তুমি চলে গেছ।
যদিও বলেছিলে ভুলে থাকতে পারবে না,
তবুও ভুলে গেছ!
আমি ভুলিনি।
তুমি কি জান, আমি রোজ তোমার বন্ধ ফোনটাতে ফোন দিয়ে একা একা কথা বলি?
তোমাকে চিঠি লিখে লিখে আমি আকাশে উড়িয়ে দেই!
যদি কোন অবসরে তুমি খোলা আকাশটার দিকে তাকাও,
আকাশের নীল কাগজে সাদা মেঘের কালীতে লিখা চিঠিগুলো পড়ে নিও!
নয়তো চিঠি জমে জমে ভারী হবে আকাশ!
তারপর একদিন অশ্রু হয়ে ঝরে তোমাকে ভিজিয়ে দেবে।
যদি কোন বিকেলের নরম রোদ তোমাকে স্নিগ্ধ পরশ দেয়,
কোন প্রভাতে যদি কোন ভিনদেশী দোয়েলের শিস তোমার ঘুম ভাঙায় ,
যদি কোন রাতের আধারের নিকষতা তোমাকে দিকভ্রান্ত করে-
ধরে নিও তোমাকে ছুইয়ে আছে আমার মন!
তুমি যত দুরেই থাক
আমার ভালবাসা তোমাকে ভিজিয়ে রাখবে পরম ঊষ্ণতায়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


