স্বপ্ন কথন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
রোজ বিকেলে আমার দখিনের জানালায় উড়ে বসে বুলবুলিটা
চেনা সুর, চেনা গান মনে করায় আমাদের সাক্ষাৎ সময়,
টবে কামিনির বনসাই ডালের জমিন ছোয়া শেকড়
ধুলোর আস্তরন জমে ধুসর সবুজ পাতা নাড়িয়ে
অভিবাদন স্বপ্ন ভেজা সময়ে।
মেহেদী রাঙা ঠোটে তার কুমড়ো ফুলের মৌ তখনো লেগে থাকে
সুখ বাতাসী সুরে আলাপন জুড়ে দেয় মিস্টি হলদে রোদ মেখে
কফির কাপ হাতে আমি ব্যালকনিতে বসি তার মুখোমুখি-
আমি, আমার কফির কাপ আর বুলবুলি
সন্ধা তারায় স্বপ্নমালা হারায় ।
সিন্ধ বাতাসে কফির কাপে জোয়ারের হালকা ঢেউ লাগে
আমাকে ভাসিয়ে নেয় বপিত স্বপ্নের বালিকা বেলায়
সময়ের পিঠে চড়ে ছুটতে থাকি দুর- তেপান্তরে
খেসারীর কলাই ছিঁড়ে কোচায় ভরি দিনমান!
রোদপোড়া বালি মনি ছড়ায়!
ভরদুপুরের তপ্ত বালিতে নদীর পানিতে পা ভেজাই আনমনে
পানকৌড়িটাও বরশির পাতা হয়ে একপায়ে দাঁড়া অদুরে
আড়চোখে চোখ ফেরায় গোপনে লজ্জ্বাহীন অপেক্ষায়
দূর নদীতে মেঘ রঙা মাঝির নৌকায় ঢেউ লাগে
কানপেতে শুনি জলের সুরে।
পাল তোলা ছৈনৌকায় তখনও মাঝি গান তোলে
‘কোন ঘাটে ভিড়াবো আমার নাও, নদী , তুমি কইয়া দাও”
আমার রোজ কোছাভর্তি কলাই তোলা তোমার জন্য মাঝি
আমার ঘাটে বসে সকল অপেক্ষা তোমার জন্য
তুমি মনের পাড় ভাঙ্গ ঢেউয়ে।
রোজ আমার কফির কাপে মাঝি তবু তোমার নৌকা ভিড়ে
আমার কোছার কলাই নিতে তুমি বাড়িয়ে দাও হাত
তুমি না ছুইলেও তোমাকে ছোয়া বাতাস আমাকে ছোয়
শুকিয়ে যেতে থাকা রোদের ঘ্রাণ তীব্র হয়
চাঁপা ফুলের মতো গন্ধ চাপায়।
দু’চোখে মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকি তোমার মাথার গামছায়
সেই গামছার পালে হাওয়া লেগে এগিয়ে যায় তোমার নৌকা!
ক্লান্ত দু’চোখের পালক পড়ার শব্দে ফিরে পেলে তন্ময়
সময়ের ভাজে জমা খেয়ালী সময়ের নীলস্বপ্ন
বর্নীল প্রজাপতি গোধুলী বেলায়!!!
৮টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।