কল্পনাকে আটকে দিয়েছিলে
নাকি অবসাদে ভরা এলোমেলো পা-কে থমকে দিয়েছিলে দরজার ওপারে
না হলে
এই ইতস্তত বৃষ্টি আর বিস্ফোরণের পর যে শব দেহটি পড়েছিল চাতালে
তার সহগামী হতে পারতে তুমিও।
ইতোমধ্যে সারা শহরটাই যেন ফুলের গালচে পাতা
কালো পোষাকের আড়ালে নিঃশব্দ কান্নার ধ্বনি
অন্ত্যেষ্টিযাত্রার জন্য প্রস্তুতি শেষে পা বাড়িয়ে দিয়েছে জনতার ঢল
যেন আরেকবার পুষ্পবৃষ্টি হবে।
গোচারণভূমির ঘাসগুলো মেটে ও হলদে হতে হতে বিবর্ণ
পৈশাচিক পা মাড়িয়ে যাচ্ছে চারাগাছ
উর্ধ্বশ্বাসে পালাচ্ছে জীবিতেরা বনভূমির দিকে। শংকিত ও বিস্রস্ত।
আমাদের মস্তিস্ক ফেটে হলুদাভ তরল গড়িয়ে যাচ্ছে
জীবিতেরা একেকটি শবদেহ
স্থাণুবৎ পড়ে আছে পাথরে খোদাই করা ভাস্কর্যের মতো।
আমাদের বীরগাথা আমাদের অর্জনসমূহ দৌড়চ্ছে ত্রাসে ও সন্ত্রাসে
কখন জানি এইসবও মনুমেন্ট হবে।
আলোচিত ব্লগ
পাখি মন

রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন
বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।