আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

 

একদিন রবীন্দ্রনাথ

০৯ ই মে, ২০১১ রাত ১১:২৮

অক্ষরবৃত্তের মতো খুব আঁটোসাটো হেঁটে যাচ্ছে কবিতারা মাতাল রাস্তায়। আর তখনি বৃদ্ধ রবীন্দ্রনাথ খুব কুঁজো হয়ে পেছনে হাত বেঁধে পাড়ি দিচ্ছিলেন রমনার বটমূল। 'না সজনী না.." সুরের ভেতর গুচ্ছ গুচ্ছ রজনীগন্ধা আর নানা রঙের শাড়ি-পাঞ্জাবির ভেতর হাঁসফাঁস করতে করতে তিনি একরকম পালিয়েই ঢুকে গেলেন (স্কেচ আর কাঠখোদাই সম্বলিত) চারুকলা ভবনের...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

নতুন কবিতার বই

২২ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৩৫

বইমেলায় আজ আমার নতুন কবিতার বই "আমাদের কোনো প্লাতেরো ছিল না" বেরিয়েছে। বইটি বের করেছে অ্যাডর্ন পাবলিকেশন।পাওয়া যাবে ২৮২,২৮৩ ও ২৮৪নম্বর স্টলে।

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

ভালোবাসবার পর

১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৪:২৪

ভালোবাসবার পর তার আঙ্গুল অলৌকিক হয়ে উঠেছিল
কাচের টুকরোগুলো হীরে হয়ে যাচ্ছিল আর
পাথর মার্বেলে
ফিনিক্স পাখির মতো পুনরুজ্জীবন খুব হেলাফেলায় দাঁড়িয়েছিল দোরে।

কারুকার্যময় ম্যাডোনার মতো নারীদের মুখ
জ্বলজ্বল করছিল;
আটপৌরে বাড়িটির পাশে গুচ্ছ গুচ্ছ পলাশের মতো...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে

সশব্দে একটি ট্রেন

০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৩:৩৫

শেষ ট্রেন আসবার আগেই আমরা প্লাটফর্‌মে এসে দাঁড়ালাম।
তুমি তখনো হাফাচ্ছো আর এলোমেলো তোমার একগুচ্ছ চুল
কপোলের ঘামের সাথে লেপ্টে আছে। যদিও লালচে আকাশ তবু
সূর্য উঁকি দেয়নি তখনো।

ভোর সমাহিত। গেরুয়া পোশাকে আচ্ছাদিত কোনো এক সন্তের মতো
স্পর্শাতীত পবিত্রতা নেমেছে চারপাশে। ঈষৎ ঠাণ্ডা ফাগুনের হাওয়া
ছুঁয়ে যাচ্ছে তোমার শিউরে ওঠা চোখ ও ভ্রূযুগল।...

পোস্টটি ৬ জনের ভাল লেগেছে

ইটের ভাটায় পোড়ে

৩০ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:৪১

ইটের ভাটায় পোড়ে মানবতা। পায়ে পায়ে শেকলের দাগ।
বিত্তবাসনার খাদে ডুবে গেছে নিতান্ত দরদ
মানুষ-পশুর লোম ওড়ে, লালা ঝরে, নখরের তীক্ষ্ণতাও হানে;
মানুষ কি পশুর অধম! পশুকে ছাড়িয়ে গেছে প্রযুক্তির কালে?
চতুর্দিকে বৃষ্টিপাত। জল নয়, রক্ত যেন ঝরে। গোপনে আঁধারে।

ভাষাও কুঁকড়ে যাচ্ছে, শরীর কুঁকড়ে যাচ্ছে সন্ত্রাসের আগুনের তাপে
লোভের উৎসাহে আজ পিস্তলে আঙ্গুল রাখে......

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

উপপ্লব তোমার জন্য

৩০ শে জানুয়ারি, ২০১১ রাত ৩:২২

তুমি তো বপন করোনা, চাষাবাদ করোনা, উৎপাদনও করোনা
তবে কেন তুমি সহিসের মতো চাবকে যাচ্ছ ঘোড়াকে বেদম
প্রান্তিক চাষীদের তুমি পরাচ্ছ শেকল-
প্রত্যাবর্তনের সব ক'টি দরোজায় এঁটে দিচ্ছো তালা।

ভূমির উত্তাপ আর চাষীদের ঘাম দিয়ে যে উৎপাদন
তার সমবন্টনের জন্য একদা যে হাত উত্তোলিত হয়েছিল সে হাতে
যে রক্ত লেগে আছে তা কোনো মুৎসুদ্দির নয়...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

একাকীত্বের ভাষা

২৭ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:৩২

একাকীত্বের একটি ভাষা আছে। এ ভাষা আমি রপ্ত করেছিলাম শৈশবে। বৃক্ষ,
লতাগুল্ম ও ঝোপের ভেতর থেকে রোদ্দুরে ও চন্দ্রিমায় এক অজানা শব্দের ঘ্রাণ
উঠে আসতো, এসবই আমি জেনেছিলাম শৈশবে।

নানা রঙের ফড়িং আর ঘুঘুদের চলাফেরা আমি জেনেছিলাম। ঘাস ও নানা
ফসলের ঘ্রাণ আমাকে সনাক্ত করতে শিখিয়েছিল তাদের ভিন্নতা।ডাংগুলি
খেলবার বয়স পর্যন্ত এই অসাধারণ...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে

দুর্বোধ্য সবই ঠেকে

২৬ শে জানুয়ারি, ২০১১ ভোর ৫:৩৯

আড়ষ্টতা যতখানি জেঁকে বসলো। ততখানি দ্রুত শ্বাস ত্রাস ছিল পশ্চাতে।
কোথাও কোথাও এখনো অচলায়তন পৌরাণিক বিহঙ্গের মতো ওড়ে। যতই কমল মজুমদার বলুন,'গরীবদের ছায়া শ্বেতপাথরে পড়ে না।'তথাপি গরীবের জন্য আঁটা সতত বৈভবের ঠিকানা।

অনৈসর্গিক ছায়াগুলো সহগামী বিভ্রমের অনুগামী হলে সৌর নিয়ন্ত্রণ নস্যাৎ করে পতঙ্গেরা ঝাঁক বেঁধে পরিযায়ী হয়। কুণ্ঠিত জিহ্বার লালা ছুঁয়ে যায়...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

এটা আঁতেলদের ঘরোয়া বাজার

২৩ শে জানুয়ারি, ২০১১ রাত ৩:৪৭

কৃষ্ণচূড়া দলিত হতে দেখে আমি যখন পা বাড়ালাম তখন চাঁদ নেমে গেছে পর্বতের পাশে। কৃষ্ণাঙ্গ তরুণেরা দেয়াল হয়ে দাঁড়ালে আমার পা জিরো মোশনে। ওরা বললো আর নয়,এটা আঁতেলদের ঘরোয়া বাজার।

কাউবয় টুপিগুলো ভেজা চুল ঢেকে ফেললে আমি হিংস্রতার রেখাগুলো পড়তে পারিনি। তবে আমি ক্রোধের ফোঁসানি টের পাচ্ছিলাম। হৃদয় ও মস্তিষ্কের বাইরে...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

শুশ্রুষার জন্য প্রার্থনা

১১ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৩৯

আহত মুমূর্ষু ও
চলৎশক্তিহীন
আমার প্রতিটি মুহূর্ত।
গোপন রক্তক্ষরণে প্রায় নিশ্চিত মৃত্যুময়তার ঘেরাটোপে
এন্টিসেপটিক ও এয়ারফ্রেশনার ছড়ানো বেডের পাশে
আমার সকল অসহায়ত্ব স্থবির দাঁড়িয়ে...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে



    পরের পাতা >> ›
মোট সময় লেগেছে ০.১০৫৯ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ১৮২টি
  • মন্তব্য করেছেন: ২১৮০টি
  • মন্তব্য পেয়েছেন: ২৭৩০টি
  • ব্লগ লিখেছেন:  ২ বছর ৭ মাস
  • ব্লগটি মোট  ৩৭০১১ বার দেখা হয়েছে

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই