১ ঘন্টা ব্যাকআপ দেয়, কম্পিউটার চালানোর উপযোগী এ রকম ইউপিএস (আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই)-এর দাম অনেক। অনেকের পক্ষেই এত দাম দিয়ে এটি কেনা সম্ভব নয়। তবে আমি এখন এমন একটি টেকনিক বলব যাতে খুব কম খরচে আপনি লোড শেডিং এর সময় কম্পিউটার চালাতে পারবেন।
এর জন্যে আপনার প্রয়োজন হবে দুটি জিনিস।
১) একটি ইউপিএস যা কম্পিউটারকে ৫/১০ মিনিটের মত ব্যাকআপ দিতে পারে। অনেকদিন এসব কিনিনা তবে ২০০৭ সালে ৪০০০ টাকা দিয়েও এ রকম একটি আইপিএস কিনেছিলাম।
২) একটি ৩০০ ওয়াটের মত লোড নিতে পারে এমন একটি আইপিএস(ইন্সটান্ট পাওয়ার সাপ্লাই)। বাসায় ২ লাইট-২ ফ্যান এমন একটি আইপিএস এ কাজের জন্য যথেষ্ট। ২ ঘণ্টা ব্যাকআপ এরকম একটির দাম পরবে ১৫-২০ হাজার টাকা।
কার্যপ্রণালীঃ
ক) আইপিএসটি যেভাবে বাসায় লাগায় সেভাবে সংযোগ করিয়ে নিন। আইপিএস বিক্রেতারা সাধারণত বাসায় সেট করে দেয়; (তবে কম্পিউটার ব্যবহারের কথা আগেই তাদের বলতে যাবেন না);
খ) আইপিএস-এর আউটপুটে ইউপিএসের ইনপুট প্লাগটি সংযোগ করুন।
গ) ইউপিএস হতে সাধারণভাবে কম্পিউটারের সংযোগ দিন।
অর্থাৎ এদুটি জিনিস সিরিজে সংযুক্ত হল।
আমি দীর্ঘদিন এভাবে ব্যবহার করে আসছি। কম্পিউটার, আইপিএস বা ইউপিএসের কোনো ক্ষতি হয়নি।
আশা করি কেউ উপকৃত হবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



