আমার প্রিয় পোস্ট
- আপনার ওয়েবসাইটটিকে পরিচিত করুন (Search Engine Optimization) - মাহমুদ সিএসই
- উইন্ডোজ এক্সপির কাস্টমাইজ সিডি তৈরী করুন - মাহমুদ সিএসই
- আমার প্রিয় কিছু মোবাইল সফটওয়্যার - মাহমুদ সিএসই
- আসুন সহজে পিসি-টু-পিসি LAN করি (পর্ব – ১) - মাহমুদ সিএসই
- CCNA সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা - মাহমুদ সিএসই
- জাফর স্যারের ফাইবার অপটিকস ল্যাব - মাহমুদ সিএসই
- ফটোশপ দিয়ে চমৎকার টেক্সট ইফেক্ট তৈরী করুন - মাহমুদ সিএসই
- সহজে ইন্সটল করুন উবুন্টু ৯.০৪ জান্টি জ্যাকালোপ - মাহমুদ সিএসই
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- কিভাবে মোবাইলের ভাইরাস রিমোভ করবেন? - সিটিজি৪বিডি
- জিমেইলের সেরা কিছু ফিচার যার জন্য জি-মেইল ব্যবহার করবেন (আর.এস.এস পড়ুন মেইল বক্স থেকে) - ১ - পাপী
- সামহয়ারইন ডিকশনারী Version 3.0 - the bible of somewhereinblog.net - নোবেলজয়ী
- কিছু Technological প্রতিষ্ঠানের নামকরনের ইতিহাস ও উৎপত্তি (১ম পর্ব) - নাফিস ইফতেখার
- মোবাইলে স্কাইপ ইনস্টল করবেন কি ভাবে? - সীমন্ত ইসলাম
- উইন্ডোজ রি ইনষ্টল করার পর উবুন্তুতে বুট করতে না পারার সমস্যায় পড়লে... - নাজিরুল হক
- কয়েক মিনিটে উইন্ডোজ ইনষ্টল করুন - এস. এম. মেহেদী আকরাম
সহজে ইন্সটল করুন উবুন্টু ৯.০৪ জান্টি জ্যাকালোপ
১২ ই মে, ২০০৯ দুপুর ১২:০২
উবুন্টু ইন্সটল নিয়ে অনেকের মনেই ধারনা থাকে যে, এটি ইন্সটল করা জটিল। অনেকে ইন্সটল করতে গিয়ে পুরো হার্ডডিস্ক ফরমেট করে ফেলেছেন এমন ঘটনাও ঘটেছে। এ থেকে মুক্তি পাবার একটি সহজ উপায় হচ্ছে উইন্ডোজের ভেতরেই উবুন্টু ইন্সটল করা। আমি আমার এই লেখায় ধাপে ধাপে এ বিষয়ে আলোচনা করব।
প্রথমে আপনি আপনার হার্ডডিস্কের যে কোন ড্রাইভে ৩ GB থেকে ৬ GB (আপনার প্রয়োজন মত) জায়গা খালি করে নিন। ড্রাইভে যদি অন্য কোন ফাইল, ফোল্ডার থাকে তাতে কোন সমস্যা নেই। শুধুমাত্র ফ্রি স্পেস থাকলেই হবে। এই ফ্রি স্পেসেই উবুন্টু ৯.০৪ ইন্সটল হবে।
এবার উইন্ডোজ এক্সপি বা ভিসতা চালু থাকা অবস্থায় উবুন্টু ৯.০৪ সিডিটি ডিভিডি ড্রাইভে ঢুকিয়ে রান করুন। তখন নিচের উইন্ডোটি দেখা যাবে-
এখান থেকে Install inside Windows বাটনটি ক্লিক করুন।
এই উইন্ডোতে প্রথমেই আছে Installation drive এখানে আপনি আপনার হার্ডডিস্কের যে ড্রাইভে ফ্রি স্পেস তৈরী করেছেন তা দেখিয়ে দিন।
Installation Size মিনিমাম ৩GB থেকে শুরু করে যে কোন সাইজ দিন। এই সাইজ হচ্ছে উবুন্টু ইন্সটল, সফটওয়্যার ইন্সটল এবং Ubuntu root এর জন্য প্রয়োজনীয় স্পেস। সাধারনত ৫-৬ GB সাইজ হলেই যথেষ্ট।
Desktop Environment যেমন আছে তেমনই থাকবে Language এ আপনি English বা বাংলা আপনার সুবিধা অনুযায়ী যেকোন ভাষা ব্যবহার করতে পারেন। এরপর Username এবং Password দিন। এখন Install বাটন প্রেস করুন। এখন ইন্সটলেশনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে।
ইন্সটল শেষ হয়ে গেলে সিডিটি বের করে ফেলুন। এবার আপনার কম্পিউটারটিকে Reboot করুন।
Reboot করার সময় দেখবেন আপনার কম্পিউটারে ডুয়াল অপারেটিং সিস্টেম কাজ করছে। তাই স্টার্টের সময় Windows XP or Vista এবং Ubuntu 9.04 মেনু আকারে দেখাবে। এখান থেকে Ubuntu 9.04 সিলেক্ট করুন। এরপর বাকি ইন্সটলেশনের কাজ Ubuntu নিজেই করে নেবে।
ব্যাস, হয়ে গেল উবুন্টু ৯.০৪ জান্টি জ্যাকালোপ ইন্সটলেশন।
Uninstall করবেন যেভাবে :
উবুন্টু Uninstall করা install করার চাইতে সহজ। যখন Uninstall করবেন তখন সিডিটি ঢুকিয়ে Install Inside Windows বাটনটিতে প্রেস করুন। দেখবেন আপনাকে Uninstall করার জন্য বলবে। ব্যাস, এখন Uninstall করে নিন। এরপর চাইলে আপনি আবার উবুন্টু ইন্সটল করতে পারবেন।
সুবিধা :
১। আপনাকে উবুন্টুর জন্য দুটি আলাদা ড্রাইভ (মূল ড্রাইভ এবং সোয়াপ ড্রাইভ) তৈরী করতে হবে না, যা আসলেই বিরক্তিকর এবং অনেকসময় ঝামেলা তৈরী করে।
২। ইন্সটলের সময় পুরো হার্ডডিস্ক ফরমেট হয়ে যাওয়ার ভয় নেই। এমনকি আপনি যে ড্রাইভে উবুন্টু ইন্সটল করছেন সেই ড্রাইভেরও কোন ফাইল নষ্ট হবে না।
৩। ইন্সটলেশন প্রক্রিয়া অনেক দ্রুত। সাধারন ইন্সটলের চাইতে এটি অনেক দ্রুত ইন্সটলেশন প্রক্রিয়া শেষ করে।
৪। যার উবুন্টু এবং উইন্ডোজ দুটোই একই সাথে ব্যবহার করতে চান, তাদের জন্য এর চাইতে ভাল ইন্সটলেশনের প্রক্রিয়া আর হতে পারে না।
সুতরাং আর দেরি না করে এখনই ইন্সটল করে ফেলুন উবুন্টুর নতুন ভার্সন উবুন্টু ৯.০৪ জান্টি জ্যাকালোপ
যারা Manually উবুন্টু ইন্সটল করতে চান তাদের জন্য আমার উবুন্টু ৮.১০ ইন্টারপিড আইবেক্স ইনস্টলেশন পদ্ধতি - ধাপে ধাপে লেখাটি পড়ুন।
ইন্সটল হয়ে গেলে পড়ুন উবুন্টু লিনাক্স ইনস্টলেশন পরবর্তি গাইড এই লেখাটি।
আর যারা এখনও উবুন্টু ডাউনলোড করেননি বা কিভাবে ফ্রি সিডি পেতে হয় জানেন না তাদের জন্য উবুন্টু ৯.০৪ (জান্টি জ্যাকালোপ) লেখাটি পড়ুন।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০০৯ রাত ২:০৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ধন্যবাদ।
রাজীব রহমান বলেছেন:
ভাই উবুন্টুতে কি corel, CAD, Max এই সব সফ্টওয়ার চালানো যায়? আমি জানতে চাচ্ছি প্রচলিত গ্রাফিক্স সফ্টওয়ার গুলো কি চলে?
লেখক বলেছেন: আসলে উইন্ডোজের সফট্ওয়্যার সরাসরি উবুন্টুতে চালানো যায় না। তবে উবুন্টুতে ব্যবহারের জন্য বিভিন্ন গ্রাফিক্স সফটওয়্যার রয়েছে। যেমন : 3D Studio Max এর বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন Blender সফটওয়্যারটি। একটু খুবই পাওয়ারফুল এবং ফিচার সমৃদ্ধ একটি ওপেন সোর্স গ্রাফিক্স সফটওয়্যার। এই সফটওয়্যারটি ব্যবহার করে Movie পর্যন্ত তৈরী করা হয়েছে।
আর উইন্ডেজের সফটওয়্যার ব্যবহার করার জন্য আমার লেখা উবুন্টুতে গেমস চালানোর সহজ উপায় লেখাটি পড়তে পারেন। গেমস ইন্সটল করা আর সফটওয়্যার ইন্সটল করার প্রক্রিয়া প্রায় একই ধরনের। সুতরাং আশাকরি উবুন্টুতে আপনার কাংখিত সফটওয়্যারগুলো ইন্সটল করতে পারবেন।
ইসানুর বলেছেন:
পিলাস এবং সোজাসুজি প্রিয়তে।
লেখক বলেছেন: ধন্যবাদ।
ল্যাটিচুড বলেছেন:
ডবল প্লাস ।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
অবশ্য সিডি অর্ডার করেছি, এখনও হাতে আসে নি। আসলেই...
আপনাকে ধন্যবাদ।
লেখক বলেছেন: ইন্সটল করুন একদম নিশ্চিন্তে। আমি গতকালকে আমার ফ্রি সিডি হাতে পেয়েছি, এক সাথে ৩৫টা সিডি.....হা...হা... সব বন্ধুদের বিলি করে দিয়েছি।
ডট কম ০০৯ বলেছেন:
লেখক বলেছেন: ইন্সটল করুন একদম নিশ্চিন্তে। আমি গতকালকে আমার ফ্রি সিডি হাতে পেয়েছি, এক সাথে ৩৫টা সিডি.....হা...হা... সব বন্ধুদের বিলি করে দিয়েছিআমারে একটা দিবেন না।
লেখক বলেছেন: সব বন্ধুদেরকে বিলি করে দিয়েছি। নেক্সট টাইম, ইনশাআল্লাহ।
নাফিস ইফতেখার বলেছেন:
ভাই আপনাকে সরাসরি ধন্যবাদটা জানানো হয়নি কিন্তু আপনার ইন্টারপিড আইবেক্স ইন্সটলের পোস্টটা ফলো করেই উবুন্টু জন্টি এক্সপির সাথে ডুয়াল বুট হিসেবে ইন্সটল করেছিলাম। তাই আপনাকে অশেষ ধন্যবাদ। আমি একটা পোস্টও করেছিলাম সেটা নিয়ে: Click This Linkআপনি অনেক সহজ করে বুঝিয়ে বলেছিলেন ঐ পোস্টটায়। আমি ফাইল সিস্টেম নতুন ext4 দিয়েছি। উবুন্টুর জয় হোক।
আমি গতবার মানে ইন্টারপিড আইবেক্সের ১২টা সিডি চেয়ে পেয়েছিলাম ফ্রি অর্ডারে। এবারে ৬টা অর্ডার করেছিলাম ও পেয়েছি।
লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। তবে ভাই, আপনার ব্লগের হিট এবং কমেন্ট দেখলে আসলেই হিংসা হয়। ![]()
আপনার কয়েকটি লেখা আমার খুবই প্রিয় :
১। ইন্টারনেটের প্রকৃত ইতিহাস।
২। আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন।
পাপন বলেছেন:
+ + + + + + + + + + + + + + + + + + + 700 MB download korboi korbo....thanx for your info
পাপন বলেছেন:
Amar ektu sahajjo dorkar,ami sony ericsson er GC89 modem use kori gp sim die, ekhn ami linux test er jonno slux ta dl kori then use kora shuru kori,kintu ami ekhono net use korte janina.ami ekebarei new linux e.googlr kore onek kichu khujlam kichui hoilona.....jodi apni amake ektu step by step tutorial diten.
লেখক বলেছেন: নতুন উবুন্টু ৯.০৪ ভার্সনটি ব্যবহার করুন। এর নেটওয়ার্কিং সেকশন অনেক উন্নত করা হয়েছে, আশাকরি আপনার মডেমটি নতুন ভার্সনে অটোমেটিক ডিটেক্ট করবে।
ভবঘুরে ছেলেটি বলেছেন:
আপনার রিকোয়েস্ট করার পর কতদিন লেগেছে পৌছুতে? আমার ৬মাসেও এসে পৌছায় নি বন্ধুর কাছ থেকে আজ ডিস্ক আনলাম, ভাবলাম ইন্সটল করার আগে একটু ইউজারদের মন্তব্য দেখি, তাই এখানে আসা...
লেখক বলেছেন: সাধারনত ৪ সপ্তাহের মধ্যেই পৌছে যায়। আপনি আপনার এলাকার ডাক অফিসে যোগাযোগ করুন। ওরা অনেক সময়ই পার্সেল ঠিকমত পৌছে দেয় না।
'লেনিন' বলেছেন:
"আপনাকে উবুন্টুর জন্য দুটি আলাদা ড্রাইভ (মূল ড্রাইভ এবং সোয়াপ ড্রাইভ) তৈরী করতে হবে না, যা আসলেই বিরক্তিকর এবং অনেকসময় ঝামেলা তৈরী করে।"দেখুন সোয়াপ ড্রাইভ কোনো ঝামেলা নয়। এটি উইন্ডোজে যেমন ভার্চুয়াল মেমোরি বা পেইজ ফাইল তৈরি করা হয় তেমনি কাজ করে। র্যামে(RAM) জায়গা না কুলালে পেজিং করা হয়।
আর আপনি স্বাভাবিক অবস্থায়ও সোয়াপ ড্রাইভ স্কিপ করতে পারেন। কিন্তু দেয়া ভালো। প্রফেশনাল ইনস্টলেশনে /var /usr /root /home এভাবে অালাদা মাউন্ট পয়েন্ট হিসেবে আলাদা ড্রাইভ করা হয়। আর ভবিষ্যতে তা কাজে লাগে।
লেখক বলেছেন: ধন্যবাদ, আপনার মন্তব্যের জন্য।
আমার এই লেখাটি আসলে উবুন্টুর একেবারে নতুন ব্যবহারকারীদের জন্য। আমি নিজে উবুন্টু ৭.০৪ ইন্সটল করার সময় রুট, বুট, সোয়াপ পার্টিশন তৈরী করতে গিয়ে কোনটির জন্য কতটুকু স্পেস রাখব এসব নিয়ে ব্যাপক ঝামেলায় পড়েছিলাম। তাই নতুনদেরকে এ থেকে মুক্তির উপায় বলেছি মাত্র।
'লেনিন' বলেছেন:
ওহ ভালো কথা... জন্টি জ্যাকালব নয়... জ্যাকালোপ হবে.. ঠিক অ্যান্টিলোপ এর মতো। যেকোনো কিছু প্রচার করলে তার সঠিক রূপটি প্রচার করা বাঞ্ছনীয়। ধন্যবাদ।
লেখক বলেছেন: ঠিক করে দিয়েছি...
লেখক বলেছেন: আপনি কি ধরনের ইন্টারনেট ব্যবহার করেন?
ব্রডব্যান্ড নাকি মোবাইল/মডেম ইন্টারনেট?
ব্রডব্যান্ডের জন্য আপনাকে IP address দিয়ে দিত হবে....
আর মোবাইল/মডেম দিয়ে ইন্টারনেট ব্যবহার করলে শুধু কানেক্ট করে মোবাইল অপারেটর সিলেক্ট করে দিলেই হবে.....
নতুনের পথে অনন্ত যাত্রা বলেছেন:
আমি ন্যাশনাল ফোন ব্যবহার করি। আর গান বাজানো ছবি দেখা কোন কাজই করতে পারছি না।
লেখক বলেছেন:
ন্যাশনাল ফোন আমি নিজে ব্যবহার করিনি, কিন্তু আমার এক বন্ধু বলেছিল যে উবুন্টু ন্যাশনাল ফোন মডেম হিসাবে নেয় না কারন উবুন্টুর মোবাইল অপারেটর লিস্টে ন্যাশনাল ফোনের নাম নাই, তবে APN জানা থাকলে মেনুয়্যালি ট্রাই করে দেখতে পারেন।
গান/ভিডিও/মুভি চালানোর জন্য VLC, Amarok ইত্যাদি বেশ কিছু ওপেন সোর্স মাল্টিমিডিয়া সফটওয়্যার রয়েছে। আপনি এগুলো উবুন্টুতে প্যাকেজ আকারে ইন্টারনেট থেকে নামিয়ে ইন্সটল করে নিতে পারবেন। উবুন্টুতে প্যাকেজ রিপোজিটারী আছে (System > Administration menu > Synaptic Package Manager), ওখানে সকল সফটওয়্যারের একটা লিস্ট পাবেন। সেখান থেকে আপনার প্রয়োজনীয় সফটওয়্যারটি সার্চ করে বের করুন এবং Mark to Install করে Apply বাটন প্রেস করুন। তাহলে এটি অটোমেটিকভাবে সফটওয়্যারটি ইন্টারনেট থেকে ডাউনলোড করে ইন্সটল করে নেবে। তবে সেক্ষেত্রে প্রথমে আপনার ইন্টারনেট কানেকশনের সমস্যাটি সমাধান করা প্রয়োজন।
মারূফ মনিরুজ্জামান বলেছেন:
১০ বছর ধরে কম্পিউটার ব্যবহারের পরও আমি লিনাক্স এর কিচ্ছু জানি না- উবুন্তু কয়েকবার ডাউনলোড করছি- কিন্তু ইন্সটল করার আগেই হারিয়ে ফেলেছি- VMWare বা Virtual PC তে কি ইন্সটল করা যায় লেটেস্ট ভারসন যেটা ডাউনলোড করা যায়?
লেখক বলেছেন: ভাইয়া.... VMware/Virtual PC সম্পর্কে আমার জ্ঞান একদম শূন্য। এটা কি জিনিষ তাই জানি না... হা...হা... তাই বলতে পারছি না। VMware কি উইন্ডোজ সেভেন এর জন্য সিস্টেম?
নতুনের পথে অনন্ত যাত্রা বলেছেন:
তাহলে বড় মস্যায় পরলাম!!!!!!!
ডাউনলোড ছাড়া কি কোন সিডি কিনতে পাওয়া যায়?
লেখক বলেছেন: আপনি BDOSN (বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক) এ খোজ নিয়ে দেখতে পারেন, তাদের কাছে থাকতে পারে। মাঝে মাঝে তারা বিভিন্ন সেমিনারের আয়োজন করে, সেখানে তারা সফটওয়্যারগুলো ডিভিডি আকারে ফ্রি বিতরন করে থাকে। এছাড়া অনেকে পুরো সফটওয়্যার রিপোজিটরী ডাউনলোড করার পর ডিভিডি রাইট করে রাখে, এমন কাউকে পেলে সেই ডিভিডি থেকে সফটওয়্যারগুলো ইন্সটল করে নিতে পারবেন।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই....
লেখক বলেছেন: ভাই... কালকে চট্টগ্রামে আসলাম.... ঈদের ছুটি..... ![]()
digital_dusto_cheleএট yahoo.com
একটু ম্যাসেন্জারে আসা যাবে?
লেখক বলেছেন: আমার ইয়াহু sust_mahmudulএটyahoo.com
ক্ষত্রিয় বলেছেন:
মাহমুদ ভাই,আপনার পোষ্ট পইড়া মুগ্ধ হইয়া নেট থেইকা উবুন্তু ৯.০৪ ডাউনলোড কইরা উইন্ডোজ এর ভেতর ইনষ্টল করলাম।সব ঠিকই ছিল।নেট কানেকশন ও ঠিক মতোই দিছিলাম।কাম ও করতাছে।কিন্তু সমস্যায় পড়লাম তখনই যখন ডেক্সটপটাকে গ্রাফিকালি সুন্দর করতে চাইলাম।কোনভাবেই nvidia drivers ইনষ্টল করতে পারতেছি না। নেট থেইকা ডাউনলোড ই হইতাছে না।কিন্তু আমার নেট কাম করতেছে।এখন কেমনে এইটারে আমার ভিস্তা থেইকা সুন্দর করবো????
একটা হেল্প ভাই প্লিজজজজজজ
বি:দ্র: আমি জীবনে এই প্রথমবার উবুন্তু ব্যবহার করতেছি
লেখক বলেছেন: গ্রাফিক্স কার্ডের জন্য উবুন্টুতে সাধারনত আলাদা ভাবে ড্রাইভার ইন্সটলের প্রয়োজন হয় না। কারন উবুন্টুতে প্রায় সব গ্রাফিক্সকার্ডের জন্যই ড্রাইভার দেয়া আছে।
এছাড়া উবুন্টুকে ভিস্তার মত গ্রাফিকালি সুন্দর করতে চাইলে Compiz Fusion ব্যবহার করে দেখতে পারেন। এটি চমৎকার সব গ্রাফিকাল ইফেক্টের সমন্বয়।
ওয়েব লিংক : http://www.compiz-fusion.org
Compiz Fusion নিয়ে বেশি কিছু লিখলাম না, কারন সামুতে সার্চ দিলেই এ নিয়ে প্রচুর লেখা পাবেন। এছাড়া গুগল তো আছেই।
ক্ষত্রিয় বলেছেন:
ধন্যবাদ ভাই আপনার উত্তরের জন্য।কিন্তু ভাই সমস্যা টা আমি আপনারে বোঝাইতে পারি নাই আমার সমস্যা টা হছ্ছে আমি nvidia drivers activate(উবুন্তু এর মধ্যই যেটা আছে) করতে পারতাছি না
hardware drivers এ গেলে একটা পেইজ আসে।ঐখানে nvidia drivers 180(recomended) সিলেক্ট করে activate বাটন চাপলে activate হ্য় না।লাল কালির ক্রস চিহ্ন দেখায়।আবার add/remove option এ গিয়া desktop effect (Compiz Fusion) সিলেক্ট কইরা apply change দিলে অনেক এরর দেখায়।কোন ভাবেই ইন্সটল হইতাছে না।কি যে করি!!!!এত আশা নিয়া ইন্সটল দিয়া দেখি কাম হইতাছে না
লেখক বলেছেন:
আপনি কি আলাদা গ্রাফিক্সকার্ড ব্যবহার করছেন? নাকি মাদারবোর্ডের বিল্টইন গ্রাফিক্সকার্ড?
যদি আলাদা গ্রাফিক্সকার্ড ব্যবহার করে থাকেন, তাহলে নিচের ওয়েবলিংক এ গিয়ে ইন্সট্রাকশন অনুযায়ী ট্রাই করে দেখতে পারেন।
Click This Link
ক্ষত্রিয় বলেছেন:
ভাই আমি মাদারবোর্ডের বিল্টইন গ্রাফিক্সকার্ড ব্যবহার করতেছি।অনেক চেষ্টা করছি সমস্যাটার সমাধান করতে।পারি নাই আবারও ধন্যবাদ ভাই আপনার উত্তরের জন্য।
লেখক বলেছেন: আমিও ঠিক বুঝতে পারছি না। এ ধরনের সমস্যা তো হওয়ার কথা নয়। বিশেষ করে মাদারবোর্ডে বিল্টইন গ্রাফিক্সকার্ডে তো নয়ই। আমি একদম লেটেস্ট মডেলের মাদারবোর্ড এবং ল্যাপটপে উবুন্টু ইন্সটল করে দেখেছি। সেখানে আলাদা কোন ড্রাইভার ইন্সটলেরই প্রয়োজন হয়নি। আসলে আপনাকে দেয়ার মত কোন সলিউশন মাথায় আসছে না।
জন্ম থেকে জ্বলছি বলেছেন:
মাহমুদ ভাই একটা সমস্যা হইছে।এটা হইল যে ইন্সটল করার সময় একটা ধাপ creating virtual disk পর্যন্ত অাসার পর অার ইন্সটল হয় না ।তিন ঘন্টা wait করছি তার পরো হয় না সমস্যা কি সিডিতে নাকি।জানালে খুিশ হব অ:ট:
অামি osmani medical এ অাছি
লেখক বলেছেন: আপনি কি উবুন্টু ফ্রি সিডি ব্যবহার করছেন?
creating virtual disk আসার তো কথা না..!! যদি নেট থেকে ডাউনলোড করে থাকেন, সেক্ষেত্রে ভার্চুয়াল ডিস্ক তৈরী করার দরকার হতে পারে। ফ্রি সিডির ক্ষেত্রে আমি বর্ননায় যেভাবে প্রতিটি স্টেপ দেখিয়েছি ঠিক সেভাবে আবার চেষ্টা করে দেখুন।
অ:ট:
ওসমানিতে কি করেন? অসুস্থ নাকি স্টুডেন্ট?
জন্ম থেকে জ্বলছি বলেছেন:
Ubuntu free cd use korechi.Ar install ar last e asle ai problem ta hoi.3 bar try korsi
লেখক বলেছেন: আপনার সিডিতে সম্ভবত সমস্যা আছে। আপনি অন্য আর একটি সিডি থেকে ট্রাই করে দেখুন। অনেক সময় সিডিতে ক্রাচ পরলে বা সিডি রাইট করায় সমস্যা হলে এ ধরনের সিচুয়েশন হতে পারে।
নতুন উবুন্টু ৯.১০ কারমিক কোয়ালা রিলিজ পেয়েছে। ফ্রি সিডির জন্য রেজিস্ট্রেশন করতে পারেন। লিংক : http://www.ubuntu.com/getubuntu
প্রেমের কাঙ্গাল বলেছেন:
As you told, I allready did it, somedays ago. But when PC/Laptop reboots, a ubuntu logo coming and after some minutes, showing some parameter, and one time can open 'help' command. Then its freeze.My all drive partition format is 'NTFS'. Is it creating problems?
লেখক বলেছেন: In this process when u finished the installation part from Windows than u have to restart and finish the remaining installation. After restarting again, ubuntu will load than an installation window appear automatically & start rest of the installation. U don't need to do anything on that time.
There can be some common mistakes which maybe u made like -
1. Did you forget to remove the disk after windows installation part?
2. Did u check the disk to make sure that ur disk is not corrupted? U can check it from Ubuntu boot menu.
NTFS drive format is okay. Its not creating this problem. Actually we prefer NTFS for such kind of installation process.
প্রেমের কাঙ্গাল বলেছেন:
I did all. But still cant use ubuntu. Thanks for your reply.
প্রেমের কাঙ্গাল বলেছেন:
আচ্ছা, এটা কি সি ড্রাইভেই ইন্সটল করতে হবে? আমার এক স্যার ট্রাই করে দেখতে বলল। আপনি কি বলেন? এক্সপি এবং উবুন্টু একি ড্রাইভে হলে সমস্যা নাইতো?
লেখক বলেছেন: একটি ড্রাইভে একের অধিক অপারেটিং সিস্টেম রাখা ঠিক না। উবুন্টু ইন্সটলের জন্য আপনি যে কোন ড্রাইভ ব্যবহার করতে পারবেন। C ড্রাইভেই উইন্ডোজ ইন্সটল করতে হবে, এই ধারনাটি এসেছে অধিকাংশ কম্পিউটারে প্রথম ড্রাইভ হিসেবে C ড্রাইভে অপারেটিং সিস্টেম রাখার ট্রেডিশনের কারনে। আমার ল্যাপটপে আমি E ড্রাইভে উইন্ডোজ এবং H ড্রাইভে উবুন্টু ইন্সটল করেছি। কোন প্রকার সমস্যা ছাড়াই দুটো অপারেটিং সিস্টেমই ব্যবহার করছি।
আপনি উবুন্টুর সবচাইতে লেটেস্ট ভার্সন 10.04 ব্যবহার করুন। ধারনা করছি, আপনার সমস্যাটি সিডি corrupt হওয়ার কারনে অথবা, প্রয়োজনীয় ড্রাইভার না পাওয়ায় হার্ডওয়্যার সাপোর্ট করছে না তাই।
প্রেমের কাঙ্গাল বলেছেন:
যদি আমার হার্ডওয়্যার সাপোর্টে প্রবলেম হয়, সেক্ষেত্তে কি করতে পারি?
লেখক বলেছেন: লেটেস্ট ভার্সন উবুন্টু 10.04 ব্যবহার করুন।
জবরুল আলম সুমন বলেছেন:
আমার কাছে লেটেস্ট ভার্সন উবুন্টু 10.04 আছে আমি কি একই প্রক্রিয়ায় এটা ইন্সটল করতে পারবো ?
লেখক বলেছেন: জ্বী, অবশ্যই।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















উবুন্টু ৯.০৪ জান্টি জ্যাকালব এখনো ট্রাই করে দেখা হয় নাই।
+