জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল আগামীকাল (২৮ ডিসেম্বর,২০১১) বিকাল ৪.৩০ ঘটিকায় প্রকাশ করা হবে।
এবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ই-মেইল এর মাধ্যমে ফল পাঠানো হবে।
শিক্ষাবোর্ড সমূহের প্রতিটি স্কুল/মাদরাসার জন্য ভিন্ন ভিন্ন ই-মেইল আইডি তৈরী করা হয়েছে। কোন প্রতিষ্ঠানের ই-মেইল আইডির ধরন হবেঃ
[সংশ্লিষ্ট বোর্ডের নামের ১ম তিন অক্ষর][প্রতিষ্ঠানের EIIN নাম্বার]@educationboard.gov.bd
উদাহরণসরূপঃ
ঢাকা বোর্ডের কোন প্রতিষ্ঠানের EIIN নাম্বার যদি 108181 হয় তবে ঐ প্রতিষ্ঠানের ই-মেইল আইডি হবে [email protected] এবং পাসওয়ার্ড হবে EIIN নাম্বার অর্থাৎ 108181
উল্লেখ্য, এখানে ক্লিক করে দেশের সকল প্রতিষ্ঠানের EIIN নাম্বার ডাউনলোড করা যাবে ।
ই-মেইলে পরীক্ষার ফলসহ যাবতীয় তথ্যাদি পাওয়ার জন্য নিন্মের ধাপগুলো অনুসরন করতে হবেঃ
১) প্রথমে এখানে ক্লিক করুন
২) Email Address এর ঘরে ই-মেইল আইডি এবং Password এর ঘরে EIIN নাম্বার লিখে Login বাটনে ক্লিক করুন
৩) ই-মেইল Open হবে
৪) Inbox এ ক্লিক করুন
৫) Inbox Open হবে
৬) Subject এর উপর ক্লিক করুন
৭) Mail Open হবে
৮) Download এ ক্লিক করলে PDF আকারে উক্ত প্রতিষ্ঠানের সম্পূর্ণ Result Sheet টা Download হবে।
আর Rollwise Result পেতে হলে এখানে ক্লিক করুন ।
আশা করি আমার এই পোষ্টটা ফলপ্রত্যাশীদের কাজে লাগবে।
সবার ভালো ফলের প্রত্যাশায় শেষ করছি।।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



