ঈশ্বরের বানানো পুতুল হাঁটছে
ঈশ্বরের বানানো পুতুল খেলছে
মাঝে মাঝে কলকাঠি সুতো ছিঁড়ে যায়
ঈশ্বরের সাজানো পুতুল হাসছে
ঈশ্বরের সাজানো পুতুল নাচছে
কেন যেন কলকাঠি সুতো ছিঁড়ে যায়
ঈশ্বরের দেওয়ানা পুতুল কাঁদছে
কেউ কি আর কলকাঠি সুতো খুঁজে পায়
ঈশ্বরের দেওয়ানা পুতুল ভাবছে
এতো কিছুর কলকাঠি সুতো যে কোথায়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


