`ভালবাসার সম্পর্ক কথাটা নিছক মূল্যহীন
সামাজিক সম্ম্পর্কের কাছে
ভালবাসার অধিকার সমাজ নির্ধারন করে দেয় বৈধতা দিয়ে।
অন্যথায় ভালবাসা উল্কার মতো
ঝলকানী দেখা গেলেও মূহুর্তেই মিলিয়ে যায় অদৃশ্যে
খসে গেলেই অস্তিত্বহীন।"
মাঝপথে থামিয়ে তুমি একদিন কথাগুলো বলে গেলে,
বেলা তো অনেক হল, আর কত?
একবারও ফিরে তাকানোর সময় হয়নি তোমার।
তোমার একদিন সময় হবে
অনেক সময়.....।
যখন পৃথিবীটার রংগুলো তামাটে মনে হবে
আর সব সুরগুলো বাজবে বিউগলে
একটা দুইটা করে ঝরতে থাকবে খ্যাতির পাতা
কাছের মানুষগুলো আর এতটা কাছে রবে না,
তোমারও মন ভনবে না আর তাদের নিয়ে তখন
কোন ক্লান্ত বিকেলে বা নির্জন সন্ধায়
তুমি আনমনে বিড়বিড় করবে সেদিন আমায় ভেবে
আমার নিখাদ ভালবাসা গুলো চাপা থেকে থেকে
সেদিন তোমার মনে অগ্নুৎপাত ঘটাবে।
তুমি সেদিন কোন অবহেলা অবঞ্জায় ভালবাসবে না আমায়
সেদিন তুমি আমাকে মনে করে কষ্ট পাবে
খুঁজতে থাকবে আমাদের হারিয়ে যাওয়া স্মৃতিকে
যেগুলোকে তুমি সামাজিক সম্পর্কের দোহাই দিয়ে কবর দিয়েছ।
আমি তখন আর রব না দেখতে তোমায়।
অথচ
তুমি যখন আমার গলায় প্রেমের নীলকন্ঠ পরিয়ে দিতে চেয়েছিলে
উপেক্ষার নীল পাথরে সাজিয়ে
আমার কন্ঠ বন্ধ হয়ে এসেছিল বেদনার ভারে।
লাল টুকটুকে সোহাগের বেনারসির ঘোমটায়
যখন ঢেকে দিলে আমায়,
আর হেয়ালীতে পরিয়ে দিলে আগুনের জড়োয়া
আমার রক্তশিরায় তখন বয়ে চলছিল তাচ্ছিল্যের প্রবাহ।
তুমি ভালবাসনি , শুধু পেতে চেয়েছিলে আমায়।
তোমার ঘৃণাগুলো ফুজিয়ামা হয়ে সেদিন
নিরবে পুড়িয়েছে হিয়া।
কালবৈশাখির তান্ডবে টলেনি তোমার নির্মমতা
শুধু আমার ভালবাসা মরে গেছে চিরতরে।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১০ রাত ১০:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


