আমার প্রিয় পোস্ট
- মুভি রিভিউ: ব্লগার লাল দরজার ডকুমেন্টারী - অপরাজেয় বাংলা - দারাশিকো
- হেলাল হাফিজের ১২ টি প্রিয় কবিতা - রু আদে
- প্রিয় অগ্রজ - অগ্নিকোণ
- মোটর সাইকেল ডায়েরী – এক তরুনের বিপ্লবী হয়ে ওঠা - আরিফ রুবেল
- চাঁদের কিছু দুর্লভ ছবি যা আপনি আগে কখনও দেখেননি
- বল্টু মিয়া
- প্রকাশিত হল চলচ্চিত্র নিয়ে ই-বুক “এক মুঠো চলচ্ছবি”
- কাঊসার রুশো
- গ্যালারী মঞ্চ ( শেষ পর্ব) - জিকসেস
- ব্লগে ৫ বছর : পেছন ফিরে দেখা - একরামুল হক শামীম
- ১৪ ফেব্রুয়ারি "স্বৈরাচার প্রতিরোধ দিবস" পালন করুন - প্রপদ
- ঢাকাই চলচ্চিত্রের ইতিহাস (১৯৫৬-১৯৭১, ১৯৮৩-১৯৯৩) - সজল শর্মা
- চে’ গুয়েভারাঃ একটি বিপ্লবী জীবন - বিপ্লবী স্বপ্ন
- ম্যাকে বাংলা লিখা - জাকির সজিব
- হিপি: উদ্ভব, ইতিহাস ও দর্শন - ইমন জুবায়ের
- ঘুণপোকা এবং অনুভূতির ভুভুজেলা - রাজসোহান
- আমার আপলোড করা ১০১ টি সেরা ইস্টার্ন/ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টাল - রাত জাগা দের জন্য পোষ্ট
- কবির চৌধুরী
- রুবেল ভার্সেস রুবেল... - ওয়াচডগ৫৭
- গাড়ি ছারা এদেশে সমাজে ওঠা যায় না, সরকারী গাড়ি আসলে কোন কাজে আসে না। - সহজ পৃথিবী
- ঢাকাই চলচ্চিত্র (১৯৫৬-১৯৭১) (প্রথম ভাগ) - সজল শর্মা
- একটি চলচ্চিত্র সমালোচনার প্রতিক্রিয়া প্রসঙ্গে - নাদির জুনাইদ
- হুদাই কোপেনহেগেন সম্মলনে , বাংলাদশে ডুবছে না !!! [ একটি কপি-পোষ্টিপোষ্ট ] - কুঁড়ের বাদশা
- জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের পরিনতি সম্পর্কিত তথ্য ভুল - দূর্ভাষী
- বাংলাদেশে ডিজিটাল চলচ্চিত্রের স্বীকৃতি : সংকট ও সম্ভাবনা - আশরাফ শিশির
- ২৪ বছর ধরে আমি যা ভুল জানতাম..শেখ কামাল কি কারনে মেজর ডালিমের বউকে হাইজ্যাক করেছিল !!!???? - সিষ্টেম ইন্জিনিয়ার
- ধেয়ে আসছে প্রকৃতির প্রতিশোধের ভয়ংকর ড্রাগন! জলে-স্থলে-অন্তরীক্ষে কোথাও বাঁচার পথ নেই!! - মনজুরুল হক
- বিশ্ববিবেককে কাঁপিয়েছিল যে ছবি - জোবাইর
- গানে গানে প্রতিশোধ : এয়ারলাইন্স কোম্পানি বিপাকে - দূরন্ত
- ইউ-টিউব: এক - কৌশিক
- রঞ্জনা, আমি আর আসবনা... - শিশিরবিন্দু
- বাংলাদেশী মুদ্রার সচিত্র ইতিহাস - তুষারপাত
- রবি ঠাকুর রচিত একটি বিশ্বব্যাপী প্রচারিত মিউজিক ভিডিও - 'লেনিন'
- সূচীপত্র - মা দিবসের (২০০৯) জন্যে লিখা সকল ব্লগের লিঙ্ক - ~স্বপ্নজয়~
- ক্রসফায়ার - অচেনা সৈকত
- চলুন সেন্টমার্টিন্স ঘুরে আসি... (এবার যাওয়ার আগে অনেক খুঁজেও কোন তথ্য পাইনি নেটে। সেই হতাশা থেকেই লেখা।) - ক-খ-গ
- 'আসলে কেউগা আমি? কোনহানতে আইছি হালায় দাগাবাজ দুনিয়ায়?' - আহমাদ মোস্তফা কামাল
- ফটোশপ টিউটোরিয়াল: স্টারগেট ইফেক্ট - মুহাম্মাদ তারিক সাইফুল্লাহ
- গণহত্যার ছবি : নূরুল উলা - হাসিব
- ম্যাকে বাংলা লিখা এবং দেখা - নুর হাসান মুহাম্মদ তানভীর
- ব্ল্যাক আউট: সাহসী ও নিরীক্ষাধর্মী চলচ্চিত্র (২) - ফাহমিদুল হক
দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

মুর্তি লইয়া আমার প্রামান্য কথন ২: অপরাজেয় বাংলা
১৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৪৯
দুই.
দেশে ফিরবার এক সাপ্তাহ আগে মন্ট্রিয়লে আর্টিষ্ট বন্ধু রাকিব হাসানের বাড়িতে রাত ভর আড্ডা হলো। শামীম ভাই ক'দিন আগেই মন্ট্রিয়লে এসে নাজেল হয়েছেন। আমি বললাম, আপনে এই খানে তাইলে আমার অপরাজেয় বাংলা প্রজেক্টের কি হইব! দেশের থেইকা ফিরাতো খালিদ ভাই'র সাথে আর যোগাযোগটা ঠিক রাখতে পারি নাই। শামীম ভাই জানালেন ছ'সাপ্তাহের মধ্যেই ফিরছেন উনি। আমি বললাম তাইলে আপনে আসলেই কাজ শুরু করমূ।
তেলের দাম বাইরা প্লেনের টিকিটের দাম গেছে বাইরা! অটোয়া-ঢাকা-অটোয়া টিকিটের দাম হুহু করে বেড়ে ১৮০০/১৯০০ কানাডিয় ডলার হয়ে যাচ্ছে। বুদ্ধি করে অর্ধেক টিকিট কাটলাম। খরচ তাও বারোশো ডলারের মত। রিটার্ণ টিকিটটা হাতে থাকলে কয়দিন পরই ফিরবার একটা ব্যারা ওঠে। মাথা খাটাইয়া টিকিট কাটলাম ওয়ান ওয়ে। আসলে নগদ টাকা বাচানোর জন্য ইচ্ছা কইরাই রিটার্ণ্ কাটি নাই। দেশে হাতের টাকা পয়সা ফুরাইয়া গেলে যেন সহজে ফিরতে না পারি, উদ্দেশ্য হইল সেটা।
দেশে ফেরার পর আমার এরকম ওয়ান ওয়ে টিকেট টু হোমের কথা শুনে নিকটাত্নিয়রা ফিশফাস করে, বৌ সংসার ঠিকাছে কিনা ইঙ্গিতে জিগ্গেস করে। মরার দেশে কেন আইছি তা জানতে চায়। ডকুমেন্টারীর কথা শুইনা চোখ কপালে তোলে, বলে এগুলাতেত পয়সা নাই! আমার ভাগ্নিকে এক দিন আফসোস করে তার মাকে জিজ্ঞেস করতে শুনলাম; টেলি ফোনের জোস্ জোস্ বিজ্ঞাপন বানিয়ে কে কত টাকা কামিয়ে ফেলেছে! আর তার মামা বুড়াদের মত কি বলে অপরাজেয় বাংলা না টাংলা! মনটাই খারাপ হইয়া গেছিল সেদিন। ঠিক করলাম নিজের লাইন ছাড়া আত্নিয় স্বজন/ ববন্ধুবান্ধব কারো সাথে বোহুদা কোনো যোগােযাগ নয়। মনে মনে বললাম, আমার লাইন ছাড়া বাদবাকী আত্নিয় স্বজন বন্ধুবান্ধব সকলের ক্ষেতাও পুড়ি না।
খালিদ ভাইর টেলিফোন নাম্বারটা সাথে ছিল না নাম্বারের জন্য মন্ট্রিয়ল ফোন করলাম শামীম ভাইকে পেলাম না কি সব জটিলতার কারনে জানলাম উনি সহসা ফিরতে পারছেন না! আমি তখন টার্গেট নিলাম এই ২৬ মার্চের ভেতর কাজটা শেষ করতে হবে। এক দিন দেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ এর পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে এক অনুষ্ঠানে বিটিভি'র এক সময়ের ডাকসাইটে প্রযোজক ম.হামিদ কে পেলাম। ওয়ান টু থ্রী করে ম.হামিদকে এ্যপ্রোচ করে বসলাম। অপরাজেয় বাংলা নিয়ে আমি একটা কাজ করছি আপনার একটা সাক্ষাৎকার নিতে চাই। উনি পকেট থেকে একটা কার্ড বার করে দিয়ে বললেন আমি এখন আর টি ভিতে আছি, ফোন করো দু'দিন পর।
দু'দিন বাদে ফোনে ম. হামিদের কাছ থেকে, এ্যপয়েন্টমেন্ট নিয়ে যথারিতী এক বিকেল চারটার ঠিক পাঁচ মিনিট আগে আরটিভির নীচে যেয়ে কল করলাম তাকে। এক বার, দুই বার , তিন বার ফোন করে বেকুব হয়ে গেলাম কেউ ফোন ধরছেন না! পরে কিছুক্ষন বাদে উনি কল ব্যাক কর্লেন, উনি তখন অফিসে নাই! উনি বললেন একটা ফোন করে আসবা না? আমি বললাম আমারে চারটায় টাইম দিয়ে ছিলেন আপনি। যাই হউক পর দিন আবার টাইম দিলেন। অফিসে গিয়ে ঠিক মত কাজ করতে পার্লাম না ওনার ব্যাস্ততার কারনে। ছুটির দিন শুক্রবার সকালে মর্ণিং ওয়াকের সময় উনি টাইম দিলেন অপরাজেয় বাংলার সামনে। আমি সানন্দে রাজী হলাম।
ম. হামিদ মুক্তি যুদ্ধের পর ১৯৭৩ সালে ডাকসু'র সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে একটি ভাস্কর্য নির্মান হবে এই প্রকল্পটি সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডাকসু'র পক্ষ থেকে তিনিই এগিয়ে নিয়ে যান। শিল্পী খোজার প্রক্রিয়ার মাঝে কতৃপক্ষ ঠিক করেন ভাস্কর আবদুল্লাহ খালিদ কে। ঠিক হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে নির্মান হবে মুক্তি যুদ্ধের স্মারক ভাষ্কর্য...
(চলিবেক)
মুর্তি লইয়া আমার প্রামান্য কথন: অপরাজেয় বাংলা এক.
ছবি: মিশুক মুনীর ১৯৭৯
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): য, য ;
প্রকাশ করা হয়েছে: অপরাজেয় বাংলা: মূর্তি লইয়া আমার প্রামান্য কথন বিভাগে । সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০০৯ বিকাল ৪:৩৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রাশেদ বলেছেন:
হুমম...
লেখক বলেছেন: হায়রে হুম দেশের বালক!
সেলটিক সাগর বলেছেন:
+
লেখক বলেছেন: আচ্ছা।
অরণ্য আনাম বলেছেন:
ভাই, এর চাইতে অনেক ব্যাবা-চ্যাকা খাইতে হইছে আমাগো। বাংলাদেশের সব মুক্তযুদ্ধ ভিক্তিক ভস্কর্য নিয়ে তথ্যচিত্র বানাতে গিয়ে কতনা যে রিড়ম্বনার শিকার হয়েছে আমাদের টিম, তা বলার নায়।কাজটি বছর চারেক ধরে চলছে। আটকিয়ে আছে শুধু মাত্র ক্যান্টমেন্ট-এর জন্য। ওরা ওখানে শ্যুটিং করতে দেবেনা। অনেক তদবির করা হয়েছে। তাও না।
দেখাযাক, নতুন সরকারের আমলে কি হয়।
লেখক বলেছেন: আপনাদের প্রজেক্টের কথা শুনে আনন্দিত হলাম। মুক্তি যুদ্ধের সকল স্মারক ভাস্কর্য নিয়ে কাজ, এর নির্মান সফলতা কামনা করছি। শুভেচ্ছা জানবেন।
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
প্রিয়পোস্ট
লেখক বলেছেন: আচ্ছা।
লেখক বলেছেন:
লেখক বলেছেন: আচ্ছা ![]()
মাহবুব সুমন বলেছেন:
হুমম
লেখক বলেছেন: হুম দেশের বালক ![]()
মেসবাহ য়াযাদ বলেছেন:
চলুক লেখা এবং ক্যামেরা...আইজকা দেখা অইবো ???
লেখক বলেছেন: সকালে অপরাজেয় বাংলায় গেছিলাম রেপ্লিকা গ্রুপরে লইয়া ছবি তুলতে মাত্র আইলাম, দেখা হইবেক বিকালে ![]()
ফাহমিদুল হক বলেছেন:
তিন পর্বই পড়লাম। বাকিটাও পড়বো আশা রাখি। ফাল্গুনী হামিদ দাবি করতেন, মেয়ে-মূর্তিটি তিনি। আপনার কাছ থেকে জানা গেল তার নাম হাসিনা।
এদিকে ম. হামিদের সাক্ষাৎকার। প্রসঙ্গটা আসেনি? কিংবা জনাব খালিদ কিছু বলেননি?
লেখক বলেছেন: সবাই অনেক কথা বলছেন আমি শুনছি আমার ক্যামেরা দেখছে।
ধন্যবাদ পড়বার জন্য।
বিবর্তনবাদী বলেছেন:
পরেরটা পর্তে যাইতেছি।
লেখক বলেছেন: ধন্যবাদ ![]()
রাজর্ষী বলেছেন:
আমিও সবগুলে পড়্তাসি। খুবই ভালো লাগছে।
লেখক বলেছেন: ধন্যবাদ ধর্য্য ধরে পড়বার জন্য। কৃতজ্ঞতা।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














