somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লিপস্টিক

১১ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শরীরটা ঝাঁকিয়ে বের করে নিয়ে দরজার হাত দিয়ে মাসুদ পিছন ফিরে একবার তাকিয়ে বলে , ‘তোমার নামটা যেন কি?’
ক্লান্ত আধবোঝা চোখ কিঞ্চিত তুলে অস্পষ্ঠ স্বরে জবাব দেয় সে- ‘মালা’।
‘ওহ মালা, তুমি অনেক সুন্দর! কোনদিন বলা হয়নি তোমাকে। আজ আমি তোমার ঘরে একটু বসি? যেতে ইচ্ছে করছে না। অবশ্য যদি তোমার আপত্তি না থাকে।’
এবার শাড়িটা গায়ে জড়িয়ে বিছানার একপাশে বসে মালা। অযাচিত আবদার রেখে বলে, -বসেন।
মাসুদ কি যেন ভেবে আবার বলে, ‘থাক। চলেই যাই। ভাল থেক তুমি।’
মালা কিছুটা অপ্রস্তুত হয় মাসুদের কথায়। ২২ বছরের কোটা জীবনে এমন করে কেউ ভাল থাকতে বলেনি কোনদিন। মাসুদও অনেকদিন এসেছে তার কাছে। চাহিদা মিটে গেলেই মুখ না ফিরেই হন হন করে চলে গেছে। কোনদিন নামটাও জানতে চায়নি। আজ হঠাৎ ? লোকটার নিশ্চয় কোন গোলমাল হয়েছে! নইলে মালাদের কেউ নাম জানতে চায় নাকি? তাদের কি আর সত্যিকার কোন নাম থাকে? বাপ-মায়ের দেয়া নাম তো কোটায় ঢোকার সাথে সাথে ভুলিয়ে দেয়া হয়। বাকীটা জীবন কাটে নতুন কোন নামে। কুঠরি ঘরটার দরজার বাইরে হা পিতাস করে বাবা-মায়ের দেয়া সেই নাম। সে নামের আর্তনাদ পৌছায় না আর মালাদের কান অবধি। এক সময় সত্যিকারের নামটা ঝাপসা হতে হতে মুছে যায়। অনেকদিন পর আজ মালার মনে পড়ে তার মা-বাবার দেয়া নামটা। কত আদর করে বাবা ডাকতো তাকে সোহাগী! বাবা হাট থেকে ফিরে বাজারের ব্যাগটা মায়ের হাতে দিতে দিতে ডাকতো ‘সোহাগীরে, তোর জন্য মিঠাই আনছি রে মা, তুই কই?’ সোহাগী দৌড়ে গিয়ে বাবার হাত থেতে মিঠাই নিতো। একমাত্র মেয়ে ছিল সে। মা কি কম আদর করতো? চাঁদনি রাতে আকাশের চাঁদটার দিকে দেখিয়ে বলতো, ‘চান্দটার চাইতে কত্ত সুন্দর আমার সোহাগী!’ মালা ভাবতে ভাবতে সে সব দিনে হারিয়ে যায়। যেন একবার মালা থেকে সোহাগী হয়ে ওঠে। তার চোখের কোণায়েএক ফোঁটা জল বেড়িয়ে আসে জননীর জরায়ু ফেটে ভুমিষ্ট হওয়ার যন্ত্রণা দিয়ে। ২২ টি বছর এই একফোঁটা তপ্ত জল নিয়ে অন্তসত্তা ছিল তার চোখ! আজ প্রসব বেদনা দিয়ে ভুমিষ্ট হয়েছে কপোলে।
সরদারনি এসে দরজার বাইরে থেকে সজোরে ধাক্কা দেয়, ‘মা-লা! এই মাগী, এক হারামীকে নিয়া এতক্ষণ পড়ে থাকলে তোর তিন বেলার ভাত জুটবে? জলদি শাড়ি পইরা পথের মোড়ে গিয়া দাঁড়া। খরচাপাতির যা দাম পড়চে, লিপস্টিকের দামটাই তো আইজ তুলতে পারিস নাই! এত্তো আয়েশ তোর!’
ডাকটা যেন তীর হয়ে বুকে বিধে যায় মালার। হকচকিয়ে উঠে সে। পাতলা শাড়িটার এক প্যাঁচ বুকে জড়িয়ে ঝটপট পরে নেয় সে। ঠোঁটে গাঢ় লিপস্টিক লাগিয়ে দৌঁড়ে গিয়ে আবার রাস্তায় দাঁড়ায়।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৫৪
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×