সবাইকে সমানভাবে খুশি করা অনেক কঠিন কাজ, তাই না? ধরুন, আপনি একজন শিক্ষক। খুব ভাল পড়ান। ক্লাসে সময়মত যান। ছাত্রদের ভালবাসেন। তাও দেখা যাবে, যারা পরীক্ষায় নম্বর কম পাচ্ছে, তারা আপনাকে পছন্দ করছে না। কিংবা ধরুন, আপনি একজন দোকানদার। সকল ক্রেতার সাথে সুন্দর ব্যবহার করেন। কাউকে ওজনে কম দেন না। সাধারণ মানুষ আপনাকে এজন্য খুবই ভালবাসে। কিন্তু দেখা যাবে, আপনার পাশের দোকানদাররা আপনাকে দেখতে পারছে না, কেন আপনি এত ভাল এটা তাদের সহ্য হচ্ছে না। এই পৃথিবীতে আশেপাশের সকলকে নিজের আচরণ দিয়ে সন্তুষ্ট করা তাই অবাস্তব এক আশাই বটে।
আমি সবসময়ই চিন্তা করতাম- সবাইকে তো খুশি করা যাবে না, এই ক্ষুদ্র জীবনে অন্ততঃ একজন মানুষকে যাতে আমার যা কিছু সম্বল সব দিয়ে পুরোটা খুশি করে ফেলা যায়। আনন্দের ব্যাপার এই যে, অনেক অপেক্ষার পর সেই একজনকে আমি পেয়ে গেছি!
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১১ সকাল ৮:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

