somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর্ষপূর্তি পোস্টঃ কয়েনের আত্মাহুতি

০৭ ই জানুয়ারি, ২০১২ রাত ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেখতে দেখতে একবছর হয়ে গেল। সামুতে আমার দেয়া প্রথম পোস্ট আবার দিলাম। পরীক্ষার কারণে নতুন কিছু লেখা দূরে থাক, নতুন কিছু পড়ার সময় পর্যন্ত পাচ্ছি না
***********************************************
উৎসর্গ- হাসান মাহবুব

১।
মুঠোবদ্ধ হাতের ফাঁক গলে বৃষ্টির পানির মতো চুইয়ে চুইয়ে কয়েন পড়ে যাওয়ার কথা না থাকলেও অসাবধানতার কারণে কিংবা ভাগ্যের কোন অপ্রকাশিত খেলার রুপক হিসেবেই হয়তবা তানবিলের হাত থেকে দু’টাকার দু’টো কয়েন টুং টাং শব্দ করে পড়ে গেল।
মূল সড়কের ঠিক পাশে,শব্দ দূষণের প্রাত্যহিক রুটিন যা অনেকটা সূর্যোদয় কিংবা সূর্যাস্তের মতোই চিরন্তন সত্য হয়ে দাঁড়াচ্ছে সেখানে মামুলি কয়েনের আত্মাহুতির করুণ তবে সুরেলা ঝংকার তানবিলের কানে পৌছায় না। হাতের তালুর স্পর্শ চুম্বন করে থাকা কয়েন যখন অজানা আকর্ষণে স্পর্শ মুক্ত হয়ে গেল তখনও তানবিল অনুভূতিহীন মানুষের ন্যায় আজ সারাদিনের কর্মপন্থা ঠিক করায় ব্যস্ত।
ভাইজান,টাকাগুলা আপনের?
লোকটার মুখের দিকে তাকিয়ে সে কয়েন দু’টো তুলে নেয়।
চার টাকার মূল্য এখনকার বাজারে হারিয়ে যাওয়া মসলিন সুতার মতো হয়ে যাচ্ছে।এক টাকায় চল্লিশ মণ চাল পাওয়ার গল্পের মতো করেই একসময় হয়ত কিংবদন্তী চালু হয়ে যাবে-২০১১ সালেও চার টাকায় এক কাপ চা পাওয়া যেত।মানুষ অবাক বিস্ময়ে ভাববে এটা কিভাবে সম্ভব!
তানবিলের মানিব্যাগ হালকা হয়ে আছে,হালকা কুয়াশা ছড়িয়ে ছিটিয়ে শীতের আগমনী জানান দিয়ে গেলেও তার দেহে কোন ভারী পোশাক নেই। হয়ত শরীরের ভেতরের দুঃখ কষ্ট দিয়ে এমনিতেই ভারী হয়ে থাকা সত্তার অবিরাম ছোটাছুটিতে বাহ্যিক সাজসজ্জার বিতাড়ণের পেছনে নিয়ামক হিসেবে কাজ করছে।
দুঃখ বেঁচে এক কাপ চা পর্যন্ত খাওয়া হয় না। তবে এই চার টাকা দিয়ে এক কাপ চা খাওয়া যেতে পারে কিংবা সিগারেট খাওয়ার অভ্যাস থাকলে একটা গোল্ড লিফ সিগারেট।যে পৃথিবীতে আমাদের বসবাস সেখানে দুঃখের মতো মূল্যবান,আপন জিনিষের দাম নেই-মূল্যবান অথচ মূল্যহীন।পিতল দিয়ে তৈরী দু টাকার কয়েনের যে ক্ষমতা সেটাও নেই আমাদের অলংকারের মতো দুঃখগুলোর।
তৃষার বাড়ির দিকে পা বাড়ায় উদ্দেশ্যহীন চলাফেরার বরপূত্র তানবিল।তাদের বাড়ির সামনে যে চা’র দোকান রয়েছে সেখানে বসে আয়েশ করে এক কাপ চা খাবে বখাটে ছেলের মত করে।
তিন নাম্বার রোডের তিন নাম্বার বাড়ী।চোখ বেধে দিলেও তানবিল পৌছে যাবে সেখানে।ভারী ট্রাফিক পার হতে সমস্যা হলেও দিক চিনতে ভুল হবে না।মূল সড়ক থেকে ধানখেতের আইলের মতো চিকন যে রাস্তাটি চলে গেছে,যার শেষ মাথায় নদী সে রাস্তাটি ধরে এগিয়ে যায় তানবিল।কত সুন্দর সময় একসাথে কাটিয়েছে তারা।দুরন্ত নদীর পাশে শান্ত কিশোরের ন্যায় চুপচাপ বসে থাকা বিশাল সবুজ চত্বরে ছড়িয়ে ছিটিয়ে থাকা বকুল ফুলের পাশে বসে তারা দু’জন দুপুর থেকে সন্ধ্যা হতে দেখেছে।সেই সন্ধ্যা হতে দেখা যে তাদের জীবনে রাত নামিয়ে দিবে কোনদিন কল্পনাও করেনি দু’জন।এমন রাত যে রাতে চাঁদ ওঠে না কখনো,অনুন্নত মহল্লার মতো থাকে ল্যাম্পপোস্ট বিহীন।তৃষার বাবা দেখে ফেলেছিল।কাপুরুষের ন্যায় লেজ না থাকলেও লেজ তুলে সেই যে পালাল আর দু’জনের যোগাযোগ হয়নি।বেকারত্ব,দারিদ্র্তা,কাপুরুষত্ব এই তিনের সম্মিলনে মিলন আর হলো না।

নিরবেই পৌছে যায় তানবিল।দোতালার জানালায় ভারী পর্দা ঝুলছে।
পায়ের উপর পা তুলে বখাটেপনার ভঙ্গি নেয় সে
চা দিতে বলবে এই সময় খেয়াল করল,হাত থেকে কয়েন দু’টো আবার পড়ে গেছে।
নিজেকেই নিজেই যেন বলে,সামান্য কয়েন ধরে রাখতে পারে না,সে আবার মানুষ কী করে ধরে রাখবে?
২৩টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামিলীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে

লিখেছেন রাজীব নুর, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৫



চাঁদগাজী বলেছিলেন,
"যেসব মানুষের ভাবনায় লজিক ও এনালাইটিক্যাল জ্ঞান না থাকে, তারা চারিপাশের বিশ্বকে সঠিকভাবে বুঝতে পারে না, কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সমাজে তাদের অবদান... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

অজানা হুমায়ুন

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২৯

হুমায়ূন আহমেদের অসমাপ্ত গ্রন্থ হলো "নবীজি"। এই বইটি লিখতে শুরু করার পিছনে একটি গল্প আছে। একবার এক বইমেলায় হুমায়ূন আহমেদের সাথে একজন মাওলানার দেখা হলো। মাওলানা সাহেবের বহুদিনের শখ ছিল... ...বাকিটুকু পড়ুন

×