
(আপনি যদি স্ত্রী গাপ্পি মাছ হতেন তাহলে উপরের কোন পুরুষ মাছটিকে আপনার কাছে বেশী আকর্ষনীয় মনে হতো ?)
স্ত্রী গাপ্পি মাছ রঙ দেখে পুরুষ বাছাই করে। সম্প্রতি প্রসিডিং অব রয়েল সোসাইটি বায়োলজিক্যাল সাইন্স জার্নালে প্রকাশিত এক গবেষণা থেকে এই তথ্য জানা গেছে।
এই গবেষণায় জানা গেছে বিগত পাঁচ লাখ বছর ধরে পুরুষ গাপ্পি শরীরে একই আঁচের কমলা রঙ ধরে রেখেছে। যদিও এরা আরও বেশী লাল অথবা ঘন হলুদ বেশ ধরতে পারে। কেন গাপ্পির পুরুষ প্রজাতির মাছেরা এত দীর্ঘ সময় ধরে শরীরে একই রঙ ধারণ করে আছে ? এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই বিজ্ঞানীরা স্ত্রী গাপ্পিদের পছন্দের রঙ সম্পর্কে জানতে পারেন বলে সায়েন্স জার্নালটির বরাতে জানায় সায়েন্স ডেইলি।
এ ব্যাপারে গবেষক, বাস্তুবিদ্যা ও বিবর্তন জিববিদ অধ্যাপক গ্রেগ গ্রেথার বলেন, “ কখনো কখনো পপুলেশন একই আকার আকৃতিতে থিত থাকার জন্য বিবর্তিত হয়। পুরুষ গাপ্পি মাছের ক্ষেত্রে ঠিক একই ঘটনা ঘটেছে, স্ত্রী প্রজাতির পছন্দের রঙ ধরে রাখতে মাছটি বার বার বিবর্তনের ধারায় পেছনে ফিরে গেছে।
গ্রেথারের মতে, অধিক সংখ্যায় সন্তানের জন্ম নিশ্চিত করতেই পুরুষেরা শরীরে স্ত্রীর পছন্দের কমলা রঙের ছোপ ধরে থাকে।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১১ ভোর ৫:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



