আমার প্রিয় পোস্ট

চারিদিকে প্রচুর ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়েছে

২৩ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:২০

শেয়ারঃ
0 0 1



ডেঙ্গু কি ?
১.ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর। এডিস মশার মাধ্যমে ডেঙ্গু জ্বর ছড়ায়।
২.সাধারন ডেঙ্গু জ্বর সহজেই সেরে যায়।

ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে ঃ
১. শরীরের তাপমাত্রা হঠাৎ করে ১০৪ ফারেনহাইট থেকে ১০৫ ফারেনহাইট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
২.মাথাব্যথা, মাংসপেশী, চোখের পেছনে এবং হাড়ে বিশেষ করে মেরুদন্ডে প্রচন্ড ব্যথা অনুভব হয়।
৩.খাবারে রুচি থাকে না এবং বমি বমি ভাব থাকে।
৪.চামড়ার নিচে রক্ত ক্ষরন, কালো রংয়ের পায়খানা, দাঁতের মাড়ি, নাক, মুখ ও পায়খানার রাস্তা দিয়ে রক্তপাত হলে হেমোরেজিক ডেঙ্গু জ্বর বলে ধরে নিতে হবে।

সেবাযত্নঃ
হেমোরেজিক ডেঙ্গু জ্বর না হলে রোগীকে ঘরে রেখে ডাক্তারের পরামর্শ মোতাবেক চিকিৎসা ও সেবাযত্ন করা উচিৎ।
১.জ্বর কমানোর জন্য মাথায় পানি দেয়া এবং উচ্চমাত্রায় জ্বরের সময় ভেজা কাপড় দিয়ে ঘন ঘন শরীর মুছে দিতে হবে।
২.রোগীকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট পরিমান তরল ও স্বাভাবিক খাবার খেতে দিতে হবে।
৩.রোগীকে সবসময় মশারির ভিতরে রাখতে হবে।
৪.রোগী যাতে পূর্ন বিশ্রামে থাকতে পারে সে ব্যবস্থা করতে হবে।
৫.রোগীর মানসিক শক্তি বৃদ্ধির জন্য নিকট আত্মীয় পরিবেষ্টিত নিজ বাড়ির পরিবেশই ভালো।
৬.জ্বর কমানোর জন্য প্যারাসিটামল বিপি দেওয়া যেতে পারে, তবে কোন অবস্থাতেই ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাওয়ানো বা দেয়া যাবে না।
৭.ডেঙ্গু জ্বর হলে ভীত বা আতঙ্কিত হবার কোন কারন নেই। কেবল হেমোরেজিক ডেঙ্গু জ্বর হলেই রোগীকে হাসপাতালে ভর্তি করে ডাক্তারের পরামর্শ মোতাবেক ব্যবস্থা নিতে হবে।
৮.ডাক্তারের পরামর্শ ছাড়া রক্ত পরীক্ষা ও প্রদান করা বিপদজনক।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৩ শে আগস্ট, ২০১০ দুপুর ১:৪০
Arefin বলেছেন: অনেক অনেক ধইন্নাপাতা... প্রিয়তে...
০৩ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:২২

লেখক বলেছেন: আপনাকেও অনেক অনেক ধইন্নাপাতা

 

মোট সময় লেগেছে ০.৯৬৬৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি যে ভাবে ভাবি
অনেকেই সেভাবে ভাবেন না
আবার অনেকেই সে ভাবে ভাবেন
এই মিল অমিল নিয়েই আমাদের পথ চলা
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই