আমার প্রিয় পোস্ট
- টাকা পয়সার দরকার তাহলে আসুন ইনকাম শুরু করি সবাই মিলে - সুলতান ব্লগস
- একুশের বইমেলায় কবি তমিজ উদদীন লোদীর নতুন কবিতার বই - শাইকী রীয়ানন
- কাল এইভাবেই ভারতীয় কুমিরদের বাংলাদেশী টাইগাররা শিকার করবে ইনশাহআল্লাহ। - হাসান মোহাম্মাদ
- অনলাইনে লাইভ ক্রিকেট.............. - ১৪
- মনসুর আল হাল্লাজ'র কবিতা - আইহনের স্ত্রী
- ইন্টারনেট এর গতি বৃদ্ধি করার কিছু সহজ ও কার্যকরি উপায় !!! - জােহদা খাতুন
- ডলার কামানো কি এতই সোজা সাইন আপ করলেই ২৫$ কতুটুকু সত্য?? - মাসুদ চৌধুরী
- আমার জীবনের প্রথম অনলাইন ইনকাম ( ২২৫০ টাকা মাত্র ) ২য় পর্ব - খন্দ.লিমন
- ফ্রিল্যাসং ডাটা এন্টি করে টাকা আয় করুন (পর্ব-১) - গাজী সাইফুিদ্দন
- ভেষজগুণে সমৃদ্ধ মিষ্টি গাছ স্টিভিয়া: ডায়াবেটিস রোগীদের জন্য সৃষ্টিকর্তার অনন্য উপহার - আজাদ আল্-আমীন
- একজন আমেরিকান এঞ্জেলা কলিন, ইসলাম গ্রহন করলেন, - জিয়াউল হক
- শুধুমাত্র একটি সিরিয়াল কি দিয়েই উইন্ডোজ সেভেন কে জেনুইন করাঃ - সুফিয়ান আহমেদ
- আজকে আবার তামিম ঝড় শুরূ হল দেখুন অনলাইনে - রবি০১৯
- বাংলাদেশে বিদ্যুৎকেন্দ্র বসানোর সর্বদলীয় তালিকা আতাউস সামাদ - াহো
- সবচেয়ে বেশি অস্কার নমিনেশন পাওয়া অভিনেতা-অভিনেত্রীরা [১৯৮০ পর্যন্ত] - মুম রহমান
- বাংলায় মেইল লিখুন এবার Gmail এ সরাসরি - কাকতারু্য়া
- বাংলা উইকিপিডিয়া-তে কাজ করার জন্য প্রয়োজনীয় সব সফটঅয়্যার এক পাতায়। তবুও দয়া করে বাংলা উইকি তে কাজ করুন। - সাদাচোখ
- হাতুড়ে মুক্তগদ্য... - বৃত্তবন্দী
- সোনা-মোড়া কথাশিল্প : শহীদুল জহির / হাসান আজিজুল হক - ফকির ইলিয়াস
- বানানহীন - কালিদাস কবিয়াল
- নিউইয়র্কে এবিসি কনভেনশন ও সাহিত্য-সংস্কৃতির অভিবাস - ফকির ইলিয়াস
- Microsoft Word এর বিভিন্ন টিপস এখন অনলাইনে - মাহফুজইসি
- গ্যাস ব্লক ইজারা: এবার সাগর লুটের লাগলো ধুম - দিনমজুর
- সাহিত্যে কর্ষিত উত্তরাধিকার : লন্ডন থেকে সিলেট অথবা সিলেট থেকে লন্ডন-৬ষ্ঠ পর্ব - ফকির ইলিয়াস
- আমেরিকার সাম্প্রতিক কবিতাঃঅন্তর্মুখী বোধের জগত - তমিজ উদ্দীন লোদী
- দুটি চতুর্দশপদী - তমিজ উদ্দীন লোদী
- ঈশ্বর, ধর্ম, নাস্তিকতা - সার্কিট
দু'টি কবিতা
০৯ ই অক্টোবর, ২০০৯ সকাল ৭:৫৪
উদ্বন্ধনে উড়ে যায়
(ধর্ষিতার ভিডিও ছবি ধারণের খবর স্মরণে রেখে)
চলো যাই,অলীক ধাঙড়।ফেলে আসি চাঁদ পোড়া ছাই।
ধাতব ধাতকী,বেতফল,কৃষ্ণচূড়া অথবা কদম
মলোটেভ ককটেলে,কেরোসিন ঢেলে ঢেলে এসোনা পোড়াই।
কে বলে বিদগ্ধ,বৃত্তাবদ্ধ,চারপাশ দূষণ বিষম।
থাকনা ওজর সব।চলো যাই অলীক ধাঙড়।ফেলে আসি শব।
পরিযায়ী পাখিগুলো ধরে এনে ছিঁড়ে ফেলি সোনালী পালক
ছিঁড়ে ফেলি কিশোরীর বেনী জ্বলজ্বলে অবয়ব
লজ্জার ঝলক পিষে এসো খেয়ে ফেলি নাক ও নোলক।
প্রয়োজনে ছিঁড়ে ফেলি সদ্য কলি জেগে ওঠা গোপন রেশম
চেটেপুটে খেয়ে ফেলি আধোজাগা স্বেদ ও বিস্ময়
খেয়ে ফেলি হাড়মাংশ ভ্যাবাচ্যাকা বিগত শরম
দেখো,ভেঙেচুরে একদিন আমরাই এনে দেবো জয়।
যদিও আবেগঘন কিশোরীরা নিতান্তই বোকাসোকা হয়
উদ্বন্ধনে উড়ে যায়-জানেনাতো খামাকা বিলয়।
মৌন বাড়িগুলো
আগুনকে সামাল দিতে দিতে আগুনও অঙ্গার
আমাদের দিনগুলো অপর্যাপ্ত ক্ষুধায় রচিত
তবু অহেতুক ঢিল ছুটে আসে জানালার কাচ লক্ষ করে।
কাচ গুঁড়ো গুঁড়ো হয়-বাতাসের অফুরন্ত খেলা
বদগন্ধসহ এসে ঢোকে এয়ারফ্রেশনার ধোয়া
হাওয়ার ভেতর।
দোলাচল দ্বিধাদ্বন্দ্ব মেখে
মৌন বাড়িগুলো অবশেষে কোলাহল শেখে।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: আপনাকেও শুভেচ্ছা।
হাসান মাহবুব বলেছেন:
ভালো লাগলো।
লেখক বলেছেন: ধন্যবাদ কবি।
শাওন৩৫০৪ বলেছেন:
অসাধারন হৈছে কবিতা....
লেখক বলেছেন: ধন্যবাদ!
সুমিন শাওন বলেছেন:
দেখো,ভেঙেচুরে একদিন আমরাই এনে দেবো জয়।'''''''''
কবি ,,,,,,,,,আপনার কবিতা বারবার পড়তে হয়,,,,,,যত পাঠ তত স্বাদ,,
লেখক বলেছেন: ধন্যবাদ কবি!
ভালো থাকুন,সৃষ্টিমুখর থাকুন।
হুমায়রা হারুন বলেছেন:
অসম্ভব সুন্দর।
লেখক বলেছেন: ধন্যবাদ কবি।
বহালো থাকুন,নিরন্তর।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















অনেক শুভেচ্ছা।