আমার প্রিয় পোস্ট

ভস্ম হই। মৃত্যুর চুমু আমার কপোল ছুঁয়ে যায়। বেঁচে উঠি আবার। নতুন দিনের আশায়। বেঁচে উঠি বারবার।

কে কেমন লেখে?

০৯ ই জুন, ২০০৭ দুপুর ১:১৫

শেয়ারঃ
0 1 0

(সহজ-সরল ইন্টেলেকচুয়াল ফান। সহজভাবে নিলে খুশী হই।)

ছবিতে আমি কতগুলো স্কেচ করেছি। আমাদের ব্লগের বিভিন্ন লেখার চিত্রিত উপস্থাপনা। পুরোটাই আমার অবজারভেশন।

মানুষ লেখে কেন? কিভাবে লেখে? একজন লেখক মূলত কিছু ব্যপার উপস্থাপন বা প্রমান করতে চায় লেখায়। কিভাবে এই ব্যাপারগুলো উপস্থাপন করতে চায় সেটারই একটা দূর্বল প্রয়াশ ছবিটিতে আছে। মানুষ যা প্রমান করতে চায় ছবিতে সেটাকে "আসল ব্যাপার" হিসেবে দেখিয়েছি। আর যে সিদ্ধান্তে উপনীত হয় সেটাকে "সিদ্ধান্ত" হিসেবে দেখিয়েছি। বলাই বাহুল্য "সিদ্ধান্ত" আর "আসল ব্যাপার" এর মধ্যে ফারাক থাকেই। আর সেটাই দেখানো হয়েছে সবুজ তীর চিহ্ন দিয়ে।

প্রথমে দেখা যাচ্ছে সরলরৈখিক লেখা। এখানে লেখক এক বা একাধিক যুক্তি দিয়ে বা ঘটনা ব্যাখ্যা করে তার থেকে সরলরেখা টেনে "আসল ব্যাপার" ব্যাখ্যা করতে চান। সাংবাদিকরা এরকম ঘটনা থেকে প্রমানের ব্যাপার বেশী করেন বলে তাদের মাঝে এধরনের স্টাইল দেখা যায়। আরিফ জেবতিক, হাসান মোরশেদ, মাঝে মাঝে আমি এই ধরনের লেখা লেখি।

তারপর দেখা যাচ্ছে সিঁড়ির মত লেখা। যুক্তির সোপান বেয়ে এধরনের লেখা "আসল ব্যাপার" ব্যাখ্যা করতে চায়। কিন্তু কখনো পারে কখনও পারে না। এধরনের লেখা লিখেন সাদিক মোহাম্মদ আলম, আস্তমেয়ে (সন্ধ্যাবাতি), আনোয়ার সাদাত শিমুল, জামল ভাস্কর, মাঝে মাঝে কৌশিক, আমি এবং আরো অনেকে।

তৃতীয় ধরন হচ্ছে প‌্যাঁচানো লেখা। প‌্যাঁচের ঠেলায় যুক্তি, সিদ্ধান্ত আসল ব্যাপার সব ভজঘট পাকিয়ে চায়। পাঠক কনফিজউড হয়ে পাছা চুলকাতে চুলকাতে চলে যায়। এধরনের লেখা লেখেন সুমন চৌধুরী, জামাল ভাস্কর, মাঝে মাঝে শমিত এবং আরো কেউ কেউ।

চর্তুথ ধরনের লেখা হচ্ছে ছড়ানো ছিটানো। কখনো কখনো সেক্সের মিশেল বা গালাগালি ভরে দেয়া থাকে দৃষ্টিআর্কষনের জন্য। নতুন নতুন ব্লগাররা এধরনের লেখা লেখে লিখতে জানেনা বলে। আর যারা ইচ্ছে করে এধরনের লেখা লেখেন, জাস্ট ফর ফান হয়ত তারা হলেন, কৌশিক, রাগ ইমন ইত্যাদি। (দিদি বিড়ালের লেজে পাড়া পড়ার পর যেমন করে তেমন ফ্যাঁচ করে উঠবেন না প্লীজ)

পঞ্চম ধরনের লেখা লেখা হচ্ছে পাহাড় বেয়ে উঠা লেখা। এধরনের লেখা সাধারন লম্বা হয়, পড়তে গেলে স্মুথলী আগানো যায়। মুহম্মদ জুবায়ের, আনোয়ার সাদাত শিমুল, অমিত আহমেদ এধরনের লেখা লেখেন।

আর কতগুলো লেখা হয় নদীর মতো কলকল ছলছল, ভাসিয়ে নিয়ে যায়। মূল কোন ব্যাপার প্রমানের তাগিদ নেই। জাস্ট এনজয়। বিভিন্ন কবিরা, ভালোবাসার গল্প এভাবে লেখা। কনফুসিয়াস, শমিত এরা এরকম। কিন্তু হিমু মুখফোড়কেও এদলে ফেলে দেয়া যায় রম্যনদীতে ভাসানোর জন্য।

কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কে কেমন লেখে?কে কেমন লেখে?কে কেমন লেখে? কে কেমন লেখে?কে কেমন লেখে? কে কেমন লেখে? কে কেমন লেখে? কে কেমন লেখে? ;
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে । সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০০৭ দুপুর ১:৩৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ০৯ ই জুন, ২০০৭ দুপুর ১:২৩
আরিফ জেবতিক বলেছেন: ঠিক আছে বলেই তো মনে হইলো।
আমার লেখা নিয়ে একটা সমালোচনা করার কথা বলেছিলেন,অপেক্ষায় আছি।তবে সেটা করলে এই ব্লগে দিয়েন না।কোথায় দিবেন?সেটা আপনার মাথাব্যথা।হা:হা:হা:।
৪. ০৯ ই জুন, ২০০৭ দুপুর ১:২৫
এস এম মাহবুব মুর্শেদ বলেছেন: এইটাই সেই সমালোচনা জেবতিকদা। আরেকটু ছিলতে চাইছিলাম। কিন্তু আকলমান্দকে লিয়ে ইশারাহি কাফি। ;)
৫. ০৯ ই জুন, ২০০৭ দুপুর ১:২৭
রাগ ইমন বলেছেন: হা হা হা হা হা ।
আমি কি বিড়াল , সুমন?
এনালাইসিস মজার হয়েছে ।
৭. ০৯ ই জুন, ২০০৭ দুপুর ১:৩৩
রাগ ইমন বলেছেন: এই পোস্টটার একটা বিশ্লেষন করো তো দেখি ।কেন লিখেছি । কি লিখেছি । আকর্ষক উপাদান কি কি ব্যবহার করা হয়েছে ।

তোমার আর আমার ভাবনা গুলো একটু তুলনা করার ইচ্ছা হচ্ছে । অনেকটা "কি বলতে চাই আর কি শোনা গেল " এর পার্থক্য জানার চেষ্টা আর কি ।

অনুরোধ ।
৮. ০৯ ই জুন, ২০০৭ দুপুর ১:৩৪
এস এম মাহবুব মুর্শেদ বলেছেন: দিদি পায় পড়ি ছাইড়া দেন। আর সমালোচনা করুম না।
৯. ০৯ ই জুন, ২০০৭ দুপুর ১:৪৯
রাগ ইমন বলেছেন: কি জ্বালা , রাগ করে বলি নাই তো ! এত ভুল বুঝো কেন? তুমি ভালো এনালাইসিস করো । পড়ে চিন্তা করো । তাই তোমাকে বলা । এটাকে নেগেটিভলি নিচ্ছো কেন !
১০. ০৯ ই জুন, ২০০৭ দুপুর ১:৫২
এস এম মাহবুব মুর্শেদ বলেছেন: ধুরো আপনারে পচাইতে ধরলেই রাইগা যান!
১১. ০৯ ই জুন, ২০০৭ দুপুর ১:৫৪
আরিফ জেবতিক বলেছেন: ও....এইট্টুক!!
আরে আমি যে কেরদানি মাইরা কথা কইতে পারি না,সুজা কয়া দেই,এইটা তো জানিই।
যেটা জানি না,সেইটা কন।
১২. ০৯ ই জুন, ২০০৭ দুপুর ১:৫৪
জ্বিনের বাদশা বলেছেন: ভাল বিশ্লেষণ ... আপনি ভাল সাহিত্য সমালোচক হতে পারবেন ... নাকি অলরেডী
১৩. ০৯ ই জুন, ২০০৭ দুপুর ১:৫৬
রাগ ইমন বলেছেন: এই বার সত্যিই রাগ্লাম । সুমনের কপি সুমন, আমার কোন কথাটায় রাগ প্রকাশ পাইসে বলো । কি কয় না কয় ! আমারে পচাইতে বাকি রাখসে এই ব্লগ ? অত রাগী হইলে তো কবেই চইলা যাইতাম।
এনালাইসিস না দিলে বান মারুম, খাড়া ।

পিছলাইয়া যাইবা কই । ঃ)

সুমন, সিরিয়াসলি , আমি বুঝার চেষ্টা করছি , মাআর মেসেগ ঠিক মত পৌঁছায় কিনা।কমিউনিকেশনের উপর একটা কোর্স অফার এসেছে । সেলফ এসেসমেন্ট করে লেভেল ঠিক করার চেষ্টা করছি ।
১৪. ০৯ ই জুন, ২০০৭ দুপুর ১:৫৭
রাগ ইমন বলেছেন: মাআর মেসেগ = আমার মেসেজ
১৫. ০৯ ই জুন, ২০০৭ দুপুর ১:৫৮
স্পন্জ বব বলেছেন: তার মানে কেউ আসল ব্যাপারটা লিখতে পারে না...

এত টাইম কই পান মাহবুব ভাই... জীবনে ভাল কিছু করার সময় বসে থাকে না...
১৬. ০৯ ই জুন, ২০০৭ দুপুর ২:০৭
এস এম মাহবুব মুর্শেদ বলেছেন: স্পনজ বব, সময় যে বসে থাকে না সেটা মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ। কিন্তু বার বার ভুলে যাই। :|
১৯. ০৯ ই জুন, ২০০৭ দুপুর ২:৩৮
এস এম মাহবুব মুর্শেদ বলেছেন: ওরে শমশের আলম আমার এ ক্ষতি করিসনে। দোহাই লাগে তোদের ৫ দে।
২০. ২৯ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:২৭
রিসাত বলেছেন: ভালৌ,,, কিছু এক্সপেরিয়েন্স নিলাম

 

মোট সময় লেগেছে ০.৯৯২৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার কোন লেখা কোথাও পুন: প্রকাশ করার আগে দয়াকরে যোগাযোগ করবেন। (মুর্শেদ@জিমেইল)
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ