somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একাত্তরে বিতর্কিত 'সৈয়দা সাজেদা চৌধুরী'- ই কী দেশের ২০তম প্রেসিডেন্ট!!

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশের ২০ তম প্রেসিডেন্ট হিসেবে এ মুহূর্তে সবচেয়ে জোরালোভাবে শোনা যাচ্ছে ‌বর্তমান সংসদের উপনেতা 'সৈয়দা সাজেদা চৌধুরী'-এর নাম। এর যৌক্তিক কারণও আছে । গত এক দশকে বাংলাদেশের রাজনীতির ট্রেন্ড হলো উপনেতাই হন রাষ্ট্রপতি। তাছাড়া সাজেদা চৌধুরীকে ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ পছন্দ করেন। শেখ হাসিনা দেশের বাইরে কোনো সফরে গেলে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সৈয়দা সাজেদা চৌধুরীকেই দায়িত্ব দিয়ে যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফু হিসেবে পরিচিত সাজেদা চৌধুরী।


রাজনৈতিকভাবে যথেষ্ট প্রাজ্ঞ হলেও একাত্তরে সৈয়দা সাজেদা চৌধুরীর ভূমিকা নিয়ে রয়েছে বিতর্ক। বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের সেকেন্ড ইন কমান্ড সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী মুক্তিযুদ্ধ চলাকালেও পশ্চিম পাকিস্তানী শাসক গোষ্ঠীর কাছে একজন আস্থাভাজন কিংবা পাকিস্তানের আস্থা অর্জনকারী নেত্রী ছিলেন। ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী এবং সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিতদের মধ্য থেকে ৮৮ জনকে পাকিস্তানের সামরিক সরকার আস্থাভাজন এমএনএ (মেম্বর অব ন্যাশনাল এসেম্বলী) হিসেবে ঘোষণা করা হয়। ৭ আগস্ট ১৯৭১ তারিখে পাকিস্তানের তথ্য অধিদফতর থেকে প্রকাশিত ঐ তালিকায় সৈয়দা সাজেদা চৌধুরীর নামও ছিল। জেনারেল রোয়েদাদ খান ঐদিন ইসলামাবাদে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন। এতে সাজেদা চৌধুরীর স্বাক্ষরও ছিল। যাতে পূর্ব পাকিস্তান থেকে যাওয়া অন্তত ৭/৮ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

বর্তমানে ক্ষমতাসীন আওয়ামী লীগের অভ্যান্তরেও সাজেদা চৌধুরীর একাত্তরের ভূমিকা নিয়ে নানা বিতর্ক আছে। সম্প্রতি ফরিদপুর শহরের গোয়ালচামটের শ্রীঅঙ্গনে আয়োজিত এক আলোচনা সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন একাত্তরে সৈয়দা সাজেদা চৌধুরীর বিতর্কিত ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। সৈয়দা সাজেদা চৌধুরীর বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাজিদের কাছ থেকে ব্যক্তিগত স্বার্থ আদায়ের অভিযোগ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তিনি আরো বলেন, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী কী দেশের শীর্ষ স্থানীয় যুদ্ধাপরাধী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদের অপরাধ আড়াল করতে চান? তাই যদি না হবে তাহলে কেন তিনি ফরিদপুরে প্রকাশ্য সভায় যুদ্ধাপরাধ নিয়ে কথা বলার সময় মুজাহিদ প্রসঙ্গ এড়িয়ে যান।

শাহবাগের প্রজন্ম চত্বরে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলনরত তরুণদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে গেলে জনতার তোপের মুখে পড়েছিলেন। সাজেদা চৌধুরীকে সেদিন বক্তব্য রাখতে দেওয়া হয় নি। বরং তাকে ঘিরে আন্দলনরত জনতা নানা ধরনের স্লোগান দিতে থাকে। এসময় অনেকে বলতে থাকেন, “উনি (সাজেদা) কি বলতে এসেছেন আমাদের কারোর অজানা নয়। একাত্তরে ইয়াহিয়া-টিক্কা সমর্থন করে তার স্বাক্ষর প্রদানের বিষয়টিও আমাদের জানা আছে।”

যাকে ঘিরে এরকম বিতর্ক তাকে রাষ্ট্রের প্রধান ব্যক্তি বানানোটা হয়তো আওয়ামী লীগের জন্য হতে পারে বুমেরাং।
২৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×