পোস্ট টা এই ভাবেও লেখা যেত- ছাদে কলমী শাক চাষ !
কিন্তু আসলেই চাষ তো হইছেই, এইবার ছাদে কলমীর ফুলও ফুটেছে। এই দেখেন তার ছবি।
কীভাবে চাষ করবেন: একদম সোজা। বাজার থেকে কলমী শাক কেনার সময় একটু বয়ষ্ক লাল ডাটা আর তার সঙ্গে সামান্য শেকড় বাকড় দেখে কিনবেন। (এই কু/বুদ্ধির কারণে আম্মা/আপু বা বউএর বকা খাইলে কিন্তু আমার দোষ নাই। বিপ্লব করতে হইলে সামান্য জেল জুলুম আর কটু কথা তো সহ্য করতে হবেই)।
এই বার কাটাকুটি শেষ হবার অপেক্ষা করুন। এই পর্যায়ে কাজের লোকের সঙ্গে বোঝাপড়া থাকা চাই, তেনারা ময়লাওয়ালারে দিয়া দিলেই কিন্তু সকল পরিশ্রম মাটি। কাজেই খুব সতর্কতার সঙ্গে কাটাকুটির পরপর গোড়া গুলো সংগ্রহ করে, ছাদের বিভিন্ন টবে অন্যান্য গাছের নিচে লাগিয়ে দিন। নিয়ম করে দু'বেলা পানিদিন। মাটি সব সময় ভেজা রাখুন। ব্যাস কদিনের মধ্যেই টবের গোড়া কলমী ডাটায় ভরে উঠবে। আগের মতই নিয়মিত পানি দিতে থাকুন। সবুরে মেওয়া ফলে।
আশাকরি খুব শিঘ্রই আপনার ছাদের বাগানো কলমী ফুলে ভরে উঠবে। সেই সঙ্গে মনটাও আনন্দে নাচতে থাকবে কলমী ফুলের রঙ, রূপ আর সৌরভে
(অবশ্য যদি আপনি এই জিনিস আদৌ পছন্দ করেন)
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১১ সকাল ১১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



