এ নিয়ে তর্কের আসলেই কোন শেষ হবে না।
আমাদের দেশে তিনটি জিনিস নিয়ে মানুষের লাফালাফির অভাব থাকে না।
১। রাজনীতি
- আমি ভালো আর তুমি সবসময়ই খারাপ। চলবে চলছে....তোমরা দেশের এইইটা করছো বলে কাঁদা ছোড়াছুড়ি হবেই। যেই যাক না কেন, সেই একই কথা ঘুরে ফিরে আসে। তারা কবে যে নিজে কি করেছে, সেটার কোন ঠিক থাকে না। এই জাতীয় মানুষদের চুলকানির কোন সীমা থাকে না। সাধারণ মানুষের পেটে নাই ভাত, যত্তসব মুখ ভরা বুলি।
২। ধর্মনীতি
- আমার ধর্মই সর্বকালের সর্বশ্রেষ্ঠ। কেন রে ভাই, বাকীগুলান কি হাওয়া থেকে নেমে আসছে নাকি? খুব কম মানুষই আছে, যারা নিজেদের ধর্মকে ভালো করে জানেন ও অন্যের ধর্মকে শ্রদ্ধা করেন।
৩। অন্যের বউয়ের প্রতি আগ্রহ/ দরদ
- ভাই এটা নিয়ে কথা বললে মহাকাব্য হয়ে যাবে।
আর, সবচেয়ে ভয়ংকর হলো, তারা যারা এই তিনটিকে এক করে জীবন চালান। এদের থেকে আমাদের মতণ সাধারণ মানুষদের সবসময় সাবধান থাকতে হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



