বাঁধ ভাঙগার আওয়াজ, চাইপা ধরছে কন্ঠস্বর/ কেমন শব্দের সমাবেশ চান বুঝদারগণ (এই ব্লগের আব্বুরা)?
আমাদের যারা অন্ধ করে (কিম্বা ভাবে করলাম)
যোগ্যতার প্রশ্নে তাদেরকে আমি হেয় করি
নিরাপদ মানদন্ড আর কিছুই না, একমাত্র অযোগ্যের লাঠি
বাড়ি দিলাম সেসব মাথায় যারা গোবর পূজারী
সনদপত্রের দৌড় নিয়া তুমি এইবার আমাকেও ?
সাধারণ হইতেছে সংজ্ঞার জিভ আর আমি থুতু
দেই লোভের পাপোষে; তোমাদের থেকে যারা অনেক বিশাল
তারাও জানে না করণীয় যদি বলি আমাকে ঠেকাও
সাধারণ শরম দিলাম তোমাদের সেইসব গায়ে
যাদের পোশাকে প্রতিষ্ঠানের দুর্গন্ধ; আপনি কিন্তুক
নিরব বাচাল, আর পোশাকের দম্ভ নিয়ে
কতটুকু দৌড়াইছ বাছা, অহেতুক?
সেই জিনিসে (লিংক) চাপ দিব সেইটা কোথায়,
মহামান্য সম্পাদক(?) মহাশয় ?
আর একটা বিষয়:
আপনার সাইটের অনুবাদ ( বাংলা/ইংরাজী সংস্করণ এক না) ঠিক নাই, তাতে মনে হতে পারে 'বিজ্ঞপ্তির দ্বন্দ্ব'( এটা ইচ্ছাকৃত? নাকি...?)
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০০৮ ভোর ৬:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



