আমার প্রিয় পোস্ট

Every emotion have a feelings. But every feelings have no emotion.

মাত্র দশ মিনিটেই বিনামূল্যে তৈরী করুন নিজের ওয়েব সাইট সাথে জাভা, পি.এই.পি. সহ বিভিন্ন এনিমেশন এবং নানা ধরনের এফেক্ট

৩০ শে জুলাই, ২০১০ দুপুর ২:২১

শেয়ারঃ
0 5


মাত্র দশ মিনিটেই বিনামূল্যে তৈরী করুন নিজের ওয়েব সাইট। বিশ্বাষ হচ্ছে না। শুধু তাই নয় সেই সাইটে রাখুন ব্লগ, ফোরাম, চ্যাট, গেস্টবুক, মেম্বার রেজিস্ট্রেশন, সাইট পরিদর্শনকারীদের তালিকা। এমনিক জাভা, পি.এইচ.পি. সহ বিভিন্ন এ্যানিমেশন বা নানা ধরনের এফেক্ট।

ভাবছেন কিভাবে। তাহলে এবার বলি, প্রথমেই এখান থেকে ওয়েবেপজমেকার নামক সফটওয়্যার টি ডাউনলোড করুন। ইনস্টল করার পরই দেখবেন জাভা, পি.এইচ.পি. সহ বিভিন্ন এনিমেশন বা নানা ধরনের এফেক্ট ব্যাবহার করার অপশন রয়েছে। যা ব্যাবহার করার জন্য মনে হয় না আমাকে কিছু বলতে হবে। ব্যাস ডিজাইন করে ফেলুন একটি ওয়েব সাইটের। আপনার যদি নিজস্ব ডোমেইন থাকে তাহলে এর Publish অপশন থেকে সরাসরি Publish করতে পারেন। কিন্তু ডোমেইন না থাকাটাই স্বাভাবিক আর সেক্ষেত্রে কি করবেন বলছি তাও।

এতক্ষণ যা ডিজাইন করা হল তাতো একটি ডিজাইন কিন্তু এতে যে ধরনের এফেক্ট ব্যাবহার করা হয়েছে তাতো বেশ কয়কটি ল্যাংগুয়েজের সমাহার। আর সেই প্রোগামটি পেতে File থেকে Export to HTML এ ক্লিক করে এর HTML ভাসর্নটি সেভ করুন। আর ওয়েব পেজ মেকারেও .wss ফরমেটের ফাইলটি সেভ করে রাখুন।

এবার এখানে ক্লিক করুন। যে সাইটটি ওপেন হল তারা ফ্রী সাব ডোমেইন দেয়। তবে সাব ডোমেইন (যেমন my1.ru, do.am, at.ua, vo.uz ইত্যাদি) হলেও খুবই সংক্ষিপ্ত হওয়ায় সাব ডোমেইন গুলোও বেশ ভালোই।

এখানে পছন্দমত নাম দিয়ে রেজিষ্ট্রেশন করুন। আর এপর লগইন করার পর এই সাইট থেকেই ব্লগ, ফোরাম, চ্যাট, গেস্টবুক, মেম্বার রেজিস্ট্রেশন, সাইট পরিদর্শনকারীদের তালিকার অপশন গুলো থেকে আপনার পছন্দ মত সিলেক্ট করে দিন। এরপর আপনার ডিজাইন করা পেজটি যে কোন এফ.টি.পি. সফটওয়্যার এর মাধ্যমে এখানে আপলোড করুন বা ওয়েব পেজ মেকারে থাকা .wss ফরমেটের ফাইলটি ওপেন করে File থেকে Publish অপশনে গিয়ে New তে ক্লিক করে যে নতুন উইন্ডো ওপেন হবে সখানে আপনার সাইটের তথ্যগুলো প্রবেশ করান তারপর OK করে এসে Publish বাটনে ক্লিক করুন।

এবার Publish হয়ে গেলে আপনার সাইটের কন্ট্রোল প্যানেলে গিয়ে সেভ করে log out করে বেরিয়ে আসুন আর সাইটটি visit করে দেখুন এবার। আরো বিস্তারিত জানতে বা এর মাধ্যমে আসলেই আমি যেমন বলেছি তেমন সাইট তৈরী করা যায় কিনা পরখ করতে আমার সাইটটি ভিজিট করতে পারেন।


সংযুক্তিঃ

১. বিস্তারিত

২. অনেক কাজের এক সাইট/অসাধারন এক ওয়েবসাইট

 

সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১০ দুপুর ২:২৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৩. ৩০ শে জুলাই, ২০১০ দুপুর ২:৩২
হাসান মোহাম্মাদ বলেছেন: এসো ভাই, এসো বোন - অন্যায়ের বিরুদ্ধে আমরা হই সচেত

ভাল কথা
৫. ৩০ শে জুলাই, ২০১০ দুপুর ২:৩৮
সৌম্য বলেছেন: হুম। আমি একটা বানাইছি, ওয়ার্ডপ্রেসে। এইটা কেমন কাজ করে একটু দেখা লাগবে।
৬. ৩০ শে জুলাই, ২০১০ দুপুর ২:৪৬
উপদেশ গুরু বলেছেন: মাগনা জিনিস ভাল না। তয় পোষ্ট এ প্লাস।
৭. ৩০ শে জুলাই, ২০১০ দুপুর ২:৫৪
সুইট বলেছেন: এই লেখাটা এবং লিংকের সাইটটা আসলে আমার। কপি মারছেন তবে লিংক যখন দিছেন তাইলে সমস্যা নাই।
৩০ শে জুলাই, ২০১০ বিকাল ৩:৪০

লেখক বলেছেন: এমন helpful একটা সাইট জেনারেট করার জন্য প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই। একইসাথে এটাও বলতে চাই যে, আপনার লেখা কপি পেষ্ট করে এক্সট্রা ক্রেডিট পাওয়া আমার লক্ষ্য নয়। helpful এই সাইটটা সবাইকে জানানোই আমার মূল লক্ষ্য যেহেতু সবাই উপকৃত হতে পারে। আশা করছি আপনি আমার উপর রাগ হবেন না।
আপনাকে আবারও ধন্যবাদ।

১০. ০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ১:০৬
নেটওয়ার্ক-এর বাইরে থেকে বলেছেন: আপাতত বামে চাপ দিয়া রাখলাম। কাম হইলে পেলাচ :``>> নইলে মাইনাচ =p~ =p~ =p~


ইচ্ছা হইলে গুতা দিয়েন

 

মোট সময় লেগেছে ৩.০২২৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
World is totally meaningless.
Though sometime you will find here happiness.
But length of happiness is highly limited.
Original color of the world...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই