পানি থেকে ভারি ধাতু অপসারণে উপায় আবিষ্কার !
১৩ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্রাওন ইউনিভার্সিটির প্রকৌশলীরা পানি থেকে ভারি ধাতু অপসারণের ডিভাইস আবিষ্কার করেছেন। খবর সাইন্স ডেইলি। সংবাদ মাধ্যমটির বরাতে জানা গেছে বিশ্ববিদ্যালয়টির একদল গবেষক দূষিত পানি হতে নিকেল, ক্যাডমিয়াম এবং কপারের মত ভারি ধাতু অপসারণ করে সেই পানিকে পানের উপযোগী করতে পেরেছেন। এই পদ্ধতি প্রয়োগে বাণিজ্যিক ভাবে পানিয় জল উৎপাদন সহ পরিবেশ উন্নয়ন ও ভারি ধাতু সংগ্রহ করা সম্ভব হবে বলে গবেষকদের পক্ষ থেকে সংবাদ মাধ্যমটিকে জানানো হয়।
গবেষণার এই ফলাফল ক্যামিক্যল ইঞ্জিনিয়ারিং জার্নালে প্রচার হয়েছে। এতে বলা হয়েছে, ধাতব ও টেক্সটাইল সহ বিভিন্ন ধরনের পণ্য তৈরির কারখানা গুলো থেকে প্রতিদিন স্বাদু পানিতে ভারি ধাতু সমূহ মিশছে। অতি সামান্য পরিমাণে হলেও এই ধাতু গুলো পরিবেশে দীর্ঘ সময় ধরে অবস্থান করে , এমনকি শত বছরের উপরে অক্ষত থেকে মারাত্মক দূষণ ছড়ায়।
গবেষক অধ্যাপক জোসেফ সেলো সংবাদ মাধ্যমটিকে জানান, নতুন এই সাইক্লো ইলেক্টো উইনিং পদ্ধতিতে তারা দূষিত পানি থেকে ৯৯ ভাগ ভারি ধাতব উপাদান অপসারণ করতে সক্ষম হয়েছেন। তিনি আরও জানান এই পদ্ধতিতে ইলেক্ট্রোলাইট উপাদান থেকে বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে আয়ন আকারে ভারি ধাতব উপাদান গুলো আলাদা করা হয়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন