somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জেনে নিন কাদের উপর আল্লাহ ও তাঁর রাসূলের লা'নত (অভিশাপ) (পর্ব-৪)

১২ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমে দূঃখ প্রকাশ করছি পর্ব-৪ এর দেরী হওয়ার জন্যে। অনেকগুলো ব্যস্ততার মধ্যে ইচ্ছে থাকা সত্ত্বেও পেরে উঠিনি। আশাকরি সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
(আগের পর্বগুলো অর্থাৎ পর্ব-১, ২, এবং ৩ পড়ার সুবিধার্থে নিচে লিংক দেয়া হলো)

গত পর্বের পর...
২৮. মাতা-পিতাকে গালিদাতাঃ
যে ব্যক্তি তার মাতা-পিতাকে গালি দেয় তার উপর আল্লাহ লা'নত করেন। এ সম্পর্কে রাসূল (সা.) বলেন: "আল্লাহ ঐ ব্যক্তিকে লা'নত করেন যে তার মাতা পিতাকে গালি দেয়।" (নাসাঈ ও বায়হাকী)।
আল্লাহ মানুষকে তার মাতা-পিতার আনুগত্য ফরজ করেছেন। সুতারাং দ্বীনের বিরুদ্ধে কোন আদেশ ছাড়া কোন অবস্থায় তাদের আনুগত্য খেলাপ করা যাবেনা। তাদের প্রতি কোন গালি দেয়াও যাবেনা। একদা রাসূল (সা.) বলেন: "মাতা-পিতাকে গালি দেয়া কবিরা গুণাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন: হে রাসূলুল্লাহ (সা.)! মানুষ কি তার মাতা-পিতাকে গালি দেয়? উত্তরে তিনি বললেন: হ্যাঁ। কেউ কারো বাপকে গালি দিলে ঐ ব্যক্তি তার বাপকে গালি দেয়। অনুরুপভাবে, কেউ কারো মাকে গালি দিলে ঐ ব্যক্তি তার মাকে গালি দেয়।"
২৯. মাতা-পিতার নাফরমান:
যে ব্যক্তি তার মাতা-পিতার নাফরমানী করে তার উপর আল্লাহর লা'নত। কারণ, মাতা-পিতার নাফরমানী করা কবীরা (বড়) গুণাহের অর্ন্তগত। রাসূল (সা.) বলেন: "আল্লাহ সাত আসমানের উপর থেকে সাত শ্রেণীর লোকের উপর লা'নত করেন। তার মধ্যে কয়েক শ্রেণীর লোকের কথা তিনি তিনবার আওড়ান।... তম্মধ্যে এক প্রকার লোক হলো যারা তার মাতা-পিতার নাফরমানী করে।" (তাবরাণী ও হাকেম)
৩০. মাতা-পিতাকে লা'নত কারী:
যে ব্যক্তি তার মাতা-পিতাকে লা'নত করে আল্লাহও তার প্রতি লা'নত করেন। এ সম্পর্কে রাসূল (সা.) বলেন: "ঐ ব্যক্তির উপর আল্লাহ লা'নত করেন যে তার মাতা-পিতার উপর লা'নত করে।... (মুসলীম ও নাসাঈ)
এখানে দেখা যাচ্ছে যে, যে কোন অবস্থায় মাতা-পিতার প্রতি আনুগত্য এবং তাদের প্রতি সদাচারণ করা প্রত্যেক সন্তানের প্রতি ফরজ (অবশ্যই কর্তব্য)। তাদের প্রতি যেমন সদাচারণ করতে হবে তেমনি তাদের প্রতি কোন প্রকার রূঢ় বা কুটুক্তিও করা যাবে না। এ সম্পর্কে পবিত্র কুরআনে এসেছে: "আল্লাহ বলেন: আল্লাহ এ ব্যাপারে ফায়সালা করে দিয়েছেন যে, তোমরা তাকে ব্যতীত অন্য কাউকে ইবাদাত করবে না। আর মাতা-পিতার প্রতি সদাচারণ করবে। যদি তারা উভয়েই বা যে কোন একজনকে তোমরা বৃদ্ধাবস্থায় পাও তাহলে তাদের সাথে সদাচারণ করবে। কোন ক্রমেই তাদের প্রতি উহ্ শব্দটা পর্যন্ত উচ্চরণ করবে না। তাদের প্রতি কোন খারাপ উক্তিও করবে না। আর সব সময় তাদের প্রতি উত্তম কথা (আচরণ) বলবে। অর্থাৎ সম্মানের সাথে কথা ও আচরণ করবে।" (সূরা আল-ইসরা: ২৪)। এ আয়াতের পরবর্তী আয়াতে (২৫ নং আয়াত) এ কথাও বলা হয়েছে যে, তাদের জন্যে তোমরা দোয়া করবে আল্লাহর কাছে এভাবে যে, হে আল্লাহ ! তুমি তাদের প্রতি রহমত বর্ষণ কর; এমন কোমল আচরণ কর যেমন ভাবে আমার (আমাদের) শিশু অবস্থায় করেছিলো।
বর্তমান অবস্থাতে আমরা আমাদের মাতা-পিতাকে প্রায় ভুলতে বসেছি। নিজেদের যতদিন দরকার ছিল তাদরকে কাজে লাগিয়েছি। আর যখন আমাদেরকে তাদের দরকার তখনই আমরা তাদেরকে অপ্রয়োজনীয় বস্তুর মত ছুড়ে ফেলে দিয়েছি। সভ্যতার নামে এক মর্মান্তিকতাকে আমরা বুকে লালন করছি। তাইতো আমাদের মত অনুন্নত (উন্নয়নশীল) দেশেও গড়ে উঠেছে ওল্ডহোম (বৃদ্ধাশ্রম)। তবে আমরা সন্তানরা ভুলে যাচ্ছি আমাদের অদূর ভবিষ্যতকে। তাদের মত একদিন আমরাও বৃদ্ধাবস্থায় উপণীত হব। তখন আমাদেরও বাসস্থান হবে বৃদ্ধাশ্রম। নচিকেতার গান তাই যেন ঐসব মায়েদের পক্ষ থেকে সন্তানদের প্রতি একধরণের অভিশাপেরই নামান্তর। তবুও আমাদের শিক্ষা হবে না। আফসোস!!!
এ ব্যাপারে অন্য একদিন সবিস্তারে লিখব, ইনশাআল্লাহ।
৩১. আত্বীয়তা সম্পর্ক ছিন্নকারী:
(চলবে....)

(পর্ব-১ পড়তে এখানে ক্লিক করুন।)

(পর্ব-২ পড়তে এখানে ক্লিক করুন।)

(পর্ব-৩ পড়তে এখানে ক্লিক করুন।)
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৫৭
১৩টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×