somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাহবু১৫৪
জীবনে সহজেই কোন কিছু পাবার আশা করাটা বোকামী। অনেক ঘাত প্রতিঘাত পার হয়েই আসতে হয় কাংক্ষিত লক্ষে। এই পথ এত সোজা নয়। অনেক ভুল ভ্রান্তি আছে সেই পথ চলায়। হয়তো আরো অনেক কোথিন হবে সামনের পথ টুকু। তারপর ও হার মেনে নেয়ার পক্ষে আমি নই। জয়ী যে আমাকে হতেই হবে।

আপনার প্রেমিকার রাগের মুহুর্তে কি করে তাকে মানাবেন (১ টি এম১৫৪ পরিবেশনা) B-)

০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইদানিং নাকি প্রেমের বাজার খুব খারাপ চলছে। যারা প্রেম করেন বা করেছেন তাদের ভাষ্যমতে এর থেকে কঠিন কাজ (প্রেমিকার রাগ ভাঙ্গানো) নাকি আর হতে পারে না দুনিয়াতে। কেউ কেউ বলেন তার প্রেমিকাকে মানাতে নাকি অনেক কষ্ট করতে হয়। ১ সপ্তাহ রাগ করে থাকার পর তারপর তাকে নানা ভাবে বুঝিয়ে শুনিয়ে রাগ ভাঙ্গাতে হয়। আবার অনেকে আছেন যারা রাগকে কোন রকম কেয়ার করেন না। যা হবার হবে এই মতে চলেন। তখন দেখা যায় পাক্কা ১ / ২ কিংবা ৩ মাস কথা + দেখা না করে কাটিয়ে দিতে হয়। অনেকে আবার আছেন এমন কোন উপায় বাদ রাখেন না তার প্রেমিকাকে মানানোর জন্য। নানা রকম পদ্ধতি অবলম্বন করেও তারা ব্যর্থ হয়ে যান।

তাহলে আসুন জেনে নেই প্রেমিকার রাগের ধরন আর সেই রাগের পরিস্তিতি বুঝে কি কি পদ্ধতি অবলম্বন করে আপনি সফল হলেও হতে পারেন। যদিও এগুলো সবাই জানেন কিন্তু তারপর ও মাঝে মাঝে ভুল হয়ে যায় অনেকের। তাই আসুন দেখে নেই -

১। প্রেমিকা হাল্কা রাগ দেখালে

এই ক্ষেত্রে প্রেমিকা সাধারণত তেমন রাগের মাথায় থাকে না। একটু বুদ্ধি করে আপনি যদি চলেন তাহলে খুব তারাতারি আপনি তাকে মানাতে পারবেন। তবে মনে রাখতে হবে যে এই রাগের ক্ষেত্রে কখনও তাকে মানাতে বেশি দেরি করতে যাবেন না। কারণ দেরি করলে সেই রাগ থেকে জন্ম নেবে অভিমান।

এই মুহুর্তে আপনি যা করতে পারেন -

•তার সাথে কথা বলতে পারেন ফোনে। প্রথমে যদিও একটু গাইগুই করবে কিন্তু সেটা বেশি সময়ের জন্য নয়।
•ঠান্ডা মাথায় তাকে মানাতে চেষ্টা করুন।
•কোন মতেই রেগে বা উচ্চ স্বরে কথা বলতে যাবেন না সেই সময়।
•অনেকটা স্বাভাবিক হয়ে গেলেও সে চাইবে আপনার থেকে আরো বেশি কিছু। মানে হল সে চাইবে আপনি তাকে আরো মানান। এটা না করলে তার রাগ আবার ঊঠতে পারে।
•যদি সে সময় আপনারা ডেটিং এ থাকেন তাহলে আপনি কিছু সিনেমেটিক দৃষ্য করতে পারেন। যেমন তাকে গোলাপ ফুল উপহার দিতে পারেন বা তার খোপায় পড়িয়ে দিতে পারেন।
•তার চোখে চোখ রেখে হাসির কোন কথা বলতে পারেন। এই সময়টায় সবচেয়ে বেশি উপকারি যদি আপনি তাকে হাসাতে পারেন।


২। মোটামুটি রাগ করলে

এই ক্ষেত্রে আপনাকে বেশ বেগ পেতে হবে। কারণ এটা এমন এক পরিস্তিতি যাতে আপনি একটু ভুল করলে অনেক পস্তাবেন। তাই সাবধানে পথ চলতে হবে আপনাকে। প্রেমিকা সাধারণত এ অবস্থায় বেশ রাগী মুড এ থাকে। অনেক মেয়ে আছে যারা এই অবস্থায় জিনিসপত্র ভাংচুর করে, হাত পা কাটে, ঘুমের বড়ি খায় ইত্যাদি। তাই আপনাকে যা করতে হবে -

•তার রাগ কমতে সময় দিন। এ অবস্থায় কোন মতেই আপনি তার সাথে কথা বা দেখা করবেন না কিছু সময় অবধি। তবে সে দেখা করতে চাইলে ভিন্ন কথা।
•এমন ও হতে পারে সে আপনার সাথে ২/৩ সপ্তাহ কথা নাও বলতে পারে। কিন্তু আপনি বড়জোর তার সাথে ২ দিন এর বেশি কোন মতেই যোগাযোগ না করে থাকবেন না।
•নিজে যদি ভুল করেন তাহলে তা অকপটে স্বীকার করুন।
•তাকে সুন্দর করে ব্যপারটা বলুন। কেন, কি কারনে আপনি এরকম করেছেন তা গুছিয়ে বলুন।
•তার সাথে প্রথমেই ফোন এ কথা না বলে আগে এস এম এস দিন। এমন কোন এস এম এস দিন যাতে তার মন অনেকটা ভাল হয়ে যায়।
•ভুল যদি সে করে থাকে তাহলে সে তা নিজেই স্বীকার করবে তবে অনেক মেয়েরাই তা করে না। এ জন্য আপনি তাকে বিষয়টা ঠান্ডা মাথায় খুলে বলুন।
•সে এস এম এস এর উত্তর না দিলে পর পর বেশ কয়েকটা সুন্দর সুন্দর এস এ এস পাঠান।
•তার সাথে দেখা করার চেষ্টা করুন। কারণ দেখা না করলে এ ক্ষেত্রে তাকে মানাতে কষ্ট হতে পারে।
•মেয়েরা ফুল খুব পছন্দ করে। তাই দেখা করতে যাওয়ার আগে আপনার প্রেমিকার পছন্দের কিছু গিফট কিনে নিয়ে যেতে পারেন। সাথে চকলেট নিতে ভুলবেন না।
•তার সাথে হাসিমুখে কথা বলার চেষ্টা করুন তবে বেশি হাসতে যাবেন না।
•তাকে আপনার অবস্থার কথা বলুন যে আপনি তার সাথে এতদিন যোগাযোগ না করতে পেরে অনেক কষ্টে ছিলেন।
•খুব ভাল হয় যদি প্রকৃতির মাঝে চলে যান। সবুজের ছায়ায় কিংবা নৌকা ভ্রমনে কাছে।


৩। রাগ যদি হয় খুব বেশি

আপনার জন্য এটা লাল সংকেত। এ ক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন যে আপনার উপর শনির আসর পড়বে বা পড়েছে। আপনার প্রেমিকা যদি খুব বেশি রাগী হয় তাহলে সে যা খুশি তাই করতে পারে। আবার যদি খুব বেশি রাগী না হয় তারপর ও কোন নিশ্চয়তা নাই। তাই সাবধান থাকুন যাতে আপনার প্রেমিকা এই অবস্থায় না যায়। এ সময় আপনার যা করা উচিত-
•ভুলেও তার সাথে দেখা করতে যাবেন না।
•ফোন এ কথা বলতে গিয়ে যদি এরকম রাগী হয়ে যায় আর ফোনটা রেখে দেয় আপনি ফোন দেন তাকে।
•ফোন যদি বন্ধ থাকে তাহলে এস এম এস দিয়ে রাখতে পারেন।
•তবে সবচেয়ে ভাল হয় যদি তাকে সময় দেন রাগ কমানোর।
•রাগ কমে গেলে সে আপনাকে এমনিতেই ফোন দেবে। তখন ফোন ধরার সাথে সাথে সরি বলুন খুব মধুর সুরে।
•এ অবস্থায় আপনি কতটা রোমান্টিক তা যাচাই হয়ে যাবে। খুবই রোমান্টিক হওয়ার চেষ্টা করুন এই সময়।
•সে আপনাকে অনেক আজেবাজে কথা বলবে, অনেক দোষ দেবে কিন্তু ভুলেও কোন সাড়াশব্দ করতে যাবেন না। শুধু শুনে যাবেন।
•আপনি যদি ভুল করে থাকেন তাহলে তা মেনে নিন সেই সময়েই। না হলে আপনাকে কঠিন অবস্থার মুখোমুখি হলেও হতে পারে।
•আর যদি ভুলটা তার হয়ে থাকে তাহলেও সেই সময় আপনি আপনার নিজের কাধে দোষ নিয়ে নিন।
•পরে যখন তার রাগ কমবে তখন তার ভুল ধরিয়ে দিন। এতে সে লজ্জিত হবে এবং আপনার কাছে ক্ষমা চাইবে।
•দেখা যদি করেন এই সময়ে তাহলে কোনমতেই তার সাথে রাগ দেখাবেন না।
•তবে এটা ভুলে গেলে চলবে না যে আপনাকে তার রাগ ভাঙ্গানোর জন্য খুব বেশি সময় দেয়া হবে না।
•তাকে যদি পারেন কিছুটা ভালবাসার ছোঁয়া দিয়ে দিন। তবে মাত্রাতিরিক্ত না।
•ভাল হয় যদি কবিতা পারেন বা কোন খ্যাতিমান কবির কবিতা আপনার মুখস্ত থাকে তাহলে সে সময় এটা আপনার কাজে লাগবে।
•নিজের যদি গাড়ি থাকে তবে তাকে নিয়ে লং ড্রাইভ এ যান। এমন কোন যায়গায় যেখানে গেলে সব রাগ দূর হয়ে যাবে।


আর যদি আপনার প্রেমিকার এসব রাগ ব্যপারটাকে আপনি তেমন একটা কেয়ার না করেন তাহলে আপনার জন্য কিছু জটিল ইস্টাইল এর টিপস - B-);)

•রাগারগি করতে চাইলে বলে দিন আপনার এসব করতে ইচ্ছা করছে না।
•বেশি রাগ দেখিয়ে যদি কথা বন্ধ রাখে তাহলে আপনিও বন্ধ রাখুন।
•তার যত দোষ আছে তা সরাসরি জানিয়ে দিন।
•কোন রকম ইমোশনাল ব্লাকমেইল করতে চাইলে পাত্তা দিবেন না।


আজকে এ পর্যন্তই।


বিঃদ্রঃ এটি একটি এম১৫৪ পরিবেশনা। লেখক এর এই লেখার সাথে কারো লেখা মিলে গেলে তা নিতান্তই কাকতাল মাত্র।
২৭টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×