আড়িয়াল খাঁ নদের তীরে
পঞ্চমীর আলোর শবদেহে
আঁধার কালো পীতবর্ণ কবরের মতো জলের শরীর ছুইয়ে আমাদের দেহ যুগল জড়িয়ে ছিল কিছুক্ষণ!
আমরা মুখোমুখি, চোখে চোখ-
তোমার চোখের তারায় দেখেছি আপন রক্তের কিরিচ!
জলের বুকে আচড় কেটে দিয়ে নৌকার স্রোত
অবয়ব অভ্যন্তরে অস্তিত্বের ডিঙি চালিয়েছে রাত্রিময়!
দুর থেকে ভেসে চলা লঞ্চের উদগ্র শব্দে -
নদের ঢেউ পাড়ের সাথে মিলেছে সঙ্গমে।
আর আমরা
জল ও স্থলের নির্যাসে ভিজেছি পুরোটা সময়।
প্রাণের ঘাটে বাঁধা নোঙ্গর খুলে বেজেছে যজ্ঞের বীণ!
সেই পাপ রাত মিলিত হয়েছে পুণ্যের বিষুব রেখায়!
দেহের ভাজে ভাজে বিছিয়ে ছিল ঘন গন্দম ফুল
নিস্প্রাণ পাথরেও অতৃপ্ত আত্মার সাধ জেগে,
পরম উত্তাপে জঠর পুড়িয়ে নরকের আগুন
লোভাতুর বক্রধনু শুলদন্ড ভুলে তারাও
মিলেছে নারাঙ্গিবনে, জলবদনে!
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১১ রাত ১১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


