কোনকিছুকে পুরোপুরি থামিয়ে দিলে
অনেক বেশী বিস্ময় খেলা করে!!!
সূর্যালোকে বিস্ময়, চন্দ্রিমায় বিস্ময়,
সমুদ্রের বিশালতায় বিস্ময়,
বিস্ময় আকাশের নীলে!
...
অতীত এসে মুখোমুখি দাঁড়িয়ে বলে-
কি হে, কেমন আছ?
জবাবে বলি, আমি বিস্মিত আজও বেঁচে আছি বলে!
সময়ের কাঁটায় আজও হৃদপিন্ডটা সচল আছে!
তবে কি থেমে গেছে কোন কিছু?
আসলে কোনকিছুই পুরোপুরি থেমে যায় না-
একজীবন শেষে অন্য জীবনে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


