আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

চাঁদের দিকে হাত বাড়ালে তার আলো কিছুটা লেগে যায় চিত্তে 

রি পোষ্ট- নিরন্তর আর্বতন

২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:০৫

Click This Link

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

নিরন্তর আর্বতন

২৬ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৪৪

হুইসেলে হুইসেলে বাঁজল আগমনের সাইরেন
ট্রেন থামল প্লাটফর্মে
ছোট্ট শিশুটি পেল মাটির স্পর্শ
প্রসব যন্ত্রনায় কাতর
জননীর জরায়ু থেকে
ধরনীর টানে!
সদ্যাগত শিশুর কান্না ,ট্রেনের হুইসেল,
আর ব্যস্ত মানুষের হুড়োহুড়ি...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে

কেমন আছি?

২৩ শে জানুয়ারি, ২০১২ রাত ১:২২

আমিও চিৎকার করে বলতে চাই- "ভাল আছি"
"বেশ ভাল আছি"
যখন ফেলানির মায়ের কান্না আমার চোখে ভাসে
যিনি আজো চোখের জলে ভিজিয়ে রাখেন কবরের মাটি......
আমার গলা ধরে আসে
বলতে পারি না
শুধু মিনমিনিয়ে বলি "আছি মোটামুটি"।...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে

জানলে সহযোগীতা করেন, প্লীজ।

১৬ ই নভেম্বর, ২০১১ রাত ১০:০১

আমার স্যামসাং গ্যালাক্সি পপ- ৫৫৭০ ফোন সেটে দীর্ঘদিন থেকে আমি ইন্টারনেট ব্যবহার করে আসছিলাম।কয়েকদিন হল আমার এক সহকর্মী ফোনটি দেখতে হাতে নিয়ে কোন ফাংশন অপ বা ডিলিট করে ফেলে। বহু চেষ্টা করেও ফোনটিতে ইন্টারনেট চালু করতে পারছি না। কেউ জানলে সহযোগীতা করেন, প্লীজ।

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

সংবরণ

০৭ ই অক্টোবর, ২০১১ রাত ৯:২৮

সাগরের বাসনা মিটেনি বলে
সরোবর সলিলে ভেসেছি খর সৌরকরে
মেটাতে সুশীতল স্পর্শসুখের তৃষ্ণা!
সুখের অমরতাকে অসুখী করে
নীলাঞ্জনের রাশি ঠাই নেয় ভুতলে,
মেঘতিমিরের অন্তরালে
অভিসার শেষে
জ্যোৎস্নায় দগ্ধ হয় অঙ্গার দেহ...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে

বন্দি সময়ের ফাঁদে

১৩ ই আগস্ট, ২০১১ সকাল ১১:১৬

কোনকিছুকে পুরোপুরি থামিয়ে দিলে
অনেক বেশী বিস্ময় খেলা করে!!!
সূর্যালোকে বিস্ময়, চন্দ্রিমায় বিস্ময়,
সমুদ্রের বিশালতায় বিস্ময়,
বিস্ময় আকাশের নীলে!
...
অতীত এসে মুখোমুখি দাঁড়িয়ে বলে-
কি হে, কেমন আছ?...

পোস্টটি ৯ জনের ভাল লেগেছে

জলের শরীর

০৮ ই জুলাই, ২০১১ রাত ১০:৪৯

আড়িয়াল খাঁ নদের তীরে
পঞ্চমীর আলোর শবদেহে
আঁধার কালো পীতবর্ণ কবরের মতো জলের শরীর ছুইয়ে আমাদের দেহ যুগল জড়িয়ে ছিল কিছুক্ষণ!
আমরা মুখোমুখি, চোখে চোখ-
তোমার চোখের তারায় দেখেছি আপন রক্তের কিরিচ!
জলের বুকে আচড় কেটে দিয়ে নৌকার স্রোত
অবয়ব অভ্যন্তরে অস্তিত্বের ডিঙি চালিয়েছে রাত্রিময়!
দুর থেকে ভেসে চলা লঞ্চের উদগ্র শব্দে -......

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে

মনে পড়ে

০৭ ই জুলাই, ২০১১ রাত ১১:৫৩

তুমি চলে গেছ।
যদিও বলেছিলে ভুলে থাকতে পারবে না,
তবুও ভুলে গেছ!
আমি ভুলিনি।
তুমি কি জান, আমি রোজ তোমার বন্ধ ফোনটাতে ফোন দিয়ে একা একা কথা বলি?
তোমাকে চিঠি লিখে লিখে আমি আকাশে উড়িয়ে দেই!
যদি কোন অবসরে তুমি খোলা আকাশটার দিকে তাকাও,
আকাশের নীল কাগজে সাদা মেঘের কালীতে লিখা চিঠিগুলো পড়ে......

পোস্টটি ৬ জনের ভাল লেগেছে

বুকের মাঝে চিতা

০৪ ঠা জুলাই, ২০১১ রাত ১০:১৪

কখনও মনের মাঝে দাউ দাউ জ্বলে ভস্ম চিতার ছাই!
যে স্মৃতির সৎকার করেছি আমি, তার লগ্ন আজ মনে নেই!
তবুও আজও সে জীবিত হয় ক্ষনে ক্ষনে,
আর তাকে পোড়াতে জীবিত হয়ে ওঠে সেই চিতার হুংকার!
দাহ হতে হতে বার বার স্মৃতির পুনর্জনম ভস্ম থেকে ভস্মে-

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

রংধনুর ছায়া

২৩ শে জুন, ২০১১ দুপুর ১২:২৬

১.
আমি কবিতা লিখতে জানি না
শুধু আমার বেদনা গুলোকে সাজাই আমি কাজলের রঙে
কবিতার মাত্রা-ছন্দ কিছুই আমার জানা নেই
কিন্তু কষ্টের সাগরের পাতাল আমি ছুঁইতে পারি অনায়সে
গোধুলীর আলো কোন প্রিয়াকে শেষ সিঁধুর পরিয়ে দেয়
আকাশের মনে জমে থাকে কতটা নীল আমি জানি
এমন বেদনা বোধ কজনের হয়, বলো?...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে



    পরের পাতা >> ›
মোট সময় লেগেছে ০.১০২৩ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
প্রথার ভাঙ্গন নয়, চাই শুদ্ধিকরণ
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ৭১টি
  • মন্তব্য করেছেন: ৫৩৮টি
  • মন্তব্য পেয়েছেন: ৬৭১টি
  • ব্লগ লিখেছেন:  ২ বছর ৬ মাস
  • ব্লগটি মোট  ৭২৩৫ বার দেখা হয়েছে

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই