আমার প্রিয় পোস্ট

অন্তঃশীল

২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪০

শেয়ারঃ
0 0 0


(কবি ফকির ইলিয়াস সুহৃদবরেষু)

ঘনায়ে এলে কৃষ্ণ-কালো অন্ধকার
আমি সরীসৃপের মতো ঘষটে ঘষটে পালাতে থাকি
অরণ্যের মতো জনারণ্যের ফাঁকফোকর দিয়ে।

আমি তারামাছের মতো কিংবা শুশুকের মতো
ডুব সাঁতারে কাটিয়ে দিই বেলা
ঢেউয়ের ভেতর সূর্য নেমে এলে
বাস্তব ও অলৌকিক একটি সেতু অন্তঃশীল হয়ে ওঠে।

বেলাবেলি স্বতঃস্ফুর্ত মনস্তত্ত্ব বৃক্ষের ছদ্মবেশে
চেতনাকে ছুঁয়ে গেলে
সপ্রতিভ কিংবা সংবেদী বৃষ্টির মতো
আমি খুলে ফেলি স্বপ্ন কিংবা স্বপ্নভঙ্গের ডায়েরী।


 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪৬
হোদল রাজা বলেছেন: কবিতা বুঝতে পারার ফাইননেস আমার নাই। তারপরও বলবো দারুন!
২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ!
ভালো থাকুন নিরবধি।

২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ কবি।
ভালো থাকুন,নিরন্তর।

৩. ২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:০৫
সুমিন শাওন বলেছেন: ভীষন ছূঁয়ে গেলো এ সৃষ্টিখানি,
এক গূণী মহানের জন্য আরেক মহতের উৎসর্গ,,,,,,,,

দই কবি'র জনের জন্যই মঙ্গল প্রার্থনা,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:১৯

লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ কবি।
ভালো থাকুন,নিয়ত।

৪. ২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:১৭
শাহনাজ সুলতানা বলেছেন: কবি!
ইলিয়াস ভাইকে উৎসর্গ করা কবিতাটি বেশ ভালো লাগল।
আপনাকে শুভেচ্ছা।

ভালো থাকুন।
২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:২১

লেখক বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা কবি।
ভালো থাকুন,নিরন্তর।

৫. ২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩৫
নীপা দাশগুপ্ত বলেছেন: কবি ফকির ইলিয়াসকে উৎসর্গ করা কবিতাটি
খুব ভালো লাগল।
শুভেচ্ছা ।
২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ!
আপনাকেও শুভেচ্ছা।

৬. ২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩৯
মাশরুর মিনহাজ বলেছেন: একটি ভিন্নমেজাজের কবিতা ।
সিদ্ধহস্ত কবির জয় হোক ।
২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৪৩

লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ!
ভালো থাকুন,নিয়ত।

৭. ২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৪৪
জলসাধক বলেছেন: খুব ভালো লাগলো, কবি
২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫৪

লেখক বলেছেন: অজস্র ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন,নিয়ত।

৮. ২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৪৮
শ্রীমরম বলেছেন: ডুব সাঁতারে কাটিয়ে দিই বেলা ডুব সাঁতারে কাটিয়ে দিই বেলা ডুব সাঁতারে কাটিয়ে দিই বেলা

জটিল জীবনের আখ্যান
২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫৫

লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ!
ভালো থাকুন,নিরবধি।

৯. ২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫২
কবিরকস বলেছেন: আমি তারামাছের মতো কিংবা শুশুকের মতো
ডুব সাঁতারে কাটিয়ে দিই বেলা
ঢেউয়ের ভেতর সূর্য নেমে এলে
বাস্তব ও অলৌকিক একটি সেতু অন্তঃশীল হয়ে ওঠে।


কবিকে শুভেচ্ছা!
২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫৫

লেখক বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা।

১০. ২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫৬
রামীম গিফরান বলেছেন: বেলাবেলি স্বতঃস্ফুর্ত মনস্তত্ত্ব বৃক্ষের ছদ্মবেশে চেতনাকে ছুঁয়ে গেলে সপ্রতিভ কিংবা সংবেদী বৃষ্টির মতো

মনছোঁয়া পংক্তিমালা
২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:০১

লেখক বলেছেন: ধন্যবাদ!
আপনাদের মন্তব্যে খুব ভালো লাগছে।
ভালো লাগছে সমকালীন কবিতার অন্যতম উল্লেখযোগ্য কবি ফকির ইলিয়াসকে কবিতাটি উৎসর্গ করতে পেরে।

ভালো থাকুন আপনি,সুন্দর থাকুন।

১১. ২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:০২
শাইকী রীয়ানন বলেছেন: একখন্ড জোসনার আলোক ছড়ানো কবিতা
২৮ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৬:১৯

লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে।

১২. ২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:৫৭
ফকির ইলিয়াস বলেছেন: কবি ,
আমি খুবই সামান্য মানুষ।
আপনার আন্তরিকতা আজীবন
মনে থাকবে।
শুভেচ্ছা
২৮ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৬:২৯

লেখক বলেছেন: কী যে বলেন কবি!
একজন কবিকে মূল্যায়ন করা কি এতো সহজ?
একজন কবি তো শুধুমাত্র কবি নয় একজন সৃষ্টিশীল মানুষ।
আপনার সৃষ্টিশীলতা সতত বহমান,এই বহমান সৃষ্টিশীলতার প্রতি সামান্য শ্রদ্ধার্ঘ এটি।

ভালো থাকুন এবং সৃষ্টিশীল থাকুন।

১৩. ২৮ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৬:৫৯
আবু মকসুদ বলেছেন:
কবি ফকির ইলিয়াস আমার একজন অতি প্রিয় মানুষ। জীবনের পদে পদে তাঁর কাছে শুধু ঋণই করে গেলাম! কিছু মানুষ আছেন যারা বুকে সমুদ্র ধারণ করেন, ফকির ইলিয়াস তেমনি একজন মানুষ সমুদ্রের বিশালতায়ই যাকে শুধু পরিমাপ করা যায়।
২৮ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৭:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ কবি!

১৪. ২৮ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:২৪
আহমদ ময়েজ বলেছেন: আমি খুলে ফেলি স্বপ্ন কিংবা স্বপ্নভঙ্গের ডায়েরী।

প্রিয় কবিকে উৎসর্গকৃত কবিতা পাঠ হলো - কিছু মুগ্ধতা লেগে রবে অনেক্ষণ।
শেষের চরণটি বার বার পড়তে ইচ্ছে করছে -

আমি খুলে ফেলি স্বপ্ন কিংবা স্বপ্নভঙ্গের ডায়েরী।
আমি খুলে ফেলি স্বপ্ন কিংবা স্বপ্নভঙ্গের ডায়েরী।
আমি খুলে ফেলি স্বপ্ন কিংবা স্বপ্নভঙ্গের ডায়েরী।
২৮ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ কবি।
ভালো থাকুন,নিয়ত।

১৫. ২৮ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৩
কাইয়ুম আবদুল্লাহ বলেছেন: প্রিয় কবিদের পারস্পরিক মূল্যায়ন দারুণ সুখকর। কবিতাটিও অসাধারণ।
ভালো থাকুন কবি।
২৮ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১০

লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ কবি।
ভালো থাকুন,নিরন্তর।

১৬. ০৬ ই মার্চ, ২০১০ সকাল ৮:৫৮
আহসান জামান বলেছেন: চমৎকার কবিতা, ভিন্ন ধারার বিজ্ঞতা।

 

মোট সময় লেগেছে ১.০২৬৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই