শিশুটিকে বাঁচাতে সহযোগীতা চায় তার বাবা-মা
২১ শে জুন, ২০১২ বিকাল ৩:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছোট্র নিবর (৭) পছন্দের রংপেন্সিল গুলো দিয়ে ছরি আকার বইয়ে ঘষে ঘষে রং করে দিনমান। রংয়ের ওপর রং চড়ে হিজিবিজি হয় লাল সবুজের পতাকাটা। সবুজের প্রান্ত ছেড়ে গাঢ় রং ছোটে পুরো পাতায়। তবুও মন ভরে না তার রংয়ে। ভরবেই বা কেমন করে? নিরব যে আর দেখতে পায় না কোন রং। তার চোখে সব রং ঝাপসা হয়ে সাদা কালো দেখা হয়ে দেয়। এভাবে দিনে দিনে অন্ধ হয়ে যাচ্ছে তার চোখ। তার ব্রেইনে পানি জমছে আর চোখের জ্যোতি ক্ষীণ হচ্ছে। এভাবে দ্রুত নিরব মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। কুড়িগ্রাম কৃষ্ণপুরের অসহায় রাজমিস্ত্রি বাবা সোলজার হোসেন ও মা নুরজাহান বেগম চোখের জল ফেলছে ছেলের দিকে তাকিয়ে। একমাত্র সম্বল ভিটেমাটিটুকু বিক্রির বায়না করে ঢাকার চক্ষু বিশেষজ্ঞ দীন মোহাম্মদের কাছে গিয়েছিলেন। পরীক্ষা- নিরিক্ষা শেষে তিনি দ্রুত শঙ্কর নেত্রালয়ে চিকিৎসা করতে পরামর্শ দিয়েছেন। চিকিৎসায় খরচ লাগবে ২ লক্ষ ৫০ হাজার টাকা । এত টাকা জোগার করার সামর্থ নিরবের বাবা-মায়ের নাই। প্রথম সন্তান পানিতে ডুবে মরে যাওয়া ভুলে গিয়েছিলেন তার বাবা মা নিবরকে পেয়ে। সেই নিরবও কি চলে যাবে অন্ধকারে? ছেলেকে বাঁচাতে তার মা-বাবা সকল বিত্তবান ও সহযোগীদের সহানুভুতি কামনা করেছেন ।
সহযোগীতা পাঠানোর ঠিকানাঃ
নুরজাহান বেগম
সঞ্চয়ী হিসাব নং-৩৪১২৬১৬৫
সোনালী ব্যাংক, কুড়িগ্রাম শাখা।
মোবাইল - ০১৭১২৬৩৩২৩৭(অনুরোধে)
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১২ রাত ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩

প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:...
...বাকিটুকু পড়ুনএই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের...
...বাকিটুকু পড়ুন