আমার প্রিয় পোস্ট

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

সন্ধ্যা ৪

২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:১৪

শেয়ারঃ
0 0 0

গভীর হালকা-পলকা বেওয়ারিশ ঘুমগুলো জীবন থেকে লোপাট করে দিয়েছে আমার সকল সকাল। যদি আমি দেখতে চাই কোনো একটিই সকাল, এই রুদ্র পৃথিবীর, তবে রাত্র তারকা সাক্ষী রেখে তাকিয়ে থাকতে হয় কোনো বিদ্যুৎলতার দিকেই। ঘুম আসে না।
সেইরূপ সন্ধ্যাও। গোধূলির আলো, সূর্যের অস্ত, ধূপধুনোর গন্ধ আমার কপালে নাই। তুমি আছো। তোমাকে আমি জীবনের বহু সন্ধ্যার বিনিময়ে দেখি। গোধূলির চেয়ে তোমার মুখশ্রী, ঘন আঁধারের চেয়ে তোমার মৌনতা, ঘণ্টাধ্বনির চেয়ে তোমার আলাপ ভাল লাগে। দিন ও রাত্রির মাঝে দুটি দৈব বাঁক আমি হারিয়ে ফেলেছি।
ঘুম ও ঘোর : মাত্র দুটি শব্দের বিনিময়ে।

 

প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:৪২
ফকির ইলিয়াস বলেছেন: চমৎকার ব্যন্জনা, বুকে লাগে।
৩. ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:০১
শেখ জলিল বলেছেন: ঠিক। মাত্র দুটি শব্দের বিনিময়।
৪. ২৪ শে অক্টোবর, ২০০৭ সকাল ১০:৫৩
মাঠশালা বলেছেন: ৫
আমাকে মৃত ভেবে চলে গেলে অথচ ঘুমিয়ে ছিলাম
৫. ২৪ শে অক্টোবর, ২০০৭ সকাল ১১:১৪
লাল দরজা বলেছেন: দিন ও রাত্রির মাঝে দুটি দৈব বাঁক: ঘুম ও ঘোরা
- আহা
৭. ২৪ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:২২
ফারহান দাউদ বলেছেন: আপনার অনুমতি নিয়ে এই সিরিজটাকে প্রিয় পোস্টে যোগ করে রাখতে চাই।
৮. ২৪ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:২৩
মাহবুব মোর্শেদ বলেছেন: ফকির ইলিয়াস ভাই, মাইধম সাধন,
ধন্যবাদ।
জলিল ভাই,
ধন্যবাদ। অনেক দিন দেখা নাই যে?
জুবেরী,
থ্যাংকস।
ফারহান দাউদ,
সন্ধ্যা যে আরও কতকিছু এটা বুঝতে পেরে এখন সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে। প্রিয় পোস্টে স্থান, সেটা তো খুবই আনন্দের ঘটনা।
৯. ২৪ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:০৫
মুক্তকথা বলেছেন: আমরা যখন ফিরে যাই একা একা
পেছনে বিজন সন্ধ্যা অন্ধকার
অথচ সন্ধ্যা পিছু ডাকে একা একা
পেছনেই থাকে অনতিপ্রকাশভার।

সন্ধ্যা তখন সবিনয়ে প্রকাশিত
সন্ধ্যা তখন সিঁদূরে চিকন দাগ
সন্ধ্যা তখন আবেশে আত্মহারা
সন্ধ্যা তখন আমাদের মাঝে নাই।

তবুতো সন্ধ্যা একলাই কেঁদে ফেরে
তবুও সন্ধ্যা একা একা নামে গাঁয়।
যদিও সন্ধ্যা হাতরায় ফেরে স্মৃতি
ফিরতাম যদি একবার শৈশবে।
১০. ২৪ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:০১
মাহবুব মোর্শেদ বলেছেন: মুক্তকথা,
ভাল লাগলো। থ্যাংকস।
১১. ২৫ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৫২
জুবেরী বলেছেন: "দিন ও রাত্রির মাঝে দুটি দৈব বাঁক আমি হারিয়ে ফেলেছি।ঘুম ও ঘোর : মাত্র দুটি শব্দের বিনিময়ে।"

অসাধারন ৫
১২. ২৫ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৪৩
মাহবুব মোর্শেদ বলেছেন: জুবেরী,
অনেক ধন্যবাদ।
১৩. ২৭ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৩৭
সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: 'দিন ও রাত্রির মাঝে দুটি দৈব বাঁক আমি হারিয়ে ফেলেছি।
ঘুম ও ঘোর : মাত্র দুটি শব্দের বিনিময়ে।'
-কিন্তু স্বপ্নটা হারাইনি.....স্বপ্নটাকে বেঁধে নিয়েছি 'তার'ই সাথে!!
১৪. ২৮ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৫১
মাহবুব মোর্শেদ বলেছেন: সাতিয়া মুনতাহা নিশা,
ধন্যবাদ।
১৫. ২৮ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:১১
মৃদুল মাহবুব বলেছেন: আপনি একজন গোপন প্রেমিক।
১৭. ২৮ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৪
মাঠশালা বলেছেন: মাহবুব ভাই, গোপন মানে লেইক্কা ফালাইছে প্রকাশ করা যাবে না।
১৮. ২৮ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৬
মাঠশালা বলেছেন: চুপচাপ পইড়া যান

 

মোট সময় লেগেছে ০.৮৮৬৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ