ওই বাগানের পত্র,পুষ্প ও শ্বসনের দৃশ্য ভাবতে ভাবতে আমার শুধু
তোমার কথাই মনে হয়।কী আশ্চর্য,ওই পত্র পুষ্প ও সৌন্দর্যের প্ররোচনাও
তোমাকে আটকাতে পারেনি।মনে পড়ে,রহস্যময় বাগানে গড়িয়ে নামতো
চান্দ্র-লাভা,জ্যোৎস্নার তরল।
বিয়োজিত পত্র-পল্লব অলৌকিক শ্যামা আর ধ্যানমগ্ন ফেরেশতাদের স্তব
আর সুরের জৌলুস থেকে তুমি বেপরোয়া বেরিয়ে এলে এই দীর্ণ জীর্ণ
দারিদ্র্যপীড়িত পৃথিবীর রুক্ষ ধূসর মাটিতে।আর দেখো,তোমার প্ররোচনায়
আমিও দ্রব হয়ে মোম হয়ে গলে যেতে থাকলাম।রমণী ও নিষিদ্ধের এ কেমন অলঙ্ঘ্য টান!নক্ষত্রের চাঁদের চির বসন্তের হাওয়ার সৌরভের সমস্ত
আকর্ষণ পেছনে ফেলে তোমার নির্বোধ সমর্পণের অনুগামী হতে হতে আমিও রুখো তাতানো পাথরপ্রতিম পৃথিবীর নানা প্রান্ত স্পর্শ করে যাচ্ছি।
হ্যাঁ,তিনভাগ জল আর একভাগ স্থল ঘেরা এই গ্রহটির নামই পৃথিবী।তবে
পৃথিবী কোনো সুখকর গ্রহ নয়।সূর্য থেকে ছিটকে আসা সূর্যাংশ মাত্র। একদা সূর্যেরই প্রতাপ ছিল,ছিল কালো আগুনের দাউ দাউ।ছিল মেঘের
ভেতরের হিসহিসে ক্রোধ।ক্রমশ শীতল হয়ে আসা পৃথিবীপৃষ্ঠ এখন পশুদের চারণভূমি।গজিয়ে উঠছে তৃণ,বৃক্ষ ও অরণ্য।সমুদ্রের গর্জন ও রোদন।দেখো,বজ্র,বিদ্যুৎ,ঝড় ও বৃষ্টির অজস্রতায় ভেসে যাওয়া এই গ্রহে
প্রথম মানব ও মানবীর পদছাপ।
পৃথিবীকে মানুষের বাসযোগ্য করার এই সূচনায় এসো নতজানু হই।এসো
তোমার কোমল মসৃণ হাত রাখো এই গ্রানাইট পাথরে।এসো এই ধূ ধূ প্রান্তরে আগুনসম এই বালির ওপর হাঁটু গেড়ে বসি।এসো সৃষ্টির প্রণোদনায় আমরা এই খোলা আকাশের নিচে প্রকৃতির স্বভাবের সাথে মিশে যাই।
আলোচিত ব্লগ
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
আমরা এমন কেন?
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।