ধূম্র>ধুম>ধুমছে>ধুমাইয়া
০৯ ই জুন, ২০০৭ রাত ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ডিজিটাল জুস প্যাকজের পর ধুমাইয়া আড্ডা কথাটাকে বেশ প্রমোট করেছিল গ্রামীন ফোন। আরও কিছু শব্দকে পিক করেছিল তারা। তখন অনেকেই বলা শুরু করলো এগুলা হলো ডিজুস ভাষা। ভাবখানা এমন, ডিজুস প্যাকেজ আমাদের আস্ত একখানা ভাষা উপহার দিল। আমার ভাগ্য ভাল, এই প্যাকেজের আগে আমি শব্দ সংগ্রহ শুরু করেছিলাম। কিন্তু সবকিছু কি লোকের চোখে পড়ে? তাই মাঝে মাঝে ডিজুস ভাষার কথাটা শুনতে হয়। কর্পোরেটের আসল মজাটাই এখানে। এমনভাবে প্রচার করে যে, সেটা তার না সেটাও তার হয়ে যায়। লোকের মুখ থেকেই এইটা যে তার এটা বলিয়ে তবে সে ছাড়ে। এমন ঘটনা হিংলিশ ভাষার ক্ষেত্রেও ঘটেছিল। ভারতে ইংরেজি হিন্দি মিশিয়ে এক ধরনের নতুন ধরনের ভাষা চালু ছিল প্রায় এইটিজ থেকে। মিডিয়া মোগল রুপার্ট মারডক এই ভাষার জনপ্রিয়তা ও সহজবোধ্যতা দেখে একে তার এশিয়ান টিভিগুলোর সম্প্রচারে কাজে লাগানোর উদ্যোগ নিলেন। অমনি হৈ হৈ রব পড়ে গেল। সাম্রাজ্যবাদ আমাদের ভাষা খাচ্ছে। তোরা নিজেরা যে ভাষা খাচ্ছিলি সেটা টের পাচ্ছিলি না? রুপার্ট বিজনেস করলো তো পান থেকে চুন খসে গেল?
যাই হোক ধুমানো নিয়ে কথা হচ্ছিল। ধুম্র মানে ধোঁয়া। আড্ডার সাথে ধুম্রর সম্পর্ক নাই। ধোঁয়া থাকলে আড্ডা পণ্ড। কিন্তু ধোঁয়া যদি চায়ের কাপ থেকে ওঠে তো কথা নেই। চলতে পারে। চলতি কথায় আমরা বলি, চায়ের কাপে ঝড়। শুকনা কথার আসর। এর একটা মোক্ষম ইংরেজিও আবিস্কৃত হয়েছিল - টি টেবল রেভিউলেশন। সেই ধোঁয়া থেকেই এই ধুমছে> ধুমানো> ধুমাইয়া।
ঠিক কিনা?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ
চলতি পথের গল্পঃ এক ‘মরচুয়ারী’র পথে দেখা কিছু...
...বাকিটুকু পড়ুনআদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন