আজকের খবরে পেলাম চীনে দাসশ্রমের সন্ধান পাওয়া গেছে।
দাসপ্রথা কয়েক হাজার বছরের একটি পুরনো প্রথা। আফ্রিকার বাইরে যেসব কালা আদমী যুক্তরাষ্ট্র, ব্রিটেন, এবং পৃথিবীর অন্যান্য স্থানে দেখা যায় তার বেশীর ভাগের পুর্বপুরুষদেরকেই দাস হিসেবে আফ্রিকা থেকে ধরে আনা হয়েছিল। রুটস্ ছবিটি যারা দেখেছেন, যুক্তরাষ্ট্রে মাত্র দুশো বছর আগেও দাসদের যে চরম অমানবিক অবস্থা ছিল তা আচ করতে পেরেছেন।
আন্কেল টমস কেবিন পড়লে গা শিউড়ে উঠে যে একজন মানুষ আরেকজন মানুষের সাথে পশুর চাইতেও খারাপ আচরন করতে পারে। মোহাম্মদ আলী কালোদের ষ্কুল বাসে উঠতে মানা ছিল বলে রাগে ক্ষোভে বাসের পেছন পেছন দৌড়াতেন। ঐসময় কালোরা অনেক রেস্তোরায় নিষিদ্ধ ছিল।
ব্রিটিশ আরে ষ্পেনীশদের মধ্যে প্রতিযোগিতা চলত গরুছাগলের মত জাহাজ বোঝাই করে কে কত বেশী কালা আদমী আফ্রিকা থেকে ধরে আনতে পারত। এদের মধ্যে অনেকে দাড় বাইতে বাইতে কষ্টে আর ক্ষুদায় মারা পড়ত। একবার সাদা চামড়ার এক দাস ব্যবসায়ী এক অন্তসত্বা কালো মহিলাকে পেটে লাথি দিয়ে মেরে ফেলেছিল, মহিলাটি দৌড়িয়ে জাহাজে উঠতে দেরি করেছিল বলে।
পদ্ধতিটা ছিল এইরকম যে সাদা চামড়ার দাস ব্যবসায়ীরা কালোদের গ্রামগুলোতে আগুন ধরিয়ে দিয়ে ধাওয়া করে জাহাজ পর্যন্ত নিয়ে যেত।
মানব ইতিহাসে সত্যিকার অর্থে দাসপ্রথা তুলে দেওয়ার উদ্যোগ প্রথমে ইসলাম ধর্ম নেয়। হযরত বেলাল রা: ছিলেন ইসলাম ধর্মের প্রথম মুয়াজ্জিন যিনি মুলত: একজন দাস ছিলেন। নবীজির সাহাবাদের অনেকেই ছিলেন কালা আদমী।
নিচে কিছু হাদিস দেওয়া গেল, যা পড়লে বুঝা যাবে সিস্টেমিটেকিলে দাস প্রথা তুলে দেওয়ার উদ্যোগ ইসলাম ধর্ম নিয়েছি।
১) " যে কেউ একজন দাসকে মুক্তি দিল, সেই দাসের প্রতিটি অংগের জন্য তার প্রতিটি অংগ জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল।"
২) নবীজি সা: সুর্যগ্রহনের সময় দাস মুক্তির আদেশ দিয়েছেন।
৩) নবীজি সা: চন্দ্রহনের সময় দাস মুক্তির আদেশ দিয়েছেন।
৪) যে কারো একজনের মেয়ে দাস আছে সে তাকে পড়াশুনা করাল, তার সাথে ভাল ব্যবহার করল এবং তাকে মুক্তি দিয়ে বিয়ে করল তার জন্য রয়েছে দ্বিগুন পুরস্কার।
হজরত আয়েশা রা: একজন মেয়ে দাস কিনতে চেয়েছিলেন তাকে মুক্তি দেয়ার জন্য।
এছাড়াও আরো অনেক হাদিছ আছে যাতে প্রমানিত হয় যে ইসলামই দাসপ্রথা তুলে দেওয়ার প্রথম উদ্যোগ নিয়েছিল কার্যকরভাবে। যুক্তরাষ্ট্রে কালোদের অধিক হারে ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার প্রধান কারন দাসদের প্রতি ইসলাম সহানুভুতিশীল মানবিক আচরন যা ইসলাম করেছিল ১৪০০ বছর আগে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



