টর্নেডো নিয়ে বার রকমের অজানা কথা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বিগত কয়েক দশকে আবহাওয়া ও এর সতর্কতায় বড় ধরনের অনেক পরিবর্তন এসেছে। তারপরও প্রতিবছর টর্নেডোর খামখেয়ালি আচরনে আবহাওয়াবিদ সহ আরো অনেক লোককে নাস-ানাবুদ হতে হচ্ছে। নষ্ট হচ্ছে মূল্যবান সম্পদ। অকালে জীবন দিতে হচ্ছে অনেক পশুপাখি ও মানুষকে। কেন, কিভাবে তৈরী হয় টর্নেডো, কোথাথেকে এদের আর্বিভাব ঘটে, কিভাবে এরা আঘাতহানে; কিভাবে,কি পরিমানে এরা ধংসযজ্ঞ চালায় এমন আরো বারোটি বিষয় নিচে তুলে ধরা হচ্ছে:
১. কিভাবে টর্নেডো তৈরী হয়:
এক পরতের শীতল আর শুষ্ক বাতাসের নীচে আটকা পরা গরম আর ভেজা বাতাস থেকে টর্নেডোর জন্ম হয়। নীচের উষ্ণভূমি অথবা শীতল বাতাসের ঝাপটা এধরনের অসি'তিশীল অবস'া তৈরী করে।
আদ্রবাতাস যতবেশী উপরে উঠতে থাকে ততই শীতল হতে থাকে। এভাবে ঘন মেঘ তৈরী হয়ে বজ্রঝড়ের সৃষ্টি করে। উপযুক্ত পরিবেশ পেলে দ্রুত উপরের দিকে উঠতে থাকা এই বাতাস ঘুরতে ঘুরতে ফানেলের আকার নেয়। কখনো কখনো এধরনের ফানেলের ভেতর বাতাসের গতি থাকে ঘন্টায় ২৫০ মাইল। আর প্রচন্ড গতিশীল বাতাসের ঘুরতে এধরনের একটি ফানেল মাটি ছুতে পারলেই জন্ম হয় টর্নেডোর। বেশীর ভাগ টর্নেডোই সাধারনত বিকেল বেলাতে হয়। তবে রাত সহ দিনের যে কোন সময় টর্নেডো হবার সম্ভাবনা কিন' একদম উড়িয়ে দেওয়া যায়না।
২. টর্নেডো কোথায় বেশী হয়:
বিশ্বের যে কোন প্রানে- টর্নেডো হতে পারে। হচ্ছেও তাই। কিন' আমেরিকাতে সবচাইতে বেশী টর্নেডো হবার কথা শোনা যায়। দেশটিতে প্রতি বছর হাজারেরো বেশী টর্নেডো আঘাত হানছে। আর এদের বেশীর ভাগই আবার হামলে পরছে টেক্সাস থেকে নর্থডেকোটা অঞ্চলে। কানাডা হতে আসা মেরুর শুষ্ক বাতাসের সঙ্গে মেক্সিকো উপসাগরের উষ্ণ আদ্র বাতস এখানে এসে মিলে এমন পরিবেশের জন্মদেয়।
৩. শুধুকি বসনে-ই টর্নেডো হয়:
ইতিহাস ঘেটে দেখাযায় বসন- থেকে শুরু করে মধ্যগ্রীষ্ম পর্যন- সবচাইতে বেশী টর্নেডোর আর্বিভাব হয়। তবে বছরের যে কোন সময় টর্নেডো হবার নজিরও কিন' ভুরি ভুরি রয়েছে। তাই বলাযায় উষ্ণ আদ্র বাতাসের সঙ্গে শুকনো শীতল বাতাসের মিলন ঘটে এমন সঠিক পরিবেশ পেলে বছরের যে কোন সময় জন্ম হতে পারে টর্নেডোর।
৪. কোন পর্যায়ে আদ্র টর্নেডো আঘাত হানে:
টেক্সাসে প্রতি বছর গড়ে ১২৫টি টর্নেডো আঘাত হানে। ওকলাহোমা রয়েছে দ্বিতীয় অবস'ানে, জায়গাটিতে বছরে আঘাত করে ৫৭টি টর্নেডো। তৃতীয় অবস'ানে রয়ছে যুগ্মভাবে কানসাস এবং ফ্লোরিডা, এ জায়গা গুলোতে বছরে ৫৫টি করে টর্নেডো হয়। তবে আকারে ছোট হওয়ায় প্রতি বর্গ মাইল হিসেবে যে কোন জায়গারচাইতে ফ্লোরিডাতেই বেশী টর্নেডো হয়।
৫. কোন মাসে সবচেয়ে বেশী টর্নেডো হয়:
মে মাসেই সবচেয়ে বেশী টর্নেডো হয়। আর টানা জুন মাস পর্যন- এই ধারা অব্যহত থাকে। ১৯৫০ সাল হতে রেকর্ড রাখা শুরু হবার পর হতে বিগত ২০০৩ এর মে মাসে স্মরন ইতিহাসে সবচেয়ে বেশী টর্নেডো রেকর্ড করা হয়। সে’সময় মোট ৫৪৩টি টর্নেডো রেকর্ড করা হয়।
৬. কতটা ক্ষতি করতে পারে টর্নেডো:
এটা নির্ভর করে ঝড় কতটা বড় আর এর বাতাসের গতি কত বেশী তার ওপর। ফুজিটা স্কেলে ঝড়ের ক্ষয়ক্ষতি দেখে এর শক্তি পরিমাপ করা হয়। এফ জিরো থেকে এই স্কেলের শুরু। শেষ হয় এফ এফাইভে। স্কেলে সবচেয়ে মারাত্নক ঝড়কে এফ ফোর বা তার ওপরের ক্যটাগরিতে দেখানো হয়। তবে এধরনের টর্নেডোর সংখ্যা একভাগেরো কম। অন্যদিকে সত্তরভাগের বেশী টর্নেডোতে কোন না কোন মৃত্যুর ঘটনা ঘটে।
এফ ফোর থেকে এফ ফাইভ পর্যায়ের টর্নেডোর আঘাতে ঘরবাড়ি, গাছপালা উপরে গিয়ে বহু দুরে গিয়ে পরতে পারে। জন বসতি এধরনের ঝড়ের আঘাতে বিরানভূমিতে পরিনত হয়। এফটু এবং এফথ্রি ক্যটাগরির টর্নেডোতে বাড়ির চাল উড়ে যাবার মত ঘটনা ঘটে। গাড়ি মাটির ওপরে উঠে যেতে পারে। এফজিরো এবং এফওয়ান ধরনের ঝড়ে গাছপালার ডাল ভেঙ্গে পরে আর রাস-ার ট্রাফিক চিহ্ন উপড়ে যায়। ঘরবাড়িরো ক্ষতি হয়।
৭. টর্নেডো আর হ্যারিকেনের পার্থক্য কি? :
পুরোটাই স্কেলের ব্যাপার। টর্নেডোর বাতাসে গতি খুব বেশী থাকে বলে বাতাসের মাধ্যমেই ক্ষতিটা হয়। কিন' আকৃতিতে ছোট হবার কারনে হ্যারিকেনের চাইতে অনেক ছোট এলাকায় ধংসযজ্ঞ চালাতে পারে। অন্যদিকে হ্যারিকেনের আঘাতে বেশীরভাগ ক্ষতিই হয় বন্যা আর ঝড়বৃষ্টির ঝাপটায়। আর বিশাল এলাকা জুড়ে এর ক্ষতিকর প্রভাব দেখতে পাওয়া যায়।
৮. সবচেয়ে ভয়ানক টর্নেডো:
১৯৭৪এর ৩ এপ্রিল ভয়ানক টর্নেডো সংগঠিত হয়। পর পর দ’ুদিনে একই ধরনের টর্নেডোর আঘাতে এসময় আমেরিকার তেরোটি রাজ্যে মোট ৩০৮ জন লোক নিহত হয়।
টাইস্টেট টর্নেডোটির আঘাত ছিলো আরো ভয়াবহ, ১৯২৫ সালের ১৮ই মার্চের এই একক টর্নেডোতে মিসোরি, ইলিনয়েস এবং ইন্ডিয়ানা রাজ্যের ২১৯ মাইল জুড়ে ৬৯৫ জন লোক নিহত হয়।
৯. কোন শহরটি টর্নেডোতে সবচেয়ে বেশী আক্রন-? :
এপর্যন- ওকলাহোমা সিটিতে এক শতেরো বেশী টর্নেডো আঘাত হেনেছে। ১৮৯৩ এ প্রথম জায়গাটিতে টর্নেডো আঘাত হানার ঘটনা জানাযায়। কিভাবে শহরের সিমানা নির্ধারন করা হবে তা ঠিক করা হলে সর্বোচ্চ টর্নেডোর শহরের নামে পরিবর্তন আসবে এব্যপারে কোন সন্দেহ নাই। তবে বিশ মাইলের মধ্যে সর্বোচ্চ সংখ্যক টর্নেডোর হিসেব করা হলে ওকলাহোমা সিটিই প্রথম হবে, এর পরেই আসবে হান্টসভিলি ও এলা শহরের নাম।
১০. সর্বোচ্চ কত ওপরে টর্নেডো হতে পারে? :
নিশ্চত করে এব্যপারে কিছু বলা সম্ভব নয়। তবে আমেরিকার জাতীয় আবহাওয়া সার্ভিসের মতে সমুদ্র সমতল থেকে দশ হাজার ফুট ওপরেও এধরনের ঘটনা ঘটতে পারে।
এনডব্লিউএস ওয়েব সাইটের তালিকা এবং ছবি দেখে জানাযায় ক্যালির্ফোনিয়ার ১২,০০০ফুট ওপরের স্কোইয়া নেসনাল পার্কের ২০০৪এর ঘটে যাওয়া টর্নেডোটিই সমুদ্র সমতল হতে সবচাইতে উচুঁতে ঘটে যাওয়া টর্নেডো।
এপর্যন- রেকডকৃত সমুদ্র সমতলের সবচাইতে উচুঁতে ঘটে যাওয়া ভয়ানক টর্নেডো হয় ওয়মিংয়ে। ১৯৮৭’র ২১ জুলাই চার মাত্রার এ টর্নেডো সংগঠিত হয় সমুদ্র সমতলের ৮,৫০০ থেকে ১০,০০০ ফুট উচ্চতায়।
১১. টর্নেডো মোকাবেলায় কিভাবে প্রস-ত থাকবেন? :
স'ানিয় আবহাওয়া সমন্ধে ধারনা রাখতে হবে। এর জন্য রেডিও টিভিতে আবহাওয়া সংবাদ ও সতর্কবানি শোনার অভ্যাস গড়ে তুলতে হবে। বাড়িতে একটি রেডিও রাখা তাই খুব বুদ্ধিমানের কাজ।
এমন কোন জরুরি পরিসি'তিতে দ্রুত কোথায় আশ্রয় নেবেন তা পরিবারের সবার সঙ্গে আলোচনা করে আগেভাগেই ঠিক করে রাখুন। দালানের বেজমেন্ট এবং ভূর্গভস' কুঠুরি এর জন্য খুবই উপযুক্ত জায়গা। যাদের এমন জায়গার অভাব রয়েছে তারা এমন পরিসি'তিতে জানালা নেই, যেমন: গোসলখানা, শক্ত আলমারি বা এমন যে কোন কিছুর ভেতররে সাময়িক আশ্রয়নিতে পারেন। ঘরে ভেতরের বাতাসের চাপ স্বাভাবিক করতে কোন অবস'াতেই জনালা খুলতে যাবেন না। এতে করে শুধু সময়ের অপচয় হবে। টর্নেডো বাড়িতে আঘাত হানার পর এর কতটুকুন আস- থাকবে তাই আগে ভাবুন। তখন কিন' সেই আপনার হয়ে জানালা দড়জা খুলতে শুরু করে দিবে।
গাড়ি বা যানবাহনে থাকলে শিঘ্র বের হয়ে শক্ত কোন অবস'ানে আশ্রয় নিন। অথবা নিচু সমতল কোন জায়গাতে শুয়ে পরুন। ঝুকি রয়েছে এমন দালান কোঠা, ব্রিজ বা গাছের নিচে আশ্রয় না নেয়াই ভাল।
১২. টর্নেডো পর্যবেক্ষণ এবং টর্নেডো সতর্ক সংকেতের মধ্যে পাথক্য কি? :
টর্নেডো পর্যবেক্ষণ বলতে বুঝায় আবহাওয়া মানচিত্রর বিশেষ জায়গা জুড়ে চিহ্নীত কতগুলো স'ান, যেজায়গা গুলোতে সাধারনত পরের কয়েক ঘন্টা মধ্যে টর্নেডো হতে পারে বা অন্য যে কোন ধরনের আবহাওয়া জনিত দুর্যোগ দেখা দিতেপারে। এধরনে কোন জায়গাতে কি আপনি এখন অবস'ান করছেন? তাহলে এখনি সতর্ক হোন!
টর্নেডোর আবহাওয়া সতর্কতা মানে হলো কোন একটি টর্নেডোর ব্যপারে আগাম নিশ্চিত হওয়া গেছে অথবা রাডারে ঝড় আকারে বাতাসের ঘূর্ণি ধরা পরেছে যা সত্বর টর্নেডোতে রূপনিতে পারে। এধরনের যে কোন সতর্ক সংকেতের মানেই হলো খুব তাড়াতড়ি আপনাকে কোন কিছুর আশ্রয়ে চলে যেতে হবে।
ওয়েব সাইট অবলম্বনে সেহরাব সুমন
২টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।