উপন্যাসের তথ্য :
বইয়ের নাম : ফেস বাই ফেস
প্রচ্ছদ : সব্যসাচী হাজরা
পৃষ্ঠা : ১২০
গায়ের দাম : ১৭৫ টাকা
(২৫% কমিশন দিয়ে মেলায় দাম পড়বে ১৩০টাকা)
প্রকাশক : ভাষাচিত্র
প্রকাশকাল : ফেব্রুয়ারি, ২০১০
স্টল নম্বর ২৫০
(অমর একুশে ভাস্কর্যের পেছনে)
বইয়ের ফ্ল্যাপের লেখা :
বলতে গেলে কিছুটা গোপনে এই উপন্যাস লিখেছি। উপন্যাস লিখছি, বললেও বন্ধুদের কিছুতেই বলিনি- উপন্যাসটা কী নিয়ে। জিজ্ঞেস করলেই বলেছি, বইটা সম্পর্ক নিয়ে। কীসের সম্পর্ক? মানুষে মানুষে সম্পর্ক। এ তো খুব পুরনো জিনিশ। এ নিয়ে লেখা সহজ, আবার এটি সবচেয়ে আকর্ষণীয় বিষয়ও বটে। কারণ সম্পর্কের সকল রহস্য এখনও মানুষ ভেদ করতে পারেনি। শহরবাসী মধ্যবিত্তের সম্পর্ক বিষয়ক যোগাযোগ জটিলতা আমার প্রিয় বিষয়। এই নিয়ে লিখতে গিয়ে উপন্যাসে ফেসবুক ঢুকে পড়েছে। লক্ষ করলাম, শেষ পর্যন্ত ফেসবুক একটা বড় চরিত্র হয়ে এক জটাজালে উপন্যাসটাকে বেঁধে ফেললো। আমার কিছু করার থাকলো না। আমরা যারা ফেসবুকের বাসিন্দা তারা খুব ভাল করেই জানি- কত উপন্যাসের মধ্য দিয়ে যেতে হয় এই সামাজিক নেটওয়ার্কে। এখানে যে কত সম্পর্ক আর কত তার মাত্রা ! সে সব থেকে অল্প কিছু ব্যাপার নিয়ে কল্পনাকে গতি দেবার চেষ্টা করতে করতেই ধীরে ধীরে এই সামান্য উপন্যাস লেখা হলো। ভেবেছিলাম উপন্যাসের নাম দেবো 'লিভিং ফেসবুক'। ভাবতে ভাবতেই বাতিল হয়ে গেল নামটা। পরে ভাবলাম নাম দেই 'জীবনযাপন ফেসবুক'। সেটাও বাদ গেল। শেষ পর্যন্ত 'ফেস বাই ফেস' নামটা দিলাম। আমরা যখন বই পড়ি তখন পেজ বাই পেজ পড়ি। আর যখন ফেসবুক পড়ি তখন ফেস বাই ফেস পড়ি। বাংলায় এর মানে হবে মুখের পর মুখ; পাতার পর পাতা যেমন।
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।