গভীর জলাশয় থেকে যে তুলে আনবে দুষ্প্রাপ্য জলজ-ক্যাকটাস
সে এখনো হামাগুড়ি দিচ্ছে
দ্বিপ্রহরে যে সূর্য ঢলে পড়েছিল গ্রহণের খাদে
তাকে যে ফিরিয়ে আনবে পূর্ণাভায়
সে এখনো মাতৃক্রোড়ে।
আর এদিকে
পুষ্পক রথে চড়ে রাণী চলেছেন চম্পক নগরে
সার সার সান্ত্রী সেপাই নতজানু
স-পারিষদ রাণী চলেছেন সার সার অশ্ব আর গজবাহিনীর গভীর বেষ্টনে
রাণীর পরিচ্ছদ থেকে বিচ্ছুরিত হচ্ছে হীরকের দ্যুতি,কেশ থেকে দুলছে
দুষ্প্রাপ্য অর্কিডের মতো পোখরাজ
গর্বিতা সুষ্মিতা রাণী করুণা বিলিয়ে যাচ্ছেন দুপাশে
রোদ হলে ছাতা ধরছেন পারিষদ,বৃষ্টি হলে ছাতা ধরছেন
বাজছে কাড়া বাজছে নাকাড়া বাজছে ক্যানেস্তারা
স-পারিষদ রাণী চলেছেন চম্পক নগরে।
দুপাশে উষর ধূসর মাঠ খরাতপ্ত খরিশের পিঠ
অজন্মা অতলে ব্রাত্যজন প্রান্তিক চাষীদের নিভন্ত উনুন
বিবসনা চতুর্দশী অভুক্ত যেনবা অনঙ্গ মানুষেরা
আহুতির দহনে দগ্ধ পরিজন
খরা পোড়া জ্বলন্ত মন্বন্তরে বিসর্জিত মানুষেরা
তাকে দেখছে ভাবাবেগহীন।
রাণী চলেছেন চম্পক নগরে পরিকীর্ণ পরান্মুখ কিংবা স্যামন্তপঞ্চকে
অঝোর ঝরার কালে বৃষ্টি নেই।নারীর চিমসে স্তনে দুধ নেই।
শিশু মুখ স্তনে।আক্রোশে ফুটাচ্ছে দাঁত স্তনাগ্র চূড়ায়।
স্বোপার্জিত হারিকিরি,বিপন্ন লোকালয়-পূতিগন্ধ শবে;
নারীরা অন্তঃপুরহীনা ক্রমশই বিপথগামিনী।
এ রাজ্য সুফলা হবে।সন্তানেরা থাকবে দুধে ভাতে।
প্রজাবৎসা রাণী তবু স্মিতহাস্যে আশ্বাসের বয়েত শোনান।
রথ চলে
সান্ত্রী সেপাই নতজানু হয়
সার সার অশ্ব আর গজবাহিনীর গভীর বেষ্টনে
রাণী চলেন চম্পক নগরে।
আলোচিত ব্লগ
পাখি মন

রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন
বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।