for Liberty Peace and Humanity (ALPH)
Room No. 7, Supreme Court Bar Association Building, Dhaka 1000.
Tel.(880-2)23-26-28

9. Association for Realisation of Basic Needs (ARBN)
House 47, Road 27
Dhanmondi R. A. Dhaka. 10. Association of Development Agencies in Bangladesh
1\3 Lalmatia, Block F, Dhaka 1207
Tel.(880-2)812-353. Fax.(880-2)813-095

. Bangladesh Human Rights Commission(BHRC)
1 Kazi House, 222 Mazibag, Dhaka 1217./
or GPO Box 2099, 77 Purana Paltan Line, Dhaka 1000. Tel.(880-2)40-95-97.
Fax.(880-2)83-32-12.

Bangladesh Mahila Parishad
10\B Segun Bagicha, Dhaka 1000.
Tel.(880-2)24-50-49.
Fax.(880-2)83-39-66

Bangladesh Manabadhikar Bastabayan Shangstha (BMBS)
48 Bijoy Nagar Road, Dhaka-1000.
Tel.(880-2)40-9298; 41-7654; 23-2133; 23-3741. Fax.(880-2)86-36-89

Bangladesh Manobadhikar Samonnoy Parishod (BMSP)
4/3 Block - E, Zakir Hossain Road
Lalmatia, Dhaka-1207.
Fax.(880-2081-30-95 (Attn. BMSP/CCHRB).

Bangladesh National Women Lawyers Association
C/O Chancery Chambers, 62-63 Motijheel C, Dhaka 1000. Tel.(880-2)41-25-05.
Fax.(880-2)86-36-89
RAB HQ :
Headquarters
Rapid Action Battalion Forces
Cargo Admin Building
Zia International Airport
Kurmitola,
Dhaka-1229.

Bangladesh Nari Progati Sangha (BNPS)
Address: House No. 255, Road No. 10A, West Dhanmondi, Dhaka 1209, Bangladesh
Tel: 880-2-811 323
Fax: 880-2-912 0633
Email:
Contact Person: Rokeya Kabir, Executive Director

Naripokho
Address: 74 Tejkunipara, Dhaka 1215, Bangladesh
Tel: (880 2) 815 868
Fax: (880 2) 864 966

Women for Women
Address: 15 Green Square, Green Road, Dhaka 1205, Bangladesh
President/Founder: Shamima Islam

Bangladesh National Women Lawyers Association (BNWLA)
Address: 60/A Road # 16, Dhanmondi, Dhaka 1209, Bangladesh
Tel: 8802 8125866
Fax: 8802 8125866
Email:

পুলিশ ও রাবের ঠিকানা দেয়া হলোঃ
RAB HQ
Headquarters Rapid Action Battalion Forces
Cargo Admin Building
Zia International Airport
Kurmitola,
Dhaka-1229.

CO RAB-1,
RRF Bhavan, Uttara,
Dhaka-1230

BANGLADESH POLICE:
Helpline in Dhaka - 999
DMP Ex - 7124000
G.P.O. Box no. - 12

Inspector General- 7176677,7176451 Ex- 100
DIG(Crime) 7176459 Ex- 107
৫৩. ২৫ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:১৬
comment by: সত্য সুন্দর বলেছেন: সবাই মিলে প্রচেষ্টা চালিয়ে যাই। থেমে যাওয়া যাবে না।
৫৪. ২৫ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৩০
comment by: লাল দরজা বলেছেন: মানবী, জোনাকি, শিলা, সাইফুর, ইকরাম, ইয়।সিন কবিরম, সামী মিয়াদাদ, নয়ন, প্রত্যুৎপন্নমতিত্ব, সৈয়দ দেলগীর, অলস, গনডার, েকএসআমীন, রাশেদ, অন্যরকম, মাহবুব সুমন, রিজভী, আলমগীর, তোতা মিয়া, ম. ন. আলম ফরিদ, বকলম, জুবুথুবু, তানভীর, মেহরাব শাহরিয়ার, ফারহান দাউদ, পুতুল, মানচুমাহারা, প্রচেত্য, আনন্দময়, কালপুরুষ, সত্য সুন্দর, মিহির সাঁওজাল, জ্বিনের বাদশার , একরামুল হক শামীম, মৃদুল, মনোজ মুকুট ও ফয়সল নোই সহ সকল কে লাল সালাম। আসুন আমরা সবাই মিলে আবারো প্রমান করি, 'মানুষের চেয়ে নাই কিছু বড়, নহে কিছু মহিয়ান'।

এই জঘন্য অপরাধের দায় আমরা বয়ে বেড়াতে পারি না।

আমাদের ক্ষীন কন্ঠ গুলো একত্র হয়ে হয়ে উঠুক কন্ঠস্বর। আসুন আমরা এক সাথে দাড়াই।

চলুন ঐ পশুদের আমরা আগুনের খাঁচায় বন্দী করি। স্থাপন করি এক কঠিন দৃষ্টান্ত, নিরাপদ করি সহস্ত্র রাহেলার জীবন।

চলো সবাই মিলে সামনে এগিয়ে যাই, হৃদয়ের আওভানে...
৫৫. ২৫ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৩৩
comment by: জ্বিনের বাদশা বলেছেন: লাল দরজা, পত্রিকার কলামিস্টদের কাছেও আমরা ইমেইল পাঠাতে পারি ... আপনার মনে আছে কিনা, মু. জাফর ইকবাল চলেশ রিসিলকে নিয়ে লিখেছিলেন, সাড়া ফেলেছিল লেখাটা ...

কেউ কি উনাদের ইমেইল এ্যাড্রেসগুলো একসাথে দিতে পারবেন?
৫৬. ২৫ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:১২
comment by: আনন্দময় বলেছেন: ওই পশুদের শাস্তি দিতে পারলে মরেও শান্তি পেতাম।
যারা যারা এটা নিয়ে লিখছেন সবাইকে ধন্যবাদ
বলাটা কম হয়ে যায়।
একজন দেখলাম রাহেলা কে সেটাই জানেনা ।
আজব!!!
৫৭. ২৫ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:০৯
comment by: মনোজ মুকুট বলেছেন: আমাদের কাজের সাথে লাল রঙের মিল আছে....লাল দরজা। সকলের সম্মিলিত আওয়াজ শুনে স্পন্দিত হচ্ছি...। মনে হয় আমরা অনেক কিছু পারবো। বিপুল হিমালয় জয় করতে পারবো....
৫৮. ২৫ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:২৯
comment by: লাল দরজা বলেছেন: জ্বিনের বাদশা, আমার কাছে তো এ মুহূর্তে ইমেইল এড্রেস নাই কারো কাছে নিশ্চই আছে, তাদের দৃষ্টি লাভের অপেক্ষায় থাকলাম।
আনন্দময়, সত্য উদঘাটিত হওয়া শাস্তি দেয়া এর মাঝে আসবে অপার কঠিন বাস্তবতা, উপরের লিংক থেকে ব্লগার রাসেলের লেখা,
'সুবিচার কি আদতেই পাবে মেয়েটি?' পড়ে দেখুন আর চিন্তা করুন বাস্তবতা কেমন কঠিন! আমাদের আশাবাদী থাকতে হবে। এর কোন বিকল্প নাই।
মনোজ মুকুট, মানবতার ঢেউ লেগেছে চতুষ্কোনে। আপনার কথাই ফিরিয়ে বলি,
'মনে হয় আমরা অনেক কিছু পারবো।
বিপুল হিমালয় জয় করতে পারবো....'
অবশ্যই, কেন নয়!
৫৯. ২৬ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১২:১১
comment by: মানবী বলেছেন: আমার কাছে ডঃ জাফর ইকবাল সহ কয়েকজনের ইমেইল এ্যাড্রেস আছে। কয়েকজন মেইল করেছেন, আমাকে এ্যাড্রেস জানিয়েছেন। তবে, এখানে পাবলিকলি ওনাদের পারসোনাল এ্যাড্রেস শেয়ার করা মনে হয় ঠিক হবেনা।

যাঁরা মেইল করতে চান, ইমেইল এ্যাড্রেস জানালে শেয়ার করা যাবে।
৬০. ২৭ শে অক্টোবর, ২০০৭ রাত ২:২৬
comment by: লতিফ হোসাইন বলেছেন: এই দেশটায় মানুষের মতন মানুষও কম না। বেঁচে যেতে ইচ্ছে করছে বহুদিন আপনাদের দেখে। সবাই দীর্ঘজীবি হোন, সুস্থ থাকুন। বড় প্রয়োজন আপনাদের এই দেশে।
৬১. ২৭ শে অক্টোবর, ২০০৭ রাত ৩:৪২
comment by: মোসতফা মনির সৌরভ বলেছেন: আমি মেইল করতে চাই।
পাঠান।
!@@!2063871 !@@!2063872 !@@!2063873 !@@!2063874
৬২. ২৭ শে অক্টোবর, ২০০৭ ভোর ৪:২৮
comment by: মোসতফা মনির সৌরভ বলেছেন: যারা ফেসবুকে আছেন, তারা দয়া করে বিভিন্ন গ্রুপে ইনভাইটেশন পাঠান।যঃঃঢ়://িি.িভধপবনড়ড়শ.পড়স/মৎড়ঁঢ়.ঢ়যঢ়?মরফ=5681852955্ৎবভ=সভ
আমি মনে হয় আর পারব না। আর ১/২ টা পাঠালে আমার একাউন্ট ডিজাবেল করে দিবে।
৬৩. ২৭ শে অক্টোবর, ২০০৭ ভোর ৪:৪১
comment by: লাল দরজা বলেছেন: সৌরভ, লিংকটা ঠিক হয়েছে কিনা দেখে ত একটু প্লজি।
৬৪. ২৭ শে অক্টোবর, ২০০৭ ভোর ৫:১৬
comment by: মোসতফা মনির সৌরভ বলেছেন: @লাল দরজা, এখন লিংক ঠিক আছে। হাই৫ টা এড করে দেন। আর আপনি এই পোস্ট টা নতুন কোন লেখা পেলেই আপটেড করে দিয়েন। কর্তৃপক্ষ এবং মানবী আপুকে বলে এইটাকে স্টিকি করা হোক।
যঃঃঢ়://িি.িযর5.পড়স/ভৎরবহফ/মৎড়ঁঢ়/2491805--ঔঁংঃরপব্#ী2ই;ভড়ৎ্#ী2ই;জধযবষধ--ভৎড়হঃ-যঃসষ


[link|http://www.hi5.com/friend/group/2491805--Justice
৬৫. ২৭ শে অক্টোবর, ২০০৭ ভোর ৫:১৭
comment by: মোসতফা মনির সৌরভ বলেছেন: Click This Link
৬৬. ২৭ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:০০
comment by: ম. ন. আলম ফরিদ বলেছেন: জাস্টিস-ফর-রাহেলা ব্লগটিতে রাহেলার কেসের সম্ভাব্য সব ধরনের ফলোআপ করা হচ্ছে। আপনাদের মন্তব্যসহ পরামর্শ দেয়া হলে কম্পেইনটা আরও জুড়ালো হয়। লিংকটা হলো। http://justice-for-rahela.blogspot.com/
৬৭. ২৮ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:২৪
comment by: ফয়সল নোই বলেছেন: লাল দরজা,লাল সালাম !
৬৮. ২৮ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৪০
comment by: লাল দরজা বলেছেন: প্রিয় ফয়সল নোই, এ সালাম বরং আপনার পাওনা। Hats off to you brother for a job that you have done with your heart!
আপনাকে আমার লাল সালাম, শুভেচ্ছা রইল আপনার জন্য।
৬৯. ২৯ শে অক্টোবর, ২০০৭ ভোর ৬:০৮
comment by: মানবী বলেছেন: চমৎকার কাজ! খুব ভালো করছেন লাল দরজা, ধন্যবাদ আপনাকে।
৭০. ২৯ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:২০
comment by: অলস বলেছেন: অজস্র ধন্যবাদ, লাল দরজা!
৭১. ২৯ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৪২
comment by: জাকিয়া আহমেদ বলেছেন: গলার ভেতরে বাধা বাধা লাগছে, খুব কষ্ট করে কান্না আটকে রেখেছি।
৭২. ২৯ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:৫৫
comment by: লাল দরজা বলেছেন: নতুন কিছু লিংন্ক যোগ হয়েছে, কারো আগ্রহ থাকলে দেখতে পারেন। ধন্যবাদ।
৭৩. ১৩ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:১৬
comment by: মাহবুব সুমন বলেছেন: লাল দরজা ভাই, আপনার সাথে একটু দরকার ছিলো। ১ টা মেইল করা যাবে আমাকে ?
আমার ইমেইলম এডঃ
৭৪. ০৭ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৩৯
comment by: লাল দরজা বলেছেন:

আমার বোন অসহায় রাহেলাদের নির্মম নির্মম নির্যাতনের বিচার চাই।

পুরুষ নয়, নারী নয় আমি একটা মানুষের পৃথিবীতে বাস করতে চাই;


বন্ধু, আজ আট মার্চ না নয় মার্চ তাতে কি আসে যায়!

আজ ফজরে আমি শুধু আমার গরীব বোন, রাহেলা হত্যা'র বিচার চাই।

:(
৭৫. ১৯ শে মে, ২০০৮ রাত ১১:১৬
comment by: ফয়সল নোই বলেছেন: Click This Link

রাহেলা হত্যা মামলার স্বাক্ষ্য গ্রহন করা হয়নি এমন স্বাক্ষী বাকি আছেন আর ৬ জন।আজ স্বাক্ষী গ্রহন করার কথা ছিল,রাহেলার মৃত্যুকালীন জবান বন্ধী গ্রহন কারী ম্যাজিস্ট্রেট ও চিকিৎসকের। মামলার পিপি জানিয়েছেন,এই দুজনের স্বাক্ষী মামলাটির জন্য যথেষ্ঠই গুরুত্বপূর্ন। তিনি আরো জানিয়েছেন,ঐ ম্যাজিস্ট্রেট ও চিকিৎসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। তারা বর্তমানে কোথায় আছেন জানার পর সাক্ষ্যগ্রহনের নতুন তারিখ ধার্য করা হবে।তিনি আশা করেন,যে ৭ দিনের মধ্যেই রাহেলা হত্যা মামলার স্বাক্ষ্য গ্রহনের নতুন তারিখ ঘোষনা করা যাবে।

গত ৫ মে স্বাক্ষ্যগ্রহন শেষে ১৯ মে স্বাক্ষ্য গ্রহনের পরবর্তী তারিখ ঘোষনা করা হয়েছিল।আজ আদালতে সরকারী ছুটি এবং অবশিষ্ট স্বাক্ষীদের হদিস না পাওয়ায় আজ স্বাক্ষ্য গ্রহন হয়নি।
২৩ শে মে, ২০০৮ দুপুর ১:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ ব্রাদার।

১৩ ই জুলাই, ২০০৮ রাত ১২:৪১

লেখক বলেছেন: বিলম্বে পড়া ব্লগার শুভ'র লেখা একটি চোখ খুলে দেয়া কান গরম করা পোষ্ট, রাহেলা: একটা বিস্ময়, একটা চাবুকের নাম! লিংন্ক যুক্ত করলাম।

প্রসঙ্গতঃ মামলার এখনকার আপডেট কি, কেউ জানেন কিছু।

৭৬. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৫
comment by: লাল দরজা বলেছেন: রাহেলা হত্যা মামলার রায়ঃ হতভাগ্য রাহেলার তাতে কিছুই আসবে যাবে না

Click This Link

 

 


"ও আমার উড়াল পঙ্খিরে,
যা যা রে উড়াল দিয়া যা..."

পাগলা কিছিমের মানুষ
কোন ইষ্টিশন নাই,
গাইল জানি কিন্তু গাইল পাড়ি না।
দিলের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ