প্রবাসী ব্যাচেলরদের জন্য অতি সরল রেসিপি

০৯ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:০১

শেয়ারঃ
0 3 0

এই রান্নার জন্য অবশ্যই ব্যাচেলর এবং প্রবাসী হইতে হবে। এই দুই গুন (বা দোষ) থাকলে আল্লাহর নাম নিয়া শুরু কইরা দেন।

প্রথমে এক কেজি গরুর মাংস (হাড় ছাড়া) নেন। ব্যাচেলর আর প্রবাসী হইলে কুরবানির গোশত কপালে নাই, তাই দোকানের মাংসেই চলব। ফ্রিজে থাকলে কতক্ষন ফালায় রাইখা বরফ দুর করেন। এরপর মনের সব রাগ গোশতের উপর ঢাইলা ইচ্ছা মত টুকরা টুকরা করেন X(( যত বেশি রাগ, তত ছোট টুকরা।

এরপর মাংসের টুকরা একটা বড় বাটিতে (কড়াই, পাতিল যা আছে একটা হইলেই হবে) নেন। এইবার ঘরে যা মসলা আছে সব নিয়া আসেন। যা নাই তা নিয়া চিন্তার কিছু নাই। ব্যাচেলারের ঘরে বেশি কিছু থাকবো না, এইটাই নিয়ম। আদা, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গরম মসলা যা আছে একটু একটু কইরা দিয়া দেন। যা নাই বাদ, কিছু কম বেশি দিলে আসে যায় না। এই বার লবন দেন - লবন একটু সাবধানে দিয়েন, এইটা কমবেশি হইলে খাইতে ঝামেলা হইয়া যাইতে পারে। এইবার ভিনেগার দেন ২-৩ টেবিল চামচ। এরপরে সয়াসস থাকলে সয়াসস দেন ১-২ টেবিল চামচ। এরপরে একটু টক দই দেন। এইবার মাইখা রাইখা দেন দুই ঘন্টা। এর মধ্যে স্টুডেন্টরা পরীক্ষার পড়া পড়েন, অন্যরা ব্লগে ঘুরাঘুরি করেন।

এরপরে এইটারে চুলার উপরে বসান। চুলা অন করতে ভুইলেন না। পানি দেওয়া লাগবো না, গরুর মাংস থেইকা বহুত পানি বাইর হইবো। গরু খুব অভিজ্ঞ না হইলে ৪৫ মিনিটেই সিদ্ধ হইয়া যাইবো। না হইলে আরো কতক্ষণ রাখেন। এরপর ফ্রাই প্যানে তেল ঢালেন। তেল একটু গরম হইলে পেয়াজ কুচি দেন। পেয়াজ কিছুক্ষন নাড়াচাড়া কইরা, মাংস ঝোল সহ ঢাইলা দেন। মাংস একটু নাড়াচাড়া করেন। একটু চিনি দিতে পারেন। সুইট এন্ড সোর একটা টেস্ট আসবো। এরপরে ঢাইকা রাখেন পাচ মিনিট। রান্না শেষ, চুলা বন্ধ।

ব্যাচেলর মানুষ, পরিবেশনের কোন চিন্তা নাই। যতদুর পারেন খান। বাকিটা প্লাস্টিকের বাটিতে ভইরা রাইখা দেন, পরে খাইতে পারবেন।

 

সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০০৯ সকাল ১০:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:০৯
রাশেদ বলেছেন: পছন্দ হইচে রেসিপি। থ্যাঙ্কু। :D
০৯ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:১৩

লেখক বলেছেন: আপনারেও থ্যাণ্কু। আজকে এইটাই রান্না করছি। আমার ঈদের ডিশ।

২. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:০৯
বিষাক্ত মানুষ বলেছেন: আপনার উপ্রে খোদার অশেষ নেকি নাজিল হোক ...
০৯ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:১৪

লেখক বলেছেন: আমিন!!

ভাইগো দুই চাইর টুকা কুরবানির গোশত যদি নাজিল হইতো :(

৩. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:১০
কঁাকন বলেছেন: এই রেসিপি দিয়া খাসি রান্না করা যাবে?
০৯ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:১৫

লেখক বলেছেন: ব্যাচেলর হইলে খাসি কেন, ভেড়া, উট, মহিষ সব রান্না করতে পারবেন।

আপা আপনে কি দেশে আছেন? আপনাগো জন্য তো এই রেসিপি না। এইটা কপাল পোড়া গো রেসিপি।

০৯ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৫১

লেখক বলেছেন: এইবার সিরিয়াস আনসার দেই। আমি এই রেসিপিতে খাসি ট্রাই করি নাই। জাস্ট গরু রান্না করলাম। কিন্তু খাসিও হওয়ার কথা।

৪. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:১৩
নিবিড় বলেছেন: জটিল রেসিপি.........।কামের জিনিস...কিন্তু পানি ছাড়া বসাইয়া দিলে হবে তো??বুজলাম না..।একটু তরজমা করে দেন
০৯ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:১৮

লেখক বলেছেন: পানি ছাড়াই হবে। গরুর মাংস থেইকা প্রচুর পানি এমনেই বাইর হয়। আর এইখানে টক দই, ভিনেগার, সয়াসস মিলাও লিকুইড হবে ভালোই। সিদ্ধ হইতে যদি খুব বেশি সময় লাগে, তা হইলে একটু পানি লাগতে পারে, না হয় লাগবে না।

৫. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:২০
নিবিড় বলেছেন: হুমমম
আপনের রান্নাটার চেহারাটা খুব ভালো হইসে.........খাইবাম চাই
০৯ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:২২

লেখক বলেছেন: অতি সরল রেসিপি। রান্না কইরা ফেলো সাহস কইরা।

৬. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:২১
আবুল বাহার বলেছেন: ঠিকাছে রেসিপিটা রইখ্যা আইজকার ডিশটা পাঠাইয়া দেন :):)

বহুত নেকি পাইবেন.........
০৯ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:২৪

লেখক বলেছেন: ঘ্রানে অর্ধ ভোজন হইলে দেখাও অর্ধ ভোজন। পুরা রেসিপি, আর অর্ধেক খাওয়ায় দিলাম। বহুত নেকির অর্ধেক পাইলেও আমার চলব :) :)

৭. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৪৮
টেকনো বলেছেন: আপনার রেসিপি দেখেতো এখনই খিদা লেগে গেছে।
দেখি চেস্টা করে দেখবোনে। আশাকরি এই সহজ রান্না কাজে লাগবে।
এদ মোবারক
০৯ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:২২

লেখক বলেছেন: ঈদ মুবারক।

খাইতে ভালো না লাগলে বুঝবেন ঠিকমতো রান্না হয় নাই;) আমারে আবার দোষ দিয়েন না।

৮. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:১১
নুশেরা বলেছেন: আরে, আতিক তো দেখি দারুন রাঁধিয়ে।

লবণের হিসাবে যাদের সমস্যা তাদের জন্য টিপস। ১ কেজি মাংসের জন্য দেড় চা চামচ লবণ। চা-চামচের মাপ কিন্তু স্ট্রিক্টলি 5ml. তবে টেবিল সল্ট না, খেয়াল করে কুকিং সল্ট নিতে হবে রান্নার জন্য।
০৯ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:২৫

লেখক বলেছেন: হে হে হে।

লবনের টিপসটা জন্য জটিল রকম ধন্যবাদ। আন্দাজমত লবন নতুন রাধিঁয়েদের সবচেয়ে বড় শত্রু। আরে এই আন্দাজ থাকলে তো আমিই রান্নার বই লেখতাম।

৯. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:১৩
দূরন্ত বলেছেন: এইবার ঈদে আমার হিসাব ছিলো এমন:
সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরী হয়। তাই সাধারণত সকালে খাই না। একবারে দুপুরের খাবার খাই। তাহলে ঈদের দিনেও সেই (হিসাব অনুযায়ী ১ বেলা বাদ।)
আর দুপুরে দাওয়াত আছে।
(আরো এক বেলা বাদ হয়ে গেল)
বাকি থাকে আর এক বেলা। এই এক বেলার জন্য আর কি রান্না করবো।
সিকিউরিটি হিসেবে অবশ্য এক কেজি মাংস কিনে রেখেছিলাম। আপনার রেসিপি দেখে আবার রান্নার ইচ্ছাটা মাথাচাড়া দিচ্ছে.....
০৯ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:২৬

লেখক বলেছেন: নিজ দায়িত্বে রান্না করেন। নিজে খান, সবাইরে খাওয়ান।

ঈদ মুবারক।

১০. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:১৯
জ্বিনের বাদশা বলেছেন: আমি নিশ্চিত, আপনার আজকে অনেক সওয়াব হবে ;)
০৯ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:২৭

লেখক বলেছেন: ঠিক কথা। এত ব্লগাররে অর্ধভোজন করাইতাছি, সওয়াব হওয়ারই কথা।

১১. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৩৭
দূরন্ত বলেছেন: আপনাকেও ঈদ মুবারক।
১২. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৩৮
অমাবশ্যার চাঁদ বলেছেন: জ্বিনের বাদশা বলেছেন: আমি নিশ্চিত, আপনার আজকে অনেক সওয়াব হবে ;)

...........সহমত।

রেসিপিটা ভাল লাগল।
০৯ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ আর ঈদ মুবারক।

১৩. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:০২
দেশী পোলা বলেছেন: এই লাইনটা পরে হাসতে হাসতে পেট ধরে গেল
"গরু খুব অভিজ্ঞ না হইলে ৪৫ মিনিটেই সিদ্ধ হইয়া যাইবো"

একবার এই "অভিজ্ঞ" গরুর পাল্লায় পরে প্রেশার কুকার কিনেছিলাম, ওটা যে পরে কত কাজে লেগেছে বলে শেষ করা যাবে না।

ব্যাচেলরদের দেশ ছাড়ার আগে এই রকম কিছু রেসিপি আর সিদ্দিকা কবীর-এর বই মুখস্থ করানো উচিত, বুয়েটের এক্সট্রা ক্রেডিট দিয়ে।
০৯ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:২৬

লেখক বলেছেন: রান্না শিখানো লাগে না। আইসা কয়দিন নুডুলস খাইয়া থাকলে এমনেই রান্না হইব।

১৪. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:২১
~স্বপ্নজয়~ বলেছেন: ভাই, পুরা পাঙ্খা একটা রেছিপি দিছেন :)
০৯ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৩৩

লেখক বলেছেন: পাঙ্খা একটা ঈদ করেন। ঈদ মুবারক :)

১৫. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:২৮
ফজলুল করিম বলেছেন: # ১ #
এরপরে এইটারে চুলার উপরে বসান। চুলা অন করতে ভুইলেন না। পানি দেওয়া লাগবো না, গরুর মাংস থেইকা বহুত পানি বাইর হইবো। গরু খুব অভিজ্ঞ না হইলে ৪৫ মিনিটেই সিদ্ধ হইয়া যাইবো। না হইলে আরো কতক্ষণ রাখেন।

# ২ #
এরপর ফ্রাই প্যানে তেল ঢালেন। তেল একটু গরম হইলে পেয়াজ কুচি দেন। পেয়াজ কিছুক্ষন নাড়াচাড়া কইরা, মাংস ঝোল সহ ঢাইলা দেন।

>>>
১ নং পয়েন্ট এ কি তেল দিতে হবেনা? তেল/পানি ছাড়া সিদ্ধ? তাও আবার ৪৫ মিনিট! ভাই চুলাটা/কড়াই - কোন কম্পানীর/মডেলর?

>>>
৪৫ মি রান্নার পর তেল ! এবং নাড়াচাড়া। পানির নাম গদ্ধও নাই। ছবি দেখে তা মনে হচেছনা।

>>>
আজ আপনার রেসিপি অনুযায়ী রান্না করবো। কাল আবার মতামত জানাবো।

ধন্যবাদ রেসিপির জন্য


০৯ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৩৬

লেখক বলেছেন: আপনার পানি সংক্রান্ত সমস্যার উত্তর চতুর্থ কমেন্টে নিবিড়কে দিয়েছি। দেখে নিন।

রান্নার পরে প্রতিক্রিয়া জানাবেন অবশ্যই।

সংবিধিবব্ধ সতর্কীকরণ:
খাইতে ভালো না লাগলে বুঝবেন ঠিকমতো রান্না হয় নাই ;) আমারে আবার দোষ দিয়েন না।

০৯ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৩৬

লেখক বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক।

১৭. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১১
মুকুট বলেছেন: ধন্যবাদ প্রিয়তে নিলাম! ঈদ মোবারক!!
০৯ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ। শোকেসে স্হান পাইয়া আহলাদিত।

ঈদ মুবারক।

১৮. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:০৮
নিঃসঙ্গ বলেছেন: পছন্দ হইছে রেসিপি ;)


ঈদ মোবারক
০৯ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৩৯

লেখক বলেছেন: পছন্দ হইতেই হইব।

আপনার, আমার মত একলা মানুষদের জন্যই তো এই রেসিপি।
ঈদ মুবারক।

১৯. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৩৮
রাশেদ বলেছেন: লবন দুই কিছিমের নাকি! :|
০৯ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৪১

লেখক বলেছেন: দেশে তো লবন এক কিসিমেরই পাইতাম।

তয় আমার টেবিল সল্ট মানে খাওয়ার সময় আলগা লবনের অভ্যাস আছিল না কোন কালেই। আমার সব লবন কুকিং সল্ট ;)

২০. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৫৩
হাসিব বলেছেন: জিরা বেশি ধনিয়া কম । এইটা না ফলো কর্লে মজাক হৈবে না ।
০৯ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৫৮

লেখক বলেছেন: থ্যাংকু।

আরো যা টিপস আছে দেন, নতুন রাধিঁয়েরা শিখুক তাড়াতাড়ি।

২১. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৫৫
রাশেদ বলেছেন: হুমম... এইটা খেয়াল করি নাই কোনোদিন। লবন লেখা দেখেই কিনতাম। চিনি দুইরকমের দেখছিলাম। :(
০৯ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:০০

লেখক বলেছেন: আমিও লবন কোনদিন দেইখা কিনি নাই। চিনির অনেক রকম আছে - নর্মাল চিনি, কেক-বেকারি আইটেমের চিনি, ডায়াবেটিক চিনি আরো কত।

২২. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৫৯
হাসিব বলেছেন: লবন কয়েক কিসিমের আছে রাশেদ । বড় দুকানগুলাতে পাবা । চিনিও কয়েকপদের আছে । কেক বানানির জিনিসপাতি যেইখানে থাকে সেইগুলার আশে পাশে পাইবা ।
০৯ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:০৬

লেখক বলেছেন: ভাই ব্যাচেলর মানুষ... লবনের আবার রকম কিসের।

২৩. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:০১
অক্ষর বলেছেন: এতো ঝামেলার মদ্ধে যাই না
এক্সপ্রেস পদ্ধতিতে রান্ধি

সব পরিমান মতো নিয়া একসাথে চুলায় বসাইয়া দেই, ব্যাস রান্না শেষ
০৯ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:০৩

লেখক বলেছেন: এইটা কিন্তু এক্সপ্রেসের কাছাকাছি পদ্ধতি। ঈদ তো তাই একটা, দুইটা স্টেশন ধরছে এই আর কি।

২৪. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:০৩
সৌপ্তিক বলেছেন: আমি রান্না কইরা খাই নাই.... কি মজা
০৯ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:০৫

লেখক বলেছেন: বিদেশ আসনের আগে আমিও না...

এইখানে আইসা রান্নায় একটা নন-সার্টিফিকেট ডিগ্রি হইতাছে :(

২৫. ১০ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৩১
টুশকি বলেছেন: এক্কেবারে ফার্স্ট কেলাস রেসিপি হৈছে
১০ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:০৪

লেখক বলেছেন: :) :) :)

২৬. ১০ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:১০
ভাঙ্গা পেন্সিল বলেছেন: আপনে ভালো রাধুনী...কুনো রাধুনী চুলা জ্বালানির কথাটা কয় না...আমার মাংসও সিদ্ধ হয় না...আপনেরে পিলাচ
১০ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:০৫

লেখক বলেছেন: ঠিক কথা। চুলা না জ্বালাইলে সিদ্ধ হইবো কেমনে। :)

২৭. ১০ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:২২
সাঈফ শেরিফ বলেছেন: বাধা কপি দিয়ে গরুর মাংস, চেষ্টা করে দেখতে পারেন। অমৃত।
১০ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:০৮

লেখক বলেছেন: বাধা কপি দিয়ে গরু তো অমৃত। আমার ফেভারিট। পছন্দটা মিলে গেল।

২৮. ১০ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৩২
জংবাহাদুর বলেছেন: ক্যালা দ্যাষে থাকি বইল্যা রানতে পারমু না!! বিদ্যাষে থাকিস তাই দাম বাড়াইছিস তাই মাইলাশ
১০ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১১

লেখক বলেছেন: ভাইরে ঈদে মায়ের হাতে রান্না মিস করলাম। বিদেশে ছাই পাশ রাইন্ধা খাই, তাও চেতেন। দুঃখের কথা কারে কমু। দ্যান মাইলাশই দ্যান। দেশি মাইলাশই খাই :(

২৯. ১২ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৫৫
রাশেদ বলেছেন: লেবেল চেক করলাম, এতোদিন টেবিল সল্ট দিয়ে রান্না করছি। :(
১২ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:০৩

লেখক বলেছেন: যাক কিছু হয় নাই তো, বাঙ্গালির পেট বইলা কথা। লবনে কি করব, ভেজালেই কিছু করতে পারলোনা

৩০. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:৫৯
নিবিড় বলেছেন: আতিক ভাই রেসিপি তো দিলেন কেমন রান্না করলাম বাসায় এসেদেখে গেলেন না ।
১৩ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৩:২৯

লেখক বলেছেন: পরীক্ষা চলতাছে তো :( নাইলে খাওয়ায় অরুচি হয় না কি কোনদিন।

৩১. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৩২
অ্যালন বলেছেন:
প্রবাসী ব্যাচেলরদের জন্য অতি সরল রেসিপি দিয়া যে উপ্কার কর্লেন আচ্কা আমাগো..দোয় করি..আপ্নে যাতে অনেক মুটা এক্টা বউ পান..:|

ভাই লেখা-প্রা আর দিন্কাল কেমন চল্তেছে আপ্নার..?..
১৩ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৩৯

লেখক বলেছেন: এমনে বদ্দোয়া দিলেন :(
মাইনষের উপুকার কর্তে নাই

৩২. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৪১
অ্যালন বলেছেন:
ভাই আপ্নার বিয়েতে দাওয়াত দিয়েন..আমি আশ্তে পার্বো.. ;)
১৩ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৪৭

লেখক বলেছেন: দাওয়াত তো দিমুই। আমার বিয়াতে কিন্তু আমি রান্ধুম না।

৩৩. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:২১
আট আনা বলেছেন: ভাই, বিরিয়ানির রান্নার কোন ব্যাচেলর ভার্সন আছে ? থাকলে এক্টু কইয়েন।
১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৫৬

লেখক বলেছেন: বিরিয়ানি রান্না কঠিন না, অন্তত এই vahrehvah স্টাইলে। ব্যাপার হইলো মসলা লাগে অনেক। যদি মসলা থাকে সমস্যা নাই। না থাকলে বাদ দিতে পারেন কিছু, কিন্তু বিরিয়ানির টেস্ট কইমা যাইবো।

৩৪. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:২৭
রাগিব বলেছেন: তুমি চিটাইঙ্গা পোলা হয়েও ঝাল কম দিয়ে ফেলেছো!! গোস্ত তো দেখি কোর্মার মতো দেখাচ্ছে।

আরো সহজ উপায় হলো, চীনা বা কোরিয়ান গ্রোসারিতে গিয়ে মরিচের পেস্ট কিনে নিবে। ঝাল বাড়াতে হলে দুই তিন চামচ ঢেলে দিবে, লাল রঙ ও হবে, ঝালও বাড়বে। (http://www.huyfong.com/no_frames/oelek.htm )
১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৫৯

লেখক বলেছেন: ভাইয়া ঝাল কমের ব্যাপারটা ইচ্ছাকৃত। আমি মরিচ কম খাই সবসময়ই। চট্টগ্রামের স্ট্যান্ডার্ড ঝাল আমার সহ্য হয় না :(

৩৫. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:২৮
রাগিব বলেছেন: আর অন্য সব ভাই সবের জন্য রান্না বান্নার সহজ সাইট দেখিয়ে দেই ...

http://vahrehvah.com/

এখানে ভিডিও সহকারে ইউটিউবের মাধ্যমে বিভিন্ন রকমের রেসিপি প্রশিক্ষন দেয়া হয়। ইউটিউবের চ্যানেলের সরাসরি লিংক http://www.youtube.com/user/vahchef । তবে ওর সাইটে রেসিপিও ভিডিওর পাশে দেয়া থাকে। ব্যাচেলরদের কাজে লাগবে।
১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:০১

লেখক বলেছেন: এই সাইট টা আসলেই ভালো। অনেক রান্না আছে ভিডিও সহ। কিন্তু রান্নায় এতো মসলা লাগে এটাই সমস্যা :(

ধন্যবাদ।

৩৬. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৩৭
আট আনা বলেছেন: বাহ রে বাহ রাগিব ভাই। ধন্যবাদ।
১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:০২

লেখক বলেছেন: :)

১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:০৩

লেখক বলেছেন: আপনারেও পিলাচ।

৩৮. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:১৬
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
সবই ঠিক আছে এইটা কইতে পারলাম না বইলা দুঃখিত ।

প্রথম সমস্যা, দুই ঘন্টা মসলা মাখায়া ফালায়া রখতে হইলে , খামু কখন :)

দ্বিতীয় সমস্যাটাও সময় সম্পর্কিত ! আমি ভাইজান এক ঘন্টায় মাংস রান্না করি !
১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:২০

লেখক বলেছেন: দুঃখের কিছু নাই। আমিও রেগুলার রান্না এক ঘন্টায়ই করি। ঈদের সময় দেয়া হইছিলো এই রেসিপি। মাঝে মধ্যে ভেরিয়েশন চাইলে করতে পারেন। থ্যাংকু পড়া আর কমেন্ট করার জন্য।

৩৯. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২৭
রাগিব বলেছেন: মসলা লাগে এটা ঠিক। তবে সব রান্নার বেসিক মসলা হলো হলুদ মরিচ ধনে জিরা আদাবাটা রসুনবাটা। প্রাইমারি কালারের মতো। বাকিগুলা রান্নার ঘ্রাণ যোগের জন্য।
৪০. ২০ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৪
প্রলয় হাসান বলেছেন: আমি প্রবাসী ব্যাচেলর। তবে কোরবানীর মাংস দিয়েই কিন্তু রান্না করেছি। সয়াসস, ভিনেগার আর টক দইয়ের রেসিপি দেয়ার জন্য মাইনাস। ব্যাচেলর মানুষ, এইসব কই পামু?X((



আমি এইটা রান্না করছি আপনার রেসিপিতে। তবে টক দইয়ের বদলে ইয়োগহার্ট দিয়েছি। গোস্তের টুকরো খুব ছোট ছোট ছিলো কিন্তু আমার মেজাজ একটুও গরম ছিলো না।:D

আর প্লাস্টিকের বাটিতে না রাখলে কি হবে?;)
০২ রা জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩৫

লেখক বলেছেন: আপনে ভেজাইল্যা প্রবাসী ব্যাচেলর ;) এইজন্যই কোরবানীর গোস্ত দিয়া করছেন।

প্লাস্টিকের বাটিও নাই আপনার। তাইলে পাতিলেই রাইখা দেন।

৪১. ২০ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৬
প্রলয় হাসান বলেছেন: বাড়তি বলতে আমি শুধু পিলড টমেটো পেস্ট দিয়েছি। আর পেয়াজের সাথে গারলিক জিন্জার পেস্ট। রান্না শেষ হবার কিছুক্ষন আগে কয়েকটা কাচা মরিচ উপরে ছিটিয়ে দিয়েছি। অসাধারন স্বাদ হয়েছে আতিকুল ভাই।:)
০২ রা জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩৬

লেখক বলেছেন: ভালো ইম্প্রোভাইজেশন হইছে।

অসাধারন হইছে শুইনা প্রীত হইলাম :)

৪২. ২১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩৪
নিদ্রালু বলেছেন: রেসিপি যাইহোক লেখাটা অসাধারণ হইছে।
এই উইকএন্ডে ট্রাই দিমুনে।

আফনেরে অগ্রীম দাওয়াতও দিয়া রাখলাম।
২৩ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:৫৯

লেখক বলেছেন: রেসিপি যাই হোক বলেন কি!! উপরে তো ইউজার ফিডব্যাক শুদ্ধা আছে।

আপনার দাওয়াত কবুল করা তো কঠিন। যদি রান্না বসাইয়া ঘুমায় যান, তাহলে তো পোড়া তরকারি খাইতে হবে। সাবধানে রান্না কইরেন কিন্তু। দাওয়াতের জন্য থ্যাংকু :)

৪৩. ৩০ শে জানুয়ারি, ২০০৯ রাত ৩:২৫
অনন্ত দিগন্ত বলেছেন: রাইতের বেলা ঘুম হারাম করা পোষ্ট দেখি এইটা ...

দেখলে ক্ষিদা লাগে :(
৩১ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:০৫

লেখক বলেছেন: খালি ঘুম হারামের কথা বললেন, রান্না করার অনুপ্রেরনা পাইলেন এটা বললেন না।

রান্না করেন, নিজে খান, অন্যরে খাওয়ান :)

৪৪. ৩০ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:০৬
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: অনন্ত দিগন্ত বলেছেন: রাইতের বেলা ঘুম হারাম করা পোষ্ট দেখি এইটা ...

দেখলে ক্ষিদা লাগে...:(
৩১ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:০৫

লেখক বলেছেন: লেখক বলেছেন: খালি ঘুম হারামের কথা বললেন, রান্না করার অনুপ্রেরনা পাইলেন এটা বললেন না।

রান্না করেন, নিজে খান, অন্যরে খাওয়ান :)

৪৫. ৩০ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪২
নুভান বলেছেন: আবার জিগায়, জটিল ভাই। আমিতো ভার্সিটির ডর্মিটরিতে থাকতে রীতিমত পার্টি দিয়া ফালাইছি... :D ছবি দেখেন ঃ Click This Link
৩১ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:০৭

লেখক বলেছেন: জব্বর মজায় আছেন মনে হইতাছে। কিছু ফিউশন কুজিনের রেসিপি পোষ্টান। আমরাও পার্টি করি :)

৪৬. ৩০ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫২
নুভান বলেছেন: সহজ একটা রেসিপি কই, মজার জিনিস, কিন্তু খুব ইজিঃ ডিম ভূনা
২ জনের জন্য
উপকরনঃ ১। ৩ টা ডিম
২। ১ টা বড় পিয়াজ ( ৈদেশের পেঁয়াজ বড়ই হয়)
৩। চাইলে ক্যাবেজ ও ক্যা্সিকাম দিতেও পারেন
৪। মরিচ

পদ্ধতিঃ
একটু তেল নিয়ে পেঁয়াজ ভাজা শুরু করেন (ক্যাবেজ ও ক্যা্সিকাম থাকলে তাও)
পেঁয়াজের রং বাদামী হইলে ১ চামচ হলুদের গুড়া, ১ চামচ মরিচের, ১ চামচ কারি পাউডার দেন। দিয়ে নাড়তে থাকেন।
এইবার ডিম ৩ টা ভেঙ্গে ওইটাতে দিয়ে টানা ১০ মিনিট নাড়তে থাকেন, মামলা ডিসমিস।
বেশ স্বাদ লাগে খাইতে। পাশের এক ইউনিভার্সিটির ভাবীর কাছে শিখছিলাম রেসিপিটা :)
৩১ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:১৬

লেখক বলেছেন: এইটা ট্রাই করছি। জটিল হইছে। থ্যাংকু। এমন আর কি কি আছে পোষ্টান। আমরা সিদ্দিকা কবিরের ব্যবসার বারোটা বাজামু :D

৪৭. ৩০ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:২০
ফ্রুলিংক্স বলেছেন: মাংস বালা ফাই। কিন্তু ফ্যাটের জন্য খাওয়া হয় কম :(

লবন কোন ব্যাপার হলো??
লবন টেষ্টের জন্য আমি আছি :)

রান্না করতে ভালোই লাগে কিন্তু পেয়াজ কাটাকাটিতে আমি নাই(চোখ জ্বালাপোড়া করে) :(
৩১ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:১৯

লেখক বলেছেন: এহ। লবন টেস্ট করতে আপনারে ডাকি, আর টেস্ট করতে করতে আপনে সব শেষ কইরা ফালাইবেন। এমন দুই নম্বরী চলব না X(

চুইংগাম চাবাইলে নাকি চোখ জ্বলে না। দেইখেন তো ট্রাই কইরা, আমি অবশ্য শিওর না।

৪৮. ৩০ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩১
প্রলয় হাসান বলেছেন: ঐ, দেখো, আমি কি তাই বলছি নাকি?X((


প্রায়ই আপনার সিসটেমে রান্না করি এখন। ফ্লাটমেটরা খালি আশে পাশে ঘুরা ঘুরি করে কখন রান্না শেষ হবে এই আশায়।:D
৩১ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:২৩

লেখক বলেছেন: ওহ! আমি তো চিন্তা করতাসিলাম আপনার জন্য প্লাস্টিকের বাটি কিনা সহায়তা তহবিল খুলুম নাকি :)

আপনার রান্নার উন্নতি শুইনা একটু চিন্তিত হইলাম। দেখেন বিয়ার পরে রান্নার দায়িত্ব পার্মানেন্টলি আপনার ঘাড়ে চাইপা বসে নাকি :P

৪৯. ৩১ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:২২
রাজর্ষী বলেছেন: দেইখাই খিদা লাইগা গেলো।
৩১ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:২৫

লেখক বলেছেন: তাহইলে আর দেরী কেন মাংসটা মেরিনেট করতে দিয়া আসেন ঝটপট। এরপরে মনের সুখে ব্লগিং :)

৫০. ০১ লা নভেম্বর, ২০০৯ সকাল ৯:৩৮
শাফ্‌ক্বাত বলেছেন: আমি প্রবাসীও নই, ব্যাচেলরও নই। আমার দুই ভাশুর প্রবাসী এবং দেশে আসলে ওনারা আমাদের রান্নায় খুঁত ধরে।
আপনার রেসিপি টাতে কাঁচামৈচ দিলে আমার মনে হয় স্বাদ বাড়বে। আর পিয়াঁজ যদি খোলা-খোলা করে কুচি করেন, সোজাও হবে, খেতে ভালোও লাগবে।
সিদ্দিকা কবীরের বইতে অনেকটা এরকমই একটা রেসিপি আছে যটাকে উনি নাম দিয়েছেন বিফ-চিলি :)
২২ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ পরামর্শের জন্য। এগুলো স্বাদ বাড়াবে বলেই মনে হচ্ছে।

প্রবাসী আর ব্যাচেলর না হলেও নিজে রেধে খেতে হলে সবাই এক। :)

৫১. ২০ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:১৬
মনিরুল হাসান বলেছেন: একটু একটু মসলা মানে কতটুকু? তিন আংগুলের এক চিমটি নাকি এক লবণ চামচ নাকি এক টেবিল চামচ?
৫২. ২৭ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:০৯
megher_kannaa বলেছেন: মজা পাইলাম আপনার রেসিপি পইড়া।
খাইতে ও মজা হওয়ার কথা।

 

মোট সময় লেগেছে ১.৬৯৬১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমাকে নিয়ে বলার খুব বেশি কিছু নাই। বুয়েট থেকে পাস করে আমেরিকা পড়তে আসে অনেকেই। আমি তাদেরই একজন। বাকিটা পাঠক...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ